হাত পায়ের ঘরোয়া পরিচর্যা কিভাবে করবেন জানা আছে কি?

তামান্না ইসলাম · May 31, 2014 · 1 min read

হাত পায়ের ঘরোয়া পরিচর্যা কিভাবে করবেন জানা আছে কি?

মুখের ত্বকের যত্ন আমরা কমবেশি সবাই নিতে ভুলিনা কিন্তু হাত-পায়ের যত্নের কথা অনেকে প্রায়ই ভুলে যায়। মুখের ত্বকের যতখানি যত্ন দরকার তেমনি হাত-পায়েরও যত্নের প্রয়োজন। উপরন্তু মানুষের হাত-পায়ের সৌন্দর্যেই তার রুচির পরিচয় পাওয়া যায়। বেশি না, প্রতি সপ্তাহে মাত্র ঘণ্টা খানেক সময় যদি নিজের হাত-পায়ের যত্ন সঠিক ভাবে নিতে পারেন তাহলেই হবে। আর এর জন্য প্রয়োজন নেই পার্লার অথবা বাড়তি খরচের। আজকে আমরা আপনাদের জানাবো কিভাবে করবেন হাত পায়ের ঘরোয়া পরিচর্যা। তো চলুন জেনে নেই কিভাবে করবেন হাত পায়ের ঘরোয়া পরিচর্যা ।

হাত ও পায়ের ঘরোয়া পরিচর্যা

উপকরণ

আপনার প্রয়োজন হবে শুধুমাত্র কয়েকটা জিনিসের যা আমাদের ঘরেই সবসময় থাকে।
  • খাওয়ার লবণ
  • অলিভ অয়েল
  • বড় পাত্র
  • গরম পানি
  • আরও কিছু টুলস যেমন নেইল কাটার, নেইল ফাইলার, কিউটিকল কাটার/পুশার ইত্যাদি।

কিভাবে হাত পায়ের যত্ন নিবেন চলুন জেনে নেই 

 

(১) প্রথমেই নখে যদি নেইপলিশ দেয়া থাকে তাহলে নেইলপলিশ রিমুভারের সাহায্যে উঠিয়ে ফেলুন। তারপর এমন একটি পাত্রে কুসুম গরম পানি নিন যাতে হাত-পা ভিজাতে পারবেন। তাতে চার টেবিল চামচ লবণ অথবা যতটুকু লাগে পানি নিয়ে সেই অনুযায়ী সমপরিমাণ অলিভ অয়েল মিশিয়ে নিন। এরপর তাতে ১৫ মিনিট হাত-পা ভিজিয়ে রাখুন। ১৫ মিনিট পর একে একে লিকুইড সাবান আর ব্রাশ দিয়ে হাত ও পায়ের উপরিভাগ পরিষ্কার করে নিন।

(২) পায়ের গোড়ালি পরিষ্কার করতে পিউবিক স্টোন বা এর জন্য উপযোগী কোন ব্রাশ ব্যবহার করুন। এরপর নখের উপরে অলিভ অয়েল দিয়ে কিছুটা সময় নিয়ে ম্যাসাজ করুন। সাথে নখের কিউটিকল গুলো ভিতরের দিকে চেপে দিন। এক্ষেত্রে কিউটিকল পুশার ব্যবহার করতে পারেন।

(৩) নখের পাশে বাড়তি মৃত চামড়া থাকলে তা কিউটিকল কাটার দিয়ে কেটে ফেলুন। একটু সাবধানে কাটবেন যাতে সজীব চামড়া কেটে না যায়। এরপর নেইল কাটার দিয়ে নখ পছন্দমতো শেইপে কেটে ফাইলার দিয়ে ধার গুলো মসৃণ করে নিন আবার কিছুক্ষণ তেল দিয়ে ম্যাসাজ করুন, ছোট টুথব্রাশ দিয়ে নখের উপরটা পরিষ্কার করে নিন। পুনরায় ১৫ মিনিট হাত-পা গরম পানিতে ভিজিয়ে রাখুন।

