বিয়ের কার্ডগুলো কি ফেলে দিচ্ছেন? না ফেলে তৈরি করুন দারুণ ফটো ফ্রেম

sub-editor · Feb 08, 2016 · 1 min read

বিয়ের কার্ডগুলো কি ফেলে দিচ্ছেন? না ফেলে তৈরি করুন দারুণ ফটো ফ্রেম

পরিবারে কেউ না কেউ প্রায়ই বিয়ের দাওয়াতে কার্ড পেয়ে থাকেন। কিন্তু ওগুলো ঘরেই পরে থাকে। এগুলো দিয়েই মনের মতো করে বানিয়ে ফেলা যায় ফটোফ্রেম! চলুন দেখে নেই ফটোফ্রেম বানানোর ২টি খুব সহজ পদ্ধতি।

[picture]

১ম পদ্ধতি- 

  • একটি কার্ড নিয়ে তার উপর লিখার কাগজটি তুলে নিন।
  • তার উপর যে কোন রঙের একটি কাগজ তার থেকে এক ইঞ্চি ছোট করে এবং চারকোণা করে কেটে মাঝে লাগিয়ে দিন।
  • কাগজের বক্সের কাগজ লম্বা লম্বা করে এবং সমান করে ৩টি কাগজ কেটে নিন। বক্সের কাগজ মোটা হয় তাই এটা ব্যবহার করাই ভালো।
  • এবার কার্ড এর উপর থাকা দ্বিতীয় কাগজের সমান করে উপরের অংশ বাদে কাগজ ৩টি কেটে নিন।
  • লম্বা লম্বা কাগজগুলো রঙিন সুতো দিয়ে আঠার সাহায্যে মুড়িয়ে নিন।
  • বামে, ডানে এবং নিচে তিনটি লম্বা করে কাটা কাগজের শুধু এক পাশে অর্থাৎ বাহিরের দিকে আঠা দিয়ে লাগিয়ে দিন। এতে ছবি আটকে থাকতে সুবিধা হবে। নিচের ছবিগুলো লক্ষ্য করুন-
card 1card 2
  • এবার উপরের দিকে আপনার পছন্দমতো পুঁথি নিয়ে একটি একটি করে আঠার সাহায্যে আটকিয়ে দিন। ফ্রেমের উপরও দিতে পারেন।

আপনার ইচ্ছা মতো ফ্রেমটি সাজিয়ে নিন।

card 3

  • বক্সের একটি কাগজ বড় করে কেটে নিন। কার্ডের পিছনে এটির একপাশ নিচের ছবিটির মতো করে আটকিয়ে হালকা ভাঁজ করে দিন। চাইলে এটি রঙিন কাগজে মুড়িয়ে আটকাতে পারেন।
card 4

বক্সের কাগজ মোটা হয় আর সহজে ভাঁজ হয় না। তাই যেকোনো জায়গায় এটি ব্যাল্যান্স করে থাকতে পারবে।

২য় পদ্ধতি-

  • প্রথমে একটি কার্ড নিয়ে তার উপর লিখার কাগজটি সাবধানে তুলে ফেলুন। এবার তার উপর যে কোন রঙের একটি কাগজ চারকোণা করে কেটে আঠা দিয়ে লাগিয়ে দিন। অথবা কার্ড রঙিন হলে তার থেকে এক ইঞ্চি ছোট করে কাগজ চারকোণা করে কেটে মাঝে লাগিয়ে দিন।
  • এরপর যেকোন কাগজের বক্সের কাগজ লম্বা লম্বা করে এবং সমান করে ৪টি কাগজ কেটে নিন।
  • লম্বা লম্বা কাগজগুলো রঙিন কাগজে আঠা দিয়ে মুড়িয়ে নিন।
  • এবার কার্ড এর উপর থাকা দ্বিতীয় কাগজের সমান করে কাগজ ৪টি কেটে নিন।
  • বামে, ডানে এবং নিচে তিনটি লম্বা করে কাটা কাগজের শুধু এক পাশে অর্থাৎ বাহিরের দিকে আঠা দিয়ে লাগিয়ে দিন।
  • বাকি একটি লম্বা করে কাটা কাগজের শুধু দুই পাশ আঠা দিয়ে উপরের দিকে আটকিয়ে দিন। না হলে ছবি ঢুকবেনা।
  • বক্সের একটি কাগজ বড় করে কেটে নিন। কার্ডের পিছনে এটির একপাশ আগেরটির মতো করে আটকিয়ে হালকা ভাঁজ করে দিন।
  • এখন আপনার ইচ্ছা মতো এটি কাগজ দিয়ে সাজিয়ে নিন।

নিচের ছবিটির মতো আপনিও বানিয়ে ফেলুন ফটোফ্রেম!

card 5

প্লাস্টিক সহ ছবি ফ্রেমে আটকিয়ে দিন। এতে ছবি নোংরা হবে না। এভাবে সহজেই তৈরি ফটোফ্রেমে রাখুন আপনার সবচেয়ে পছন্দের ছবিটি!

