৫ ধরণের ত্বকের যত্ন হবে অ্যারোমা ফেসিয়াল দিয়ে

রোজেন · Sep 13, 2013 · 1 min read

৫ ধরণের ত্বকের যত্ন হবে অ্যারোমা ফেসিয়াল দিয়ে

অ্যারোমাথেরাপি হলো এক ধরনের উপশমক প্রক্রিয়া, যা কিনা অ্যারোমাটিক এসেনসিয়াল তেলের মাধ্যমে আপনার শারীরিক আর মানসিক উন্নতি ঘটায়। অ্যারোমা ফেসিয়ালের ফলে আপনার ত্বক আরও উজ্জ্বল কোমল হয়ে ওঠে। অ্যারোমা অয়েলগুলো খুবই ঘন, তাই ফেসিয়ালের জন্য ব্যবহার করতে হবে খুবই সাবধানে। সব স্কিন টাইপ এর নারী এই ফেসিয়াল করতে পারবেন। কিন্তু উপাদান একটু ভিন্ন হবে। যেহেতু সবই প্রাকৃতিক উপাদান তাই বয়সেরও কোন বাঁধা ধরা নিয়ম নেই। তবে ১৮ বছর বয়স হলে করা ভালো। আজ আমি বিভিন্ন ধরনের ত্বকের ক্ষেত্রে আলাদা যে যে উপাদান ব্যবহার করতে হবে তা দিয়েই অ্যারোমা ফেসিয়ালের পদ্ধতি বলে দেবো।

৫ ধরণের ত্বকের যত্ন নিতে অ্যারোমা ফেসিয়াল

১. তৈলাক্ত ত্বকের অ্যারোমা ফেসিয়াল

ধাপ ১ - ক্লিনজিং

১/২ চা চামচ গুঁড়ো দুধ, ২ ফোঁটা লেমন অয়েল, চন্দনের তেল, ২ চা চামচ দই দিয়ে পেস্ট বানিয়ে গলায় এবং মুখে ২ মিনিট ধরে ম্যাসাজ করুন। তারপর টিস্যু অথবা তুলা দিয়ে মুছে ফেলুন।

ধাপ ২ - টোনিং

মুলতানি মাটি, ২ ফোঁটা রোজ মেরি অয়েল, পুদিনা পাতার তেল দিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন।

ধাপ - ৩ ময়েশ্চারাইজিং

সুগন্ধি বিহীন কোন ময়েশ্চারাইজার নিন। তাতে ২ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশান। হালকা হাতে ম্যাসাজ করে ত্বকে লাগান।

২. শুষ্ক ত্বকের জন্য অ্যারোমা ফেসিয়াল

ধাপ ১ - ক্লিনজিং

১ চা চামচ গুঁড়া দুধ, ১ চিমটি চিনি, ৪ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল, ৪ ফোঁটা রোজ অয়েল মিশিয়ে বানানো পেস্ট মুখে ও গলায় ম্যাসাজ করুন। তারপর টিস্যু অথবা তুলা দিয়ে মুছে ফেলুন।

ধাপ - ২ টোনিং

কিছু বাদামের গুঁড়ো নিন। এর সাথে ১ ফোঁটা লেমন অয়েল আর ৩ ফোঁটা গোলাপ জল দিন। এবার এটা মুখে অ্যাপ্লাই করুন।

ধাপ - ৩ ময়েশ্চারাইজিং

সুগন্ধি বিহীন কোন ময়েশ্চারাইজার নিন। তাতে ২ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল আর রোজ অয়েল মিশান। হালকা হাতে ম্যাসাজ করে ত্বকে লাগান।

৩. স্বাভাবিক ত্বকের জন্য অ্যারোমা ফেসিয়াল

ধাপ - ১ ক্লিনজিং

চন্দনের গুঁড়ো, বাদামের গুঁড়ো, তরল দুধ সব গুলোই ১ চা চামচ করে নিন। তারপর মুখে ও গলায় ম্যাসাজ করুন ২ মিনিট পর টিস্যু অথবা তুলা দিয়ে মুছে ফেলুন।

ধাপ - ২ টোনিং

১ চা চামচ বাদামের গুঁড়োর সাথে ১/২ চা চামচ মধু আর ১ ফোঁটা রোজ অয়েল দিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ভেজা তোয়ালে দিয়ে মুছে ফেলুন।

