পুরনো কাপড়েই হবে নতুন কিছু

sub-editor · May 11, 2017 · 1 min read

পুরনো কাপড়েই হবে নতুন কিছু

আলমারিতে পড়ে থাকা পুরনো কাপড়ের স্তূপ নিয়ে মাথা ঘামাচ্ছেন যারা , এই লেখাটা কাজে লেগে পারে তাদের। কাপড়ের বোঝা ঝেড়ে ফেলে দেয়ার আগে একবার ভেবেই দেখুন না, পুরনো কাপড়টা দিয়ে নতুন একটা জিনিস বানাতে চাচ্ছেন কিনা আপনি। পুরনো কাপড়েই দারুণ সব নতুন জিনিসের কিছু উপায় বাতলে দিচ্ছি এখানে, দেখে নিন এক নজর।

জিন্সের প্যান্টের চমৎকার ব্যবহার হতে পারে আপনার নতুন ব্যাগ হিসেবে। বড় ব্যাগপ্যাক থেকে নিয়ে ছোট্ট পার্স অবধি বানানো সম্ভব বাতিল জিন্স কেটে। ব্যাগ সাজিয়ে নিতে পারবেন আপনার ইচ্ছে মতো অন্যান্য অনুষঙ্গ ব্যবহার করে।

[picture]

বানাতে পারেন এরকম পার্স। রঙ দিয়ে এঁকে নিতে পারেন তাতে।

 1

কিংবা এমন একটা দারুণ ব্যাকপ্যাক হতে পারে আপনার পুরনো জিন্সের নতুন রূপ।

 2

বাতিল শার্ট থেকে নিজের জন্য নতুন একটা টপ বানিয়ে নেয়ার কথা ভেবে দেখতে পারেন কিন্তু। একটু মাথা খাটিয়ে নকশা করুন, মন্দ হবে না।

4প্যান্টের কাপড় কেটে বানানো যেতে পারে ওয়াল অর্গানাইজার। দরকারের টুকিটাকি জিনিসপাতি প্রায়ই এদিকসেদিক হয়ে যায়। কেউ দোরঘন্টি বাজালেই দেখা যায় চাবিটা নেই হাতের কাছে। দেয়ালেই সুন্দর একটা জায়গা বানিয়ে ফেলুন এসব গুছিয়ে রাখার। এই অসুবিধার সহজ সমাধান হয়ে যাবে আপনার বাতিল কাপড়েই।

3

পুরনো টি-শার্ট দিয়েও সহজেই বানিয়ে নেয়া যায় এমন ব্যাগগুলি। চেষ্টা করেই দেখুন একবার।

5

কেবল কাজের জিনিসই হচ্ছে? মোটেও তা নয়। চাইলে নিজের সাজের জিনিসও বানাতে পারেন ফেলনা কাপড় দিয়ে। এই দেখুন, কতো সুন্দর চুড়ি বানিয়ে ফেলা যায় কাপড় পেঁচিয়ে। কিছু রঙিন কাপড় আর পুরনো ধাতব চুড়ি লাগবে আপনার নতুন চুড়ি তৈরি করতে।

6

বানানো সম্ভব এমন আরো অনেক নতুন জিনিস। কাজেই কাপড় বাতিল হলেই ফেলে না দিয়ে খানিক চিন্তা করে দেখুন, নিজের হাতে নতুন একটা জিনিস বানিয়ে নিতে চান কিনা।

ছবি - স্পুনফ্লাওয়ারব্লগ ডট কম , আপসাইকেলওয়ান্ডার ডট কম , ভাইরালনোভা ডট কম , পিন্টারেস্ট ডট কম , হাফিংটন পোস্ট  ডট কম লিখেছেন -মুমতাহীনা মাহবুব

 

Comments (1)

  • DEBAPRIYA

    May 11, 2026

    Very nice concept Continue send new idea Thanks

সম্পর্কিত লেখা

শখের রঙিন অলংকার – চুড়ি
এক্সেসরিজ

শখের রঙিন অলংকার – চুড়ি

সবসময় কি আর একঘেয়ে সাজ ভালো লাগে? কানের দুল, কপালের ছোট্ট টিপের পাশাপাশি একটু রিনিঝিনি শব্দে না হয় হাত দুটোও সাজিয়ে নেই, আর এর জন্য একগুচ্ছ চুড়ির কোনো...

বাতিল মানেই ফেলনা নয়!
ক্র্যাফট

বাতিল মানেই ফেলনা নয়!

