অলিভ হোয়াইটেনিং লোশন | এক প্রোডাক্টেই ফাউন্ডেশনের ম্যাজিক!

ফারহানা প্রীতি · Nov 08, 2017 · 1 min read

অলিভ হোয়াইটেনিং লোশন | এক প্রোডাক্টেই ফাউন্ডেশনের ম্যাজিক!

শুনে অবাক হচ্ছেন? অলিভ হোয়াইটেনিং লোশন দিবে ফাউন্ডেশনের কাজ? কিভাবে? পড়েই দেখুন!

“কি সুন্দর ছবিগুলো! কোথা থেকে সেজেছো? ও আচ্ছা নিজে নিজেই সেজেছো? বাহ কি সুন্দর মেকআপ করো তুমি! হাতে একটু ফাউন্ডেশন দিতে পারলে না? হাতদুটো তো কালো দেখাচ্ছে!”

খুব পরিচিত আর বিব্রতকর ঘটনা কিন্তু এটা, তাই না? মুখ সাদা আর হাত-পা কালচে! মেকআপ যারা করেনও না, তাদেরও অনেকেরই এ সমস্যা আছে। যাদের স্কিন ড্রাই তাদের তো সারাবছরই লোশন ব্যবহার করতে হয়। আর যাদের স্কিন নরমাল টু অয়েলি, তাদেরও কিন্তু ওয়েদার চেইঞ্জের সময়টায় লোশন ইউজ করতেই হয়। না হলে হাত, পা আর পুরো শরীরেই রুক্ষ, শুষ্ক আর নিষ্প্রাণ ভাব চলে আসে। কিন্তু লোশন দিলে কালচে দেখায় এ অভিযোগ অনেকেরই। এইসব সমস্যা দূর করতে অর্থাৎ ময়েশ্চারাইজিং-এর পাশাপাশি স্কিনকে একদম ইনস্ট্যান্ট ব্রাইটনেস দিতে আজকে আমার ভীষণ পছন্দের একটা লোশন নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে অলিভ অয়েল হোয়াইটেনিং বডি লোশন। যেটা ময়েশ্চারাইজিং-এর পাশাপাশি আমাকে একদম ইনস্ট্যান্ট ব্রাইটনেস দেয়!

অলিভ হোয়াইটেনিং লোশন রিভিউ

প্যাকেজিং

অলিভ হোয়াইটেনিং লোশন 250ml - shajgoj.com

উজ্জ্বল সবুজ রঙের বোতলে আসে লোশনটি। লোশন বের করার জন্য বোতলের মুখে পাম্প টিউব লাগানো। ফলে পাম্প টিউবের সাহায্যে ঠিক যতটুকু লোশন দরকার ততটুকুই বের করে ব্যবহার করতে পারেন। পরিমাণ ২৫০ মি.লি।

অলিভ হোয়াইটেনিং লোশন এর প্যাকেজিং - shajgoj.com

টেক্সচার আর কনসিসটেন্সি

হাতে অলিভ হোয়াইটেনিং লোশন প্রয়োগ - shajgoj.com

ঘন সাদা রঙের লোশনটি খুব সহজেই স্কিনে ব্লেন্ড করা যায়। আর ব্লেন্ড হওয়া মাত্রই আপনার স্কিনকে সুন্দর একটা ব্রাইটনেস দিয়ে দেয়। "লোশন ব্যবহার করলে হাত পা কালচে লাগে"- এই অভিযোগ কিন্তু প্রায় সবারই। কিন্তু এই লোশনটার ক্ষেত্রে কিন্তু এটা একেবারেই হয় না! কি অবাক হচ্ছেন? নিচের ছবিতে দেখুন!

