দাগহীন ত্বকের যত্নে ফেসিয়াল হবে ৬টি ধাপে!

মাহবুবা মিমি · Jun 02, 2018 · 1 min read

দাগহীন ত্বকের যত্নে ফেসিয়াল হবে ৬টি ধাপে!

তৈলাক্ত এবং সেনসিটিভ ত্বকের একটি কমন সমস্যা হল পিম্পল। সারাটা বছর জুড়ে একটা দুটো করে পিম্পল উঠেই থাকে মুখে। ফলাফল মুখ থেকে দাগ ছোপ সরানোই মুশকিল। আর দাগ মানে বাইরে যেতে হলেই সব সময় মেকআপ করে যেতে হবে। অথচ এই দাগ গুলো না থাকলে কিন্তু সামান্য মেকাআপ-এই অনেক স্নিগ্ধ এবং সুন্দর দেখায়। আজ তাই এমন একটি ফেসিয়াল এর কথা বলবো, যেটির প্রতিটি ধাপেই থাকবে ত্বককে দাগ মুক্ত করার উপাদান। যেহেতু এই ফেসিয়ালের পুরো প্রক্রিয়াতে কোনও কেমিক্যাল ব্যবহৃত হচ্ছে না, তাই এটি প্রতি সপ্তাহে একবার করে করলেও কোনও ক্ষতি নেই। প্রতি সপ্তাহে করলে বরং আপনি মাস দুয়েকের মধ্যেই ভালো ফলাফল লক্ষ্য করবেন। চলুন তাহলে আর দেরি না করে জেনে নেই কিভাবে করবেন দাগহীন ত্বকের যত্নে ফেসিয়াল।

দাগহীন ত্বকের যত্নে ফেসিয়াল 

১) ১ম ধাপ

ফেসিয়াল এর প্রথম ধাপেই মুখটাকে একটু ভালো করে ধুয়ে নিয়ে নিজের পছন্দ মত ম্যাসাজ ক্রিম দিয়ে ম্যাসাজ করে নিন। এই ধাপে একটা দরকারি কথা হল, নিজের মুখে কিন্তু আপনি নিজেই ম্যাসাজ করতে পারবেন। কিন্তু আপনি যদি ফেসিয়াল ম্যাসাজ-এর সঠিক নিয়ম না জেনে থাকেন। তাহলে এটা করলে উপকারের চেয়ে অপকার বেশি হবে। যদি না জেনে থাকেন তাহলে এই ধাপটি বরং বাদ দেয়াই ভালো।

২) ২য় ধাপ

ম্যাসাজের পরে হালকা কোন ক্লিঞ্জার দিয়ে মুখ ধুয়ে নিন। এইবারে একটা স্ক্রাব লাগাতে হবে মুখে-

  • টমেটোর রস ২-৩ টেবিল চামচ
  • টক দই ১ টেবিল চামচ
  • ওটমিল পরিমাণমত ( যাতে একটা ঘন পেস্ট বানানো যায় )
  • পানি পরিমাণমত

প্রথমে পানি ও ওটমিল নিয়ে এর সাথে যোগ করুন টমেটোর  রস ও টক দই। ঘন করে পেস্ট বানিয়ে পুরু করে মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে হালকা হাতে ঘসে তুলে ফেলুন। এরপরে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন।

৩) ৩য় ধাপ

এরপরে চাইলে একটু গরম ভাপ নিয়ে মুখে ব্ল্যাকহেডস থাকলে তুলে ফেলুন। তবে প্রতিবার ফেসিয়াল-এর সময়ে এটি করা যাবে না। এটি মাসে ২ বার করাই যথেষ্ট।

৪) ৪র্থ ধাপ 

এবারে আমরা একটি প্যাক লাগাবো। এর উপাদানগুলো চলুন দেখে নেই

  • ডিমের কুসুম- ১ টি
  • কলা- ১ টি
  • কয়েক ফোঁটা লেবুর রস

খুব সহজ বানানো। কুসুম ফেটে নিয়ে তাতে কলা ব্লেন্ড করে বা কাঁটাচামচ দিয়ে মিশিয়ে নিন। যদি গন্ধ লাগে তাহলে ২ ফোঁটা গোলাপজল দিতে পারে। সাথে মেশান লেবুর রস। প্যাকটি মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৫) ৫ম ধাপ

এবারে লাগাবো একটা রিফ্রেশিং ফেস মাস্ক

  • টকদই- ১ টেবিল চামচ
  • মুলতানি মাটি -১ টেবিল চামচ
  • পুদিনা পাতা বাটা- ১ চা চামচ

মুলতানি মাটিটা টকদইতে আগে থেকেই আধ ঘণ্টার মত ভিজিয়ে রাখতে পারলে ভালো হয়। এরপরে এর সাথে পুদিনা পাতা বাটা মিশিয়ে মুখে লাগিয়ে  রাখুন শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। এরপরে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে সাথে সাথেই ঠাণ্ডা পানির ঝাঁপটা দিন মুখে অথবা বরফ ঘষে নিন।

৬) ৬ষ্ঠ ধাপ 

এবারে লাগাবো টোনার। তবে কেনা নয়। ঘরে থাকা আলু ঝুরি করে কেটে নিয়ে একটু চিপে নিলে পেয়ে যাবেন আলুর রস। সেটাই তুলোর সাহায্যে লাগিয়ে নিন। আর নেহাত আলসেমি লাগলে পাতলা স্লাইস করে কেটে মুখে ঘষে নিন (আমি নিজেও করি কিন্তু)। শুকিয়ে যাওয়ার পরে চাইলে মুখ ধুয়ে নিতে পারেন, আবার না ধুলেও অসুবিধে হবে না।

এই গেলো পুরো ফেসিয়াল-এর প্রক্রিয়া। জেনে নিলেন কিভাবে করবেন দাগহীন ত্বকের যত্নে ফেসিয়াল। আশা করি যাদের দাগ-ছোপের সমস্যা আছে, তাদের জন্যে অনেক উপকারী হবে।

ভালো থাকুন, সুন্দর থাকুন।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ; সাটারস্টক

সম্পর্কিত লেখা

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?
ত্বকের যত্ন

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?

