১০টি প্যাকেই দ্রুত বৃদ্ধি পাবে ত্বকের উজ্জ্বলতা !

নিকিতা বাড়ৈ · Nov 20, 2018 · 1 min read

১০টি প্যাকেই দ্রুত বৃদ্ধি পাবে ত্বকের উজ্জ্বলতা !

ঝকঝকে, উজ্জ্বল, মখমলের মতো ত্বক, তাও আবার বাড়িতে বসে! সোনার পাথরবাটির মতো শোনাচ্ছে? এই অসম্ভবকে সহজে সম্ভব করার উপায় নিয়ে এবারের প্রতিবেদন। ত্বকের যত্ন নেওয়া কি চাট্টিখানি কথা! মুখ পরিষ্কার রাখা, নিয়মিত স্ক্রাব ব্যবহার করাতো রয়েছেই। ফেইস প্যাক, ময়েশ্চারাইজ়ার, টোনার ইত্যাদি হাজারও প্রডাক্টের ঝামেলা। অবশ্য তাতে যদি কাজের কাজ হয়, তাহলে এই পরিশ্রমটুকু করে নিতে হয়তো অনেকেই আপত্তি করবেন না। আসলে শরীরের যেমন বিভিন্ন কাজ করতে সময়ে সময়ে খাবারের দরকার হয়, তেমনই ত্বকেরও সুন্দর এবং সুস্থ থাকার জন্য খাবার, অর্থাৎ পুষ্টির প্রয়োজন। আর ত্বকের পুষ্টিতে যদি কোনও ঘাটতি না থাকে, তাহলে তার পরিচয় আপনার মুখে ফুটে উঠতে বাধ্য। নিশ্চয়ই ভাবছেন, ত্বকের উপযুক্ত খাবারগুলো কী কী? সে কথা বলতেই তো আসা। বাড়িতে বসে সহজে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর উপযুক্ত রেসিপি রইল সকলের জন্য।

ত্বকের উজ্জ্বলতা ও ইনস্ট্যান্ট জেল্লা

এবার আসি তাঁদের প্রসঙ্গে, যাঁরা সাপ্তাহিক রূপচর্চায় বিশ্বাসী। এই ধরনের লোকের সংখ্যাই কিন্তু আজকাল বেশি। পাঁচ মিনিটে ত্বকের জেল্লা বাড়ানো গেলে, আর দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করতে যাবেন কেন! ইনস্ট্যান্ট ত্বকের উজ্জ্বলতা আনতে একাধিক ফেইস প্যাক ব্যবহার করতে পারেন।

নিয়মিত ত্বকের যত্ন নিলে যে ফলটা পাবেন, তা কিন্ত কখনই এই ইনস্ট্যান্ট প্যাকে আসবে না। তা দীর্ঘস্থায়ীও হবে না। তবে সময়ের অভাব থাকলে উপায় তো আর কিছু নেই। সবার ত্বকই ভিন্ন হয়ে থাকে। আপনার ত্বকের জন্য যেই প্যাকটি সঠিক ও উপযুক্ত, সেটাই বেছে নিবেন। আজ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ১০টি সহজ প্যাক বানানো শিখিয়ে দিচ্ছি। নিয়মিত এই প্যাকগুলো ব্যবহার করলে সার্বিকভাবে ত্বকের উপকারই হবে। চলুন তবে আর দেরি না করে ত্বকে ইনস্ট্যান্ট গ্লো আনার টিপসগুলো শিখে নেওয়া যাক।

১) হলুদ

১/২ চা-চামচ হলুদগুঁড়ো এবং ৪ চা-চামচ বেসন পরিমাণমতো দুধ দিয়ে গুলে ঘন মিশ্রণ তৈরি করুন। মুখে এবং গলায় এই প্যাক লাগিয়ে ২০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।

দ্রুত ত্বকের উজ্জ্বলতা বাড়াতে হলুদের প্যাক - shajgoj.com

হলুদে ত্বকের উপকারী অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় এই প্যাক ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে। সপ্তাহে দু’বার এই ফেইস প্যাক ব্যবহার করতে পারেন।

২) গাজর

গাজর ঝিরি ঝিরি করে কেটে রস বের করে নিন (অথবা ঐ মিহি কুঁচিও ব্যবহার করতে পারেন)। এতে অল্প মধু এবং সামান্য টকদই মিশিয়ে মুখে লাগাতে পারেন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

দ্রুত ত্বকের উজ্জ্বলতা বাড়াতে গাজরের প্যাক - shajgoj.com

গাজরে থাকে ভিটামিন এ যা ত্বক টানটান রাখতে সাহায্য করে। ফলে ত্বক মসৃণ থাকে। সপ্তাহে একবার এই ফেইস প্যাক ব্যবহার করলেই যথেষ্ট। একবার ব্যবহার করলেই দেখবেন ত্বক উজ্জ্বল দেখাচ্ছে।

