সাধ্যের মধ্যেই আছে চমৎকার লোশন

superman · Dec 23, 2014 · 1 min read

সাধ্যের মধ্যেই আছে চমৎকার লোশন

আমাদের দেশে একসময় ভেসলিনকে সবাই পেট্রোলিয়াম জেলি হিসেবেই জানত। ভেসলিন যে একটা ব্র্যান্ড এর নাম, সেটা অনেকের অজানা ছিল। ভেসলিন ব্র্যান্ড এর পেট্রোলিয়াম জেলি ছাড়াও রয়েছে বিভিন্ন ফ্লেভার এবং ত্বকের ধরন বুঝে বিভিন্ন লোশন। ইউনিলিভার এর স্কিন কেয়ার রেঞ্জ এর ভেসলিন ব্র্যান্ডটি আমাদের দেশে বেশ পরে এসেছে। এর আগে ভারত এবং থাইল্যান্ড থেকে আমদানিকৃত ভেসলিন প্রোডাক্টগুলো খুব জনপ্রিয় হয়েছিল আমাদের দেশে, বিশেষ করে ভেসলিন রেঞ্জ এর লোশন গুলো। তার ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশেও এখন ভেসলিন লোশন উৎপাদিত হচ্ছে এবং অনেক আনন্দের বিষয় ইউনিলিভার বাংলাদেশ গুনগত মানের দিক থেকে আমাদের একবারেই নিরাশ করেনি।

Healthy White

লোশনটি দাবি করে এতে আছে স্কিন লাইটেনিং ফর্মুলা (Skin Illuminating Minerals) এবং ভিটামিন বি-৩, যা আপনার শরীরে পড়া কালচে দাগ ধীরে ধীরে দূর করবে এবং নতুন করে কালচে দাগ পড়তেও বাঁধা দিবে। এটি সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে শরীরকে সুরক্ষা প্রদান করবে এবং সূর্যের রশ্মির প্রভাবে পরা কালচে দাগ দূর করবে।

এখনকার সময় কম বেশি সব নারীদের কাজের প্রয়োজনে বাইরে যেতে হয় এবং সবার মাঝেই রোদে পুড়ে কালো হয়ে যাবার ভয় থাকে। তাই অনেকেই অনেক গরমেও ফুল হাতা জামা পরে বের হয় রোদ থেকে শরীরকে বাঁচানোর জন্য। যারা প্রতিনিয়ত বাইরে থাকেন এবং সূর্যের ক্ষতিকারক রশ্মি এর জন্য শরীরের উপর কালচে আস্তরন পড়েছে তাদের জন্য খুবই উপকারি এই লোশনটি। ভেসলিনের অন্য লোশন থেকে এটার ঘনত্ব কম। লোশনটির বোতলের মুখ খুললেই সুন্দর হালকা একটি ফুলের গন্ধ নাকে এসে লাগে। এই লোশন যেহেতু ইলুমিনেটিং উপাদান আছে, তাই এটি ব্যবহারের সাথে সাথেই একটা ত্বকে একটা গ্লো আসে। ত্বকটা স্বাভাবিক এর থেকে একটু উজ্জ্বল লাগে। এটি খুবই লাইট ওয়েট এবং ত্বকের সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়। নন-গ্রেসি বলে এই লোশনটি বাইরে ব্যবহারের জন্য সবচেয়ে বেশি উপযোগী।

আমার মতে এই লোশনটি শীত বা গ্রীস্মে যেকোন ঋতুতেই ব্যাবহারের জন্য ভালো, বিশেষ করে ঘরের বাইরে যাওয়ার সময়। আমি ভেসলিন হেলদি হোয়াইট লোশন বিগত ৩ বছর ধরে ব্যাবহার করছি এবং এটা সত্যি সূর্য রশ্মির কারনে পড়া হাতের ট্যানিং অনেকটাই কমিয়ে এনেছে, যা অন্যান্য উচ্চ মাত্রার সানস্ক্রিন ব্যাবহার করেও কমছিল না। আমি ভেসলিন হেলদি হোয়াইট লোশন গ্রীষ্ম কালে গোসলের পর এবং রাতে নিয়মিত ব্যাবহার করি। আর শীতকালে শুধুমাত্র বাইরে যাবার সময় রোদ থেকে হাত পায়ের সুরক্ষার জন্য ব্যবহার করি। ভেসলিন ব্র্যান্ড এর লোশন রেঞ্জ গুলো খুবই সমৃদ্ধ। শীতকালের শুষ্কতা থেকে বাঁচার টোটাল ময়েসচারাইজার লোশন টি ব্যাবহার করি, যেহেতু আমার ত্বক শীতকালে অনেক বেশি রাফ হয়ে যায়। শীতকালে আমার শুষ্ক ত্বকের জন্য ভেসলিন হেলদি হোয়াইট লোশন শরীরের ময়েসচারাইজার লেভেল ধরে রাখার জন্যেও কার্যকর।

আমাদের দেশ গ্রীষ্মকালীন দেশ,  বেশির ভাগ সময় প্রচণ্ড গরম থাকে। যারা প্রতিদিন বাহিরে যায় এবং নন গ্লসি ফর্মুলার লোশন চায় তারা এই লোশন নির্দ্বিধায় কিনতে পারেন। এই লোশন শরীরে সাথে খুব দ্রুত মিশে যায়, তাই অতিরিক্ত গরমেও ত্বক তৈলাক্ত হয়ে পড়ে না।ভেসলিন হেলদি হোয়াইট লোশন আপনার প্রাকৃতিক স্কিন টোন কে লাইট করবে না। এই লোশন আপনার শরীরে সূর্যের কারনে পড়া  কালোদাগ দূর করে ত্বকের স্বাভাবিক রং ফেরত আনতে সাহায্য করবে। আবারও বলছি লোশনটি আপনার গায়ের রং ফর্সা করবে না।

