ঘরের আলোকসজ্জায় রেশমি গোলক বাতি

sub-editor · Aug 18, 2017 · 1 min read

ঘরের আলোকসজ্জায় রেশমি গোলক বাতি

ঘরে খানিক দৃষ্টিনন্দন আলোকসজ্জা করতে চান যারা, বাতি নিজের হাতে বানিয়ে নেবেন বলে কি কখনো ভেবেছেন? হাতে তৈরি করা যায় এমন নানা রকম বাতি রয়েছে যা আপনার ঘরে কেবল আলোই দেবে না, ঘর সাজানোর দারুণ এক অনুষঙ্গ হিসেবেও কাজে আসবে। তেমনই এক ধরণের বাতির সাথে পরিচিত হয়ে নিন তবে, আর সময় সুযোগ হলে বানিয়েও ফেলুন। আমার ঘরেই আছে কিনা, বন্ধুর বানিয়ে দেয়া উপহার। আইডিয়া শেয়ার করছি সেখান থেকেই। খুব সামান্য কিছু উপকরণেই চমৎকার বাতি তৈরির বুদ্ধি মিলবে এই লেখায়।

আমি নাম দিয়েছি রেশমি গোলক বাতি। থ্রেডল্যাম্প নামে পরিচিত। রেশমি সুতা, আঠা, বেলুন এবং বৈদ্যুতিক বাতি, তার ও প্লাগ, এসব দিয়ে তৈরি করতে পারেন এই বাতি। যেহেতু বৈদ্যুতিক বাতি, যখন খুশি জ্বালাতে পারবেন, ঘরে মৃদু আলো করে রাখতে চাইলে তাই এই ল্যাম্পেই কাজ চলে যাবে বেশ। রেশমি-গোলক বাতি তৈরি করার ধাপগুলো দেখে নেয়া যাক তবে।

উপকরণ

(১) রেশমি সুতা- গোলক হিসেবে কিনতে পাওয়া যায়। (২) বেলুন- যে মাপের ল্যাম্প বানাতে চাচ্ছেন সে মাপে বেলুন ফুলিয়ে নিতে হবে। (৩) আঠা- ফেভিকল পানিতে গুলিয়ে ব্যবহার করতে পারেন। (৪) লাইট- লাইট হোল্ডার, তার, প্লাগ ইত্যাদি।

প্রথমে একটি পাত্রে পানি নিয়ে তাতে আঠা গুলিয়ে নিন, এক কাপের মতো পানি নিলে এক চামচ আঠা মেশানো যায় তাতে। আঠা গুলিয়ে নিয়ে তারপর সুতার গোলক ছাড়িয়ে বাটিতে ফেলতে থাকুন, সুতায় আঠা লাগতে দিন ঠিক মতো।

 

নিচের ছবির মতো সুতা পানিতে ফেলে আঠা লাগিয়ে তারপর বেলুনে পেঁচাতে থাকুন। যতটা সম্ভব ঘন করে সুতা বেলুনে পেঁচানো লাগবে যাতে বাতিটা খুব ঠুনকো না হয়।

চাইলে বেলুনের পুরো আয়তন জুড়ে সুতা পেঁচাতে পারেন, তাহলে শুকিয়ে গেলে উপরের দিকে একটু অংশ কেটে নিতে হবে বাতি বসানোর জন্য। তা না করতে চাইলে বেলুনের উপরের খানিকটা অংশ বাদ রেখেই সুতা পেঁচানো লাগবে।

সুতা পেঁচানো হয়ে গেলে জিনিসটা শুকোতে দিন। সুতা শক্ত হয়ে এলে তবে পিনের সাহায্যে বেলুন ফুটো করে সুতার জালের ফোঁকর গলিয়ে বেলুন বের করে আনুন। এবার রেশমি গোলকটি তৈরি বাতি লাগানোর জন্য।

 

গোলকের কাটা অংশ দিয়ে ভেতরে হোল্ডারসহ লাইটটি বসাতে হবে। হোল্ডারে সুতা পেঁচায় সেটা ভালো মতো সেট করা যায় গোলকের সাথে, চাইলে স্কচটেপের ব্যবহার করাও চলে।

এটাই আপনার কাজের শেষ ধাপ। লাইট বসানো হয়ে গেলেই ঘরে সুবিধা মতো দেয়ালে ঝুলিয়ে দিন আপনার শখের রেশমি গোলক বাতি!

