কম খরচে এবং অপ্রয়োজনীয় জিনিস দিয়ে বানিয়ে ফেলুন শোপিস

sub-editor · Feb 05, 2016 · 1 min read

কম খরচে এবং অপ্রয়োজনীয় জিনিস দিয়ে বানিয়ে ফেলুন শোপিস

ঘর সাজানোর জন্য আমরা অনেক টাকা খরচ করি, অনেক দামি জিনিস কিনে থাকি। কিন্তু একটু চিন্তা করলেই খুব কম খরচে,কম সময়ে আর ঘরের পুরনো অপ্রয়োজনীয় জিনিস দিয়েই আমরা সুন্দর কিছু শোপিস বানিয়ে ফেলতে পারি। যা ঘরে সাজিয়ে রাখা যায়। শুধু দরকার একটু ধৈর্য আর সময়।

[picture]

চলুন শিখে নেই পুরনো মাটির হাড়ি দিয়ে কীভাবে বানাবেন শোপিস:

  • অনেক সময় দেখবেন বাজারে, মাটির জিনিসের দোকানে ছোট ছোট মাটির হাড়ি বা কাপ পাওয়া যায়। অনেক জায়গায় আবার এগুলো ওয়ান-টাইম-ইউজ হিসেবে ব্যবহার করে। এগুলো ফেলে না দিয়ে রেখে দিন।
  • ৩-৪ টা মাটির হাড়ি নিন।
  • আপনার পছন্দ মতো কয়েকটি রঙ নিন।
  • হাড়িগুলোতে রঙ দিয়ে খুব সাধারণ কিছু ডিজাইন করে ফেলুন। আর যদি রঙ না থাকে তাহলে পুরনো নেইলপলিশ ব্যবহার করতে পারেন।(আমি এখানে নেইলপলিশ ব্যবহার করেছি।)

নিচে ছবি দেয়া আছে--

clay pot diy

  • এরপর রঙিন কাগজ গোল বা হার্ট সেপ করে কেটে নিন।
  • কাগজগুলোতে নিজের পছন্দমতো স্মাইলি-ফেস একে নিন।
  • হাড়ির রঙ শুকিয়ে গেলে তাতে কাগজগুলো সমান ভাবে আঠা দিয়ে আটকে দিন।
  • হাড়ির অন্য পাশগুলোতে রঙিন কাগজ আপনার মন মতো কেটে আঠা দিয়ে আটকে দিন।
  • একটা শক্ত কাগজ নিন।

(আমি এখানে জুতার বক্সের শক্ত কাগজ ব্যবহার করেছি)

  • শক্ত কাগজটি সমান ভাবে,আপনি যেভাবে চান কেটে নিন।
  • কাগজটি পুরোটা একটি রঙিন কাগজ দিয়ে আঠার সাহায্যে মুড়িয়ে দিন।
  • হাড়িগুলো একটা একটা করে,সমান ভাবে ঐ কাগজে বসিয়ে আটকে দিন।

এই কাজটি খুব সাবধানে করতে হবে। না হলে এক পাশ অন্য পাশের সমান হবেনা।

  • বাতাসে কিছুক্ষণ শুখাতে দিন।

শুখিয়ে গেলে আপনার পছন্দ মতো জায়গায় যেমন-টেবিল,ওয়ারড্রব অথবা শোকেসে সাজিয়ে রাখুন! দেখুন কতো সহজে তৈরি হলো সুন্দর একটি শোপিস। এভাবে আপনিও সহজে আর কম খরচে বানাতে পারেন এই শোপিস। যা আপনার ঘরের সৈন্দর্যও কিছুটা বারিয়ে দেবে ,আর করে তুলবে আরো আকর্ষণীয়।

কিছু ডিজাইন দেখে নিন

40-ideas-to-dress-up-terra-cotta-flower-pots-diy-planter-crafts-saturday-inspiration-ideas-bystephanielynnclaypot-snowman-3DIY+Hand+Painted+Ikat+Pots

সতর্কতা

  • ভালো আঠা ব্যবহার করতে হবে। বাজারে অনেক ধরনের আঠা পাওয়া যায়। যেটা ভালো সেটা একবার দেখে,ব্যবহার করে আনবেন।
  • অনেক আঠা হাতে লাগলে পুড়ে যায়। এজন্য বেশিক্ষণ ধরে রেখে ব্যবহার করবেন না। হাতের কাছে একটা কাপড় রাখবেন যেন আঠা লাগানর পর পরই হাত মুছতে পারেন।
  • হাড়িতে রঙ লাগানোর সময় হাড়ির ভিতরে হাত রেখে করবেন। এতে অন্য কোথাও রঙ লাগবেনা।
  • কাগজে মুখগুলো আঁকার সময় গারো করে আকবেন। এতে মুখগুলো ফুটে উঠবে।
  • মুখগুলো বড় বড় করে আঁকবেন।
  • রঙ,নেইলপলিস ব্যবহার ছাড়াও আপনি মার্কার-পেন ব্যবহার করতে পারেন।
 

