চুলের যত্নে স্ক্যাল্প ম্যাসাজ

sub-editor · May 06, 2018 · 1 min read

চুলের যত্নে স্ক্যাল্প ম্যাসাজ

পার্লারে গিয়েছেন অথচ আপনার হেয়ার ড্রেসার আপনাকে স্ক্যাল্প ম্যাসাজ দেয় নি, তাহলে বলবো আপনি সবচাইতে জরুরী ব্যাপারটিই মিস করে গেছেন। এরপর যখন যাবেন, তখন অবশ্যই ম্যাসাজটি করিয়ে নেবেন। আপনার চুল এবং মাথার তালুর স্বাস্থ্যের জন্য স্ক্যাল্প ম্যাসাজ বেশ প্রয়োজনীয় এবং আরামদায়কও বটে। আসুন দেখে নেই স্ক্যাল্প ম্যাসাজ এর কিছু গুণাগুণ।

[picture]

(১) স্ক্যাল্প ম্যাসাজ ব্রেইনের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। যার ফলে চুল পড়া বন্ধ হয় এবং নতুন চুল গজায়।

(২) জীবনের বিভিন্ন সময় অনেক কঠিন হয়ে পড়ে আমাদের জন্য। দুশ্চিন্তা, কাজের চাপ, মানসিক অশান্তি অনেক কারণেই ব্রেইন-এর রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, ঘুম কম হয়, ব্যথা বাড়ে। তখন হালকা গরম তেল দিয়ে চুলের যত্নে স্ক্যাল্প ম্যাসাজ খুব ভাল কাজে আসে। আপনি আরামবোধ এর পাশাপাশি অনেকটাই সতেজ অনুভব করবেন।

(৩) স্ক্যাল্প ম্যাসাজ চুলের গোঁড়া মজবুত করে এবং চুল গজাতে সাহায্য করে।

(৪) গরম তেল দিয়ে স্ক্যাল্প ম্যাসাজ করলে চুলের ফলিকল-গুলো রিল্যাক্স হয়। তালু এবং চুল যত শক্ত অনুভব হবে তত চুল পড়া বেড়ে যাবে।

(৫) স্ক্যাল্প ম্যাসাজ যদি ভালো মানসম্পন্ন তেল যেমন আমলকী, মেথি এবং অ্যালোভেরাযুক্ত "প্যারাসুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার হেয়ার অয়েল" দিয়ে হয় তাহলে তো চুলের স্বাস্থ্য নিয়ে আর চিন্তাই করার দরকার নেই কোন। আমলকী কিন্তু আমাদের হেয়ার রুট শক্ত ও মজবুত করে হেয়ারফল একদম কমিয়ে দেয়। আর মেথিতো চুলকে পরিপুষ্ট করে অতিরিক্ত চুল পড়া বন্ধ করতে পটু, এ আমাদের সবার জানা! অপরদিকে ন্যাচারাল কন্ডিশনার হিসেবে অ্যালোভেরার জুরি নেই। আর এই তিনটি উপাদানকে কম্বাইন করে প্যারাসুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার হেয়ার অয়েল দিচ্ছে হেলদি হেয়ারের জন্য একটি পারফেক্ট সল্যুশন।

তাই হাতে যদি সময় না থাকে, তো ১-২ঘন্টা চুলে এই তেল রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেললেই হবে। নিয়মিত হেয়ার কেয়ারের মাধ্যমে ঝলমলে চুল নিশ্চিত করতে এই প্রসেস-টা খুবই ইফেক্টিভ।

(৬) প্রতিদিন তেল দেয়া সম্ভব নয়। কিন্তু সপ্তাহে অন্তত ২দিন তেল দেয়াটা চুলের জন্য উপকারি। তেল ছাড়াও প্রতিরাতে চুল ভালভাবে আঁচড়িয়ে উপুড় হয়ে ঘাড়-এর অংশ থেকে ১০ মিনিট ম্যাসাজ আপনার চুল পড়া একেবারে কমিয়ে দিবে এবং চুলকে করবে আকর্ষণীয়।

(৭) সঠিক স্ক্যাল্প ম্যাসাজ চুলের খুশকি রোধ করে, পরিমিত ঘুমে সহায়তা করে এবং মুখের উজ্জ্বলতা বাড়ায়।

(৮) যাদের থাইরয়েড-এর অসুবিধা আছে, তাদের এই অসুখ নিয়ন্ত্রণে থাকে, সাথে শরীরের সঠিক তাপমাত্রাও নিয়ন্ত্রণে রাখে।

(৯) নিয়মিত স্ক্যাল্প ম্যাসাজ ডিপ্রেশনের সমস্যা দূর করে।

(১০) চোখের জন্য স্ক্যাল্প ম্যাসাজ এর তুলনা হয় না, হাইপারসেন্সিটিভিটি বা নার্ভাসনেস দূর করে।

(১১) যাদের মাইগ্রেইন বা মাথা ব্যথার অসুবিধা আছে, তাদের জন্য স্ক্যাল্প ম্যাসাজ বেশ কার্যকরী।

 

দেখলেন তো, স্ক্যাল্প ম্যাসাজ চুলের যত্নে কতটা কার্যকর। সুন্দর চুলের সাথে সুস্বাস্থ্য নিশ্চিত হোক, ক্ষতি কি?

