কোমরের উপরের অংশের চর্বি কমানোর ৩টি এক্সারসাইজ

শারমিন আখতার চৌধুরী · Oct 22, 2013 · 1 min read

কোমরের উপরের অংশের চর্বি কমানোর ৩টি এক্সারসাইজ

অতিরিক্ত খাওয়ার ফলে শরীরের যে সব জায়গায় ফ্যাট বেশি জমে তার মধ্যে একটা হচ্ছে কোমরের দুই পাশ। মাফিন টপ বলে ইংরেজিতে একটা কথা আছে। একটা মেয়ে জিন্স বা পায়জামা পরলে, ঠিক তার উপরের অংশের ফ্যাট দেখতে অনেকটা কাগজের কোনাগুলোয় বসে থাকা মাফিন কেকের উপরের বর্ধিত অংশের মত লাগে। শুধু খেলেই যে এমন হয় তা নয়। বিয়ের পর স্বাভাবিক ভাবেই মেয়েরা একটু কম সচেতন হয়ে পরে তার ফিগারের ব্যাপারে। অথচ এই সময়েই সবচেয়ে বেশি এই সমস্যায় ভোগে। আবার বাচ্চা হওয়ার পর বিভিন্ন হরমোনাল চেঞ্জ এর কারণে মেয়েদের মোটা হওয়ার হার আরও বেড়ে যায়। তিনটি এক্সারসাইজ আপনাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি, যা খুব সহজ ও কম সময়সাপেক্ষ এবং কোমরের উপরের অংশের চর্বি কমানোর জন্য বেশ কার্যকর।

আপনি ঘুমানোর আগে, রান্নার ফাঁকে ফাঁকে, বিকাল বেলা, সকাল বেলা যেকোনো সময় করতে পারেন। এতে আপনার কোন যন্ত্রপাতিরও প্রয়োজন নেই। এই এক্সারসাইজগুলোতে সরাসরি কোমরের মাংস ও চর্বির উপর প্রেসার পড়ে ও ফ্যাট বার্ন হয়। তাই আসুন দেখে নেই।

কোমরের উপরের অংশের চর্বি কমানোর এক্সারসাইজ

১. সাইড বেন্ডস

কোমরের উপরের অংশের চর্বি কমানোর জন্য সাইড বেন্ড ব্যায়াম - shajgoj.com

দুই পা ফাঁক করে দাঁড়ান। হাত দুই পাশে ঝুলে থাকবে। এক সাইডের হাত নীচে দিয়ে সেই দিকেরই পায়ের আঙ্গুল ছোঁওয়ার চেষ্টা করতে হবে, এর সাথে সাথে অপর হাত উপরে তুলে কোমরের উপর আনতে হবে। একই ভাবে আরেক সাইডের হাত সেই দিকের পায়ের আঙ্গুল ধরার চেষ্টা করা অবস্থায় অপর সাইডের হাত কোমরে উঠে আসবে। এভাবে ১০ মিনিট করুন অথবা ১০০ বার রিপিট করুন।

২. স্ট্যান্ডিং টুইস্ট

কোমরের উপরের অংশের চর্বি কমানোর জন্য বডি টুইস্ট ব্যায়াম - shajgoj.com

মাথার পেছনে হাত রাখুন, হাঁটু সামান্য ভাঁজ করে রাখুন এবং কনুই যেন প্রসারিত থাকে। এখন কোমর না নাড়িয়ে শরীর টুইস্ট করুন অর্থাৎ বাঁকান। একবার ডানে, একবার বামে। এভাবে একশ বার করে প্রতিদিন ২ /৩ বার করুন। এতে কোমরের উপরের ফ্যাট সহজে বার্ন হবে।

৩. জ্যাক নাইভস

কোমরের চর্বি কমাতে জ্যাক নাইভ স্টেপ - shajgoj.com  

পা টান টান করে ও হাত সোজা করে ছড়িয়ে রাখতে হবে। পায়ের আঙ্গুল সিলিং বরাবর দিয়ে ফ্লোর বা বেঞ্চে শুয়ে পড়ুন। এবার হাত টান টান করে পায়ের আঙ্গুলের দিকে ধরুন। মনে রাখতে হবে পা যেন ৪৫ বা ৯০ ডিগ্রী কোণে থাকে। কাঁধ ফ্লোর থেকে একটু উপরে উঠে থাকবে। হাতের আঙ্গুলগুলো পায়ের আঙ্গুলের কাছাকাছি আনার চেষ্টা করতে হবে যেন আঙ্গুল নাভির ঠিক উপর বরাবর থাকে। আপনার শরীর দেখতে জ্যাক নাইফ এর মত লাগবে। তারপর আবার আগের মত হাত পা টান টান করে মেঝেতে শুয়ে পড়ুন। এভাবে ৫-১০ মিনিট করে দিনে দুই থেকে তিন বার করলে ভালো ফল পাওয়া যাবে।