(৪) এ পর্যায়ে আপনি মুখের জন্য যে প্যাকগুলো ব্যবহার করেন তা হাতে-পায়েও লাগিয়ে নিতে পারেন। এগুলো হাত পায়ের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে। পরিশেষে সাবান দিয়ে ধুয়ে ময়েশচারাইজার লাগিয়ে নিন।

(৫) নখের ম্যাসাজের জন্য অলিভ অয়েলের পরিবর্তে ভ্যাসলিন অথবা কিউটিকল অয়েল ব্যবহার করতে পারেন।

(৬) কিউটিকল রিমুভিং জেল কিউটিকলের মৃত চামড়া পরিষ্কার করতে এবং নখের হলুদ দাগ পরিষ্কার করতে সাহায্য করে। ক্যালসিয়াম জেল নখের ভঙ্গুরতা কমায়, এটি নখে নেইলপলিশ পড়ার আগে অথবা এমনিও ব্যবহার করতে পারেন।

আরও কিছু টিপস 

 

(১) সাপ্তাহিক যত্নের পাশাপাশি প্রতিবার গোসলের সময় ছোট ব্রাশ দিয়ে নখ পরিষ্কার করে নিন।

(২) নখের যত্নে যতটা সম্ভব পানির কাজ এড়িয়ে চলুন আর যদি অগ্যতা সেরকম কিছু করতেই হয় তাহলে হাতের গ্লাভস ব্যবহার করুন। নেইলপলিশ সপ্তাহে অন্তত দুবার পরিবর্তন করুন আর মাঝে কিছুটা সময় দিন, তাতে নখ সুস্থ থাকবে।

(৩) নখ যদি বেশি হলুদ হয়ে যায় তবে হোয়াইটেনিং টুথপেস্ট নখে ঘণ্টাখানেক লাগিয়ে রাখলে ৮০% পর্যন্ত হলুদ ভাব কমে যায়।

(৪) হাতে পায়ে নিয়মিত ময়েশচারাইজার ব্যবহার করতে ভুলবেন না। যদি আপনি কর্মজীবী হন তাহলে সম্ভব হলে বাইরে বের হবার সময় ব্যাগে ছোট ময়েশচারাইজার নিয়ে নিন যাতে দিনের শুষ্কতা থেকে হাত ও পায়ের ত্বককে রক্ষা করতে পারেন।

শুধু ত্বক কিংবা চুলই না আপনার হাত এবং পায়েরও সঠিক যত্ন নিতে হবে। প্রতিদিন নিয়ম করে হাতের কাছের জিনিস দিয়েই যত্ন নিতে পারেন হাত ও পায়ের। প্রতিদিন হাত পায়ের ঘরোয়া পরিচর্যা করুন সুন্দর থাকুন।

 

ছবি- সংগৃহীত: স্কিনকেয়ারঅফ.কম

সম্পর্কিত লেখা

নখ সহজেই ভেঙে যাচ্ছে? ঠিকমতো যত্ন নিচ্ছেন তো?
বিউটি টিপস

নখ সহজেই ভেঙে যাচ্ছে? ঠিকমতো যত্ন নিচ্ছেন তো?

সুন্দর নখ তো আমরা সবাই চাই। ভেঙে যাওয়া বা দাগ পড়া নখ পুরো হাত-পায়ের সৌন্দর্যকে নিমিষেই ম্লান করে দেয়। একবার নিজের নখের দিকে তাকিয়ে দেখুন তো, সেগুলো কি...

নখে ফাঙ্গাল ইনফেকশন! হেলদি নেইলস পেতে কোন কাজগুলো করবেন না?
বিউটি টিপস

নখে ফাঙ্গাল ইনফেকশন! হেলদি নেইলস পেতে কোন কাজগুলো করবেন না?

