ত্বকের আসল রং ফিরিয়ে আনুন ১টি ন্যাচারাল লোশনেই

জান্নাতুল মৌ · Oct 29, 2016 · 1 min read

ত্বকের আসল রং ফিরিয়ে আনুন ১টি ন্যাচারাল লোশনেই

সান বার্ন, স্কিনের ঠিকমতো যত্ন না নেয়া, স্কিন পরিষ্কার না করা ইত্যাদি কারণে আমাদের স্কিনের ন্যাচারাল কালার আমরা হারিয়ে ফেলি। স্কিনের ব্রাইটনেস কমে যায়, স্কিন মলিন লাগে দেখতে। অনেক সময় দেখা যায়, অনেকের গায়ের রঙের সাথে মুখের রঙ মিলছে না। অর্থাৎ, মুখ কালো লাগছে গায়ের রঙের থেকে। এই সব সমস্যা দূর করে ত্বকের আসল রং ফিরিয়ে আনবে একটি ন্যাচারাল লোশন। লোশনটি ব্যবহারের আগে মাথায় রাখবেন যেসব ব্যাপারগুলো-

১. এই লোশনটি কোনো রং ফর্সাকারী লোশন না।

২. এটি শুধুমাত্র আপনার স্কিনের ন্যাচারাল কালারকে ফিরিয়ে আনবে।

৩. এটি আপনি খুব সহজেই মাত্র ২টি উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন। এই উপকরণগুলো সম্পূর্ণ ন্যাচারাল।

চলুন জেনে নেই, ত্বকের আসল রং ফিরিয়ে আনতে কী কী উপাদানের সাহায্যে এবং কীভাবে এই লোশনটি বানিয়ে নিবেন।

ত্বকের আসল রং ফিরিয়ে আনতে লোশন

যা যা লাগছে

১. একটি লেবু

২. ১ চা চামচ চিনি

৩. একটি পরিষ্কার ছোট কাঁচের বোতল

যেভাবে তৈরি করবেন

প্রথমে লেবু কেটে নিন। লেবুর রস চিপে বের করে নিন। লেবুর রসটুকু ছেঁকে নিয়ে একটি পরিষ্কার পেয়ালায় রাখুন। ঐ লেবুর রস এর মধ্যে ১ চা চামচ চিনি দিয়ে নিন। চামচ দিয়ে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিন।

ত্বকের আসল রং ফিরিয়ে আনতে লেবু ও চিনির মিশ্রণ - shajgoj.com

এবার, একটি ছোট পাতিলে মিশ্রনটি ঢেলে নিন। মিশ্রনটি চুলায়  খুবই অল্প আঁচে জ্বাল দিন। যখন ফুটে উঠবে, তখন থেকে ১০ সেকেন্ড পরে চুলা বন্ধ করে দিন। লোশনটি লিকুইড টাইপ হবে।

ত্বকের আসল রং ফিরিয়ে আনতে জ্বাল দেওয়া লেবু ও চিনির মিশ্রণ - shajgoj.com

মিশ্রণটি নিজে থেকে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে, একটি পরিষ্কার কাঁচের বোতলে ঢেলে নিন। এই তো তৈরি হয়ে গেল আপনার স্কিন ব্রাইটেনিং লোশন। এটিকে ৭ দিন ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন।

কিভাবে ব্যবহার করবেন

প্রথমে মুখ ফেইসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিন। এরপর, একটি ছোট কটনবলে লোশনটি নিয়ে পুরো ফেইসে ব্যবহার করুন। চোখের এড়িয়া বাদ রাখবেন। এর লোশনটি ফেইস প্যাকের মতো লাগিয়ে রাখুন ২০ মিনিট।  ২০ মিনিট পর নরমাল পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এবং মুছে নিন। এরপর আপনার পছন্দমত ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এভাবে প্রতিদিন একবার করে ব্যবহার করুন।  আশা করছি,  ২-৩ দিনেই তফাৎ বুঝতে পারবেন।

আমার অভিজ্ঞতা

আমি অনেক বছর ধরেই এই লোশনটি ব্যবহার করে আসছি। আমার জন্য এটি ম্যাজিকের মতো কাজ করে এসেছে এবং আমি আমার ত্বকের ব্রাইটনেস ফিরে পেয়েছি। যখনই আমার মুখ কালচে লাগে, তখনই আমি এই লোশনটি বানিয়ে ফেলি এবং ব্যবহার করি।

কিছু সাবধানতা

এই লোশনটিতে যেহেতু লেবু ব্যবহার করা হয়েছে, সেহেতু ব্যবহারের পর মুখ একটু চুলকাতে পারে। এটি আমার ক্ষেত্রেও হয়। এটা একটু পরেই কমে যায়। কিন্তু যাদের  অ্যালার্জি আছে / ব্যবহারের পর জ্বালাপোড়া শুরু হলে সাথে সাথেই মুখ ধুয়ে ফেলুন এবং এটি ব্যবহার থেকে বিরত থাকুন।

কিছু টিপস

১. প্রতিদিন ক্লেঞ্জিং, টোনিং, ময়েশ্চারাইজিং রুটিন মেনে চলুন।

২. সপ্তাহে ২-৩ দিন স্ক্রাবিং করবেন।

৩. বাইরে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন।

আশা করছি, আমার এই ন্যাচারাল স্কিন ব্রাইটেনিং লোশনের রেসিপি আপনাদের অনেক উপকারে আসবে।

আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ারে অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি!

