দ্রুত নখ বৃদ্ধির "সিক্রেট" উপায়

sub-editor · Aug 13, 2017 · 1 min read

দ্রুত নখ বৃদ্ধির "সিক্রেট" উপায়

ত্বক এবং চুলের যত্ন নিয়মিতই করা হয়। ত্বক,চুল সবই সুন্দর। কিন্তু হাতের সৌন্দর্য যে নখ, তা-ই তো আমার নেই। কারণ নখ বড়ই হচ্ছে না। একটু বড় হলেও তা আবার ভেঙে যাচ্ছে।  সবাই নখের সৌন্দর্য বৃদ্ধির জন্যে কত নেইলপলিশ, নেইল আর্ট করছে। কিন্তু আমার তো নখই বড় হয় না। এসব করবো কি করে! এইসব ভাবনা অনেক নারীর মনেই রয়েছে। নখ বড় হচ্ছে না। কী করা যায়!  এর আগে এই নখের দ্রুত বৃদ্ধি নিয়ে বেশ কয়েকটি আর্টিকেল প্রকাশ করা হয়েছে। নখ বড় করার ক্ষেত্রে প্রথম দুটি ধাপ সাজগোজের বন্ধুদের অজানা নেই। তারপরও একটু ঝালিয়ে নিলে মন্দ হয় না। কি বলুন? সহজ এবং জানা এই পদ্ধতির পর জানাব অয়েলিং রেসিপিটি কীভাবে তৈরি এবং ব্যবহার করবেন।

ধাপ ১

প্রথম ধাপে যে কাজটি করতে হবে তা হলো কিউটিকল পুশিং। নখের গ্রোথ বৃদ্ধির জন্যে নখের কিউটিকল পুশ করা খুবই গুরুত্বপূর্ণ। একটি কিউটিকল পুশারের সাহায্যে নখের কিউটিকলগুলো আস্তে আস্তে পুশ করতে থাকুন। একটু সাবধানে করবেন কাজটি।  আর এই কাজটি আবার প্রতিদিন করতে যাবেন না। সপ্তাহে একদিন করলেই যথেষ্ট।

ধাপ ২ 

এই ধাপে যা করতে হবে, তা হলো - একটি নেইল সোকিং সল্যুশন তৈরি করতে হবে।

এজন্যে আমাদের যা যা লাগবে -

(১) অলিভ অয়েল - অলিভ অয়েল নখের ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে এবং নখকে নারিশ করে। এতে রয়েছে ভিটামিনস যা, ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে এবং নখের ড্যামেজ রোধ করে। এছাড়াও এটি নখের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

(২) লেবুর রস - লেবুর রস নখকে শক্ত করতে সাহায্যে করে, যার ফলে নখ ভেঙে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

(৩) লবন - লবন ব্যাক্টেরিয়া জনিত জীবাণু দূর করতে সাহায্য করে।

(৪) গরম পানি।

সল্যুশনটি ব্যবহারের নিয়ম:

- একটি পরিষ্কার বোল নিয়ে এর মধ্যে গরম পানি ঢেলে নিন। পানিটা এমন গরম হবে, যার মধ্যে আপনি আপনার হাত চুবাতে পারবেন।

- এবার এর মধ্যে অর্ধেকটা লেবুর রস,  ১ টেবিল চামচ অলিভ অয়েল এবং ১ টেবিল চামচ লবন মিশিয়ে নিন।

- হাতের আঙুলগুলো এই সল্যুশনে ডুবিয়ে রাখুন ২০ মিনিট। এরপর হাতটা পরিষ্কার টাওয়ালে মুছে নিন। ধোয়ার প্রয়োজন নেই।

ধাপ  ৩ (সিক্রেট রেসিপি)

৩য় যে ধাপটার কথা বলব তা হলো নেইল অয়েলিং। এজন্যে লাগবে মাত্র ৩ টি উপকরণ।  এগুলো হলো -