লিখেছেন – সোহানা মোরশেদ

সম্পর্কিত লেখা

জেনে নিন ৫ ধরণের পেপার ওয়ার্কের কথা!
ক্র্যাফট

জেনে নিন ৫ ধরণের পেপার ওয়ার্কের কথা!

কাগজের সাথে আমার সখ্য খুব বেশিদিনের নয়। বছর দুয়েক আগে হুট করেই আবিষ্কার করলাম গুণহীন এই মানুষটা কার্ড বানাতে খুব আনন্দ পাচ্ছে। একের পর এক শুধু বানিয়েই...

অরিগ্যামি | কীভাবে ঘরে বসেই নিজে করবেন পেপার ক্রাফটিং?
ক্র্যাফট

অরিগ্যামি | কীভাবে ঘরে বসেই নিজে করবেন পেপার ক্রাফটিং?

কাগজের ভাঁজে নৌকা বানিয়ে পানিতে ভাসায়নি কিংবা প্লেন বানিয়ে বাতাসে উড়ায়নি, এমন মানুষ মনে হয় না খুঁজে পাওয়া যাবে। এক টুকরো কাগজ ভাঁজ করে বিভিন্ন আকৃতিতে...

ঘরের সৌন্দর্যে কাগজের ফুল
ক্র্যাফট

ঘরের সৌন্দর্যে কাগজের ফুল

ড্রয়িং রুমের কোনায় অথবা বেডরুমের বিছানার পাশে একগুচ্ছ ফুল দেখতে সবারই ভালো লাগে। আর সেটা থেকে যদি তাজা সুগন্ধ আসে তাহলে তো কথাই নেই। কিন্তু ঝামেলার...

ক্যুইলিং পদ্ধতির সাহায্যে কিট ছাড়া হাতে তৈরী আকর্ষণীয় গ্রীটিংস কার্ড
ক্র্যাফট

ক্যুইলিং পদ্ধতির সাহায্যে কিট ছাড়া হাতে তৈরী আকর্ষণীয় গ্রীটিংস কার্ড

গ্রীটিংস কার্ড বানাতে কার না ভালো লাগে! হাতে বানানো কার্ডে আলাদা আন্তরিকতা, ঘনিষ্ঠতার ছোয়া পাওয়া যায় । কিন্তু হাতে বানানো কার্ড বাজারের গ্রীটিংস কার্ড...

আরও পড়ুন

নিজেই তৈরি করুন অসাধারণ সুন্দর কাগজের লন্ঠন
ক্র্যাফট

নিজেই তৈরি করুন অসাধারণ সুন্দর কাগজের লন্ঠন

বড়দিন তো আর মাত্র কয়েকদিন পর। আর সামনেই নতুন বছর। উৎসবের এই দিনগুলো সবাই চান নিজের মত করে উদযাপন করতে। এমন কিছু তাই এবার করেই ফেলুন না, যা মুহূর্তের ভ...

অরিগামি স্টার
ক্র্যাফট

অরিগামি স্টার

পেপার ক্রাফট এর মধ্যে অরিগামি সবচেয়ে বেশি জনপ্রিয়। আপনার যদি অরিগামি সম্পর্কে বেসিক ধারণা থাকে তাহলে আপনি নিজ থেকেই যে কোন ধরনের জিনিস তৈরি করে ফেলতে...

কাগজের ফুলদানি
ক্র্যাফট

কাগজের ফুলদানি

আমাদের সবার বাসায় আনাচে কানাচে খবরের কাগজ বা বিভিন্ন ম্যাগাজিন পড়ে থাকে। একটি সময় আমরা সেগুলোকে ঘরের জঞ্জাল ভেবে ফেলে দিই। এমন হলে কেমন হয় বলুন তো যখন...

কম খরচে এবং অপ্রয়োজনীয় জিনিস দিয়ে বানিয়ে ফেলুন শোপিস
ক্র্যাফট

কম খরচে এবং অপ্রয়োজনীয় জিনিস দিয়ে বানিয়ে ফেলুন শোপিস

ঘর সাজানোর জন্য আমরা অনেক টাকা খরচ করি, অনেক দামি জিনিস কিনে থাকি। কিন্তু একটু চিন্তা করলেই খুব কম খরচে,কম সময়ে আর ঘরের পুরনো অপ্রয়োজনীয় জিনিস দিয়েই আ...

কাগজের লিলি ফুল
ক্র্যাফট

কাগজের লিলি ফুল

বাসায় পড়ে থাকা রঙ্গিন কাগজগুলো দিয়ে মাত্র ৫ টি সহজ ধাপে তৈরি করে ফেলুন কেলা লিলি ফুল। [picture] এই ফুলগুলো তৈরি করতে যা যা লাগবেঃ • রঙ্গিন কাগজ...

…