৩) অ্যালোভেরা

অ্যালোভেরার উপকারিতা সম্পর্কে কমবেশি সবারই জানা! ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ চা-চামচ মধু এবং ১ চা-চামচ দুধ একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

দ্রুত ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অ্যালোভেরার, মধু ও দুধের প্যাক - shajgoj.com

ত্বক নরম থাকলে এবং ত্বকে আর্দ্রতার পরিমাণ সঠিক থাকলে ত্বক এমনিতেই স্বাস্থ্যোজ্জ্বল দেখাবে।

৪) বেকিং সোডা

১ চা-চামচ বেকিং সোডা, ১ টি ডিমের কুসুম, ১ চা-চামচ মধু এবং আধা চা-চামচ অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট এই প্যাক মুখে লাগিয়ে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলেই পার্থক্য দেখতে পাবেন।

দ্রুত ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বেকিং সোডা, মধু ও ডিমের প্যাক - shajgoj.com

ত্বকের মৃত কোষ দূর করতে এবং ত্বকের পিএইচ লেভেল সঠিক রাখতে বেকিং সোডা অব্যর্থ।

৫) পাতিলেবু

১ চা-চামচ পাতিলেবুর রস এবং ১ চা-চামচ চিনি মিশিয়ে সার্কুলার মোশনে ত্বকে মাসাজ করুন। খুব আলতোভাবে মাসাজ করবেন। চিনি গলে গেলে পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

দ্রুত ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পাতিলেবুর প্যাক - shajgoj.com

পাতিলেবু ত্বকের অতিরিক্ত তেল দূর করে ত্বককে পরিষ্কার রাখে এবং ট্যানও দূর করে। ফলস্বরূপ ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পায়।

৬) পেঁপে

ত্বকের যত্নে পেঁপের ফেইস প্যাক দারুণ! ১ টেবিল চামচ পাকা পেঁপের সঙ্গে ২ চা-চামচ শসার রস এবং অর্ধেকট কলা চটকে মিশিয়ে মুখে লাগান। আধঘণ্টা রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

দ্রুত ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পেঁপের প্যাক - shajgoj.com

ত্বকে চটজলদি জেল্লা আনতে এই প্যাক দারুণ কার্যকরী। ভিটামিন এ এবং সি-এর অন্যতম প্রধান উৎস পেঁপে। পেঁপেতে রয়েছে বিএইচএ যা ত্বকের মৃত কোষ দূর করতেও সাহায্য করে।

৭) গ্রিন টি

১ কাপ জলে ২ চা-চামচ গ্রিন টি দিয়ে ফুটিয়ে ছেঁকে নিন। ২ চা-চামচ এই গ্রিন টি লিকারে ১ চা-চামচ ব্রাউন সুগার এবং আধ চা-চামচ মিল্ক ক্রিম মিশিয়ে মুখে লাগান। সার্কুলার মোশনে ঘষে ১০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।

দ্রুত ত্বকের উজ্জ্বলতা বাড়াতে গ্রিন টি প্যাক - shajgoj.com

শরীরের টক্সিন দূর করতে যেমন গ্রিন টি উপকারী, তেমনই ত্বকের টক্সিন দূর করে ত্বক ভেতর থেকে পরিষ্কার করতেও গ্রিন টি-র অনেক গুণাগুণ।

৮) গোলাপজল

গোলাপজল আধঘণ্টা ফ্রিজে রেখে দিন। এতে তুলো ডুবিয়ে মুখে চেপে চেপে লাগান। প্রতিদিন সকাল এবং সন্ধ্যেতে  গোলাপজল ব্যবহার করতে পারেন। অথবা গোলাপজলের আইসকিউব বানিয়ে তাও ব্যবহার করতে পারেন। ভাল ফল পাবেন।

দ্রুত ত্বকের উজ্জ্বলতা বাড়াতে গোলাপজলের প্যাক - shajgoj.com

ত্বকে উজ্জ্বলতা আনতে গোলাপজলের যথেষ্ট সুনাম রয়েছে। এটি ত্বকে আর্দ্রতাও সঠিক রাখতে সাহায্য করে।

আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার এ অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি !

৯) কেশর 

১ টেবিল চামচ দুধ ও ১ টেবিল চামচ মধুতে কয়েকটা কেশর ফেলে রাখুন কিছুক্ষণ। এই মিশ্রণ মুখে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ভাল ফল পেতে এই প্যাক সপ্তাহে তিন-চারবার ব্যবহার করতে পারেন।

দ্রুত ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কেশরের প্যাক - shajgoj.com

উজ্জ্বল, লাবণ্যময় ত্বকের জন্য কেশরও খুব ভাল উপাদান। এতেও ত্বকে নিমেষে জেল্লা আসে।

১০) কমলালেবুর খোসা

১ চা-চামচ কমলালেবুর খোসা গুঁড়োর সঙ্গে ১ চা-চামচ গোলাপজল মিশিয়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন।