ঘর সাজবে বাতিল জিনিষে, এই ধারণাটার সাথে আগেই পরিচিতি আছে নিশ্চয়? বিভিন্ন সময়ে হরেক রকম বাতিল জিনিষ দিয়ে টুকিটাকি জিনিষ বানানো দেখে থাকবেন যার কিছু কেব...

পুরনো মাশকারা ওয়ান্ড দিয়ে ৫টি অ্যামেজিং বিউটি হ্যাকস
বিউটি টিপস

পুরনো মাশকারা ওয়ান্ড দিয়ে ৫টি অ্যামেজিং বিউটি হ্যাকস

আজকালকার দিনে কোনোকিছু পুরনো হয়ে গেলেই চট করে ফেলে দেই আমরা। কিন্তু একটু খেয়াল করলেই দেখবেন পুরনো জিনিস রিসাইকেল করে এমন সব জিনিস তৈরি করা যায় যা দিয়ে...

আরও পড়ুন

৫টি স্যুট রুলস | নিয়মমাফিক স্যুট পরছেন তো?
ট্রেণ্ডস এন্ড শপ

৫টি স্যুট রুলস | নিয়মমাফিক স্যুট পরছেন তো?

আমাদের দেশে স্যুট-বুট-টাই-এর ট্রেন্ড-টার আবির্ভাব হয়েছে গ্রেট ব্রিটেন থেকে। তাদের পোশাক পরা অনুসরণ করেই আমরা স্যুটেড-বুটেড হয়ে যাই। তবে এই পোশাক পরার...

পুরোনো জিন্সের প্যান্ট থেকে ব্যাগ
ক্র্যাফট

পুরোনো জিন্সের প্যান্ট থেকে ব্যাগ

আমাদের সকলের বাসায়ই কমবেশি পুরনো জিন্সের প্যান্ট রয়েছে। ব্যবহারের পর পুরনো হয়ে গেলে বা মাপে ছোট হয়ে হয়ে গেলে হয় তা আমরা ফেলে দেই বা পড়ে থাকে কা...

তরুণীদের পছন্দের পোশাক | কোথায় এবং কেমন দরদাম ? (পর্ব-১)
ট্রেণ্ডস এন্ড শপ

তরুণীদের পছন্দের পোশাক | কোথায় এবং কেমন দরদাম ? (পর্ব-১)

সময়ের সাথে বদলে গেছে অনেক কিছু। চিঠির বদলে এসেছে ই-মেইল, নৌকোর বদলে লঞ্চ, টেলিগ্রাম এর বদলে মোবাইল ফোন। প্রযুক্তিতে পরিবর্তনের পাশাপাশি পোশাকেও এসেছে...

পুরনো চুড়ি দিয়ে বানিয়ে ফেলুন ক্যান্ডেল-হোল্ডার এবং পেন্সিল-হোল্ডার
ক্র্যাফট

পুরনো চুড়ি দিয়ে বানিয়ে ফেলুন ক্যান্ডেল-হোল্ডার এবং পেন্সিল-হোল্ডার

আমাদের সাজার জিনিসগুলো যেমন- চুড়ি, ছোট ছোট কানের দুল এসব পুরনো হয়ে গেলেই সেগুলো ফেলে দেই। কোনটার রঙ নষ্ট হয়ে যায় অথবা কোনটার একটু ভেঙ্গে যায়। এগুলো ফে...

পুরনো মেকআপ? ত্বকের ক্ষতি না চাইলে বদলে ফেলুন এখনই!
মেকআপ

পুরনো মেকআপ? ত্বকের ক্ষতি না চাইলে বদলে ফেলুন এখনই!

নারীর ব্যক্তিত্ব আর আভিজাত্যের প্রায় অনেকটাই নির্ভর করে মেকআপকে কেন্দ্র করে। মেকআপের মাধ্যমে আপনার রুচিশীলতা এবং মনমানসিকতা সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা...

পুরনো গয়নায় আনুন নতুন রূপ!
ক্র্যাফট

পুরনো গয়নায় আনুন নতুন রূপ!

সাধের গয়না, আলমারিতে তুলে রাখা আছে ঠিকই কিন্তু সময়ের সাথে সাথে হারিয়েছে ব্যবহারের উপযোগিতা। ভাবেন আবার যদি এই গয়নাটা পরতে পারতেন কখনো! প্রিয় জিনিষ বলে...

…