কিভাবে পাবেন সহজেই লম্বা এবং শক্ত নখ

সাজগোজ উপ সম্পাদক · Jun 20, 2013 · 1 min read

কিভাবে পাবেন সহজেই লম্বা এবং শক্ত নখ

আপনার নখ যদি হয়ে থাকে সাইজে ছোট, মোটা বা অস্বাস্থ্যকর এবং সুন্দর নখ দেখে যদি আপনার মনে হয় যে এরকম নখই আপনি চান এবং পার্লারে গিয়ে এক্রেলিক নখের পেছনে একগাদা টাকা না ঢালতে চান তাহলে এই আর্টিকেল আপনাকে সাহায্য করবে জানতে কিভাবে সুন্দর নখ পাওয়া যেতে পারে। এই টিপস গুলো আপনারই জন্য দেয়া -

০১. প্রথমেই হাতের নখ কামড়ানো বন্ধ করতে হবে। সেটা যদি কন্ট্রোল না করা যায় তাহলে বাজারে কিছু তিক্ত স্বাদের নেইল পলিশ আছে সেগুলো লাগালে ২য় বার ভুলেও আঙ্গুল মুখে দিবেন না সিওর। কিন্তু বাংলাদেশে এটা সহজলভ্য না হবার কারনে অনলাইন শপিং এর দ্বারস্থ হতে পারেন। (Mavala Switzerland Mavala Stop Cuticle Care Products টি বেশ ভাল মানের এবং অ্যামাজন.কম থেকে অর্ডার করে আনাতে পারেন)

000238893

০২. শক্ত নখের জন্য প্রতিদিন ১ গ্লাস দুধের বিকল্প কিছুই নেই।

০৩. সপ্তাহে ১ বার নখ ফাইল করুন। যাদের নখ দুর্বল তারা মেটাল ফাইলার ইউজ না করে পেপার ফাইলার ইউজ করলে ভাল।

images

০৪. নখের জিনের উপর নখ ভাঙ্গাটা নির্ভর করে তাই নখ ফাইল করার সময় একই ডিরেকশনে নখ ফাইল করুন, বিভিন্ন ডিরেকশনে ফাইল করলে নখ ফাঁটার সম্ভাবনা বেড়ে যায়।

০৫. নখের যত্ন নেবার আগে জেনে নিন আপনার নখের ধরণ। সাধারণত ৫ ধরনের নখ দেখা যায়- শুষ্ক, ভঙ্গুর, ক্ষতিগ্রস্থ, নরম এবং সাধারণ। আপনি যদি সাধারণ নখের অধিকারী হয়ে থাকেন তাহলে অভিনন্দন। এছাড়া যাদের নখ শুষ্ক তারা অলিভ অয়েল ম্যাসাজ করুন দিনে ২ বার। আপনার যদি ভঙ্গুর নখ হয় তাহলে আপনার নখের দরকার ময়েশ্চার। ভ্যাসলিন বা ময়েশ্চারাইজার লোশন ব্যবহার করে দেখতে পারেন। ক্ষতিগ্রস্থ নখ আসলে ডাক্তারের দিকেই আঙ্গুল তুলে আর নরম নখ মানে আপনার নখে ময়েশ্চার খুব বেশি এবং এর প্রধান শত্রু হলো পানি তাই পানি ধরার আগে গ্লাভস পরিধান করা ভাল।

০৬. পানি পান করুন পর্যাপ্ত তাতে আপনার নখের সাথে সাথে শরীরও ভাল থাকবে।

০৭. নখের বৃদ্ধির ক্ষেত্রে কিউটিকল একটি বড় ভূমিকা পালন করে তাই তার দিকেও একটু নজর দিন। কিউটিকল ভাল রাখার জন্য রাতে ঘুমানোর আগে ভ্যাসলিন বা অলিভ অয়েল ম্যাসাজ করুন। সম্ভব হলে কিউটিকল অয়েল ইউজ করুন।

cuticle oil

০৮. লেমন জুস বা দুধের মধ্যে কিছুক্ষণের জন্য নখ ডুবিয়ে রাখতে পারেন তাতে নখে ক্যালসিয়াম বাড়বে যদিও এগুলো খাওয়ার কোন বিকল্প নেই। হালকা গরম দুধ নখ সাদা করতেও সাহায্য করে।

০৯. নেইল পলিশ লাগানোর আগে বেইজকোট বা নখ শক্ত করে এমন বেইজকোট লাগানো জরুরী। এটা নখ বাড়তেও সাহায্য করে। প্রতিবার নেইল পলিশ উঠানোর সময় নখকে ময়েশ্চারাইজ করুন তাতে রিমুভার ব্যবহারের ধকল কিছুটা সামলানো যাবে।

১০. ভিটামিন ই শুধু চুলের জন্যই ভাল না, এটি নখের বৃদ্ধির জন্যও ভালো তাই নখের সুস্বাস্থ্যের জন্য ভিটামিন ই যুক্ত খাবার অথবা ট্যাবলেট গ্রহণ করুন।

vitamin-E

নখের যত্নে সবচেয়ে বড় কথা হলো শরীরের অন্যান্য অঙ্গের মতো একেও ভালবাসুন।  নখের আর কি হবে এই ভাবনা না করে এর যত্ন নিন, কখনো কখনো নখও আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে। তাই মনোযোগী হন নখের প্রতিও।

লিখেছেনঃ ফোয়ারা ফেরদৌস

ছবিঃ ইন্টারনেট

সম্পর্কিত লেখা

নখে ফাঙ্গাল ইনফেকশন! হেলদি নেইলস পেতে কোন কাজগুলো করবেন না?
বিউটি টিপস

নখে ফাঙ্গাল ইনফেকশন! হেলদি নেইলস পেতে কোন কাজগুলো করবেন না?