ছবি- রাহাত আমিন চৌধুরী (ArchQuad Photography), মডেল-আইশরিন আলী; সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

উইন্টার বডি কেয়ার | সেরা ৪টি লোশন থেকে বেছে নিন আপনারটি
ত্বকের যত্ন

উইন্টার বডি কেয়ার | সেরা ৪টি লোশন থেকে বেছে নিন আপনারটি

শীতের হাওয়া বইতে শুরু করা মানেই ত্বক নিয়ে চিন্তা শুরু! অনেকেই শীত এলে ত্বকের শুষ্কতা নিয়ে চিন্তায় পড়ে যান। আর যাদের সারা বছরই স্কিন ড্রাই থাকে তাদের জ...

বডি লোশন দিয়ে কি একইসাথে ব্রাইট ও নারিশড স্কিন পাওয়া সম্ভব?
রিভিউ

বডি লোশন দিয়ে কি একইসাথে ব্রাইট ও নারিশড স্কিন পাওয়া সম্ভব?

'বডি লোশন শুধু শীতকালেই ব্যবহার করতে হয়। বছরের অন্যান্য সময় স্কিন এমনিতেই নারিশড থাকে। তাই আলাদা করে লোশনের দরকার নেই।' আপনিও কি এই কথাগুলোর সাথে একমত...

সাধ্যের মধ্যেই আছে চমৎকার লোশন
ত্বক

সাধ্যের মধ্যেই আছে চমৎকার লোশন

আমাদের দেশে একসময় ভেসলিনকে সবাই পেট্রোলিয়াম জেলি হিসেবেই জানত। ভেসলিন যে একটা ব্র্যান্ড এর নাম, সেটা অনেকের অজানা ছিল। ভেসলিন ব্র্যান্ড এর পেট্রোলিয়াম...

অলিভ হোয়াইটেনিং লোশন | এক প্রোডাক্টেই ফাউন্ডেশনের ম্যাজিক!
ত্বক

অলিভ হোয়াইটেনিং লোশন | এক প্রোডাক্টেই ফাউন্ডেশনের ম্যাজিক!

শুনে অবাক হচ্ছেন? অলিভ হোয়াইটেনিং লোশন দিবে ফাউন্ডেশনের কাজ? কিভাবে? পড়েই দেখুন! “কি সুন্দর ছবিগুলো! কোথা থেকে সেজেছো? ও আচ্ছা নিজে নিজেই সেজেছো? বাহ...

আরও পড়ুন

ত্বককে উজ্জ্বল ও ময়েশ্চারাইজড রাখতে বডি লোশন খুঁজছেন?
রিভিউ

ত্বককে উজ্জ্বল ও ময়েশ্চারাইজড রাখতে বডি লোশন খুঁজছেন?

ধরুন, খুব সুন্দরভাবে মেকআপ করেছেন আর সেই সাথে ড্রেসটাও খুব সুন্দর পরেছেন। কিন্তু বাসা থেকে বের হওয়ার পর দেখলেন হাত কেমন উষ্কখুষ্ক দেখাছে কিংবা সাদা সা...

বিভিন্ন ত্বকের যত্নে শীতের প্রসাধনী
ত্বক

বিভিন্ন ত্বকের যত্নে শীতের প্রসাধনী

সবাই হয়ত লক্ষ্য করেছেন গুটি গুটি পায়ে শীতের আমেজ চলে এসেছে। রাত বাড়ার সাথে সাথে ঠাণ্ডা ঠাণ্ডা হিমেল হাওয়া শীতের আগমনী বার্তার জানান দিচ্ছে। শীতকালে আম...

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন
ফ্যাশন

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন

আমাদের সবার গায়ের রং এক রকম নয়। কারো ফর্সা, কারো কালো, কারো তামাটে বা কারো শ্যামলা। কেউ হয়তো চিকন আবার কেউ বা মোটা। কিছু কিছু রং আমাদের সবাইকে মানি...

অল্প খরচে নিজের পছন্দ মতো করুন টাই-ডাই
ক্র্যাফট

অল্প খরচে নিজের পছন্দ মতো করুন টাই-ডাই

ফ্যাশনে টাই-ডাই পুরনো হলেও, নিত্য নতুন রূপ নিয়ে হাজির হয়েছে বারবার। সুতি, খাদিসহ নানা ধরনের কাপড়েই হচ্ছে এই নকশা। অল্প খরচে নিজের পছন্দ মতো ডিজাইন দিয়...

বাচ্চাদের হিট র‍্যাশ | এটি থেকে মুক্তি পেতে ৬টি হোম রিমেডি
মা ও শিশু

বাচ্চাদের হিট র‍্যাশ | এটি থেকে মুক্তি পেতে ৬টি হোম রিমেডি

আপনার ছোট্ট সোনামণিকে একদিন গোসল করাতে নিয়ে হঠাৎ লক্ষ্য করলেন যে তার পিঠে এবং পেটে লাল লাল র‍্যাশ বা ফুসকুড়ির মত দেখা যাচ্ছে। আপনি উদ্বিগ্ন হবেন এটাই...

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!
চুল

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!

অনেক দিন হয়ে গেল সাজগোজে এফরডেবল কোন কসমেটিকের রিভিউ লেখা হচ্ছে না। তার জন্য খুবই দুঃখিত! বেশ কিছু পার্সোনাল কারণে নতুন কোন প্রোডাক্ট ট্রাই করা বা রিভ...

…