পায়ে অস্বস্তিকর কালো ছোপ ছোপ দাগ! জেনে নিন এই ৮টি উপায়

sub-editor · Apr 05, 2016 · 1 min read

পায়ে অস্বস্তিকর কালো ছোপ ছোপ দাগ! জেনে নিন এই ৮টি উপায়

সূর্যের  ক্ষতিকর আলট্রা ভায়োলেট রশ্মি থেকে আমাদের মুখের ত্বক, ঘাড় , হাত ঢেকে  রাখার অনেক চেষ্টা আমরা করলেও আমাদের পা দুটিকে সূর্য রশ্মি থেকে বাঁচানোর তেমন কোন প্রচেষ্টা  আমরা করিনা। আর এ কারনেই  গরমকালে ক্ষতিগ্রস্ত হয় আমাদের পা সবচেয়ে বেশি । অতি মাত্রায় সূর্য রশ্মির কারনে পূড়ে যায় আমাদের পায়ের ত্বক। হয়ে ওঠে  রুক্ষ। দেখা যায় ছোপ  ছোপ কালো দাগও।

এছাড়া, আমদের পা উন্মুক্ত থাকার ফলে প্রচুর ধুলা লাগে। নিয়মিত সঠিকভাবে পা পরিষ্কার না করার ফলে পায়ের ত্বক হয়ে যায় রুক্ষ শুষ্ক।আমাদের মনে রাখতে হবে অন্যান্য জায়গার ত্বকের মতো পায়ের ত্বকেরও  যত্ন জরুরী। কারণ এটি সবচেয়ে বেশী  ধুলা ময়লার কাছাকাছি থাকে। আর অল্প একটু অযত্নের ছাপ পায়ের ত্বকে সহজেই দেখা যায়। আর আয়োজন করে পায়ের যত্ন নেয়াও হয়না।কিন্তু আপনার পায়ের পরিচ্ছন্নতা কিন্তু আপনার  রূপচর্চার ধরণের অনেকখানি প্রকাশ করে। আমরা অনেক কিছুর জন্য পার্লারে গেলেও পেডিকিউর করতে কম যাওয়া হয়। তাই আসুন পায়ের ত্বককে নরম কোমল আর রোদে পোড়া ছোপ ছোপ কালো দাগ দূর করতে সহজ কিছু উপায় জেনে নিই-

 exfoliate

  • অল্প গরম পানিতে কিছুক্ষন পা ভিজিয়ে রাখুন। এবার লেবু আর চিনি মিশিয়ে একটি স্কার্ব বানিয়ে পাঁচ মিনিট পায়ের ত্বকে আস্তে আস্তে ঘষেস্কার্বিং করুন। পরিষ্কার ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • খাঁটি গরুর দুধ আপনার ত্বককে নরম কোমল করে আর দাগ দূর করতেও ভুমিকা রাখে । দুধ পায়ের পাতায় নিয়মিত ম্যাসাজ করুন আর তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • সহজ একটি প্যাক হল টমেটোর রস, বেসন, শসার রস এবং লেবুর রস একত্রে মিশিয়ে পায়ের কালো ছোপ ছোপ দাগে বা সম্পূর্ণ পায়ে লাগান। শুকানোর পর পানি দিয়ে আস্তে আস্তে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ থেকে ২ বার করুন। নিজেই আপনার পায়ের ত্বকের পার্থক্য বুঝতে পারবেন।
  • নারকেল তেল আর লবণ নিয়ে মিশিয়ে পায়ের ত্বকে ম্যাসাজ করে লাগান। আপনি চাইলে এর মধ্যে লেবুর রসও নিতে পারেন । পরে কুসুম গরম পানিতে আপনার পা দুটি কিছুক্ষন ভিজিয়ে রেখে আস্তে আস্তে পায়ের ত্বক হতে প্যাকটি উঠিয়ে ফেলুন পা পানির মধ্যে থাকা অবস্থায়। পরিষ্কার পানি দিয়ে পা ধুয়ে ফেলুন। এটি পর পর কিছুদিন একই ভাবে পায়ের জত্ন নিলে খুব সহজেই পায়ের ত্বকের নিস্প্রান রুক্ষ ভাব দূর হয়ে ত্বকে ফিরে আসে টান টান সজিবতা। নারকেল তেল ময়েশ্চারাইজার হিসেবে পায়ে খুব ভাল কাজ করে। লবন ত্বকের শুষ্ক মৃত কোষগুলোকে দূর করে ফেলে স্কার্বিং এর মাধ্যমে।
  • এক চা চামচ লেবুর রস ও মধু একত্রে মিশিয়ে ছোপ ছোপ কালো দাগের উপর  প্রতিদিন ১০ মিনিট ম্যাসাজ করুন। রাতের বেলা করলে ভাল ফল পাবেন। নিয়মিত করলে কিছুদিনের  ভিতরে পায়ের কালো দাগ দূর হয়ে  পায়ের ত্বক নরম কোমল হয়ে উঠবে।
  • একইভাবে অলিভ অয়েল এবং চিনির মিশ্রণও আপনি ব্যবহার করতে পারেন। বেশী না সপ্তাহে একবার করলেই হবে। তবে উপরের যেটাই আপনি করেন না কেন পা পরিষ্কার করার পর প্রয়োজনমতো ময়েশ্চারাইজিং করুন আপনার প্রিয় লোশন বা গ্লিসারিন ব্যবহার করে। ।
  • আপনার পায়ের ত্বকের যত্ন নিতে, ত্বককে সুন্দর আর কোমল রাখতে উপড়ের সহজ উপায়ের যেকোনো একটি চেষ্টা করে দেখুন নিয়মিত। অবশ্যই ভালো ফল পাবেন।

লিখেছেন – রোকসানা আকতার

ছবি -  এভরিডেহেলথ.কম

সম্পর্কিত লেখা

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?
সুস্থতা

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন...

