ত্বকের ধরনভেদে হাতে তৈরি ক্লিঞ্জার এবং ময়েশ্চারাইজার

sub-editor · Dec 18, 2015 · 1 min read

ত্বকের ধরনভেদে হাতে তৈরি ক্লিঞ্জার এবং ময়েশ্চারাইজার

বাজারে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনে শোভিত হয়ে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ধরনের ক্লিঞ্জিং লোশন বিক্রি হয়। এগুলোর আড়ালে অনেক অসাধু ব্যাবসায়ি নকল জিনিস বাজারজাত করে থাকে। ফলে এসব জিনিস ব্যবহারে সঠিক ফল পাবার বদলে আরও ক্ষতির আশঙ্কা থাকে। তবে আপনি চাইলে সব ধরনের ত্বকে ব্যবহার উপযোগী ক্লিনজিং নিজের বাড়িতেই বানিয়ে নিতে পারেন।

[picture]

 এজন্য যা যা লাগবে-

  • ২ টেবিল চামচ চালের গুঁড়া
  • ৪ টেবিল চামচ চায়ের পানি
  • ১ টেবিল চামচ মধু

যেভাবে তৈরি করবেন -

উপরোক্ত উপাদানগুলো একটি পরিস্কার ছোট বাটিতে ভালো করে মশিয়ে নিন। পুরো মিশ্রণটা একটা ঘন লোশনে পরিণত হবে।

যেভাবে ব্যবহার করবেন-

এবার উক্ত লোশন আপনার শরীরের খোলা অংশগুলোতে লাগান। লোশন লাগাবার পর ৩০ মিনিট রেস্ট নিন। ৩০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে মুছে নিন।

বাজারের যে কোন ক্লিনজিং লোশনের সমান উপকারী এই লোশন সপ্তাহের প্রতিদিন মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন। ইচ্ছা করলে পরিমাণের  অনুপাত ঠিক করে নিয়ে বেশি করে তৈরি করে ফ্রিজের নরমাল অংশে রেখে দিতে পারেন।

 ময়েশ্চারাইজার

তৈলাক্ত ত্বকের জন্য ( মধু ও লেবুর রসের রেসিপি )

১ চা চামচ মধু এবং ১ চা চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে রাতে ঘুমুতে যাওয়ার পূর্বে ত্বক পরিষ্কার করে নিয়ে ত্বকে ম্যাসাজ করুন ১০-১২ মিনিট। এরপর মুখ ধুয়ে নিন ভালো করে। এটি খুব ভালো ময়েশ্চারাইজার হিসেবে কাজ করবে পুরো রাত। এই ময়েশ্চারাইজারটি তৈলাক্ত ত্বকের জন্য সবচাইতে ভালো।

diet-nutrition_recipes_honey-ginger-lemonade_2716x1811_000054030854

শুষ্ক ত্বকের জন্য ( নারকেলের দুধ ও মধুর  রেসিপি)

১ চা চামচ নারকেলের দুধ ও আধা চা চামচ মধু ভালো করে মিশিয়ে ত্বক পরিষ্কার করে নিয়ে ত্বকে ম্যাসাজ করে নিন প্রতি রাতে। ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ও মুছে নিন। শুষ্ক ত্বকের জন্য এই ময়েশ্চারাইজার ভালো কাজে দেবে।

স্বাভাবিক ত্বকের জন্য ( পাকা কলা ও মধুর  রেসিপি)

পাকা কলা মথে নিয়ে এতে মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পেস্টটি পুরো মুখে ভালো করে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর ত্বক ধুয়ে মুছে নিন। স্বাভাবিক ত্বকের জন্য পাকা কলা ও মধুর এই ময়েশ্চারাইজার অনেক কার্যকরী।

Aloe-Vera-gel-almond-oil-for-dry-skin

রুক্ষ ত্বকের জন্য ( অ্যালোভেরা ও আমণ্ড অয়েলের  রেসিপি)

১ চা চামচ অ্যালোভেরা জেল এবং ১ চা চামচ আলমন্ড অয়েল খুব ভালো করে মিশিয়ে প্রতিরাতে ত্বকে ম্যাসাজ করুন। ঘুমুতে যাওয়ার পূর্বে মুখ ভালো করে ধুয়ে নিন পানি দিয়ে। রুক্ষ ত্বককে মোলায়েম রাখতে এই ময়েশ্চারাইজারের তুলনা নেই।

লিখেছেন - পাপিয়া সুলতানা

ছবি - এলে.জিআর

সম্পর্কিত লেখা

কমন ময়েশ্চারাইজার মিসটেকস যা স্কিনকেয়ার রুটিনকে করছে অকার্যকর
ত্বকের যত্ন

কমন ময়েশ্চারাইজার মিসটেকস যা স্কিনকেয়ার রুটিনকে করছে অকার্যকর

ময়েশ্চারাইজার, ত্বকের যত্নে অন্যতম একটি প্রোডাক্ট। স্কিন কেয়ারে ক্লেনজিং এর পরেই ময়েশ্চারাইজারের অবস্থান। ত্বকের বেসিক কেয়ার এবং সুন্দর কোমল ত্বক পেত...