   

লিখেছেন- প্রিথিল

সম্পর্কিত লেখা

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

একটি ম্যাজিকাল হেয়ার অয়েলেই পাবেন চুল পড়ার সল্যুশন!
রিভিউ

একটি ম্যাজিকাল হেয়ার অয়েলেই পাবেন চুল পড়ার সল্যুশন!

হঠাৎ করেই চুল পড়ার সমস্যা বেড়ে গেছে? সাথে প্রচন্ড খুশকির সমস্যাও? কীভাবে কী করলে এর সমাধান মিলবে কিছুতেই বুঝে উঠতে পারছেন না? তার উপর ফ্রিজিনেস এবং ড্...

কর্মজীবী নারীর চুলের যত্নে ৩ টি হেয়ার মাস্ক!
চুলের যত্ন

কর্মজীবী নারীর চুলের যত্নে ৩ টি হেয়ার মাস্ক!

চুলের যত্ন? কে নেবে? আমি!! সময় কোথায়? একে তো অফিসে কাজের প্রেশার, তার উপর বাসায় ফিরে শুধু কাজ আর কাজ। বিশ্রাম নেয়ারই সময় পাই না, হেয়ার কেয়ার তো দূরের...

স্ক্যাল্প এক্সফোলিয়েশন | সাপ্তাহিক হেয়ার কেয়ারে এই স্টেপটি মিস যাচ্ছে না তো?
চুলের যত্ন

স্ক্যাল্প এক্সফোলিয়েশন | সাপ্তাহিক হেয়ার কেয়ারে এই স্টেপটি মিস যাচ্ছে না তো?

‘এক্সফোলিয়েশন’ শব্দটি শুনলে স্কিন কেয়ারের কথাই সবার আগে মাথায় আসে, তাই না? কিন্তু আজকে আমি লিখবো স্ক্যাল্প এক্সফোলিয়েশন নিয়ে। কি একটু অবাক হচ্ছেন? হওয়...

আরও পড়ুন

ড্যানড্রাফ নাকি ড্রাই স্ক্যাল্প – আপনি কোন সমস্যায় ভুগছেন?
চুলের যত্ন

ড্যানড্রাফ নাকি ড্রাই স্ক্যাল্প – আপনি কোন সমস্যায় ভুগছেন?

চুল পড়ার সমস্যায় ভোগেননি এমন মানুষ খুব কমই পাওয়া যায়। নানা কারণে চুল পড়লেও অনেকেই কমপ্লেইন করেন যে, অতিরিক্ত খুশকি বা ড্যানড্রাফের কারণে চুল স্বাভাবিক...

কীভাবে গরমে চুলের যত্ন নিলে হেলদি ও শাইনি হেয়ার পাওয়া যাবে?
চুলের যত্ন

কীভাবে গরমে চুলের যত্ন নিলে হেলদি ও শাইনি হেয়ার পাওয়া যাবে?

‘বাইরে বের হলেই চুল ঘেমে বাজে অবস্থা হয়ে যায়! সেই সাথে চুল হয়ে ওঠে রাফ ও ফ্রিজি, বেড়ে যায় হেয়ারফল। কীভাবে এই প্রবলেমগুলো দূর করা যায়?’ গরমকালে চুলের এ...

স্ক্যাল্প একনে কী ও কেন হয়? সমাধান জেনে স্ক্যাল্প রাখুন সুরক্ষিত!
চুলের যত্ন

স্ক্যাল্প একনে কী ও কেন হয়? সমাধান জেনে স্ক্যাল্প রাখুন সুরক্ষিত!

মুখে বা বডিতে একনে হওয়ার বিষয়টা আমাদের কাছে খুবই কমন হলেও মাথার স্ক্যাল্পেও যে একনে হয় সেটা অনেকেই জানেন না। চুল আঁচড়ানো বা চুল ওয়াশ করার সময় খেয়াল কর...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?
চুলের যত্ন

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?

চুলের যত্নে আমাদের এফোর্টের যেন কোনো কমতি নেই! চুল হেলদি ও শাইনি রাখতে আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক ও সিরাম ইউজ করি।...

বিয়ের মৌসুমে চুলের যত্ন | ৪টি প্যাকে দূর হবে আগা ফাটা ও রুক্ষতা!
চুলের যত্ন

বিয়ের মৌসুমে চুলের যত্ন | ৪টি প্যাকে দূর হবে আগা ফাটা ও রুক্ষতা!

পাশের বাড়িতে গান বাজছে। কি গান জানেন? “লীলাবালী লীলাবালী ভর যুবতি সই গো, কী দিয়া সাজাইমু তরে….”- তার মানেই হলুদ সন্ধ্যা। আর একটু দূরে এক কনভেনশন হল থে...

…