কোমরের অতিরিক্ত চর্বি কমাতে ১০টি কার্যকরী টিপস!

তাহসিন অর্না · Sep 22, 2019 · 1 min read

কোমরের অতিরিক্ত চর্বি কমাতে ১০টি কার্যকরী টিপস!

পছন্দের জামাটি পড়ছেন কিন্তু কিছুতেই আর আগের মতো ভালো লাগছে না। আজকাল সব মেয়েরাই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। শরীরের অন্যান্য অংশের চেয়ে কোমরের চর্বি খুব ধ্রুত বেড়ে যায়। আর মেয়েদের এই সমস্যাটি সবচেয়ে বেশি হয়। তাই আজকে আমরা আপনাদের জানাবো কোমরের অতিরিক্ত চর্বি কেনো হয় এবং এই চর্বি কমানোর উপায়।

কোমরের অতিরিক্ত চর্বি কমাতে কিছু কার্যকরী টিপস 

চলুন প্রথমে জেনে নেই কোমরে অতিরিক্ত চর্বি কি কি কারণে হয়ে থাকে

১. কোমরে অতিরিক্ত চর্বি জমার প্রধান কারণ হচ্ছে ফ্যাট জাতীয় খাবার খাওয়া।

২. অ্যালকোহল এবং কোল্ড-ড্রিংকস খেলে।

৩. চিনিযুক্ত খাবার বেশি বেশি খেলে কোমরে অতিরিক্ত চর্বি জমে যায়।

৪. নিয়মিত ব্যায়াম বা হাঁটা-চলা না করলে।

৫. খুব বেশি দুশ্চিন্তা করলে হাবিজাবি খাওয়ার ইচ্ছা বেড়ে যায়। তাই খুব বেশি দুশ্চিন্তাগ্রস্থ হলে কোমরে অতিরিক্ত চর্বি জমে যায়।

কোমরের অতিরিক্ত চর্বির কারণ বাহিরের ফ্রুট জুস - shajgoj.com

৬. যেকোন ফ্রুট জুস খেলে। দরকার হলে নিজে বানিয়ে খেতে পারেন। কিন্তু বাহির থেকে কেনা ফ্রুট জুস খেলে অতিরিক্ত মেদ জমে যায়।

জেনে নিলাম কি কি কারণে কোমরে অতিরিক্ত মেদ জমে যায়। প্রতিনিয়ত ব্যায়াম করার পরও এইসব কারণগুলো বর্জন না করলে আপনার কোমরের অতিরিক্ত মেদ কিছুতেই কমবে না।

চলুন জেনে নেই কোমরের অতিরিক্ত মেদ কমানোর কিছু কার্যকরী উপায় সম্পর্কে

(১) ফাইবার সমৃদ্ধ খাবার

কোমরের অতিরিক্ত চর্বি কমাতে ফাইবার সমৃদ্ধ খাবার - shajgoj.com কোমরের অতিরিক্ত মেদ কমাতে ফাইবার সমৃদ্ধ খাবার বেশি পরিমানে খেতে হবে। ফাইবার সমৃদ্ধ খাবার যেমন- ব্রকলি, গাজর, টমেটো, নাসপাতি ইত্যাদি এইগুলো খেলে কোমরের অতিরিক্ত মেদ কমে যাবে।

(২) প্রোটিন সমৃদ্ধ খাবার

প্রচুর পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। মাছ, ডাল, ডিম ও মুরগির মাংস খেতে পারেন। কিন্তু বেশি ফ্যাটযুক্ত মাছ সপ্তাহে একদিনই খাবেন। অন্যসময় ছোটমাছ খেতে পারেন।

(৩) ফ্যাট জাতীয় খাবার বর্জন

ফ্যাট জাতীয় খাবার বর্জন না করলে কোনভাবেই কোমরের অতিরিক্ত মেদ কমবে না। তাই আপনার খাবারের তালিকায় ফ্যাট জাতীয় খাবারের পরিমাণ একেবারেই কমিয়ে দিন।

(৪) হাঁটা-চলা করা

কখনোই অনেকক্ষণ বসে থাকবেন না। অফিস কিংবা বাসা যেখানেই থাকেন কিছুক্ষন পর পর হাঁটা-চলা করবেন। অনেকটা সময় নিয়ে বসে থাকলে কোমরের অতিরিক্ত চর্বি জমে যায়। তাই যত পারেন বেশি বেশি হাঁটা-চলা করেন।

(৫) খাবারে ফ্যাট ফ্রি তেল ব্যবহার

কোমরের অতিরিক্ত চর্বি কমাতে ফ্যাট ফ্রি তেল ব্যবহার - shajgoj.com খাবারের তেল নির্বাচনে সচেতন হতে হবে। সচরাচর যে তেলে আমরা রান্না করে থাকি সেসব তেলে ভালো পরিমাণে ফ্যাট থাকে, যা আমাদের শরীরের মেদ বাড়িয়ে দিবে। তাই রান্নায় ফ্যাট ফ্রি তেল ব্যবহার করুন। চাইলে নারকেল তেল ব্যবহার করতে পারেন।

