পুরোনো জিন্সের প্যান্ট থেকে ব্যাগ

সাজগোজ উপ সম্পাদক · Sep 20, 2013 · 1 min read

পুরোনো জিন্সের প্যান্ট থেকে ব্যাগ

আমাদের সকলের বাসায়ই কমবেশি পুরনো জিন্সের প্যান্ট রয়েছে। ব্যবহারের পর পুরনো হয়ে গেলে বা মাপে ছোট হয়ে হয়ে গেলে হয় তা আমরা ফেলে দেই বা পড়ে থাকে কাবার্ডের এক কোনায়। তবে সেই পুরনো জিন্সের প্যান্ট থেকে নিমিষেই যে বানিয়ে ফেলা যেতে পারে খুব সুন্দর পার্স বা ব্যাগ, সেটা কি আমরা জানতাম? জানা না থাকলে আজই জেনে নিন। আপনাদের জন্য পদ্ধতিটি ধাপে ধাপে দেয়া হলো।

যা যা লাগবেঃ

- একটি পুরনো জিন্সের প্যান্ট

- কাঁচি

- সুঁই এবং সুতা

- কলম এবং স্কেল

পদ্ধতিসমুহঃ

- একটি পুরনো জিন্সের প্যান্ট নিয়ে ছবির মত কাঁচি রাখা জায়গা থেকে সমান করে দুটো অংশ কেটে নিন।

jeans 01

- প্যান্টের নিচের সেলাই করা আটকানো অংশটুকু কাঁচি দিয়ে কেটে ছাড়িয়ে নিন।

jeans 02

- এরপর প্যান্টটি উল্টিয়ে নিন। এর ভেতরের অংশে একটি কলম এবং স্কেল দিয়ে যতটুকু পর্যন্ত সেলাই করা যায় তততুকু পর্যন্ত সমান করে দাগ দিয়ে দাগের উপর দিয়ে ভালো মতো সেলাই করে নিন। সেলাই শেষে আবার উল্টিয়ে নিন।

jeans 03

- এখন ব্যাগের হ্যান্ডেল তৈরি করতে প্যান্টের নিচ থেকে কেটে ফেলা অংশদুটো নিন।

jeans 04

- প্রত্যেক অংশ থেকে ৪ ইঞ্চি প্রস্থ রেখে লম্বালম্বি ভাবে শেষ পর্যন্ত কাটুন।

jeans 05

- কাটা অংশ থেকে নিচের সেলাই করা মোটা অংশটুকু কাঁচি দিয়ে কেটে নিন যাতে সেলাই করতে সুবিধা হয়।

jeans 06

- এখন দুই পাশের কাপড় ভেতরের দিকে ভাঁজ করে ভালো মতো সেলাই করে নিন।

jeans 07

-সেলাই করা টুকরো দুটো ব্যাগের দুই পাশে ভেতরের দিক থেকে সেলাই করুন।

jeans 08

ব্যাস! বানানো হয়ে গেল জিন্সের ব্যাগ।

jeans 09

আপনি চাইলে আরও বড় ব্যাগ বানাতে পারেন। সেক্ষেত্রে প্যান্টের সাইজ আরও বড় হতে হবে। এছাড়াও ব্যাগে কালারফুল বোতাম বা ফিতা লাগিয়ে করে তুলতে পারেন আরও আকর্ষণীয়।

লিখেছেনঃ নাহার

ছবিঃ মাইহুটডিজাইন্স.কম

সম্পর্কিত লেখা

নিজেই বানাই এয়ারফোন ব্যাগ
ক্র্যাফট

নিজেই বানাই এয়ারফোন ব্যাগ

আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখতে অনেক সময়ই হিমশিম খেয়ে যাই। বিশেষ করে ব্যাগের মধ্যকার ছোট্ট ছোট্ট জিনিসগুলো। ব্যাগের মধ্যে এয়ারফোন রাখলে...