(১) রসুন কোয়া - রসুন নখের গ্রোথের জন্যে খুব কাজের। এটি নখের গ্রোথকে বুস্ট করে। রসুনে আছে এ অ্যান্টি অক্সিডেন্ট যার ফলে নখের বৃদ্ধি হয় এবং এটি নখের ব্যাক্টেরিয়া জনিত সমস্যা দূর করতে সাহায্য করে।

(২) অলিভ অয়েল - অলিভ অয়েল নখের ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে এবং নখকে নারিশ করে। এতে রয়েছে ভিটামিনস যা, ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে এবং নখের ড্যামেজ রোধ করে। এছাড়াও এটি নখের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

(৩)  অ্যালুমিনিয়াম ফয়েল পেপার।

নেইল অয়েলিং করার নিয়ম:

- ৩ কোয়া বড় রসুন নিয়ে এগুলো ভালোভাবে থেতলে নিন। এবার এর মধে ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি একটি বোতলে ভরে নিন। এটি ১০ দিন নরমাল ফ্রিজে ভালো থাকবে।

- ২য় ধাপ অনুসরণর পর এই অয়েলটি নিয়ে নখে কিছুক্ষণ ম্যাসাজ করুন।

- এবার একটি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার নিয়ে ছোট ছোট পাঁচটি টুকরা করে কেটে নিন। এই টুকরাগুলো প্রত্যেকটি আঙুলে নখের চারপাশে পেঁচিয়ে নিন। এভাবে ৩০ মিনিট রেখে দিবেন।

- ৩০ মিনিট পর যেকোনো মাইল্ড সোপ দিয়ে হাত পরিষ্কার করে নিয়ে হাত মুছে নেবেন।

প্রথম ধাপটি বলেছি সপ্তাহে একদিন করলেই চলবে। কিন্তু ২য়  এবং ৩য় ধাপ কিন্তু প্রতিদিন ফলো করতে হবে। যদি দ্রুত লম্বা নখ চান, তবে আবারো বলছি প্রতিদিন ফলো করবেন।

আশা করছি ৭-১০ দিনের মধ্যেই আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন।

ছবি -  পিন্টারেস্ট ডট কম, মেকওভার মাস্টার ডট কম

লিখেছেন - জান্নাতুল মৌ

সম্পর্কিত লেখা

নখ সহজেই ভেঙে যাচ্ছে? ঠিকমতো যত্ন নিচ্ছেন তো?
বিউটি টিপস

নখ সহজেই ভেঙে যাচ্ছে? ঠিকমতো যত্ন নিচ্ছেন তো?

সুন্দর নখ তো আমরা সবাই চাই। ভেঙে যাওয়া বা দাগ পড়া নখ পুরো হাত-পায়ের সৌন্দর্যকে নিমিষেই ম্লান করে দেয়। একবার নিজের নখের দিকে তাকিয়ে দেখুন তো, সেগুলো কি...

নখে ফাঙ্গাল ইনফেকশন! হেলদি নেইলস পেতে কোন কাজগুলো করবেন না?
বিউটি টিপস

নখে ফাঙ্গাল ইনফেকশন! হেলদি নেইলস পেতে কোন কাজগুলো করবেন না?

হাতের সৌন্দর্যের অনেকটাই জড়িত নখের সাথে। নখ সুন্দর মানে হাতেও ফুটে ওঠে সে সৌন্দর্য। কিন্তু এই নখ ভালো রাখতে আমরা কতটা সচেতন? রেগুলার পানির কাজ করা, নি...

নেইল কেয়ার হ্যাকস | ঘরে বসে নিজেই করে নিন মেনিকিওর!
নখের যত্ন ও সাজগোজ

নেইল কেয়ার হ্যাকস | ঘরে বসে নিজেই করে নিন মেনিকিওর!

