হাত পায়ের কালো দাগ দূরীকরণে ৫টি ঘরোয়া উপায়

রোজেন · Aug 20, 2014 · 1 min read

হাত পায়ের কালো দাগ দূরীকরণে ৫টি ঘরোয়া উপায়

সব সময় সুন্দর ও আকর্ষনীয় থাকার প্রথম শর্ত হচ্ছে দাগহীন ত্বক। কিন্তু ত্বককে দাগহীন ও পরিষ্কার রাখা খুব বেশি সহজ হয় না কারণ আমাদের বেশিরভাগ সময়ই কাজের জন্য বাইরে থাকতে হয়। আর শুধুমাত্র মুখ দাগহীন থাকলেই সৌন্দর্য পরিপূর্ণ হয় না। মুখের পাশাপাশি আমাদের হাত পায়েরও যত্ন নেওয়া প্রয়োজন। অনেক সময় দেখা যায় আমাদের মুখের সাথে হাত পায়ের রঙ মিলে না। বিশেষ করে বেশিক্ষণ রোদে পুড়লে হাতে পায়ে বাদামি ও কালো কালো এক ধরনের ছোপ পড়ে। এছাড়া হাতের আঙ্গুলের ভাঁজে কিছুটা কুচকে থাকার জন্য অনেক সময় হাতের আংটি অথবা চুড়ি পরলে মানানসই হয় না। অনেক আঙুলের গিঁটে, গোড়ালিতে ও নখে কালো ছোপ পড়তে দেখা যায়। এক্ষেত্রে প্রাকৃতিক যত্নের কোনো বিকল্প নেই। এই সব সমস্যা থেকে মুক্তি পেতে আমরা বাসায় বসেই কিছু পদ্ধতি অবলম্বন করতে পারি। এতে যেমন বাড়তি খরচও কম হবে আর তার সাথে সাথে সময়ও কম লাগে। তাই আজ আমরা হাত পায়ের কালো দাগ দূরীকরণের কয়েকটি ঘরোয়া উপায় নিয়ে আলোচনা করব।

হাত পায়ের কালো দাগ দূরীকরণে ঘরোয়া উপায়

১. লেবুর রস

হাত পায়ের আঙ্গুলের কালো দাগ দূর করে টানটান করতে লেবুর রসের তুলনা হয় না। এক্ষেত্রে  বাইরে থেকে এসে প্রথমে হাত পা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিন। এরপর একটা লেবু কেটে তা খোসাসহ রস ভালোভাবে হাত পায়ের আঙ্গুলে ঘষে নিন। এবার এভাবে ২০ থেকে ২৫ মিনিট রেখে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন।

একটা লেবু চিপে নিয়ে এর সাথে এক চামচ চিনি মিশিয়ে নিন। এবার এটা হাত পায়ের আঙ্গুলের ভাঁজে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এর পর হালকা গরম পানি দিয়ে ঘষে ঘষে তুলে নিন। এটি আপনার হাত পায়ের জন্য ন্যাচারাল স্ক্রাব হিসেবে কাজ করবে।

অর্ধেক লেবুর রসের সাথে ১ চা চামচ মধু মিশিয়ে পেষ্ট তৈরি করে নিন। এবার এই পেস্ট কালো ছোপ ও আঙ্গুলে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। ৩০ মিনিট পর কুসুম গরম পানিতে ধুয়ে নিন। এটা আপনার হাত পায়ের পোড়া দাগ দূর করতে সাহায্য করবে।

২. চালের গুঁড়া ও তরমুজের রস

কয়েক টুকরা তরমুজ ব্লেন্ড করে এর সাথে ১ টেবিল চামচ চালের গুঁড়া মিশিয়ে নিন। এবার গোসল করার ১৫ মিনিট পূর্বে এটি হাত পায়ে লাগিয়ে নিন। এর পর হাত দিয়ে আলতো করে ঘষে ঘষে তুলে নিন।

৩. পেঁপে ও বেসনের পেস্ট

একটা পাকা পেঁপে ভালো ভাবে ব্লেন্ড করে এর সাথে ২ চামচ বেসন মিশিয়ে নিন। যেহেতু হাত ও পায়ের চামড়া ত্বকের তুলনায় বেশি শক্ত হয় তাই এটা লাগিয়ে তুলে ফেলার সময় ভালো ভাবে ঘষে ঘষে তুলতে হবে। এবার গোসলের আগে তুলে নিয়ে ঠান্ডা পানিতে হাত পা ধুয়ে নিন।

৪. হলুদ গুঁড়া

হাত পায়ের কালো দাগ দূরীকরণে হলুদ ও লেবু - shajgoj.com

দাগ দূর করতে হলুদের বিকল্প নেই। প্রথমে এক চামচ হলুদ গুঁড়ার সাথে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে পেষ্ট করে নিন। এবার এটি হাত পায়ের আঙ্গুলে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। ৩০ মিনিট পর লেবুর রস দিয়ে ঘষে তুলে নিয়ে ঠান্ডা পানিতে হাত পা ধুয়ে নিন। এটি আপনার হাত পায়ের কালো দাগ দূর করার সাথে সাথে ত্বককে আরো টানটান করে।

৫. অ্যালোভেরা জেল

একটা অ্যালোভেরা কেটে জেল বের করে নিন। এবার এটা হাত পায়ের আঙ্গুল ও আক্রান্ত জায়গায় লাগিয়ে ৪০ মিনিট অপেক্ষা করে হাত পা ধুয়ে নিন। এতে করে হাত পা অনেক টানটান ও মসৃণ হবে।

সবশেষে বলবো, ত্বক সুন্দর থাকাই মানুষের আসল সৌন্দর্য। তাই হাত-পায়ের যত্ন নেওয়া খুব জরুরী। কারণ, হাত-পায়ের ত্বকেই মানুষের সুস্থ রুচি ও ব্যক্তিত্বে ফুটে ওঠে।

এই তো গেলো হাত পায়ের কালো দাগ দূরীকরণে কিছু ঘরোয়া উপায়। এবার চলুন দেখে নেই হাত পায়ের যত্নে শপ সাজগোজ-এ কি কি প্রোডাক্ট পাবেন...

