নখ দ্রুত বড় ও শক্ত করার ৪টি ঘরোয়া উপায়

অনিমা খান · Jan 19, 2017 · 1 min read

নখ দ্রুত বড় ও শক্ত করার ৪টি ঘরোয়া উপায়

ত্বকের যত্নে কত কিছুই তো করা হচ্ছে কিন্তু নখের ঠিকঠাক যত্ন নেওয়া হচ্ছে তো? ত্বকের যত্নের পাশাপাশি নখের যত্নের জন্য রাখুন কিছুটা সময়। হাতের সৌন্দর্যের অনেকটাই নির্ভর করে নখের উপর। নখ যেহেতু হাতের আকর্ষণ বাড়িয়ে দেয় সেহেতু চলুন জেনে নিই নখ দ্রুত বড় ও শক্ত করার কিছু উপায়। সপ্তাহে অন্তত একদিন হাত পায়ের নখের যত্ন নিন নিম্নোক্ত উপায়ে।

[picture]

নখ দ্রুত বড় ও শক্ত করার ৪টি উপায়

(১) প্রথমে লবণ, কুসুম গরম পানি আর ১ চামচ অলিভ অয়েল নিন। সব একসাথে ভালোভাবে মিক্স করে নিন। এরপর ১৫ থেকে ২০ মিনিট এই মিশ্রণে  নখ ভিজিয়ে রাখুন।

(২) ১ চামচ লেবুর রস, ৩ চামচ অলিভ অয়েল নিন। কুসুম গরম করে নিয়ে মিশ্রণে নখ ১০ মিনিট ভিজিয়ে রাখুন। রোজ এইভাবে করতে হবে।

নখ দ্রুত বড় করতে লেবুর রস ও অলিভ অয়েলে তা ডুবিয়ে রেখেছে - shajgoj.com

(৩) কমলার রস নিন, তাতে নখ ১০ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর উষ্ণ বা কুসুম গরম পানি দিয়ে হাত পরিষ্কার করে নিন। এরপর ভালোভাবে ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিন।  প্রতিদিন এই পদ্ধতি ফলো করুন।

নখ দ্রুত বড় করতে কমলার রসে তা ডুবিয়ে রেখেছে - shajgoj.com

(৪) অনেকের নখ খুব পাতলা হয়,  একটুতেই ভেঙ্গে যায়। নখ শক্ত করতে উষ্ণ বা কুসুম গরম অলিভ অয়েলে ২০ মিনিট নখ ডুবিয়ে রাখুন  (১ দিন পর পর করুন) এই উপায়টি ফলো করতে পারেন।

ঘরোয়া উপায়ে কীভাবে নখ সাদা করা যায়?

সহজে নখ বড় এবং পাতলা নখ শক্ত করার উপায় জেনে নিলেন। এই সমস্যাগুলোর পাশাপাশি  অনেকের নখে হলদে ভাব  চলে  আসে। যা দেখতে অনেক বাজে লাগে। ঘরোয়া উপায়ে কীভাবে নখ সাদা করা যায় তা জেনে নিন।

বেবি টুথব্রাশ বা নরম ব্রাশ এবং পেস্ট (জেল টাইপ পেস্ট এর থেকে সাদা পেস্ট ব্যবহার করা ভালো) দিয়ে নখ ১-২ মিনিট ঘষুন। অথবা পেস্টের সাথে বেকিং সোডা ব্যবহার করলে আরও ভালো ফল পাবেন।

নখ সাদা করতে ব্রাশ ও পেস্ট দিয়ে নখকে ঘষা  - shajgoj.com

নখ পরিষ্কার করা হলে অবশ্যই ময়েশ্চারাইজার বা লোশন বা ক্রিম লাগিয়ে নিবেন।

নখের যত্নে নারিকেল তেল

নখের যত্নে নখে নারিকেল তেল ব্যবহার - shajgoj.com

১.  নারিকেল তেল (ভার্জিন নারিকেল তেল) নিন।  একটু হাতে নিয়ে দুই হাতে ঘষে গরম করে নিন।

২. পুরো হাতে এবং নখের কোনাতেও ভালোভাবে ঘষুন। এভাবে কয়েকবার করুন।

৩. এতে  নখের সাথে সাথে হাতের স্কিন গ্লো করবে, এবং এবং কিছুদিন টানা ব্যবহার করে আপনার স্কিনের তফাৎ টের পাবেন।

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

দাঁত দিয়ে নখ কাটা | অস্বাস্থ্যকর বদভ্যাসটির কারণ ও বন্ধ করার ৭টি টিপস
সুস্থতা

দাঁত দিয়ে নখ কাটা | অস্বাস্থ্যকর বদভ্যাসটির কারণ ও বন্ধ করার ৭টি টিপস

আপনি যখনই স্ট্রেসড ফিল করেন বা কোন চিন্তায় ডুবে যান তখনই কি নিজের অজান্তেই দাঁত দিয়ে নখ কাটার মত বিরক্তিকর এবং খুবই অস্বাস্থ্যকর এই কাজটি করে থাকেন? য...