(৬) অ্যাপল সাইডার ভিনেগার 

অ্যাপল সাইডার ভিনেগার শরীরের বাড়তি চর্বি কাটাতে সাহায্য করে। তাই প্রতিদিন ভরা পেটে অ্যাপল সাইডার ভিনেগার খাবেন এতে আপনার কোমরের অতিরিক্ত চর্বি কমে যাবে।

(৭) গ্রিন-টি খান

প্রতিদিন সকালে এবং রাতে খাওয়ার পর অবশ্যই গ্রিন-টি খাবেন। প্রতিদিন গ্রিন-টি খেলে আপনার শরীরের ৪০% ফ্যাট কমে যাবে।

(৮) চিনিযুক্ত খাবার বর্জন 

আপনি যত ব্যায়াম কিংবা ডায়েট করেন না কেনো, চিনিযুক্ত খাবার খেলে কখনোই আপনার শরীরের অতিরিক্ত মেদ কমবে না। তাই আপনার খাবারের তালিকা থেকে মিষ্টি খাবার একেবারে কমিয়ে দিন।

(৯) পর্যাপ্ত ঘুম 

শরীরের বাড়তি মেদ কমাতে পর্যাপ্ত ঘুম খুবই প্রয়োজন। প্রতিদিন কমপক্ষে ৮ ঘন্টা ঘুমান। এতে আপনার হজমশক্তি বাড়বে এবং খাবার জলদি হজম হবে যা আপনার শরীরে অতিরিক্ত চর্বি জমতে দিবে না।

(১০) নিয়মিত ব্যায়াম করা

ব্যায়াম করছে নিয়মিত সকালে অথবা বিকেলে অন্তত ৩০ মিনিট করে ব্যায়াম করবেন। ২ বেলাই করতে পারলে বেশি ভালো হয়। আমরা আজকে আপনাদের ২টি কার্যকরী ব্যায়াম সম্পর্কে জানাবো যা প্রতিদিন করলে মাত্র এক সপ্তাহের মধ্যেই কোমরের অতিরিক্ত চর্বি কমতে শুরু করবে।

(১) ওয়াল সিট এক্সারসাইজ

এটি খুবই কার্যকরী ব্যায়াম। নিয়মিত এই ব্যায়ামটি করলে কোমরের বাড়তি মেদ কমে যাবে। চলুন দেখে নেই কিভাবে করবেন এই ব্যায়ামটি
  • প্রথমে একটি দেয়ালের দিকে পিঠ করে দাঁড়াতে হবে।
  • এবার পা ভাঁজ করে চেয়ারে যেভাবে বসতে হয় সেভাবে বসার চেষ্টা করুন।
  • চেয়ার ছাড়া চেয়ারে বসার ভঙ্গিতে বসে থাকুন যতক্ষণ সম্ভব হয়। পা ব্যথা হলে থেমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিন।
  • প্রতিদিন ১৫-২০ বার করে এই ব্যায়ামটি করলে আপনার কোমরের অতিরিক্ত চর্বি কমে যাবে।

(২) পেলভিক ব্রিজ এক্সারসাইজ

এই ব্যায়ামটি খুবই সহজ। খুব সহজে এই ব্যায়ামটি করে আপনার কোমরের অতিরিক্ত চর্বি কাটিয়ে তুলতে পারবেন।
  • প্রথমে একটি সরু স্থানে সোজা হয়ে শুয়ে পরুন এবং পা দুটি বাঁকিয়ে দু'কাঁধের বরাবর রাখুন।
  • এবার আস্তে আস্তে কোমর মাটি থেকে উপরে তোলার চেষ্টা করুন। লক্ষ্য রাখবেন হাত যেন কোমরের দুপাশে থাকে।
  • যতটুকু উপরে তোলা যায় কোমর ততটাই তুলুন।
  • এভাবে ১০ মিনিট থাকুন। শ্বাস একেবারেই স্বাভাবিক থাকবে। এভাবে ১০-১৫ বার করুন।
  • এই ব্যায়ামটি প্রতিদিন নিয়ম করে করলে আপনার কোমরের অতিরিক্ত চর্বি কমে যাবে।

নিয়মিত এই টিপসগুলো মেনে চললে এক মাসের মধ্যেই আপনার কোমরের অতিরিক্ত চর্বি কেটে যাবে। নিজের যত্ন নিন এবং ভালো থাকুন সুস্থ থাকুন।

 

ছবি- সংগৃহীত: সাটারস্টক

   

সম্পর্কিত লেখা

গালের অতিরিক্ত চর্বি কমান খুব সহজে মাত্র ১ সপ্তাহেই!
ফিটনেস

গালের অতিরিক্ত চর্বি কমান খুব সহজে মাত্র ১ সপ্তাহেই!

গালের অতিরিক্ত চর্বি এবং ফোলা ফোলা ভাব মেয়েদের সবচেয়ে বড় সমস্যা। একটু মোটা না হতেই মুখ ফুলে যাচ্ছে গালে অতিরিক্ত চর্বি জমে যাচ্ছে এতে দেখতেও অনেকসময় ব...