হাতের সৌন্দর্যের অনেকটাই জড়িত নখের সাথে। নখ সুন্দর মানে হাতেও ফুটে ওঠে সে সৌন্দর্য। কিন্তু এই নখ ভালো রাখতে আমরা কতটা সচেতন? রেগুলার পানির কাজ করা, নি...

নখ সহজেই ভেঙে যাচ্ছে? ঠিকমতো যত্ন নিচ্ছেন তো?
বিউটি টিপস

নখ সহজেই ভেঙে যাচ্ছে? ঠিকমতো যত্ন নিচ্ছেন তো?

সুন্দর নখ তো আমরা সবাই চাই। ভেঙে যাওয়া বা দাগ পড়া নখ পুরো হাত-পায়ের সৌন্দর্যকে নিমিষেই ম্লান করে দেয়। একবার নিজের নখের দিকে তাকিয়ে দেখুন তো, সেগুলো কি...

দাঁত দিয়ে নখ কাটা | অস্বাস্থ্যকর বদভ্যাসটির কারণ ও বন্ধ করার ৭টি টিপস
সুস্থতা

দাঁত দিয়ে নখ কাটা | অস্বাস্থ্যকর বদভ্যাসটির কারণ ও বন্ধ করার ৭টি টিপস

আপনি যখনই স্ট্রেসড ফিল করেন বা কোন চিন্তায় ডুবে যান তখনই কি নিজের অজান্তেই দাঁত দিয়ে নখ কাটার মত বিরক্তিকর এবং খুবই অস্বাস্থ্যকর এই কাজটি করে থাকেন? য...

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!
বিউটি টিপস

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!

পছন্দের কালারের নেইল পলিশ দিয়ে নখ রাঙাচ্ছেন, কিন্তু লং লাস্টিং হচ্ছে না? হাতে লাগানোর পর অল্প সময়ের মধ্যেই উঠে আসছে? কেউ হয়তো এক কালার নেইল পলিশ লাগাত...

আরও পড়ুন

নখ ভেঙ্গে যাচ্ছে? সুন্দর ও মজবুত নখের জন্য কার্যকরী টিপস জেনে নিন!
নখের যত্ন ও সাজগোজ

নখ ভেঙ্গে যাচ্ছে? সুন্দর ও মজবুত নখের জন্য কার্যকরী টিপস জেনে নিন!

নখ আমাদের মেয়েদের বেশ শখের জিনিস, আর এটা সৌন্দর্যের একটা আকর্ষণীয় অংশ। ত্বক আর চুলের যত্ন নিতে নিতে আমাদের অনেকেরই নখের যত্ন নেয়ার কথা একদমই মনে থাকে...

নেইল কেয়ার হ্যাকস | ঘরে বসে নিজেই করে নিন মেনিকিওর!
নখের যত্ন ও সাজগোজ

নেইল কেয়ার হ্যাকস | ঘরে বসে নিজেই করে নিন মেনিকিওর!

আমরা প্রতিদিন সকালে উঠে সাধারণত কী করি, নিজেকে একবার প্রশ্ন করুন তো? হয় মোবাইলটা হাতে নিয়ে আপডেট দেখি, না হয় আয়নাতে নিজের মুখমন্ডল দেখি! তারপর শুরু...

নখ ভেঙ্গে যাওয়ার কারণ ও করণীয় জানেন কি?
বিউটি টিপস

নখ ভেঙ্গে যাওয়ার কারণ ও করণীয় জানেন কি?

টিনেজারদের মধ্যে নখ ভেঙ্গে যাওয়ার প্রবণতা বেশি দেখা যায়, এমনকি ছেলেদের ক্ষেত্রেও। যদিও মাঝেমাঝে ভঙ্গুর নখ কোন অভ্যন্তরীণ শারীরিক সমস্যার লক্ষণও হতে...

দ্রুত নখ বৃদ্ধির "সিক্রেট" উপায়
নেইলস

দ্রুত নখ বৃদ্ধির "সিক্রেট" উপায়

ত্বক এবং চুলের যত্ন নিয়মিতই করা হয়। ত্বক,চুল সবই সুন্দর। কিন্তু হাতের সৌন্দর্য যে নখ, তা-ই তো আমার নেই। কারণ নখ বড়ই হচ্ছে না। একটু বড় হলেও তা আবার ভেঙ...

নখ দ্রুত বড় ও শক্ত করার ৪টি ঘরোয়া উপায়
নেইলস

নখ দ্রুত বড় ও শক্ত করার ৪টি ঘরোয়া উপায়

ত্বকের যত্নে কত কিছুই তো করা হচ্ছে কিন্তু নখের ঠিকঠাক যত্ন নেওয়া হচ্ছে তো? ত্বকের যত্নের পাশাপাশি নখের যত্নের জন্য রাখুন কিছুটা সময়। হাতের সৌন্দর্যের...

…