ক্যুইলিং পদ্ধতির সাহায্যে কিট ছাড়া হাতে তৈরী আকর্ষণীয় গ্রীটিংস কার্ড

sub-editor · Apr 25, 2016 · 1 min read

ক্যুইলিং পদ্ধতির সাহায্যে কিট ছাড়া হাতে তৈরী আকর্ষণীয় গ্রীটিংস কার্ড

গ্রীটিংস কার্ড বানাতে কার না ভালো লাগে! হাতে বানানো কার্ডে আলাদা আন্তরিকতা, ঘনিষ্ঠতার ছোয়া পাওয়া যায় । কিন্তু হাতে বানানো কার্ড বাজারের গ্রীটিংস কার্ডের মতআকর্ষণীয় হয়ে ওঠে না । এই সমস্যার সমাধান করতে আজ নতুন পদ্ধতির কথা বলবো যার নাম ক্যুইলিং। কাগজকে তারের মতো বানিয়ে যে শিল্প কাজ করা হয় তাই আসলে ক্যুইলিং। ক্যুইলিং গ্রীটিংস কার্ড  বানাতে অহরহ ব্যবহার করা হয়। বাজারে ক্যুইলিং কিট ব্যবহার করে অতি সহজে এবং কিছু সময়ের মধ্যেই আকর্ষণীয় কার্ড বানিয়ে ফেলা যায় । কিন্তু যারা প্রথম প্রথম ক্যুইলিং নিয়ে কাজ করছেন এবং প্রথমেই ক্যুইলিং কিট কিনতে একগাদা টাকা খরচ করতে চাইছেন না তাদের জন্যে রইল আজকের লেখা - কী করেঘরে বসেই হাতে তৈরী করে ফেলা যায় ক্যুইলিং কার্ড।

[picture]

উপরে ক্যুইলিং পদ্ধতির দ্বারা কাগজের ফড়িং তৈরী করেছি। নীচের পদ্ধতির সাহায্যে আপনিও বানিয়ে ফেলতে পারেন বিভিন্ন আকর্ষণীয় কাগজের জিনিস।

quiling 1

প্রথম ধাপ: বাজারে অনেক রকম রঙিন কাগজ পাওয়া যায়। যেমন-  লাল, হলুদ, গোলাপি রঙের । কাগজের আকৃতি বানানোর জন্যে দুইতিন রঙের কাগজ কিনে আনুন । অথবা সাদা কাগজ কিনে তাতে রং করে ফেলুন দু’পিঠ । তারপর পাতলা করে কাগজ কেটে নিন ।

quiling 2

দ্বিতীয় ধাপ: একটা তুলি নিন বা একটা কলম নিন। এইবার পাতলা কাগজের টুকরোকে  গোলগোল করে পাকাতে থাকুন। পুরোটা পাকানো হয়ে গেলে সাবধানে বের করে নিন।

quiling 3

তৃতীয় ধাপ: গোল অংশটার শেষ প্রান্তে আঠা দিয়ে লাগিয়ে নিন । তারপর নীচেও আঠা লাগান আর সাবধানে গ্রীটিংসে লাগিয়ে দিন ।

quiling 4quiling 5

 চতুর্থ ধাপ: ফড়িংর শরীর হয়ে যাবার পর বাকী রইল পাখা । পাখার জন্যে প্রথমে আগের মতো পাতলা করে কাগজ কেটে নিন। তারপর গোলগোল করে কাগজের কিছুটা অংশ পাকান তারপর নিচের মতো ত্রিভুজ আকৃতি করে চাপ দিন।তারপর ত্রিভুজ আকৃতি করে কাগজ পাকাতে থাকুন। ত্রিভুজাকৃতি অংশটার শেষ প্রান্তে আঠা দিয়ে লাগিয়ে নিন । তারপর নীচেও আঠা লাগান আর সাবধানে গ্রীটিংসে লাগিয়ে দিন ।

quiling 6quiling 7

পঞ্চম ধাপ: বাকী রইল শুর। আগের মতো পাতলা করে কাগজ কেটে নিয়ে কাগজকে দুই ভাজ করে সামনের অংশটা পাকিয়ে নিন।বাকীটা সোজা রাখুন। হয়ে গেল শুর। নীচে আঠা দিয়ে লাগিয়ে নিন। পাখার অনুকরণে তৈরী করে নিতে পারেন ফুলের পাপড়ির আকৃতিও। কয়েকটা ফুলের পাপড়ি মিলিয়ে তৈরী করে নিতে পারেন সুন্দর একটা ফুল।

quiling 8quiling 9

উপরের পদ্ধতির সাহায্যে আপনি সহজে ঘরে বসেই ক্যুইলিং কিট ছাড়া বানিয়ে নিতে পারেন বিভিন্ন আকৃতির পাখী, প্রজাপতি, মাছ আরও বিভিন্ন কিছু। সাথে কিছু sparkling কলম কিনে নিতে পারেন বিভিন্ন নকশা করার জন্যে। পাশে লিখে দিন কিছু কবিতার লাইন। এইভাবে ঘরে বসে তৈরী করে নিতে পারেন আকর্ষণীয় গ্রীটিংস কার্ড।