ধাপ - ৩ ময়েশ্চারাইজিং

সুগন্ধি বিহীন কোন ময়েশ্চারাইজার নিন। তাতে ২ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল আর ২ ফোঁটা রোজ অয়েল মিশান। হালকা হাতে ম্যাসাজ করে ত্বকে লাগান।

৪. মিশ্র ত্বকের জন্য অ্যারোমা ফেসিয়াল

ধাপ - ১ ক্লিনজিং

১ চা চামচ গুঁড়ো দুধ, ২ ফোঁটা রোজ মেরি অয়েল এবং ১ ফোঁটা জুনিপার অয়েল দিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। তারপর মুখে ও গলায় ম্যাসাজ করুন ২ মিনিট পর টিস্যু অথবা তুলা দিয়ে মুছে ফেলুন।

ধাপ - ২ টোনিং

তৈলাক্ত অংশের জন্য-১ চা চামচ মুলতানি মাটি নিয়ে তার সাথে ২ ফোঁটা রোজ মেরি আর পুদিনা অয়েল মিশিয়ে মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর মুখ ধুয়ে ফেলুন।

শুষ্ক অংশের জন্য - ১/২ চা চামচ বাদামের গুঁড়ো, ১ ফোঁটা লেমন অয়েল, ১ ফোঁটা রোজ অয়েল একসাথে মিশিয়ে বানানো পেস্টটি মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন।

ধাপ - ৩ ময়েশ্চারাইজিং

ভালো কোন ময়েশ্চারাইজিং ক্রিম নিয়ে তাতে ২ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে মুখে লাগান।

৫. সেনসিটিভ ত্বকের জন্য অ্যারোমা ফেসিয়াল

ধাপ - ১ ক্লিনজিং

কুসুম গরম পানিতে ২ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল, ১/২ চা চামচ মিল্ক পাউডার মিশিয়ে পেস্ট বানান। তারপর মুখে ও গলায় ম্যাসাজ করুন ২ মিনিট পর টিস্যু অথবা তুলা দিয়ে মুছে ফেলুন।

ধাপ - ২ টোনিং

১ চা চামচ মুলতানি মাটি ,৩ ফোঁটা ক্যামোলি অয়েল এবং মধু দিয়ে বানানো পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে শুকিয়ে নিন। তারপর মুখ ধুয়ে ফেলুন।

ধাপ - ৩ ময়েশ্চারাইজিং

সুগন্ধি বিহীন কোন ময়েশ্চারাইজার নিন। তাতে ৫ ফোঁটা রোজ অয়েল মিশিয়ে হালকা হাতে ম্যাসাজ করে মুখে লাগান।

বিভিন্ন তেলের আছে বিভিন্ন গুনাগুণ। আপনার ফেসিয়াল মাস্কে কয়েক ফোঁটা অ্যারোমাটিক অয়েল আপনার ত্বককে নরম আর বিশুদ্ধ করে। এমন কি বিষণ্ণতা কমিয়ে জাগিয়ে তোলে চনমনে অনুভূতি।

ছবিঃ সংগৃহীত

সম্পর্কিত লেখা

অ্যারোমা ফেসিয়াল | এখন রূপচর্চা হবে ৫টি ধাপেই ঘরে বসে
ত্বকের যত্ন

অ্যারোমা ফেসিয়াল | এখন রূপচর্চা হবে ৫টি ধাপেই ঘরে বসে

অ্যারোমা ফেসিয়ালের কথা আমরা কে না শুনেছি? প্রায়ই পার্লারে গিয়ে হাজার হাজার টাকা ব্যয় করছি আমরা এই ফেসিয়ালের পেছনে। তবে আমরা যদি জেনে নেই কীভাবে ঘ...

ভালো ঘুমের জন্য ও বিউটি সল্যুশনে ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল!
বিউটি টিপস

ভালো ঘুমের জন্য ও বিউটি সল্যুশনে ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল!

সেলফ কেয়ারের ক্ষেত্রে আজকাল অ্যাসেনশিয়াল অয়েল বেশ পপুলার। আমাকে যদি বলা হয় কোন অ্যাসেনশিয়াল অয়েল আমার সবচেয়ে বেশি পছন্দের, তাহলে আমি বলবো ল্যাভেন্ডার...

