বাতিল মানেই ফেলনা নয়!

sub-editor · Aug 24, 2016 · 1 min read

বাতিল মানেই ফেলনা নয়!

ঘর সাজবে বাতিল জিনিষে, এই ধারণাটার সাথে আগেই পরিচিতি আছে নিশ্চয়? বিভিন্ন সময়ে হরেক রকম বাতিল জিনিষ দিয়ে টুকিটাকি জিনিষ বানানো দেখে থাকবেন যার কিছু কেবল ঘরের শোভাবর্ধন করে আবার কিছু আপনি দিব্যি কাজে লাগাতে পারেন দরকারে। বাতিল জিনিষ মানেই যে ফেলনা নয়, এটা এক প্রমাণিত কথা। বাতিল হয়ে যাওয়া কোন কোন জিনিষ দিয়ে কী কী নতুন সামগ্রী বানিয়ে নেয়া যায়, এক নজরে দেখে ফেলুন এখানে। কোন আইডিয়া একদম নতুন পাওয়া যাবে, পুরনো কিছুও ভুলে গেলে দেখে নিন আবার।

আর ঘরে বাতিলের খাতায় যা সব আছে, কাজে লাগিয়ে ফেলুন।

[picture]

প্লাস্টিক বা কাঁচের বোতল

অব্যবহৃত কাঁচের বোতলে তৈরি হতে পারে দারুণ ফুলদানী। বোতলের গায়ে গ্লাস পেইন্টিং করে কিছু এঁকে নিলে আরো সুন্দর হয়ে যাবে সেটা, চেষ্টা করে দেখতে পারেন কিন্তু। নিজ হাতে বানানো নতুন ফুলদানী ঘরের শোভা বাড়াবে।

প্লাস্টিকের বোতলে বানিয়ে নেয়া যায় কলমদানী, কিংবা সাজের আয়নার তাকে রাখা টুকিটাকি জিনিষগুলো গুছিয়ে রাখার পাত্র, অর্থাৎ ক্লিপ, পিন এসবের হোল্ডার। প্লাস্টিকের বোতল কাজে লাগতে পারে ঘরে রাখার ছোট গাছের টব হিসেবেও।

 jar

পুরনো কার্ড

দাওয়াতের কার্ড ঘরে জমানো থেকে যায় অনেকের। দেখবেন হয়তো অনেকগুলো কার্ড জমে গেছে আপনার ঘরেও, হরেক রঙের হরেক ঢঙের। ফেলে না দিয়ে এইগুলোও কাজে লাগানো যায়। এইসব কার্ডে তৈরি হতে পারে চমৎকার ফটোফ্রেম। আবার বাক্স বানানোর কাজেও ব্যবহৃত হতে পারে কার্ডের শক্ত আবরণ।

 box

গয়না যখন কাজের জিনিষ

বাতিল চুড়িরও আছে বেশ কার্যকরী ভূমিকা। কলমদানী হিসেবে চুড়ি কাজে লাগাতে পারেন খানিক নান্দনিক উপায়ে। অনেকগুলো চুড়ি পরপর জুড়ে দিয়ে করতে হয় এটা। এই জিনিষ ব্যবহার করতে পারেন যেকোন কিছু গুছিয়ে রাখতে, তা সে কলম-পেন্সিল হোক অথবা আপনার ব্যান্ড-ক্লিপ।

 holder

বাতিল কাপড়ের নতুন রূপ

আর ব্যবহার করা হবে না তেমন কাপড়গুলো একেবারে বাতিল না করে বরং রেখে দিন। অনেক কাজের জিনিষ বানিয়ে ফেলা যায় পুরনো কাপড়ে। বানাতে পারেন ফ্লোরম্যাট, বা টেবিলম্যাট। কাপড়ের ব্যাগও বানানো যায় একটু মোটা ধাঁচের কাপড়ে।

 bags

কাগজের আছে শত ব্যবহার

কাগজ দিয়ে বানানো যায় এমন যে কত রকম জিনিসপাতি আছে তার সঠিক হিসেব মেলা কঠিন। হস্তশিল্পের এক দারুণ ক্ষেত্র অরিগ্যামি যা কিনা কাগজ দিয়ে হরেক রকম সামগ্রী বানাতে শেখায়।

কাগজের কার্ডের কথা সবার আগে আসবে, রঙিন কাগজ ঘরে থেকে থাকলে কখনো কার্ড বানানোর কাজে লেগে যাবে।

flower

যেকোন পুরনো কাগজে বানাতে পারেন ফুল, পাতা এসব ঘর সাজানোর জিনিষ। বড় কাগজের বাক্স থাকলে সেটা হতে পারে নতুন কোন স্টোরেজ বক্স।