পিঠের মেদ ঝরিয়ে নিন ৫টি ব্যায়ামে!
ফিটনেস

পিঠের মেদ ঝরিয়ে নিন ৫টি ব্যায়ামে!

মেদ, সবারই অপছন্দের। তা পেটের মেদ হোক কিংবা পিঠের। যেকোনো মেদই আপনার সুন্দর ফিগারটা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। অনেকে পেটের মেদ নিয়ে সচেতন হলেও পিঠে...

আপার বেলি ফ্যাট | কারণ ও পেটের মেদ কমাতে ৫টি কার্যকরী ব্যায়াম
ফিটনেস

আপার বেলি ফ্যাট | কারণ ও পেটের মেদ কমাতে ৫টি কার্যকরী ব্যায়াম

আপার বেলি ফ্যাট আমাদের জীবনের কমন একটা সমস্যা। এ সমস্যায় আমাদের উপরের পেটে চর্বি জমে কোমরের সাইজ নষ্ট করে দেয়। পেট ফুলে থাকার কারণে আমাদের কোন ড্রেসই...

কমিয়ে ফেলুন পেটের মেদ ৫টি খাবারের সাহায্যে
ফিটনেস

কমিয়ে ফেলুন পেটের মেদ ৫টি খাবারের সাহায্যে

একটা নির্দিষ্ট সময় পর আমাদের দেহে মেদ জমতে আরম্ভ করে। বয়স বাড়ার সাথে সাথে মুটিয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। তবে দেহের অন্যান্য অংশের তুলনায় পেটের মেদ খুব...

আরও পড়ুন

কোমরের নিচের অংশের মেদ কমানোর ৬টি ব্যায়াম
ফিটনেস

কোমরের নিচের অংশের মেদ কমানোর ৬টি ব্যায়াম

আজকাল আমরা প্রত্যেকেই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি। কেউ চাকুরী ক্ষেত্রে ব্যস্ত, কেউ পড়াশোনা নিয়ে ব্যস্ত। আবার যারা গৃহিণী তারা বিভিন্ন কাজের ফাঁকে ব্...

কোমরের ব্যথা | ১০টি প্রয়োজনীয় পরামর্শ ও সতর্কতা!
সুস্থতা

কোমরের ব্যথা | ১০টি প্রয়োজনীয় পরামর্শ ও সতর্কতা!

কোমরের ব্যথা একটি কমন সমস্যা। অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন, অনেক চেষ্টা ও চিকিৎসা করা সত্ত্বেও নিয়ন্ত্রণ করতে পারেন না। চিকিৎসার পাশাপাশি এক্ষেত্রে...

সকালের যে ৭টি অভ্যাস দূর করবে পেটের মেদ
সুস্থতা

সকালের যে ৭টি অভ্যাস দূর করবে পেটের মেদ

পেটের মেদ নিয়ে চিন্তিত নয়, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। শরীরের অন্যান্য অংশের চেয়ে পেটে সবার আগে মেদ জমে। এর ফলে পছন্দের পোশাকগুলো পরতে গিয়ে বাঁধে ব...

ট্রান্স ফ্যাট যুক্ত খাবার না বুঝে খেয়ে নিজের ক্ষতি করছেন না তো?
স্বাস্থ্য

ট্রান্স ফ্যাট যুক্ত খাবার না বুঝে খেয়ে নিজের ক্ষতি করছেন না তো?

আমাদের মধ্যে অনেকেই ফ্যাট বা চর্বি জাতীয় খাবার বেশ পছন্দ করেন। এ ধরনের খাবার শরীরের উপকারের থেকে অপকারই করে বেশি, কারণ আমরা তা নিয়ম মেনে পরিমিতভাবে গ্...

প্রেগনেন্সির পর পেটের মেদ কমিয়ে নিন সহজ ৬টি ব্যায়ামের মাধ্যমে!
ফিটনেস

প্রেগনেন্সির পর পেটের মেদ কমিয়ে নিন সহজ ৬টি ব্যায়ামের মাধ্যমে!

যেকোনো নারীর জন্য মাতৃত্ব অনেক কাঙ্ক্ষিত একটি বিষয়। সকল নারীর জীবনে এটি গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। গর্ভবতী হওয়া থেকে শুরু করে একটি শিশুর আগমন পর্যন্ত...

পেটের মেদ | সহজেই কমিয়ে ফেলুন মজাদার ১০টি খাবার খেয়ে!
ফিটনেস

পেটের মেদ | সহজেই কমিয়ে ফেলুন মজাদার ১০টি খাবার খেয়ে!

অনেকদিন পর পুরাতন টপসটা পরার জন্য বের করলো নীলা। টপসটা পরতে যেয়ে নীলা অবাক এত টাইট হয়ে গেছে? বিশেষ করে পেটের দিকটা একটু বেশিই টাইট হয়ে গেছে। আয়নাতে ন...

…