নিজেই করুন চুলের রং(স্টেপ বাই স্টেপ)
হেয়ার স্টাইল

নিজেই করুন চুলের রং(স্টেপ বাই স্টেপ)

এলোকেশী রাজকন্যার হাসি যেন তার চুলে। চুল নিয়েই তাই কত আয়োজন। চুল বাঁধা, সাজানো, নিত্য নতুন রূপ দেওয়া। তার-ই একটি হলো চুল রঙ করা। এখনকার হাল ফ্যাশনে চু...

ফ্রিজি ও আনম্যানেজেবল চুলের যত্নে ৩টি কার্যকরী অ্যাসেনশিয়াল অয়েল!
চুলের যত্ন

ফ্রিজি ও আনম্যানেজেবল চুলের যত্নে ৩টি কার্যকরী অ্যাসেনশিয়াল অয়েল!

ঢেউ খেলানো কালো ও কার্লি চুলের আবেদন সবসময় একটু বেশি। এই ধরনের চুলের নিজস্ব সৌন্দর্য রয়েছে। তবে দেখতে সুন্দর হলেও সামলানো বেশ ঝামেলাপূর্ণ। আবার এ ধরনে...

আরও পড়ুন

মাথাব্যথা উপশমে করনীয় | ৯টি অ্যাসেনশিয়াল অয়েল দেবে পরিত্রাণ!
সুস্থতা

মাথাব্যথা উপশমে করনীয় | ৯টি অ্যাসেনশিয়াল অয়েল দেবে পরিত্রাণ!

মাথাব্যথা খুবই পরিচিত একটি সমস্যা। এই সমস্যায় ভুগেননি এমন মানুষ মনে হয় না আছে। কেউ মাইগ্রেনের ব্যথায় ভোগেন, কেউ বা সাইনাসের ব্যথায়, কারো মাথাব্যথা হয়...

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?
ত্বকের যত্ন

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?

কথায় বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। তাই আমাদের জানা উচিত কীভাবে নিজেকে সুন্দর রাখা যায়। মানুষ সুন্দর হয়ে জন্মালেও যত্নবান না হলে সৌন্দর্য বেশি দিন...

ত্বক ও চুলের যত্নে টি ট্রি অয়েল এর অসাধারণ ১৩টি ব্যবহার!
রিভিউ

ত্বক ও চুলের যত্নে টি ট্রি অয়েল এর অসাধারণ ১৩টি ব্যবহার!

ত্বক এবং চুলের যত্নে বিভিন্ন ধরনের অয়েলের গুণাগুণ সম্পর্কে আমরা কমবেশী সবাই জানি। টি ট্রি অয়েল সৌন্দর্যের জগতে তেমনই একটি নাম। আর এই অয়েলের গুণ সম্পর্...

ইলাং ইলাং অ্যাসেনশিয়াল অয়েল এর ৭টি অজানা উপকারিতা!
ত্বকের যত্ন

ইলাং ইলাং অ্যাসেনশিয়াল অয়েল এর ৭টি অজানা উপকারিতা!

সৌন্দর্যচর্চায় বিভিন্ন ধরনের অ্যাসেনশিয়াল অয়েলের গুণাগুণের কথা আমরা কমবেশি সবাই জানি। নানা রকম ফ্লাওয়ার, ফ্রুটস, ট্রি ইত্যাদির নির্যাস থেকেই মূলত অ্যা...

স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে চান? ট্রাই করুন DIY অয়েল ট্রিটমেন্ট!
চুলের যত্ন

স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে চান? ট্রাই করুন DIY অয়েল ট্রিটমেন্ট!

চুলে তেল দেওয়া নিয়ে বড়দের সাথে ছোটদের একটা দ্বন্দ্ব প্রায় সবসময় লেগে থাকে। নানি দাদিরা বলেন, চুলের সব সমস্যার একটাই সমাধান, তা হলো নিয়মিত তেল দেওয়া। ব...

লেমনগ্রাস অ্যাসেনশিয়াল অয়েল | ৭টি ব্যবহারে পাবেন সুস্থ ত্বক ও চুল!
বিউটি টিপস

লেমনগ্রাস অ্যাসেনশিয়াল অয়েল | ৭টি ব্যবহারে পাবেন সুস্থ ত্বক ও চুল!

ত্বক ও চুলের যত্নের জন্য কতকিছুই না ব্যবহার করা হয়। কিন্তু অ্যাসেনশিয়াল অয়েল ব্যবহার করেছেন কখনও? অ্যাসেনশিয়াল অয়েল নামটি শুনে অনেকে ভ্রু কুঁচকে ফ...

…