কথায় বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। তাই আমাদের জানা উচিত কীভাবে নিজেকে সুন্দর রাখা যায়। মানুষ সুন্দর হয়ে জন্মালেও যত্নবান না হলে সৌন্দর্য বেশি দিন...

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার

সাধারণত আমরা হারবাল ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল এসবের সাথে পরিচিত। ত্বকের প্রয়োজন অনুযায়ী ও ত্বকের রকমভেদে ফেসিয়াল আরো আছে সেগুলোর সাথে আমরা অনেকেই পর...

৫ ধরণের ত্বকের যত্ন হবে অ্যারোমা ফেসিয়াল দিয়ে
ত্বকের যত্ন

৫ ধরণের ত্বকের যত্ন হবে অ্যারোমা ফেসিয়াল দিয়ে

অ্যারোমাথেরাপি হলো এক ধরনের উপশমক প্রক্রিয়া, যা কিনা অ্যারোমাটিক এসেনসিয়াল তেলের মাধ্যমে আপনার শারীরিক আর মানসিক উন্নতি ঘটায়। অ্যারোমা ফেসিয়ালের ফ...

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!
ত্বকের যত্ন

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!

একটি নির্দিষ্ট বয়সের পর নিয়মিত ফেসিয়াল করাটা জরুরী। কিন্তু সময়ের অভাবে বা অতিরিক্ত খরচের কথা ভেবে পার্লারে যাওয়া হয় না। কিন্তু এই তাল বাহানায় ত্বকের ত...

আরও পড়ুন

পার্লারের মতো হারবাল গ্লো ফেসিয়াল বাসাতেই করে নিন মাত্র ৪টি ধাপে
রিভিউ

পার্লারের মতো হারবাল গ্লো ফেসিয়াল বাসাতেই করে নিন মাত্র ৪টি ধাপে

রেগুলার লাইফের স্ট্রেস, বাইরের ধুলোবালি, পল্যুশন এসব কারণে স্কিনের ন্যাচারাল গ্লো দিন দিন হারিয়ে যাচ্ছে? আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয় না যে স্কিনটা যদি...

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই
রিভিউ

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই

কোনো দাওয়াত বা স্পেশাল অকেশনের আগে আমরা সবাই চাই আমাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো আসুক। আর সেজন্য পার্লারই একমাত্র ভরসা! যদি বলি সব সময় পার্লারে না গিয়ে...

নিজেই করুন চুলের রং(স্টেপ বাই স্টেপ)
হেয়ার স্টাইল

নিজেই করুন চুলের রং(স্টেপ বাই স্টেপ)

এলোকেশী রাজকন্যার হাসি যেন তার চুলে। চুল নিয়েই তাই কত আয়োজন। চুল বাঁধা, সাজানো, নিত্য নতুন রূপ দেওয়া। তার-ই একটি হলো চুল রঙ করা। এখনকার হাল ফ্যাশনে চু...

প্রাকৃতিক উপায়ে রূপচর্চার অজানা কৌশল!
ত্বকের যত্ন

প্রাকৃতিক উপায়ে রূপচর্চার অজানা কৌশল!

আজকাল প্রসাধন সামগ্রীর দাম শুনলে আঁতকে উঠতে হয়। আর দামের কথা বাদ দিলেও রাসায়নিক প্রসাধনী পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত নয়। কিন্তু আপনি তরি-তরকারি ও দ...

অ্যারোমা ফেসিয়াল | এখন রূপচর্চা হবে ৫টি ধাপেই ঘরে বসে
ত্বকের যত্ন

অ্যারোমা ফেসিয়াল | এখন রূপচর্চা হবে ৫টি ধাপেই ঘরে বসে

অ্যারোমা ফেসিয়ালের কথা আমরা কে না শুনেছি? প্রায়ই পার্লারে গিয়ে হাজার হাজার টাকা ব্যয় করছি আমরা এই ফেসিয়ালের পেছনে। তবে আমরা যদি জেনে নেই কীভাবে ঘ...

গ্রুমি ফেসিয়াল ক্লেনজিং ব্রাশ। ত্বকের যত্নে ক্লেনজিং হোক সঠিকভাবে
রিভিউ

গ্রুমি ফেসিয়াল ক্লেনজিং ব্রাশ। ত্বকের যত্নে ক্লেনজিং হোক সঠিকভাবে

বাহিরের ধুলাবালি, মেকআপ আর পল্যুশন- এ সবকিছুর প্রভাবই সরাসরি পড়ে আমাদের ত্বকের ওপর। আর এসব কিছু থেকে ত্বককে পরিষ্কার করতে দরকার প্রপার ক্লেনজিং। প্রপা...

…