ছবি - স্পা মাউই ওয়াইলিয়া.কম, সাটারস্টক

সম্পর্কিত লেখা

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!
ত্বকের যত্ন

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!

আমাদের অনেকেরই শরীরের অন্যান্য অংশের তুলনায় হাত ও পা কালো আর অনুজ্জ্বল থাকে। হাত ও পায়ের বেশ কিছু অংশ উন্মুক্ত থাকে বলে সূর্য রশ্মির সংস্পর্শে আসে বেশ...

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?
সুস্থতা

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন...

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?
বিউটি টিপস

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?

শীতে ত্বকের জন্য এমনিতেই দরকার হয় একটু বাড়তি যত্নের। কিন্তু শরীরের অন্যান্য অংশের যত্ন নেওয়ার প্রতি যতটা মনোযোগ দেওয়া হয় পায়ের যত্নের দিকে আসলে সেভাবে...

পায়ের কালো দাগ দূর করতে পারেন ৭টি টিপস জানলেই!
ত্বকের যত্ন

পায়ের কালো দাগ দূর করতে পারেন ৭টি টিপস জানলেই!

সিন্ডারেলার গল্পটাতো সবারই জানা আছে। সিন্ডারেলার পায়ে রাজপুত্রের ক্রিস্টালের জুতা পরিয়ে দেয়ার এই গল্পটির মতো সুন্দর একজোড়া পায়ের স্বপ্ন অনেক নারীই দেখ...

আরও পড়ুন

হাত ও পায়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে ঘরেই বানিয়ে ফেলুন ৫টি স্ক্রাব
বিউটি টিপস

হাত ও পায়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে ঘরেই বানিয়ে ফেলুন ৫টি স্ক্রাব

আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ‘আপনি কি নিয়মিত ত্বকের যত্ন নিচ্ছেন?’ এ প্রশ্ন থেকে আপনি হয়ত ভাবতে পারেন আমি আপনাকে মুখের ত্বকের কথা বলেছি, তাই না? এটা হও...

পায়ের গোড়ালি ফাটার কারণ, চিকিৎসা ও প্রতিকার জানেন কী?
ত্বকের যত্ন

পায়ের গোড়ালি ফাটার কারণ, চিকিৎসা ও প্রতিকার জানেন কী?

পায়ের গোড়ালি ফাটা খুব-ই সাধারণ একটি সমস্যা। এমন অনেকেই আছেন যাদের গোড়ালি সারা বছরই ফাটে। তাদের সব সময়ই যত্ন নিতে হয়। যাদের পায়ের গোড়ালি শুধু শীতক...

পায়ে অস্বস্তিকর কালো ছোপ ছোপ দাগ! জেনে নিন এই ৮টি উপায়
ত্বকের যত্ন

পায়ে অস্বস্তিকর কালো ছোপ ছোপ দাগ! জেনে নিন এই ৮টি উপায়

সূর্যের ক্ষতিকর আলট্রা ভায়োলেট রশ্মি থেকে আমাদের মুখের ত্বক, ঘাড় , হাত ঢেকে রাখার অনেক চেষ্টা আমরা করলেও আমাদের পা দুটিকে সূর্য রশ্মি থেকে বাঁচানোর...

হাত পায়ের ঘরোয়া পরিচর্যা কিভাবে করবেন জানা আছে কি?
ত্বকের যত্ন

হাত পায়ের ঘরোয়া পরিচর্যা কিভাবে করবেন জানা আছে কি?

মুখের ত্বকের যত্ন আমরা কমবেশি সবাই নিতে ভুলিনা কিন্তু হাত-পায়ের যত্নের কথা অনেকে প্রায়ই ভুলে যায়। মুখের ত্বকের যতখানি যত্ন দরকার তেমনি হাত-পায়েরও যত্ন...

অ্যারোবিক এক্সারসাইজ | ঘরেই শুরু করুন ফিটনেস জার্নি
ফিটনেস

অ্যারোবিক এক্সারসাইজ | ঘরেই শুরু করুন ফিটনেস জার্নি

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জিমে গিয়ে ব্যায়াম করেন। জিমে যাওয়ার প্রধান কারণের মধ্যে আছে- ওজন কমানো, বাড়তি ফ্যাট (যেটা বেশিরভাগ সময় পেটের চারপাশে দৃশ...

পায়ের গোড়ালিতে ব্যথা বা প্লান্টার ফ্যাসাইটিস থেকে পরিত্রাণের উপায় কী?
সুস্থতা

পায়ের গোড়ালিতে ব্যথা বা প্লান্টার ফ্যাসাইটিস থেকে পরিত্রাণের উপায় কী?

আপনার কি সকালে ঘুম থেকে ওঠার পর মেঝেতে পা ফেলার সময় ব্যথা লাগে? অথবা সারাদিনের কাজের পর রাতে পায়ের গোড়ালি ব্যথায় ঘুমাতে কষ্ট হয়? অনেকের আবার অনেকক্ষণ...

…