নিজের তৈরী ফ্লাওয়ার ভাস

সাজগোজ উপ সম্পাদক · Jan 29, 2014 · 1 min read

নিজের তৈরী ফ্লাওয়ার ভাস

ফুল যেমন সুন্দর তেমনি এটি ঘরে রাখলে ঘরের সৌন্দর্যও বাড়িয়ে দেয় অনেকখানি। তবে ফুল যাতে রাখবেন সেটাও তো সুন্দর হওয়া চাই। কেমন হবে যদি আপনার মনের মত বানিয়ে নিতে পারেন এই ফ্লাওয়ার ভাস। নিজের পছন্দমতো ডিজাইন করে প্রিয়জনদের উপহারও দিতে পারেন একটি। আজ তাই আপনাদের জন্য ফ্লাওয়ার ভাস বানানোর দুটি সুন্দর এবং সহজ পদ্ধতি দেয়া হল।

পদ্ধতি ১

যা যা লাগবেঃ

- একটি কাঁচের বোতল

- কাঁচি

- রঙ বেরঙের দড়ি

- আঠা

- কাঁচের বোতলটি নিয়ে এর প্রথম থেকে দড়ি আঠা দিয়ে লাগাতে হবে। বোতলের একদম প্রথম থেকে শুরু করুন। প্রথমেই বোতলের গায়ে কিছু আঠা লাগিয়ে এরপর দড়ি নিয়ে প্যাঁচাতে শুরু করুন।

image00

- কিছুক্ষণ প্যাঁচানোর পর প্রথম রশিটি এবার কেটে নিয়ে শেষের প্রান্তে আঠা লাগিয়ে ভালো মত আটকে নিন। এরপর আপনার পছন্দের কালারের রশি নিয়ে আবার বোতলের পরের কিছু অংশে আঠা লাগিয়ে রশিটা আগের মতই পেঁচিয়ে নিন। পরের সব রশি গুলোই আগের মত লাগিয়ে নিন। কোন কালারের লাগাতে চান বা কতটুকু লাগাতে চান সেটা নিজের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন।

image01

- আর একটি বিষয় খেয়াল রাখবেন যাতে সব রশিগুলোর শেষের প্রান্ত পেছনে থাকে এবং যাতে সামনে থেকে দেখা না যায়।

image07

- ব্যাস একদম ঝামেলা ছাড়াই পেয়ে যাবেন আপনার মনের মত ফ্লাওয়ার ভাস। যেকোন শেইপের বোতল বা নরমাল ফ্লাওয়ার ভাস গুলোতেও রঙ বেরঙের রশি দিয়ে সাজিয়ে সহজেই করে তুলতে পারেন সুন্দর ও আকর্ষণীয়।

image02

পদ্ধতি ২

যা যা লাগবেঃ

- পুরনো কাঁচের বোতল

- সাদা রঙ

- এক টুকরা লেইস

- আঠা

image03

- প্রথমে বোতলটি ভালো মত পরিষ্কার করে এর বাইরে ব্রাশ দিয়ে রঙ করে নিন পুরোটা। প্রথম লেয়ার দেয়ার পর একটু শুকালে আরো ২ লেয়ার করে রঙ করুন। এবার সাদা রঙের একটি লেইস নিয়ে বোতলের চারপাশে আঠা দিয়ে লাগিয়ে এর উপর আরেকবার রঙ লাগিয়ে নিন। রঙ ভালো মত শুকানোর জন্য সময় দিন।

image04

- আপনার ফ্লাওয়ার ভাস রেডি। এবার এতে নিজের পছন্দমতো ফুল দিয়ে সাজিয়ে রাখুন ঘরের এক কোনে।

image05

ছবিঃ গ্রিনওয়েডিংসুজ.কম, এড্রপঅবইনডিগো.ব্লগস্পট.কম

লিখেছেনঃ নাহার

Comments (6)

  • SAHADAT

    May 11, 2026

    daroon....

  • Sadia

    May 11, 2026

    Oshadharon !

  • khusbu

    May 11, 2026

    shotti oshadharon!!

  • Sabiha akter

    May 11, 2026

    Wonderful idea!

  • priyanka adhikari

    May 11, 2026

    darun to....

  • shrabony

    May 11, 2026

    really beautiful :-)

সম্পর্কিত লেখা

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না
গৃহসজ্জা

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না

আয়না আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। আবিষ্কারের পর থেকেই এর প্রতি মানুষের তৈরি হয়েছে অন্যরকম ভালোবাসা। আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখেই স...

