কাগজের ফুলদানি

সাজগোজ উপ সম্পাদক · Jul 30, 2014 · 1 min read

কাগজের ফুলদানি

আমাদের সবার বাসায় আনাচে কানাচে খবরের কাগজ বা বিভিন্ন ম্যাগাজিন পড়ে থাকে। একটি সময় আমরা সেগুলোকে ঘরের জঞ্জাল ভেবে ফেলে দিই। এমন হলে কেমন হয় বলুন তো যখন এই জঞ্জালই আপনার ঘরের শোভা বর্ধন করবে? আজ আমরা এই ফেলনা কাগজ গুলো দিয়ে একটি ভাস মানে ফুলদানি বানাবো অথচ এটি বানাতে তেমন কোন উপকরণই লাগে না। এর সব উপকরন আমাদের বাসায়ই থাকে।

[picture]

প্রয়োজনীয় উপকরণঃ

১। খবরের কাগজের টুকরো

২। সাদা কাগজ

৩।পানি

৪। আঠা

৫।বেলুন

৬। উল

৭। কাঁচি

৮। স্কচ টেপ

৯। কার্ডবোর্ড

পদ্ধতিঃ

প্রথমে একটি বেলুন ফুলিয়ে নিন আর কাগজের টুকরোগুলো পানিতে ভিজিয়ে নিয়ে আঠার সাথে বেলুনের গায়ে লাগিয়ে দিন।

vase 1

মনে রাখবেন বেলুন এর পুরোটা কাগজ লাগিয়ে দিবেন না। যেদিক দিয়ে বাতাস ঢুকিয়ে বেলুন ফুলানো হয় সে পাশটা এবং বেলুনের আরেক প্রান্তের কিছুদূর পর্যন্ত কাগজ বিহীন রাখবেন। কেননা এটির একটি আমাদের ফুলদানির মুখ হিসেবে কাজ করবে এবং আরেকটি বেলুনটি ফুলদানির শেপ দেয়ার কাজে লাগবে। এবার বেলুনটি একটি গ্লাসের উপর রেখে দিন যেন আঠা শুকিয়ে কাগজ গুলো বেলুনের সাথে ভালো ভাবে এঁটে যায়।

vase2

এবার সাদা কাগজ দিয়ে পেপারের টুকরো দিয়ে ঢাকা অংশটুকু আঠা দিয়ে লাগিয়ে দিন আর বেলুন থেকে হাওয়া বের করে বেলুনটি ফুলদানির ভেতর থেকে বের করে আনুন।

vase3

এখন খেয়াল করুন বেলুনের আকার অনুযায়ী এই ফুলদানিতে একটি চোখা এবং আরেকটি প্রশস্ত অংশের সৃষ্টি হয়েছে।  প্রশস্ত অংশ ফুলদানির নিচের অংশ হিসেবে কাজ করবে। তাই শক্ত কোন কার্ডবোর্ড এই ফাঁকা অংশে স্কচ টেপ দিয়ে লাগিয়ে দিতে হবে। কাজ শুরু করার আগে নিচের ছবিটি দেখে নিন।

Capture

আমাদের ফুলদানি তৈরি মোটামুটি শেষের পর্যায়ে । এবার আমাদের কাজ হল ফুলদানিটিকে একটু সাজানো। তাই ফুলদানিটিকে সোজা করে বসিয়ে দিন যেন কার্ডবোর্ড লাগানো অংশটুকু নিচের দিকে থাকে। পুরো ফুলদানি জুড়ে আঠা লাগিয়ে দিন এর এর উপর যেমন ইচ্ছা তেমন ভাবে উল (সোয়েটার বোনার কাজে লাগে) লাগিয়ে দিন।

vase4

তৈরি হয়ে গেল কাগজের ফুলদানি। এটি বানিয়ে নিজের বাসায় ফুল দিয়ে সাজাতে পারেন আবার প্রিয়জনকে উপহার হিসেবেও দিতে পারেন।

লিখেছেনঃ রোজেন

তথ্য এবং ছবিঃ ফ্যাবআর্টডিআইওয়াই.কম

সম্পর্কিত লেখা

জেনে নিন ৫ ধরণের পেপার ওয়ার্কের কথা!
ক্র্যাফট

জেনে নিন ৫ ধরণের পেপার ওয়ার্কের কথা!