দ্রুত ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কমলালেবুর খোসার প্যাক - shajgoj.com

স্ক্রাব হিসেবে তো কমলালেবুর খোসার জবাব নেই। তবে ভিটামিন সি-তে পূর্ণ থাকায় ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও কমলালেবুর খোসা কার্যকরী।

 

ছবি- ফ্যাবহাউ.কম, পিন্টারেস্ট.কম, সাটারস্টক

Products in this article

সম্পর্কিত লেখা

গোলাপজলে প্রশান্তি
ত্বকের যত্ন

গোলাপজলে প্রশান্তি

আজকের সময়ের নারীরা তাদের সৌন্দর্য নিয়ে অনেক সচেতন।তারা সুন্দর এবং দীপ্তিময় ত্বক পাওয়ার জন্য বিউটি সেলুনে হাজার হাজার টাকা খরচ করতে পিছপা হন না।কিন্তু...

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে
ত্বকের যত্ন

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে

প্রচন্ড গরমে জীবনটা শেষ। কিন্তু তাতে কী? ঈদের শপিং কি আর বন্ধ থাকবে? মোটেও না। রোদে ঘুরে মনের মতো শপিং তো করা হলো, কিন্তু এই শপিং করতে যেয়ে ত্বক যে পু...

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ট্রাই করুন গ্রিন টির এই ৫টি ফেইসপ্যাক
ত্বকের যত্ন

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ট্রাই করুন গ্রিন টির এই ৫টি ফেইসপ্যাক

ওজন কমানোর জন্য অনেকেই নিয়মিত গ্রিন টি পান করে থাকেন। বহুবিধ গুণ সম্বলিত গ্রিন টি শুধু যে ওজন কমাতে সাহায্য করে তাই না, এটি ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি...

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!
ত্বকের যত্ন

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!

রুপচর্চায় চন্দন কাঠের ব্যবহার হাজার বছর ধরে চলে আসছে। শুধুমাত্র এই উপমহাদেশেই নয় এমনকি পুরো বিশ্বে এটি ব্যবহার করা হয় ত্বকের যে কোন সমস্যা সমাধানে। মি...

আরও পড়ুন

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?
সুস্থতা

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?

কথা বলছিলাম ইন্টারনেট, ফেসবুকের গ্রুপ, নিউজ পোর্টাল এসব মাধ্যমে দেখা, শোনা এবং মাঝে মাঝেই আলাপ করা হয় এমন কিছু আধুনিক কুসংস্কার আর গুজব নিয়ে। আর গুজব...

ত্বকের সমস্যা সমাধানে ম্যাজিকাল ফেইস প্যাক তৈরির কৌশল
ত্বকের যত্ন

ত্বকের সমস্যা সমাধানে ম্যাজিকাল ফেইস প্যাক তৈরির কৌশল

প্রত্যেক মানুষের ত্বকের ধরণ ভিন্ন এবং একেক মানুষ ত্বকের একেক সমস্যায় ভুগে থাকেন । কেউ ব্রণের সমস্যায় , কেউবা ব্লেমিস , পিগমেন্টশ এর সমস্যায় ভুগে থাকে...

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?
ত্বকের যত্ন

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?

যদিও ফর্সা মানেই সুন্দর তা নয় তবুও আমরা চাই ত্বকটা একটু ফর্সা আর উজ্জ্বল হোক। মনে মনে সবারই এই ইচ্ছাটা থাকে। তাই সবাই অনেক প্যাক-ক্রিম ট্রাই করি ত্বক...

বিভিন্ন রকম ত্বকের জন্য আপেলের বিভিন্ন ফেস প্যাক
ত্বকের যত্ন

বিভিন্ন রকম ত্বকের জন্য আপেলের বিভিন্ন ফেস প্যাক

আপেলের স্বাস্থ্যগুণ নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই। তবে আপেল শুধু স্বাস্থ্যের জন্যেই ভালো না, এটি আমাদের ত্বকেরও বন্ধু। আপেলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন...

গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ৬টি ঘরোয়া ফেইস প্যাক
বিউটি টিপস

গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ৬টি ঘরোয়া ফেইস প্যাক

গরমকাল মানেই রোদের তীব্রতা। এই তীব্রতায় ত্বক ধীরে ধীরে উজ্জ্বলতা হারিয়ে হয়ে ওঠে শুষ্ক ও নিষ্প্রাণ। তাই এ সময় ত্বকের জন্য প্রয়োজন বাড়তি যত্ন। তৈলাক্ত ব...

বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ৭টি ঘরোয়া ফেইস প্যাকে
ত্বকের যত্ন

বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ৭টি ঘরোয়া ফেইস প্যাকে

নববর্ষ প্রায় এলো বলে। নতুন বছরকে বরণ করার জন্য নতুন শাড়ি, চুড়ি, সব রেডি। আপনি তো রেডি কিন্তু আপনার ত্বকও কি রেডি? বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে...

…