ছবি - ইন্সট্রাক্ট্যাবল ডট কম, দি ডিজাইন ডট কম, পেজ ডট ব্লগ স্পষ্ট ডট কম, হোমডিট ডট কম লিখেছেন - মুমতাহীনা মাহবুব

সম্পর্কিত লেখা

দড়ি দিয়ে ঝুলন্ত বাতি
ক্র্যাফট

দড়ি দিয়ে ঝুলন্ত বাতি

উপরের ছবিটি দেখে আপনার বিশ্বাস করতে হয়ত কষ্ট হবে যে এতো সুন্দর বাতি আপনি নিজের হাতে বানাতে পারেন এমনকি আমাদের ঘরের কোনায় পড়ে থাকা বিভিন্ন সাইজের দড়ি অ...

ড্রিম ক্যাচার | অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন নিজেই
গৃহসজ্জা

ড্রিম ক্যাচার | অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন নিজেই

ঘর সাজানোর জন্য দোকান ঘুরে ঘুরে নানা জিনিস কিনলেও হাতে বানানো জিনিসের প্রতি ভালোলাগা অন্যরকম। নানা ধরনের শো পিসের পাশাপাশি ইদানিং ড্রিম ক্যাচার বেশ জন...

ঘর সাজাতে খুব সহজে বানিয়ে নিন বোহো স্টাইলের ওয়াল ডেকোর
ক্র্যাফট

ঘর সাজাতে খুব সহজে বানিয়ে নিন বোহো স্টাইলের ওয়াল ডেকোর

বোহো বা বোহেমিয়ান স্টাইল শিল্পী ও ক্রিয়েটিভ মানুষদের কাছে অত্যন্ত আকর্ষণীয় ও পছন্দের। বোহো স্টাইলের সবচেয়ে বড় একটা দিক হলো এটি আপনার মুক্ত, সহজ কিন্তু...

নিজেই বানান ফ্লোরাল নেকলেস
ক্র্যাফট

নিজেই বানান ফ্লোরাল নেকলেস

ফ্লোরাল নেকলেস বর্তমানে খুবই জনপ্রিয়। কাপড়ের সাথে ম্যাচ করে আমরা মোটামুটি সবাই এই নেকলেস পরতে পছন্দ করি। আর তা যদি হয় নিজের হাতে বানানো তাহলে তো কথাই...

আরও পড়ুন

কাগজের ফুলদানি
ক্র্যাফট

কাগজের ফুলদানি

আমাদের সবার বাসায় আনাচে কানাচে খবরের কাগজ বা বিভিন্ন ম্যাগাজিন পড়ে থাকে। একটি সময় আমরা সেগুলোকে ঘরের জঞ্জাল ভেবে ফেলে দিই। এমন হলে কেমন হয় বলুন তো যখন...

সাধারণ স্যান্ডেল করে তুলুন অসাধারণ
ক্র্যাফট

সাধারণ স্যান্ডেল করে তুলুন অসাধারণ

প্রতিদিন বাইরে ব্যবহারের জন্য স্যান্ডেলের জুড়ি নেই। এটি যেমন আরামদায়ক তেমনি সুলভ। কিন্তু শুধু এক জোড়া নরমাল স্যান্ডেল পরে তো আর সবসময় বাইরে যাওয়া যায়...

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না
গৃহসজ্জা

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না

আয়না আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। আবিষ্কারের পর থেকেই এর প্রতি মানুষের তৈরি হয়েছে অন্যরকম ভালোবাসা। আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখেই স...

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া
গৃহসজ্জা

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া

সুঁই সুতা দিয়ে সেলাই করে কাপড়ে সুন্দর সুন্দর নকশা ফুটিয়ে তুলতে অনেকেই ভীষণ ভালোবাসেন। এই সেলাইয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় একটি উপকরণ হলো সেলাইয়ের ফ্রেম। সা...

শীতের ফ্যাশনেবল সোয়েটার
ক্র্যাফট

শীতের ফ্যাশনেবল সোয়েটার

অনেক ধরনের স্টাইলিশ সোয়েটারের ভিড়ে আমাদের বাসায় এমন অনেক নরমাল সোয়েটারই রয়েছে যেগুলো খুব একটা পরা হয় না। বাসায় পড়ে থাকা আপনার সেই সাদামাটা সোয়েটারটি খ...

বুকমার্ক | বইয়ের শোভা যেভাবে বাড়াবেন নিজের হাতে
ক্র্যাফট

বুকমার্ক | বইয়ের শোভা যেভাবে বাড়াবেন নিজের হাতে

বই পড়তে পড়তে বিশ্রাম দরকার বা অন্য কোনো কাজে বই পড়া থেকে বিরতি নিতে বন্ধ করতে হলো বইয়ের পাতা। কিন্তু কোথায় পড়া হচ্ছিলো সেটি পরবর্তীতে চট করে বের করতে...

…