আরেকটা কথা আগেও বলা হয়েছে, আবারও বলতে চাই, খাবার কন্ট্রোল করা খুব জরুরী। আঁশ জাতীয় খাবার খান। ফলমূল ও শাকসবজি বেশি করে খান। পানি শরীরের যে কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় একটি অপরিহার্য অংশ। সুন্দর স্লিম ফিগার কার না ভালো লাগে ? শুধু ভালো লাগার ব্যাপার ছাড়াও, স্থূল শরীরে অসুখ বেশি দানা বাঁধে এটাও সবাই জানে। হার্টের সমস্যার একটি বড় রিস্ক ফ্যাক্টর হচ্ছে স্থূলতা। কাজেই সুস্থ থাকুন, সুন্দর থাকুন।

ছবি এবং তথ্য সূত্রঃ সেল্ফ.কম, টোটালমিডসলিউশান.কম, লোক্যালরিফাস্টফুড.কম

সম্পর্কিত লেখা

কোমরের অতিরিক্ত চর্বি কমাতে ১০টি কার্যকরী টিপস!
ফিটনেস

কোমরের অতিরিক্ত চর্বি কমাতে ১০টি কার্যকরী টিপস!

পছন্দের জামাটি পড়ছেন কিন্তু কিছুতেই আর আগের মতো ভালো লাগছে না। আজকাল সব মেয়েরাই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। শরীরের অন্যান্য অংশের চেয়ে কোমরের চর্বি খু...

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!
ত্বকের যত্ন

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!

আমাদের অনেকেরই শরীরের অন্যান্য অংশের তুলনায় হাত ও পা কালো আর অনুজ্জ্বল থাকে। হাত ও পায়ের বেশ কিছু অংশ উন্মুক্ত থাকে বলে সূর্য রশ্মির সংস্পর্শে আসে বেশ...

কোমরের নিচের অংশের মেদ কমানোর ৬টি ব্যায়াম
ফিটনেস

কোমরের নিচের অংশের মেদ কমানোর ৬টি ব্যায়াম

আজকাল আমরা প্রত্যেকেই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি। কেউ চাকুরী ক্ষেত্রে ব্যস্ত, কেউ পড়াশোনা নিয়ে ব্যস্ত। আবার যারা গৃহিণী তারা বিভিন্ন কাজের ফাঁকে ব্...

ঘুমের মধ্যে পায়ের মাংসপেশিতে খিঁচ বা টান পড়লে কী করবেন?
সুস্থতা

ঘুমের মধ্যে পায়ের মাংসপেশিতে খিঁচ বা টান পড়লে কী করবেন?

ইরার প্রায় রাতেই হঠাৎ তীব্র ব্যথায় ঘুম ভেংগে যায়। পায়ের মাংসপেশিতে প্রচণ্ড ব্যথা ও টেনে ধরার অনুভূতি হয়। পা নাড়ানোও তখন প্রায় অসম্ভব বোধ হয়। কিছুক্ষণ...

আরও পড়ুন

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?
বিউটি টিপস

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?

শীতে ত্বকের জন্য এমনিতেই দরকার হয় একটু বাড়তি যত্নের। কিন্তু শরীরের অন্যান্য অংশের যত্ন নেওয়ার প্রতি যতটা মনোযোগ দেওয়া হয় পায়ের যত্নের দিকে আসলে সেভাবে...

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?
সুস্থতা

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন...

কোমরের ব্যথা | ১০টি প্রয়োজনীয় পরামর্শ ও সতর্কতা!
সুস্থতা

কোমরের ব্যথা | ১০টি প্রয়োজনীয় পরামর্শ ও সতর্কতা!

কোমরের ব্যথা একটি কমন সমস্যা। অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন, অনেক চেষ্টা ও চিকিৎসা করা সত্ত্বেও নিয়ন্ত্রণ করতে পারেন না। চিকিৎসার পাশাপাশি এক্ষেত্রে...

হাত পায়ের কালো দাগ দূরীকরণে ৫টি ঘরোয়া উপায়
ত্বকের যত্ন

হাত পায়ের কালো দাগ দূরীকরণে ৫টি ঘরোয়া উপায়

সব সময় সুন্দর ও আকর্ষনীয় থাকার প্রথম শর্ত হচ্ছে দাগহীন ত্বক। কিন্তু ত্বককে দাগহীন ও পরিষ্কার রাখা খুব বেশি সহজ হয় না কারণ আমাদের বেশিরভাগ সময়ই কাজের জ...

পায়ের গোড়ালি ফাটার কারণ, চিকিৎসা ও প্রতিকার জানেন কী?
ত্বকের যত্ন

পায়ের গোড়ালি ফাটার কারণ, চিকিৎসা ও প্রতিকার জানেন কী?

পায়ের গোড়ালি ফাটা খুব-ই সাধারণ একটি সমস্যা। এমন অনেকেই আছেন যাদের গোড়ালি সারা বছরই ফাটে। তাদের সব সময়ই যত্ন নিতে হয়। যাদের পায়ের গোড়ালি শুধু শীতক...

অ্যারোবিক এক্সারসাইজ | ঘরেই শুরু করুন ফিটনেস জার্নি
ফিটনেস

অ্যারোবিক এক্সারসাইজ | ঘরেই শুরু করুন ফিটনেস জার্নি

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জিমে গিয়ে ব্যায়াম করেন। জিমে যাওয়ার প্রধান কারণের মধ্যে আছে- ওজন কমানো, বাড়তি ফ্যাট (যেটা বেশিরভাগ সময় পেটের চারপাশে দৃশ...

…