ঘর সাজাতে খুব সহজে বানিয়ে নিন বোহো স্টাইলের ওয়াল ডেকোর
ক্র্যাফট

ঘর সাজাতে খুব সহজে বানিয়ে নিন বোহো স্টাইলের ওয়াল ডেকোর

বোহো বা বোহেমিয়ান স্টাইল শিল্পী ও ক্রিয়েটিভ মানুষদের কাছে অত্যন্ত আকর্ষণীয় ও পছন্দের। বোহো স্টাইলের সবচেয়ে বড় একটা দিক হলো এটি আপনার মুক্ত, সহজ কিন্তু...

ঘরের ফেলনা জিনিস দিয়েই বানিয়ে ফেলুন প্ল্যান্ট হোল্ডারস
গৃহসজ্জা

ঘরের ফেলনা জিনিস দিয়েই বানিয়ে ফেলুন প্ল্যান্ট হোল্ডারস

গাছ আমাদের পরম বন্ধু। গাছের প্রতি ভালোবাসা তাই আমাদের প্রকৃতিগত। বাইরে বাগান করার পাশাপাশি ঘরেও গাছ লাগিয়ে শোভাবর্ধনের সাথে সাথে অনেকরকম উপকারও পাওয়া...

প্লাস্টিকের বোতল দিয়ে ফ্লাওয়ার ভাস তৈরী
ক্র্যাফট

প্লাস্টিকের বোতল দিয়ে ফ্লাওয়ার ভাস তৈরী

আমরা প্রতিদিন অনেক জিনিস ফেলে দিয়ে থাকি। আজকে আমরা কিছু ফেলে দেয়া জিনিস থেকে মজার কিছু তৈরী করব। আমাদের সবার বাসায় প্লাস্টিকের বোতল আছে। সেগুলো সাধারণ...

আরও পড়ুন

দড়ি দিয়ে ঝুলন্ত বাতি
ক্র্যাফট

দড়ি দিয়ে ঝুলন্ত বাতি

উপরের ছবিটি দেখে আপনার বিশ্বাস করতে হয়ত কষ্ট হবে যে এতো সুন্দর বাতি আপনি নিজের হাতে বানাতে পারেন এমনকি আমাদের ঘরের কোনায় পড়ে থাকা বিভিন্ন সাইজের দড়ি অ...

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া
গৃহসজ্জা

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া

সুঁই সুতা দিয়ে সেলাই করে কাপড়ে সুন্দর সুন্দর নকশা ফুটিয়ে তুলতে অনেকেই ভীষণ ভালোবাসেন। এই সেলাইয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় একটি উপকরণ হলো সেলাইয়ের ফ্রেম। সা...

নিজেই বানান ফ্লোরাল নেকলেস
ক্র্যাফট

নিজেই বানান ফ্লোরাল নেকলেস

ফ্লোরাল নেকলেস বর্তমানে খুবই জনপ্রিয়। কাপড়ের সাথে ম্যাচ করে আমরা মোটামুটি সবাই এই নেকলেস পরতে পছন্দ করি। আর তা যদি হয় নিজের হাতে বানানো তাহলে তো কথাই...

প্লাস্টিকের বোতলের ফ্লাওয়ার পট | ৪টি পদ্ধতিতে খুব সহজেই তৈরি করুন
ক্র্যাফট

প্লাস্টিকের বোতলের ফ্লাওয়ার পট | ৪টি পদ্ধতিতে খুব সহজেই তৈরি করুন

আমাদের সবার বাসায় কোক, সেভেন আপ, পানি বা অন্যান্য অনেক বোতল থাকে। যা ঘরের সৌন্দর্য নষ্ট হচ্ছে ভেবে আস্তাকুঁড়ে ফেলে দিই। চলুন দেখা যাক সেই ফেলনা জিনিস...

শীতের ফ্যাশনেবল সোয়েটার
ক্র্যাফট

শীতের ফ্যাশনেবল সোয়েটার

অনেক ধরনের স্টাইলিশ সোয়েটারের ভিড়ে আমাদের বাসায় এমন অনেক নরমাল সোয়েটারই রয়েছে যেগুলো খুব একটা পরা হয় না। বাসায় পড়ে থাকা আপনার সেই সাদামাটা সোয়েটারটি খ...

সাধারণ স্যান্ডেল করে তুলুন অসাধারণ
ক্র্যাফট

সাধারণ স্যান্ডেল করে তুলুন অসাধারণ

প্রতিদিন বাইরে ব্যবহারের জন্য স্যান্ডেলের জুড়ি নেই। এটি যেমন আরামদায়ক তেমনি সুলভ। কিন্তু শুধু এক জোড়া নরমাল স্যান্ডেল পরে তো আর সবসময় বাইরে যাওয়া যায়...

…