কাগজের সাথে আমার সখ্য খুব বেশিদিনের নয়। বছর দুয়েক আগে হুট করেই আবিষ্কার করলাম গুণহীন এই মানুষটা কার্ড বানাতে খুব আনন্দ পাচ্ছে। একের পর এক শুধু বানিয়েই...

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না
গৃহসজ্জা

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না

আয়না আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। আবিষ্কারের পর থেকেই এর প্রতি মানুষের তৈরি হয়েছে অন্যরকম ভালোবাসা। আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখেই স...

বিয়ের কার্ডগুলো কি ফেলে দিচ্ছেন? না ফেলে তৈরি করুন দারুণ ফটো ফ্রেম
ক্র্যাফট

বিয়ের কার্ডগুলো কি ফেলে দিচ্ছেন? না ফেলে তৈরি করুন দারুণ ফটো ফ্রেম

পরিবারে কেউ না কেউ প্রায়ই বিয়ের দাওয়াতে কার্ড পেয়ে থাকেন। কিন্তু ওগুলো ঘরেই পরে থাকে। এগুলো দিয়েই মনের মতো করে বানিয়ে ফেলা যায় ফটোফ্রেম! চলুন দেখে নেই...

ঘরের সৌন্দর্যে কাগজের ফুল
ক্র্যাফট

ঘরের সৌন্দর্যে কাগজের ফুল

ড্রয়িং রুমের কোনায় অথবা বেডরুমের বিছানার পাশে একগুচ্ছ ফুল দেখতে সবারই ভালো লাগে। আর সেটা থেকে যদি তাজা সুগন্ধ আসে তাহলে তো কথাই নেই। কিন্তু ঝামেলার...

আরও পড়ুন

অরিগ্যামি | কীভাবে ঘরে বসেই নিজে করবেন পেপার ক্রাফটিং?
ক্র্যাফট

অরিগ্যামি | কীভাবে ঘরে বসেই নিজে করবেন পেপার ক্রাফটিং?

কাগজের ভাঁজে নৌকা বানিয়ে পানিতে ভাসায়নি কিংবা প্লেন বানিয়ে বাতাসে উড়ায়নি, এমন মানুষ মনে হয় না খুঁজে পাওয়া যাবে। এক টুকরো কাগজ ভাঁজ করে বিভিন্ন আকৃতিতে...

ঘরের আলোকসজ্জায় রেশমি গোলক বাতি
ক্র্যাফট

ঘরের আলোকসজ্জায় রেশমি গোলক বাতি

ঘরে খানিক দৃষ্টিনন্দন আলোকসজ্জা করতে চান যারা, বাতি নিজের হাতে বানিয়ে নেবেন বলে কি কখনো ভেবেছেন? হাতে তৈরি করা যায় এমন নানা রকম বাতি রয়েছে যা আপনার ঘর...

ক্যুইলিং পদ্ধতির সাহায্যে কিট ছাড়া হাতে তৈরী আকর্ষণীয় গ্রীটিংস কার্ড
ক্র্যাফট

ক্যুইলিং পদ্ধতির সাহায্যে কিট ছাড়া হাতে তৈরী আকর্ষণীয় গ্রীটিংস কার্ড

গ্রীটিংস কার্ড বানাতে কার না ভালো লাগে! হাতে বানানো কার্ডে আলাদা আন্তরিকতা, ঘনিষ্ঠতার ছোয়া পাওয়া যায় । কিন্তু হাতে বানানো কার্ড বাজারের গ্রীটিংস কার্ড...

দড়ি দিয়ে ঝুলন্ত বাতি
ক্র্যাফট

দড়ি দিয়ে ঝুলন্ত বাতি

উপরের ছবিটি দেখে আপনার বিশ্বাস করতে হয়ত কষ্ট হবে যে এতো সুন্দর বাতি আপনি নিজের হাতে বানাতে পারেন এমনকি আমাদের ঘরের কোনায় পড়ে থাকা বিভিন্ন সাইজের দড়ি অ...

অরিগামি স্টার
ক্র্যাফট

অরিগামি স্টার

পেপার ক্রাফট এর মধ্যে অরিগামি সবচেয়ে বেশি জনপ্রিয়। আপনার যদি অরিগামি সম্পর্কে বেসিক ধারণা থাকে তাহলে আপনি নিজ থেকেই যে কোন ধরনের জিনিস তৈরি করে ফেলতে...

…