লিখেছেন – সোহানা মোরশেদ

সম্পর্কিত লেখা

বিয়ের কার্ডগুলো কি ফেলে দিচ্ছেন? না ফেলে তৈরি করুন দারুণ ফটো ফ্রেম
ক্র্যাফট

বিয়ের কার্ডগুলো কি ফেলে দিচ্ছেন? না ফেলে তৈরি করুন দারুণ ফটো ফ্রেম

পরিবারে কেউ না কেউ প্রায়ই বিয়ের দাওয়াতে কার্ড পেয়ে থাকেন। কিন্তু ওগুলো ঘরেই পরে থাকে। এগুলো দিয়েই মনের মতো করে বানিয়ে ফেলা যায় ফটোফ্রেম! চলুন দেখে নেই...

ঘরের সৌন্দর্যে কাগজের ফুল
ক্র্যাফট

ঘরের সৌন্দর্যে কাগজের ফুল

ড্রয়িং রুমের কোনায় অথবা বেডরুমের বিছানার পাশে একগুচ্ছ ফুল দেখতে সবারই ভালো লাগে। আর সেটা থেকে যদি তাজা সুগন্ধ আসে তাহলে তো কথাই নেই। কিন্তু ঝামেলার...

জেনে নিন ৫ ধরণের পেপার ওয়ার্কের কথা!
ক্র্যাফট

জেনে নিন ৫ ধরণের পেপার ওয়ার্কের কথা!

কাগজের সাথে আমার সখ্য খুব বেশিদিনের নয়। বছর দুয়েক আগে হুট করেই আবিষ্কার করলাম গুণহীন এই মানুষটা কার্ড বানাতে খুব আনন্দ পাচ্ছে। একের পর এক শুধু বানিয়েই...

অরিগ্যামি | কীভাবে ঘরে বসেই নিজে করবেন পেপার ক্রাফটিং?
ক্র্যাফট

অরিগ্যামি | কীভাবে ঘরে বসেই নিজে করবেন পেপার ক্রাফটিং?

কাগজের ভাঁজে নৌকা বানিয়ে পানিতে ভাসায়নি কিংবা প্লেন বানিয়ে বাতাসে উড়ায়নি, এমন মানুষ মনে হয় না খুঁজে পাওয়া যাবে। এক টুকরো কাগজ ভাঁজ করে বিভিন্ন আকৃতিতে...

আরও পড়ুন

কাগজের লিলি ফুল
ক্র্যাফট

কাগজের লিলি ফুল

বাসায় পড়ে থাকা রঙ্গিন কাগজগুলো দিয়ে মাত্র ৫ টি সহজ ধাপে তৈরি করে ফেলুন কেলা লিলি ফুল। [picture] এই ফুলগুলো তৈরি করতে যা যা লাগবেঃ • রঙ্গিন কাগজ...

ক্যুইলিং পদ্ধতির সাহায্যে কিট ছাড়া হাতে তৈরী আকর্ষণীয় গ্রীটিংস কার্ড
ক্র্যাফট

ক্যুইলিং পদ্ধতির সাহায্যে কিট ছাড়া হাতে তৈরী আকর্ষণীয় গ্রীটিংস কার্ড

গ্রীটিংস কার্ড বানাতে কার না ভালো লাগে! হাতে বানানো কার্ডে আলাদা আন্তরিকতা, ঘনিষ্ঠতার ছোয়া পাওয়া যায় । কিন্তু হাতে বানানো কার্ড বাজারের গ্রীটিংস কার্ড...

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না
গৃহসজ্জা

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না

আয়না আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। আবিষ্কারের পর থেকেই এর প্রতি মানুষের তৈরি হয়েছে অন্যরকম ভালোবাসা। আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখেই স...

নিজের তৈরী ফ্লাওয়ার ভাস
ক্র্যাফট

নিজের তৈরী ফ্লাওয়ার ভাস

ফুল যেমন সুন্দর তেমনি এটি ঘরে রাখলে ঘরের সৌন্দর্যও বাড়িয়ে দেয় অনেকখানি। তবে ফুল যাতে রাখবেন সেটাও তো সুন্দর হওয়া চাই। কেমন হবে যদি আপনার মনের মত বানিয়...

মেহেদির রঙ গাঢ় এবং হালকা করার নিয়ম
ফ্যাশন

মেহেদির রঙ গাঢ় এবং হালকা করার নিয়ম

সামনে ঈদ আর ঈদের ২/১ দিন আগে থেকেই শুরু হয়ে যায় সব মেয়েদের মেহেদি লাগানো। কেউ পার্লারে, কেউ অভিজ্ঞ কারও কাছে, আবার কেউ নিজের হাতে নিজেই দিয়ে থাকেন...

…