নখে ফাঙ্গাল ইনফেকশন! হেলদি নেইলস পেতে কোন কাজগুলো করবেন না?
বিউটি টিপস

নখে ফাঙ্গাল ইনফেকশন! হেলদি নেইলস পেতে কোন কাজগুলো করবেন না?

হাতের সৌন্দর্যের অনেকটাই জড়িত নখের সাথে। নখ সুন্দর মানে হাতেও ফুটে ওঠে সে সৌন্দর্য। কিন্তু এই নখ ভালো রাখতে আমরা কতটা সচেতন? রেগুলার পানির কাজ করা, নি...

নখ সহজেই ভেঙে যাচ্ছে? ঠিকমতো যত্ন নিচ্ছেন তো?
বিউটি টিপস

নখ সহজেই ভেঙে যাচ্ছে? ঠিকমতো যত্ন নিচ্ছেন তো?

সুন্দর নখ তো আমরা সবাই চাই। ভেঙে যাওয়া বা দাগ পড়া নখ পুরো হাত-পায়ের সৌন্দর্যকে নিমিষেই ম্লান করে দেয়। একবার নিজের নখের দিকে তাকিয়ে দেখুন তো, সেগুলো কি...

নখ ভেঙ্গে যাচ্ছে? সুন্দর ও মজবুত নখের জন্য কার্যকরী টিপস জেনে নিন!
নখের যত্ন ও সাজগোজ

নখ ভেঙ্গে যাচ্ছে? সুন্দর ও মজবুত নখের জন্য কার্যকরী টিপস জেনে নিন!

নখ আমাদের মেয়েদের বেশ শখের জিনিস, আর এটা সৌন্দর্যের একটা আকর্ষণীয় অংশ। ত্বক আর চুলের যত্ন নিতে নিতে আমাদের অনেকেরই নখের যত্ন নেয়ার কথা একদমই মনে থাকে...

আরও পড়ুন

কিভাবে পাবেন সহজেই লম্বা এবং শক্ত নখ
নেইলস

কিভাবে পাবেন সহজেই লম্বা এবং শক্ত নখ

আপনার নখ যদি হয়ে থাকে সাইজে ছোট, মোটা বা অস্বাস্থ্যকর এবং সুন্দর নখ দেখে যদি আপনার মনে হয় যে এরকম নখই আপনি চান এবং পার্লারে গিয়ে এক্রেলিক নখের পেছনে এ...

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!
বিউটি টিপস

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!

পছন্দের কালারের নেইল পলিশ দিয়ে নখ রাঙাচ্ছেন, কিন্তু লং লাস্টিং হচ্ছে না? হাতে লাগানোর পর অল্প সময়ের মধ্যেই উঠে আসছে? কেউ হয়তো এক কালার নেইল পলিশ লাগাত...

নখ ভেঙ্গে যাওয়ার কারণ ও করণীয় জানেন কি?
বিউটি টিপস

নখ ভেঙ্গে যাওয়ার কারণ ও করণীয় জানেন কি?

টিনেজারদের মধ্যে নখ ভেঙ্গে যাওয়ার প্রবণতা বেশি দেখা যায়, এমনকি ছেলেদের ক্ষেত্রেও। যদিও মাঝেমাঝে ভঙ্গুর নখ কোন অভ্যন্তরীণ শারীরিক সমস্যার লক্ষণও হতে...

নখের যত্নে করণীয়
বিউটি টিপস

নখের যত্নে করণীয়

একটি সুন্দর হাতের সাথের মানানসই সুন্দর নখ না থাকলে চলে না। তবে শুধু নখ থাকলেই চলবে না, নখের পরিচর্যার প্রয়োজনও আছে। মনে রাখবেন, নখ ত্বকেরই অংশ। প্রেস্...

দ্রুত নখ বৃদ্ধির "সিক্রেট" উপায়
নেইলস

দ্রুত নখ বৃদ্ধির "সিক্রেট" উপায়

ত্বক এবং চুলের যত্ন নিয়মিতই করা হয়। ত্বক,চুল সবই সুন্দর। কিন্তু হাতের সৌন্দর্য যে নখ, তা-ই তো আমার নেই। কারণ নখ বড়ই হচ্ছে না। একটু বড় হলেও তা আবার ভেঙ...

…