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?
বিউটি টিপস

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?

শীতে ত্বকের জন্য এমনিতেই দরকার হয় একটু বাড়তি যত্নের। কিন্তু শরীরের অন্যান্য অংশের যত্ন নেওয়ার প্রতি যতটা মনোযোগ দেওয়া হয় পায়ের যত্নের দিকে আসলে সেভাবে...

পায়ের কালো দাগ দূর করতে পারেন ৭টি টিপস জানলেই!
ত্বকের যত্ন

পায়ের কালো দাগ দূর করতে পারেন ৭টি টিপস জানলেই!

সিন্ডারেলার গল্পটাতো সবারই জানা আছে। সিন্ডারেলার পায়ে রাজপুত্রের ক্রিস্টালের জুতা পরিয়ে দেয়ার এই গল্পটির মতো সুন্দর একজোড়া পায়ের স্বপ্ন অনেক নারীই দেখ...

পায়ের গোড়ালি ফাটার কারণ, চিকিৎসা ও প্রতিকার জানেন কী?
ত্বকের যত্ন

পায়ের গোড়ালি ফাটার কারণ, চিকিৎসা ও প্রতিকার জানেন কী?

পায়ের গোড়ালি ফাটা খুব-ই সাধারণ একটি সমস্যা। এমন অনেকেই আছেন যাদের গোড়ালি সারা বছরই ফাটে। তাদের সব সময়ই যত্ন নিতে হয়। যাদের পায়ের গোড়ালি শুধু শীতক...

আরও পড়ুন

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!
ত্বকের যত্ন

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!

আমাদের অনেকেরই শরীরের অন্যান্য অংশের তুলনায় হাত ও পা কালো আর অনুজ্জ্বল থাকে। হাত ও পায়ের বেশ কিছু অংশ উন্মুক্ত থাকে বলে সূর্য রশ্মির সংস্পর্শে আসে বেশ...

হাত পায়ের কালো দাগ দূরীকরণে ৫টি ঘরোয়া উপায়
ত্বকের যত্ন

হাত পায়ের কালো দাগ দূরীকরণে ৫টি ঘরোয়া উপায়

সব সময় সুন্দর ও আকর্ষনীয় থাকার প্রথম শর্ত হচ্ছে দাগহীন ত্বক। কিন্তু ত্বককে দাগহীন ও পরিষ্কার রাখা খুব বেশি সহজ হয় না কারণ আমাদের বেশিরভাগ সময়ই কাজের জ...

পায়ের গোড়ালিতে ব্যথা বা প্লান্টার ফ্যাসাইটিস থেকে পরিত্রাণের উপায় কী?
সুস্থতা

পায়ের গোড়ালিতে ব্যথা বা প্লান্টার ফ্যাসাইটিস থেকে পরিত্রাণের উপায় কী?

আপনার কি সকালে ঘুম থেকে ওঠার পর মেঝেতে পা ফেলার সময় ব্যথা লাগে? অথবা সারাদিনের কাজের পর রাতে পায়ের গোড়ালি ব্যথায় ঘুমাতে কষ্ট হয়? অনেকের আবার অনেকক্ষণ...

বর্ষায় পায়ের যত্ন
ত্বকের যত্ন

বর্ষায় পায়ের যত্ন

ব্যস্ত জীবনে সকাল থেকে রাত অব্দি আমরা ছুটে বেড়াই। নিজেরা ক্লান্ত হই তো বটেই, সেই সাথে সারাদিন আমাদের ভার বয়ে বেড়ানো পা দুটোর অবস্থা হয়ে যায় আরও খারাপ।...

পায়ের গোড়ালি ফাটা কেন হয় এবং এর প্রতিরোধে করণীয় কী কী?
বিউটি টিপস

পায়ের গোড়ালি ফাটা কেন হয় এবং এর প্রতিরোধে করণীয় কী কী?

শীত এসেছে আর পায়ের গোড়ালি ফাটেনি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ বিরল। পায়ের গোড়ালি ফাটা এর কারণে সমস্যা যে শুধু সৌন্দর্য ক্ষুণ্ণতার, তা কিন্তু নয়। বরং এই গ...

পায়ের যত্নে কিছু ঘরোয়া ফুট স্ক্রাব ও মাস্ক রেসিপি
ত্বকের যত্ন

পায়ের যত্নে কিছু ঘরোয়া ফুট স্ক্রাব ও মাস্ক রেসিপি

নিজের মুখ, চুল আর অন্যান্য অংশগুলো সুন্দর করে তোলার চক্করে পড়ে আমরা প্রায় ভুলেই যাই যে সৌন্দর্যের একটি বড় অংশ জুড়ে রয়েছে আপনার সুস্থ আর সুন্দর পা। বিশ...

…