আমরা প্রতিদিন সকালে উঠে সাধারণত কী করি, নিজেকে একবার প্রশ্ন করুন তো? হয় মোবাইলটা হাতে নিয়ে আপডেট দেখি, না হয় আয়নাতে নিজের মুখমন্ডল দেখি! তারপর শুরু...

নখ ভেঙ্গে যাচ্ছে? সুন্দর ও মজবুত নখের জন্য কার্যকরী টিপস জেনে নিন!
নখের যত্ন ও সাজগোজ

নখ ভেঙ্গে যাচ্ছে? সুন্দর ও মজবুত নখের জন্য কার্যকরী টিপস জেনে নিন!

নখ আমাদের মেয়েদের বেশ শখের জিনিস, আর এটা সৌন্দর্যের একটা আকর্ষণীয় অংশ। ত্বক আর চুলের যত্ন নিতে নিতে আমাদের অনেকেরই নখের যত্ন নেয়ার কথা একদমই মনে থাকে...

আরও পড়ুন

কিভাবে পাবেন সহজেই লম্বা এবং শক্ত নখ
নেইলস

কিভাবে পাবেন সহজেই লম্বা এবং শক্ত নখ

আপনার নখ যদি হয়ে থাকে সাইজে ছোট, মোটা বা অস্বাস্থ্যকর এবং সুন্দর নখ দেখে যদি আপনার মনে হয় যে এরকম নখই আপনি চান এবং পার্লারে গিয়ে এক্রেলিক নখের পেছনে এ...

দাঁত দিয়ে নখ কাটা | অস্বাস্থ্যকর বদভ্যাসটির কারণ ও বন্ধ করার ৭টি টিপস
সুস্থতা

দাঁত দিয়ে নখ কাটা | অস্বাস্থ্যকর বদভ্যাসটির কারণ ও বন্ধ করার ৭টি টিপস

আপনি যখনই স্ট্রেসড ফিল করেন বা কোন চিন্তায় ডুবে যান তখনই কি নিজের অজান্তেই দাঁত দিয়ে নখ কাটার মত বিরক্তিকর এবং খুবই অস্বাস্থ্যকর এই কাজটি করে থাকেন? য...

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!
বিউটি টিপস

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!

পছন্দের কালারের নেইল পলিশ দিয়ে নখ রাঙাচ্ছেন, কিন্তু লং লাস্টিং হচ্ছে না? হাতে লাগানোর পর অল্প সময়ের মধ্যেই উঠে আসছে? কেউ হয়তো এক কালার নেইল পলিশ লাগাত...

নখ ভেঙ্গে যাওয়ার কারণ ও করণীয় জানেন কি?
বিউটি টিপস

নখ ভেঙ্গে যাওয়ার কারণ ও করণীয় জানেন কি?

টিনেজারদের মধ্যে নখ ভেঙ্গে যাওয়ার প্রবণতা বেশি দেখা যায়, এমনকি ছেলেদের ক্ষেত্রেও। যদিও মাঝেমাঝে ভঙ্গুর নখ কোন অভ্যন্তরীণ শারীরিক সমস্যার লক্ষণও হতে...

ঘরেই করুন স্পা পেডিকিওর
ত্বকের যত্ন

ঘরেই করুন স্পা পেডিকিওর

আমি সবসময়ই বিউটি পার্লারে পেডিকিওর না করে ঘরে বসেই পেডিকিওর করি। এতে সময় যেমন বাঁচে, তেমনি বাড়তি খরচও বাঁচে। চলুন জেনে নেওয়া যাক ঘরে বসে স্পা পেড...

নেইলআর্ট | নখের সাজের নতুন দিক।
নেইলস

নেইলআর্ট | নখের সাজের নতুন দিক।

চলতি ফ্যাশনের সাথে তাল মিলাতে সবাই উদগ্রীব। নখ রাঙ্গানো নতুন কিছু না হলেও নেইল পলিশ হালের ফ্যাশনের একটি অন্যতম অনুষঙ্গ। নেইল আর্ট এর সংযোজন শুধু মাত্...

…