quiling 10

 লিখেছেন –পৃথা অরন্যা দাস

সম্পর্কিত লেখা

বিয়ের কার্ডগুলো কি ফেলে দিচ্ছেন? না ফেলে তৈরি করুন দারুণ ফটো ফ্রেম
ক্র্যাফট

বিয়ের কার্ডগুলো কি ফেলে দিচ্ছেন? না ফেলে তৈরি করুন দারুণ ফটো ফ্রেম

পরিবারে কেউ না কেউ প্রায়ই বিয়ের দাওয়াতে কার্ড পেয়ে থাকেন। কিন্তু ওগুলো ঘরেই পরে থাকে। এগুলো দিয়েই মনের মতো করে বানিয়ে ফেলা যায় ফটোফ্রেম! চলুন দেখে নেই...

জেনে নিন ৫ ধরণের পেপার ওয়ার্কের কথা!
ক্র্যাফট

জেনে নিন ৫ ধরণের পেপার ওয়ার্কের কথা!

কাগজের সাথে আমার সখ্য খুব বেশিদিনের নয়। বছর দুয়েক আগে হুট করেই আবিষ্কার করলাম গুণহীন এই মানুষটা কার্ড বানাতে খুব আনন্দ পাচ্ছে। একের পর এক শুধু বানিয়েই...

অরিগ্যামি | কীভাবে ঘরে বসেই নিজে করবেন পেপার ক্রাফটিং?
ক্র্যাফট

অরিগ্যামি | কীভাবে ঘরে বসেই নিজে করবেন পেপার ক্রাফটিং?

কাগজের ভাঁজে নৌকা বানিয়ে পানিতে ভাসায়নি কিংবা প্লেন বানিয়ে বাতাসে উড়ায়নি, এমন মানুষ মনে হয় না খুঁজে পাওয়া যাবে। এক টুকরো কাগজ ভাঁজ করে বিভিন্ন আকৃতিতে...

ঘরের সৌন্দর্যে কাগজের ফুল
ক্র্যাফট

ঘরের সৌন্দর্যে কাগজের ফুল

ড্রয়িং রুমের কোনায় অথবা বেডরুমের বিছানার পাশে একগুচ্ছ ফুল দেখতে সবারই ভালো লাগে। আর সেটা থেকে যদি তাজা সুগন্ধ আসে তাহলে তো কথাই নেই। কিন্তু ঝামেলার...

আরও পড়ুন

নিজেই তৈরি করুন অসাধারণ সুন্দর কাগজের লন্ঠন
ক্র্যাফট

নিজেই তৈরি করুন অসাধারণ সুন্দর কাগজের লন্ঠন

বড়দিন তো আর মাত্র কয়েকদিন পর। আর সামনেই নতুন বছর। উৎসবের এই দিনগুলো সবাই চান নিজের মত করে উদযাপন করতে। এমন কিছু তাই এবার করেই ফেলুন না, যা মুহূর্তের ভ...

অরিগামি স্টার
ক্র্যাফট

অরিগামি স্টার

পেপার ক্রাফট এর মধ্যে অরিগামি সবচেয়ে বেশি জনপ্রিয়। আপনার যদি অরিগামি সম্পর্কে বেসিক ধারণা থাকে তাহলে আপনি নিজ থেকেই যে কোন ধরনের জিনিস তৈরি করে ফেলতে...

কাগজের লিলি ফুল
ক্র্যাফট

কাগজের লিলি ফুল

বাসায় পড়ে থাকা রঙ্গিন কাগজগুলো দিয়ে মাত্র ৫ টি সহজ ধাপে তৈরি করে ফেলুন কেলা লিলি ফুল। [picture] এই ফুলগুলো তৈরি করতে যা যা লাগবেঃ • রঙ্গিন কাগজ...

কাগজের মাছ
ক্র্যাফট

কাগজের মাছ

তৈরী করতে যা যা লাগবে: ১) A4 সাইজের কালার পেপার ২) গ্লুস্টিক / আঠা ৩) কাঁচি ৪) আর্ট পেপার প্রথমে A4 সাইজের একটি কালার পেপারের আড়াআড়ি পার্শ্বে...

কাগজের ফুলদানি
ক্র্যাফট

কাগজের ফুলদানি

আমাদের সবার বাসায় আনাচে কানাচে খবরের কাগজ বা বিভিন্ন ম্যাগাজিন পড়ে থাকে। একটি সময় আমরা সেগুলোকে ঘরের জঞ্জাল ভেবে ফেলে দিই। এমন হলে কেমন হয় বলুন তো যখন...

নিজেই করুন চুলের রং(স্টেপ বাই স্টেপ)
হেয়ার স্টাইল

নিজেই করুন চুলের রং(স্টেপ বাই স্টেপ)

এলোকেশী রাজকন্যার হাসি যেন তার চুলে। চুল নিয়েই তাই কত আয়োজন। চুল বাঁধা, সাজানো, নিত্য নতুন রূপ দেওয়া। তার-ই একটি হলো চুল রঙ করা। এখনকার হাল ফ্যাশনে চু...

…