মোমবাতির সাজ

ড্রয়ারের ভেতরে বহু পুরনো মোমের সন্ধান পেলে সেটা নতুন করে কাজে লাগানোর কথা ভাবতেই পারেন। আগুন জ্বালিয়ে নয়, বরং নতুন কোন রূপ দিয়ে। মোম দিয়ে তৈরি হতে পারে ফুল, দেখতে বেশ ভালো লাগে আর শো-পিস হিসেবে তো এমন একটা জিনিষ চমৎকার হয়।

 flower 1

অকাজের সিডির ভিন্ন কাজ

পুরনো সিডির পাহাড় জমিয়েছেন ঘরে, তো হুট করে একদিন সব ফেলে না দিয়ে বরং একটা ফটোফ্রেম বানিয়ে ফেলুন। নতুন ফটোফ্রেমে পুরনো সিডির ব্যবহার কিন্তু দারুণ কার্যকরী।

 photo frame

ছবি -  টপড্রিমার.কম, ফ্যাবডিআইওয়াই.কম

লিখেছেন -  মুমতাহীনা মাহবুব

সম্পর্কিত লেখা

পুরনো সিডি দিয়েই বানিয়ে ফেলুন ৩টি DIY আইটেমস
গৃহসজ্জা

পুরনো সিডি দিয়েই বানিয়ে ফেলুন ৩টি DIY আইটেমস

৯০ এর দশকে সিডি দিয়ে গান শোনার কথা তো আমাদের অনেকেরই মনে আছে, তাই না? এখন যুগ বদলের এই সময়ে সিডির ব্যবহার একদমই কমে গিয়েছে। অনেকের বাসায় হয়তো অনেক শখ...

বিয়ের কার্ডগুলো কি ফেলে দিচ্ছেন? না ফেলে তৈরি করুন দারুণ ফটো ফ্রেম
ক্র্যাফট

বিয়ের কার্ডগুলো কি ফেলে দিচ্ছেন? না ফেলে তৈরি করুন দারুণ ফটো ফ্রেম

পরিবারে কেউ না কেউ প্রায়ই বিয়ের দাওয়াতে কার্ড পেয়ে থাকেন। কিন্তু ওগুলো ঘরেই পরে থাকে। এগুলো দিয়েই মনের মতো করে বানিয়ে ফেলা যায় ফটোফ্রেম! চলুন দেখে নেই...

পুরনো কাপড়েই হবে নতুন কিছু
ক্র্যাফট

পুরনো কাপড়েই হবে নতুন কিছু

আলমারিতে পড়ে থাকা পুরনো কাপড়ের স্তূপ নিয়ে মাথা ঘামাচ্ছেন যারা , এই লেখাটা কাজে লেগে পারে তাদের। কাপড়ের বোঝা ঝেড়ে ফেলে দেয়ার আগে একবার ভেবেই দেখুন না,...

আরও পড়ুন

পুরনো মাশকারা ওয়ান্ড দিয়ে ৫টি অ্যামেজিং বিউটি হ্যাকস
বিউটি টিপস

পুরনো মাশকারা ওয়ান্ড দিয়ে ৫টি অ্যামেজিং বিউটি হ্যাকস

আজকালকার দিনে কোনোকিছু পুরনো হয়ে গেলেই চট করে ফেলে দেই আমরা। কিন্তু একটু খেয়াল করলেই দেখবেন পুরনো জিনিস রিসাইকেল করে এমন সব জিনিস তৈরি করা যায় যা দিয়ে...

জেনে নিন ৫ ধরণের পেপার ওয়ার্কের কথা!
ক্র্যাফট

জেনে নিন ৫ ধরণের পেপার ওয়ার্কের কথা!

কাগজের সাথে আমার সখ্য খুব বেশিদিনের নয়। বছর দুয়েক আগে হুট করেই আবিষ্কার করলাম গুণহীন এই মানুষটা কার্ড বানাতে খুব আনন্দ পাচ্ছে। একের পর এক শুধু বানিয়েই...

ক্যুইলিং পদ্ধতির সাহায্যে কিট ছাড়া হাতে তৈরী আকর্ষণীয় গ্রীটিংস কার্ড
ক্র্যাফট

ক্যুইলিং পদ্ধতির সাহায্যে কিট ছাড়া হাতে তৈরী আকর্ষণীয় গ্রীটিংস কার্ড

গ্রীটিংস কার্ড বানাতে কার না ভালো লাগে! হাতে বানানো কার্ডে আলাদা আন্তরিকতা, ঘনিষ্ঠতার ছোয়া পাওয়া যায় । কিন্তু হাতে বানানো কার্ড বাজারের গ্রীটিংস কার্ড...

নিজেই তৈরি করুন অসাধারণ সুন্দর কাগজের লন্ঠন
ক্র্যাফট

নিজেই তৈরি করুন অসাধারণ সুন্দর কাগজের লন্ঠন

বড়দিন তো আর মাত্র কয়েকদিন পর। আর সামনেই নতুন বছর। উৎসবের এই দিনগুলো সবাই চান নিজের মত করে উদযাপন করতে। এমন কিছু তাই এবার করেই ফেলুন না, যা মুহূর্তের ভ...

অরিগ্যামি | কীভাবে ঘরে বসেই নিজে করবেন পেপার ক্রাফটিং?
ক্র্যাফট

অরিগ্যামি | কীভাবে ঘরে বসেই নিজে করবেন পেপার ক্রাফটিং?

কাগজের ভাঁজে নৌকা বানিয়ে পানিতে ভাসায়নি কিংবা প্লেন বানিয়ে বাতাসে উড়ায়নি, এমন মানুষ মনে হয় না খুঁজে পাওয়া যাবে। এক টুকরো কাগজ ভাঁজ করে বিভিন্ন আকৃতিতে...

আপনার দেয়া উপহার বন্ধুর পছন্দ হবে তো!
সম্পর্ক

আপনার দেয়া উপহার বন্ধুর পছন্দ হবে তো!

প্রিয় বন্ধুর বিয়ে খুব আনন্দের উপলক্ষ হয়ে আসে যে কারো কাছেই। বিয়ের হাজারটা আয়োজন, বন্ধুর সাথে আরেকটু বেশি সময় কাটানো বা অনুষ্ঠানের সবরকম পরিকল্পনা করার...

…