হেলদি স্কিন পেতে কনসার্ন বুঝে স্কিন কেয়ার রুটিনে অ্যাড করুন ময়েশ্চারাইজার!
ত্বকের যত্ন

হেলদি স্কিন পেতে কনসার্ন বুঝে স্কিন কেয়ার রুটিনে অ্যাড করুন ময়েশ্চারাইজার!

ঋতু পরিবর্তনের পরিক্রমায় প্রকৄতির মতো ত্বকেও আসে নানা পরিবর্তন। আর সেই পরিবর্তনের রেশ ধরেই কারও চলে পৌষ মাস আর কারও সর্বনাশ! এখন আপনারাই বলুন তো, কখন...

ত্বকের যত্নে কলার জাদু!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে কলার জাদু!

কলার স্বাস্থ্যগুণের কথা কমবেশি সবাই জানে। কিন্তু ত্বকের যত্নে কলার অসাধারণ উপকারিতার কথা জানা আছে এমন মানুষের সংখ্যা নেহাতই কম। কলা প্রাকৃতিকভাবেই গুর...

বাচ্চাদের জন্য মধুর ব্যবহার | জেনে নিন ৪টি উপকারিতা
মা ও শিশু

বাচ্চাদের জন্য মধুর ব্যবহার | জেনে নিন ৪টি উপকারিতা

আপনার বাসায় কি একজন বাড়ন্ত শিশু রয়েছে? যদি থেকে থাকে তাহলে আপনি নিশ্চয়ই জানেন তার সুস্থভাবে বেড়ে উঠা কতটা প্রয়োজন, তাই না? তার সুস্বাস্থ্যের জন্য আপনা...

আরও পড়ুন

ত্বকের যত্নে কলা | ৮টি ব্যবহারে পাবেন ব্রণ ও বলিরেখা মুক্ত উজ্জ্বল ত্বক!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে কলা | ৮টি ব্যবহারে পাবেন ব্রণ ও বলিরেখা মুক্ত উজ্জ্বল ত্বক!

কলা শক্তির মহান উৎস এবং এটি সহজে নষ্ট হয় না। একটি কলা আপনাকে অনেক ঘন্টা অবধি কর্মশক্তি যোগা। এটি অত্যন্ত ভালো তাদের জন্য যারা সকালের জলখাবারের সময় পা...

ব্লাকহেডস দূর করুন মধুর ছোয়ায়  
ত্বকের যত্ন

ব্লাকহেডস দূর করুন মধুর ছোয়ায়  

খুব জেদি স্কিন প্রব্লেমগুলোর মধ্যে অন্যতম হল ব্লাকহেডস। ত্বকের লোমকুপ বন্ধ হয়ে ব্লাকহেডস এর সৃষ্টি হয়। যা স্কিনের নানা সমস্যার জন্ম দেয় আর দেখতেও খুব...

সাধারণ ত্বকের ক্লেনজার | ৫টি প্রাকৃতিক উপায়ে স্কিন রাখুন সুন্দর ও উজ্জ্বল!
নরমাল স্কিন

সাধারণ ত্বকের ক্লেনজার | ৫টি প্রাকৃতিক উপায়ে স্কিন রাখুন সুন্দর ও উজ্জ্বল!

সাধারণ ত্বকের ক্লেনজার নিয়ে আজ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে বকবকটা শুরু করে দেই কেমন? রুপচর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ত...

সুন্দর ও লাবণ্যময় ত্বকের জন্য পেঁপের ৩ টি ফেসমাস্ক
ত্বকের যত্ন

সুন্দর ও লাবণ্যময় ত্বকের জন্য পেঁপের ৩ টি ফেসমাস্ক

আপনার ত্বকের রং ফর্সা, কালো কিংবা শ্যামলা যেমনই হোক না কেন মূল ব্যাপার হল আপনার ত্বক সুন্দর আর লাবণ্যময় কিনা। আপনার সৌন্দর্য নির্ভর করে আপনার ত্বকের দ...

সাধ্যের মধ্যেই আছে চমৎকার লোশন
ত্বক

সাধ্যের মধ্যেই আছে চমৎকার লোশন

আমাদের দেশে একসময় ভেসলিনকে সবাই পেট্রোলিয়াম জেলি হিসেবেই জানত। ভেসলিন যে একটা ব্র্যান্ড এর নাম, সেটা অনেকের অজানা ছিল। ভেসলিন ব্র্যান্ড এর পেট্রোলিয়াম...

ত্বককে উজ্জ্বল ও ময়েশ্চারাইজড রাখতে বডি লোশন খুঁজছেন?
রিভিউ

ত্বককে উজ্জ্বল ও ময়েশ্চারাইজড রাখতে বডি লোশন খুঁজছেন?

ধরুন, খুব সুন্দরভাবে মেকআপ করেছেন আর সেই সাথে ড্রেসটাও খুব সুন্দর পরেছেন। কিন্তু বাসা থেকে বের হওয়ার পর দেখলেন হাত কেমন উষ্কখুষ্ক দেখাছে কিংবা সাদা সা...

…