অরিগামি স্টার

সাজগোজ উপ সম্পাদক · Oct 17, 2015 · 0 min read

অরিগামি স্টার

পেপার ক্রাফট এর মধ্যে অরিগামি সবচেয়ে বেশি জনপ্রিয়। আপনার যদি অরিগামি সম্পর্কে বেসিক ধারণা থাকে তাহলে আপনি নিজ থেকেই যে কোন ধরনের জিনিস তৈরি করে ফেলতে পারবেন। শুরু করা যাক এই রঙ্গিন অরিগামি স্টার দিয়ে।

এই স্টারগুলো তৈরি করতে যা যা লাগবেঃ

  • রঙ্গিন কাগজ
  • কাঁচি

star 1

১ম ধাপঃ এই স্টার তৈরি করতে ৬ টি সমান মাপের বর্গাকৃতির কাগজ কেটে নিন। কাগজ গুলো ভিন্ন ভিন্ন রঙের হলে ভালো হয়। যে কোন একটি কাটা কাগজ নিন। প্রথমে কাগজটিকে কোনাকুনি ভাঁজ করুন তারপর আবার ভাঁজ খুলে ফেলুন। আবার ২ পাশ দিয়ে অর্ধেক ভাঁজ করুন তারপর আবার ভাঁজ খুলে ফেলুন।

star 2

২য় ধাপঃ ভাঁজ করা কাগজটিকে উপরের ছবির মত করে ২ পাশ থেকে চাপ দিন। এখন কাগজটি ত্রিভুজ আকৃতির হবে। একই ভাবে ভিন্ন রঙের একটি কাগজ দিয়ে আরেকটি ত্রিভুজ তৈরি করুন।

star 3

৩য় ধাপঃ ত্রিভুজ আকৃতির কাগজ ২ টি নিন। কাগজ গুলোর খোলা অংশ দিয়ে একটার সাথে আরেকটা জোড়া লাগান।

star 4

৪র্থ ধাপঃ জোড়া লাগানো কাগজগুলোর উপরের অংশ লক্ষ্য করুন, ২ পাশ থেকে চাপ দিয়ে ঐ অংশ ভাঁজ করুন।

star 5

৫ম ধাপঃ ১ম ও ২য় ধাপের সাহায্যে আরেকটি ত্রিভুজ আকৃতির কাগজ তৈরি করুন। ৩য় ধাপে যেভাবে কাগজ গুলোর খোলা অংশ দিয়ে একটার সাথে আরেকটা জোড়া লাগানো হয়েছিল ঠিক একই ভাবে এই ত্রিভুজ আকৃতির কাগজটিও জোড়া লাগান। জোড়া লাগানো কাগজগুলোর উপরের অংশের ২ পাশ থেকে চাপ দিয়ে ঐ অংশ ভাঁজ করুন।

star 6

৬ষ্ঠ ধাপঃ বাকি ৩ টি কাগজ দিয়ে উপরের ধাপগুলোর সাহায্যে একটার পর একটা ত্রিভুজ আকৃতির কাগজ জোড়া লাগান। শেষ কাগজটির খোলা অংশ দিয়ে প্রথম কাগজটি ঢুকাতে হবে।

star 7

৭ম ধাপঃ জোড়া লাগানো শেষে কাগজটির উপরের অংশের ২ পাশ থেকে চাপ দিয়ে ঐ অংশ ভাঁজ করুন। তৈরি হয়ে গেল রঙ্গিন অরিগামি স্টার!

লেখা ও ছবিঃ মুহাইমিনা

সম্পর্কিত লেখা

জেনে নিন ৫ ধরণের পেপার ওয়ার্কের কথা!
ক্র্যাফট

জেনে নিন ৫ ধরণের পেপার ওয়ার্কের কথা!

কাগজের সাথে আমার সখ্য খুব বেশিদিনের নয়। বছর দুয়েক আগে হুট করেই আবিষ্কার করলাম গুণহীন এই মানুষটা কার্ড বানাতে খুব আনন্দ পাচ্ছে। একের পর এক শুধু বানিয়েই...

অরিগ্যামি | কীভাবে ঘরে বসেই নিজে করবেন পেপার ক্রাফটিং?
ক্র্যাফট

অরিগ্যামি | কীভাবে ঘরে বসেই নিজে করবেন পেপার ক্রাফটিং?

কাগজের ভাঁজে নৌকা বানিয়ে পানিতে ভাসায়নি কিংবা প্লেন বানিয়ে বাতাসে উড়ায়নি, এমন মানুষ মনে হয় না খুঁজে পাওয়া যাবে। এক টুকরো কাগজ ভাঁজ করে বিভিন্ন আকৃতিতে...