হাতের সৌন্দর্যের অনেকটাই জড়িত নখের সাথে। নখ সুন্দর মানে হাতেও ফুটে ওঠে সে সৌন্দর্য। কিন্তু এই নখ ভালো রাখতে আমরা কতটা সচেতন? রেগুলার পানির কাজ করা, নি...

নেইল কেয়ার হ্যাকস | ঘরে বসে নিজেই করে নিন মেনিকিওর!
নখের যত্ন ও সাজগোজ

নেইল কেয়ার হ্যাকস | ঘরে বসে নিজেই করে নিন মেনিকিওর!

আমরা প্রতিদিন সকালে উঠে সাধারণত কী করি, নিজেকে একবার প্রশ্ন করুন তো? হয় মোবাইলটা হাতে নিয়ে আপডেট দেখি, না হয় আয়নাতে নিজের মুখমন্ডল দেখি! তারপর শুরু...

ঘরেই করুন স্পা পেডিকিওর
ত্বকের যত্ন

ঘরেই করুন স্পা পেডিকিওর

আমি সবসময়ই বিউটি পার্লারে পেডিকিওর না করে ঘরে বসেই পেডিকিওর করি। এতে সময় যেমন বাঁচে, তেমনি বাড়তি খরচও বাঁচে। চলুন জেনে নেওয়া যাক ঘরে বসে স্পা পেড...

আরও পড়ুন

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!
ত্বকের যত্ন

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!

আমাদের অনেকেরই শরীরের অন্যান্য অংশের তুলনায় হাত ও পা কালো আর অনুজ্জ্বল থাকে। হাত ও পায়ের বেশ কিছু অংশ উন্মুক্ত থাকে বলে সূর্য রশ্মির সংস্পর্শে আসে বেশ...

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!
বিউটি টিপস

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!

পছন্দের কালারের নেইল পলিশ দিয়ে নখ রাঙাচ্ছেন, কিন্তু লং লাস্টিং হচ্ছে না? হাতে লাগানোর পর অল্প সময়ের মধ্যেই উঠে আসছে? কেউ হয়তো এক কালার নেইল পলিশ লাগাত...

নখ ভেঙ্গে যাচ্ছে? সুন্দর ও মজবুত নখের জন্য কার্যকরী টিপস জেনে নিন!
নখের যত্ন ও সাজগোজ

নখ ভেঙ্গে যাচ্ছে? সুন্দর ও মজবুত নখের জন্য কার্যকরী টিপস জেনে নিন!

নখ আমাদের মেয়েদের বেশ শখের জিনিস, আর এটা সৌন্দর্যের একটা আকর্ষণীয় অংশ। ত্বক আর চুলের যত্ন নিতে নিতে আমাদের অনেকেরই নখের যত্ন নেয়ার কথা একদমই মনে থাকে...

কিভাবে পাবেন সহজেই লম্বা এবং শক্ত নখ
নেইলস

কিভাবে পাবেন সহজেই লম্বা এবং শক্ত নখ

আপনার নখ যদি হয়ে থাকে সাইজে ছোট, মোটা বা অস্বাস্থ্যকর এবং সুন্দর নখ দেখে যদি আপনার মনে হয় যে এরকম নখই আপনি চান এবং পার্লারে গিয়ে এক্রেলিক নখের পেছনে এ...

দাঁত দিয়ে নখ কাটা | অস্বাস্থ্যকর বদভ্যাসটির কারণ ও বন্ধ করার ৭টি টিপস
সুস্থতা

দাঁত দিয়ে নখ কাটা | অস্বাস্থ্যকর বদভ্যাসটির কারণ ও বন্ধ করার ৭টি টিপস

আপনি যখনই স্ট্রেসড ফিল করেন বা কোন চিন্তায় ডুবে যান তখনই কি নিজের অজান্তেই দাঁত দিয়ে নখ কাটার মত বিরক্তিকর এবং খুবই অস্বাস্থ্যকর এই কাজটি করে থাকেন? য...

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?
সুস্থতা

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন...

…