যারা সাধ্যের মধ্যে ভালো মানের এবং নন গ্লসি ফর্মুলার একটি লোশন চাচ্ছেন যা ত্বকের ট্যানিং দূর করে স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখবে তাদের জন্য এটিই প্রথম পছন্দ হওয়া উচিত বলে আমি মনে করি।

লিখেছেন ঃ তাপসী মুন।

সম্পর্কিত লেখা

উইন্টার বডি কেয়ার | সেরা ৪টি লোশন থেকে বেছে নিন আপনারটি
ত্বকের যত্ন

উইন্টার বডি কেয়ার | সেরা ৪টি লোশন থেকে বেছে নিন আপনারটি

শীতের হাওয়া বইতে শুরু করা মানেই ত্বক নিয়ে চিন্তা শুরু! অনেকেই শীত এলে ত্বকের শুষ্কতা নিয়ে চিন্তায় পড়ে যান। আর যাদের সারা বছরই স্কিন ড্রাই থাকে তাদের জ...

বডি লোশন দিয়ে কি একইসাথে ব্রাইট ও নারিশড স্কিন পাওয়া সম্ভব?
রিভিউ

বডি লোশন দিয়ে কি একইসাথে ব্রাইট ও নারিশড স্কিন পাওয়া সম্ভব?

'বডি লোশন শুধু শীতকালেই ব্যবহার করতে হয়। বছরের অন্যান্য সময় স্কিন এমনিতেই নারিশড থাকে। তাই আলাদা করে লোশনের দরকার নেই।' আপনিও কি এই কথাগুলোর সাথে একমত...

ত্বককে উজ্জ্বল ও ময়েশ্চারাইজড রাখতে বডি লোশন খুঁজছেন?
রিভিউ

ত্বককে উজ্জ্বল ও ময়েশ্চারাইজড রাখতে বডি লোশন খুঁজছেন?

ধরুন, খুব সুন্দরভাবে মেকআপ করেছেন আর সেই সাথে ড্রেসটাও খুব সুন্দর পরেছেন। কিন্তু বাসা থেকে বের হওয়ার পর দেখলেন হাত কেমন উষ্কখুষ্ক দেখাছে কিংবা সাদা সা...

অলিভ হোয়াইটেনিং লোশন | এক প্রোডাক্টেই ফাউন্ডেশনের ম্যাজিক!
ত্বক

অলিভ হোয়াইটেনিং লোশন | এক প্রোডাক্টেই ফাউন্ডেশনের ম্যাজিক!

শুনে অবাক হচ্ছেন? অলিভ হোয়াইটেনিং লোশন দিবে ফাউন্ডেশনের কাজ? কিভাবে? পড়েই দেখুন! “কি সুন্দর ছবিগুলো! কোথা থেকে সেজেছো? ও আচ্ছা নিজে নিজেই সেজেছো? বাহ...

আরও পড়ুন

ত্বকের আসল রং ফিরিয়ে আনুন ১টি ন্যাচারাল লোশনেই
ত্বকের যত্ন

ত্বকের আসল রং ফিরিয়ে আনুন ১টি ন্যাচারাল লোশনেই

সান বার্ন, স্কিনের ঠিকমতো যত্ন না নেয়া, স্কিন পরিষ্কার না করা ইত্যাদি কারণে আমাদের স্কিনের ন্যাচারাল কালার আমরা হারিয়ে ফেলি। স্কিনের ব্রাইটনেস কমে যায়...

সুপার ময়েশ্চার ব্রাইটেনিং লোশন দিয়ে উইন্টার বডি কেয়ার
রিভিউ

সুপার ময়েশ্চার ব্রাইটেনিং লোশন দিয়ে উইন্টার বডি কেয়ার

হাত-পা ও বডির স্কিনের যত্ন নিতে একটু আলসেমি লাগে, তাই না? কিন্তু বিভিন্ন কারণেই আমাদের বডির স্কিন ড্রাই, ডিহাইড্রেটেড ও ডার্ক হয়ে যায়! আর শীতে তো স্কি...

অল্প বাজেটে উইন্টার স্কিনকেয়ার | এই শীতে রুক্ষ-শুষ্ক ত্বককে বলুন বাই বাই!
রিভিউ

অল্প বাজেটে উইন্টার স্কিনকেয়ার | এই শীতে রুক্ষ-শুষ্ক ত্বককে বলুন বাই বাই!

শীতকালে খুব স্বাভাবিকভাবেই ত্বক শুষ্ক হয়ে যায়, তাই এই সময়ে ত্বকের প্রয়োজন একটু এক্সট্রা কেয়ার। কিন্তু উইন্টার স্কিনকেয়ার রুটিনে কোন কোন প্রোডাক্টস দরক...

বিভিন্ন ত্বকের যত্নে শীতের প্রসাধনী
ত্বক

বিভিন্ন ত্বকের যত্নে শীতের প্রসাধনী

সবাই হয়ত লক্ষ্য করেছেন গুটি গুটি পায়ে শীতের আমেজ চলে এসেছে। রাত বাড়ার সাথে সাথে ঠাণ্ডা ঠাণ্ডা হিমেল হাওয়া শীতের আগমনী বার্তার জানান দিচ্ছে। শীতকালে আম...

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?
রিভিউ

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?

ব্রেডের উপর বাটার মাখিয়ে ঝটপট ব্রেকফাস্ট করে নেন অনেকেই, কিন্তু বডি বাটার জিনিসটা কী? কোন ধরনের ত্বকের জন্য বডি বাটার ইউজ করতে হয়? লোশন নাকি বডি বাটার...

…