নিজেই করুন চুলের রং(স্টেপ বাই স্টেপ)
হেয়ার স্টাইল

নিজেই করুন চুলের রং(স্টেপ বাই স্টেপ)

এলোকেশী রাজকন্যার হাসি যেন তার চুলে। চুল নিয়েই তাই কত আয়োজন। চুল বাঁধা, সাজানো, নিত্য নতুন রূপ দেওয়া। তার-ই একটি হলো চুল রঙ করা। এখনকার হাল ফ্যাশনে চু...

বিয়ের কার্ডগুলো কি ফেলে দিচ্ছেন? না ফেলে তৈরি করুন দারুণ ফটো ফ্রেম
ক্র্যাফট

বিয়ের কার্ডগুলো কি ফেলে দিচ্ছেন? না ফেলে তৈরি করুন দারুণ ফটো ফ্রেম

পরিবারে কেউ না কেউ প্রায়ই বিয়ের দাওয়াতে কার্ড পেয়ে থাকেন। কিন্তু ওগুলো ঘরেই পরে থাকে। এগুলো দিয়েই মনের মতো করে বানিয়ে ফেলা যায় ফটোফ্রেম! চলুন দেখে নেই...

আরও পড়ুন

ঘরের সৌন্দর্যে কাগজের ফুল
ক্র্যাফট

ঘরের সৌন্দর্যে কাগজের ফুল

ড্রয়িং রুমের কোনায় অথবা বেডরুমের বিছানার পাশে একগুচ্ছ ফুল দেখতে সবারই ভালো লাগে। আর সেটা থেকে যদি তাজা সুগন্ধ আসে তাহলে তো কথাই নেই। কিন্তু ঝামেলার...

কাগজের তৈরি কাশ ফুল
ক্র্যাফট

কাগজের তৈরি কাশ ফুল

এই ফুলগুলো তৈরি করতে যা যা লাগবেঃ রঙ্গিন কাগজ আঠা কাঁচি ১ম ধাপঃ একটি আয়তাকৃতির রঙ্গিন কাগজ নিন। কাগজটির দৈর্ঘ্য বরাবর যে কোন এক পাশে আঠ...

কাগজের তৈরি মেপল লিফ
ক্র্যাফট

কাগজের তৈরি মেপল লিফ

কাগজ কেটে পাতা আমরা অনেকেই বানিয়েছি। এই পাতাগুলো তৈরি করতে যা যা লাগবেঃ রঙ্গিন কাগজ আঠা কাঁচি পেন্সিল ১ম ধাপঃ একটি আয়তাকৃতির রঙ্গিন...

ড্রাই স্কিন কেয়ার রুটিন | শুষ্ক ত্বকের সারাদিনের যত্নের ৫টি টিপস!
ড্রাই স্কিন

ড্রাই স্কিন কেয়ার রুটিন | শুষ্ক ত্বকের সারাদিনের যত্নের ৫টি টিপস!

যে কোন ত্বকের চেয়ে শুষ্ক ত্বক যত্নে রাখাটা কিছুটা কঠিন। কারণ এটি খুব তাড়াতাড়ি ময়েশ্চার হারিয়ে শুষ্ক হয়ে পড়ে। ড্রাই স্কিনের সাথে অনেক ধরনের সমস্যা জড়িয়...

৫ ধরণের ত্বকের যত্ন হবে অ্যারোমা ফেসিয়াল দিয়ে
ত্বকের যত্ন

৫ ধরণের ত্বকের যত্ন হবে অ্যারোমা ফেসিয়াল দিয়ে

অ্যারোমাথেরাপি হলো এক ধরনের উপশমক প্রক্রিয়া, যা কিনা অ্যারোমাটিক এসেনসিয়াল তেলের মাধ্যমে আপনার শারীরিক আর মানসিক উন্নতি ঘটায়। অ্যারোমা ফেসিয়ালের ফ...

ক্যুইলিং পদ্ধতির সাহায্যে কিট ছাড়া হাতে তৈরী আকর্ষণীয় গ্রীটিংস কার্ড
ক্র্যাফট

ক্যুইলিং পদ্ধতির সাহায্যে কিট ছাড়া হাতে তৈরী আকর্ষণীয় গ্রীটিংস কার্ড

গ্রীটিংস কার্ড বানাতে কার না ভালো লাগে! হাতে বানানো কার্ডে আলাদা আন্তরিকতা, ঘনিষ্ঠতার ছোয়া পাওয়া যায় । কিন্তু হাতে বানানো কার্ড বাজারের গ্রীটিংস কার্ড...

…