ব্যবহার ভেদে ব্যাগের ধরণ জানা আছে কি?
এক্সেসরিজ

ব্যবহার ভেদে ব্যাগের ধরণ জানা আছে কি?

কোন অকেশনের জন্য কোন ব্যাগটি আপনার জন্য পারফেক্ট হবে? আজকে আমি লিখছি ব্যাগ নিয়ে যা মেয়েদের নিত্যদিনের সঙ্গী। যেকোনো সিজনে, যেকোনো ফাংশনে, যেকোনো জায়গা...

শীতের ফ্যাশনেবল ফ্লোরাল স্কার্ফ
ক্র্যাফট

শীতের ফ্যাশনেবল ফ্লোরাল স্কার্ফ

শীতকালে সোয়েটার বা জ্যাকেটের সাথে একটি ফ্যাশনেবল স্কার্ফ যেন অপরিহার্য। মার্কেটে অনেক ধরনের স্কার্ফই পাওয়া যায়, আর সেগুলো কিনতে গেলে অনেক টাকাও চলে যা...

কখন কোন ব্যাগ ব্যবহার করবেন জানেন কি?
এক্সেসরিজ

কখন কোন ব্যাগ ব্যবহার করবেন জানেন কি?

শাড়ি, সালোয়ার কামিজ কিংবা জিন্স টপস যাই হোক না কেন, পোশাকের সাথে একটা মাননসই ব্যাগ চাই ই চাই। পোশাকের ধরনভেদে ব্যাগ যেমন পরিবর্তন হয়, ঠিক তেমনি স্থান...

আরও পড়ুন

নিজেই বানাই মেক-আপ ব্যাগ
ক্র্যাফট

নিজেই বানাই মেক-আপ ব্যাগ

মেক-আপ্ সামগ্রী বলি আর পড়ার টেবিলের জিনিসপত্রই বলি, সংসারের বয়স বাড়তে বাড়তে পাল্লা দিয়ে জিনিস গুলো-ও বাড়তে থাকে। তাই আজকে দেখাব কিভাবে নিজেই ব্য...

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া
গৃহসজ্জা

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া

সুঁই সুতা দিয়ে সেলাই করে কাপড়ে সুন্দর সুন্দর নকশা ফুটিয়ে তুলতে অনেকেই ভীষণ ভালোবাসেন। এই সেলাইয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় একটি উপকরণ হলো সেলাইয়ের ফ্রেম। সা...

নিজের তৈরি হেডব্যান্ড
ক্র্যাফট

নিজের তৈরি হেডব্যান্ড

বাসায় তো কত অবসর সময়ই কাটানো হয়। এই অবসর সময়টাকে কাজে লাগিয়ে নিতে পারেন নিজের হাতে কিছু শখের জিনিস তৈরি করে। নিজের বানানো কোন কিছু ব্যবহার করে বা উপহা...

পুরনো কাপড়েই হবে নতুন কিছু
ক্র্যাফট

পুরনো কাপড়েই হবে নতুন কিছু

আলমারিতে পড়ে থাকা পুরনো কাপড়ের স্তূপ নিয়ে মাথা ঘামাচ্ছেন যারা , এই লেখাটা কাজে লেগে পারে তাদের। কাপড়ের বোঝা ঝেড়ে ফেলে দেয়ার আগে একবার ভেবেই দেখুন না,...

পুরনো মাশকারা ওয়ান্ড দিয়ে ৫টি অ্যামেজিং বিউটি হ্যাকস
বিউটি টিপস

পুরনো মাশকারা ওয়ান্ড দিয়ে ৫টি অ্যামেজিং বিউটি হ্যাকস

আজকালকার দিনে কোনোকিছু পুরনো হয়ে গেলেই চট করে ফেলে দেই আমরা। কিন্তু একটু খেয়াল করলেই দেখবেন পুরনো জিনিস রিসাইকেল করে এমন সব জিনিস তৈরি করা যায় যা দিয়ে...

…