হাতে অলিভ হোয়াইটেনিং লোশন প্রয়োগে হাতের পরিবর্তন - shajgoj.com

গন্ধ

এটার স্মেল নিয়ে আমি পার্টিকুলারভাবে অবশ্যই লিখবো। কারণ এই লোশনটা অসম্ভব ভালো লাগার পেছনে অন্যতম কারণ হচ্ছে এর স্মেল। ভীষণ ইয়াম্মি ভ্যানিলা আর চকোলেট মিক্সড হালকা মিষ্টি একটা সুগন্ধ এর, যা ব্যবহার করার পর দীর্ঘ সময় পর্যন্ত থাকে।

যা যা ভালো লেগেছে

১) এর হালকা সহজে ব্লেন্ড হবার মতো টেক্সচার। ২) এর ভীষণ মিষ্টি ভ্যানিলা আর চকোলেট মিক্সড সুগন্ধ। (মাঝে মাঝে মনে হয় একটু খেয়েই ফেলি!) ৩) ইনস্ট্যান্ট ব্রাইটনেস। আমি আমার হাত আর পায়ের অ্যাপিয়ারেন্স নিয়ে ভীষণ পার্টিকুলার। সেজেগুজে কোথাও গিয়ে নোসিলার মতো (এক জায়গায় সাদা, এক জায়গা চকোলেট কালার) নিজেকে প্রেজেন্ট করা আমার ভীষণ অপছন্দ। আগে যেটা হত আমাকে ফাউন্ডেশন ইউজ করতে হত। এখন যেটা একেবারেই করতে হয় না। ফলে আমার ফাউন্ডেশন ব্যবহার তো কমেছেই, খরচও সে কারণে অনেক অনেক বেশি কমে এসেছে। ৪) আমার হাত এবং পায়ের সানট্যান ও অনেকাংশেই দূর করেছে এটা। ৫) এটা ব্যবহার শুরু করার পর থেকে কেন যেন আমার মনে হয়েছে আমার স্ট্রেচ মার্কস বেশ অনেকটা কমেছে। অনেকটা হালকা লাগে এখন দেখতে। ৬) আলাদা করে আর হাতে বা পায়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। একটুখানি লোশন অ্যাপ্লাই করলেই আপনাকে ইন্সট্যান্ট ব্রাইটনেস দিবে। ৭) এটি ভীষণ ময়েশ্চারাইজিং। আমি সারাদিন অফিসে এসিতে থাকি। আমি সকালে বাসা থেকে অ্যাপ্লাই করে বের হই। সারাদিনে আর রি-অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়ে না।

যা যা ভালো লাগেনি

ভালো না লাগার মতো কিছুই পাই নি। একটাই সমস্যা, যে এটা সব জায়গায় অ্যাভেইলেবল না।

প্রাপ্তিস্থান ও রেটিং

আমি শপ.সাজগোজ.কম থেকে কিনি। যমুনা ফিউচার পার্ক আর সীমান্ত স্কয়ারে সাজগোজের দুটো শোরুমেই অ্যাভেইলেবল। তবে কেউ চাইলেই ঘরে বসে তাদের অনলাইনেও অর্ডার করতে পারেন।

আমার জন্য এর রেটিং ১০/১০। বাড়িয়ে বলছি না। একবার কিনলে বার বার কিনতে মন চাওয়ার মতোই একটা প্রোডাক্ট। যারা ফাউন্ডেশন ব্যবহার করেন না, বা করতে জানেনও না তাদের জন্য একদম পারফেক্ট একটা প্রোডাক্ট এটা।

ময়েশ্চারাইজিং আর ইনস্ট্যান্ট ব্রাইটনেসের পারফেক্ট কম্বিনেশন এই অলিভ হোয়াইটেনিং লোশন। আমি এ পর্যন্ত দুইটা বোতল ব্যবহার করে শেষ করেছি। এখন যেটা ব্যবহার করছি ঐটা শেষ করে আবার কিনবো।

আজকের মতো এখানেই শেষ করছি। আরেকদিন নতুন কোন পছন্দের প্রোডাক্টের রিভিউ নিয়ে হাজির হবো। Stay Beautiful, Stay Gorgeous!

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

সাধ্যের মধ্যেই আছে চমৎকার লোশন
ত্বক

সাধ্যের মধ্যেই আছে চমৎকার লোশন

আমাদের দেশে একসময় ভেসলিনকে সবাই পেট্রোলিয়াম জেলি হিসেবেই জানত। ভেসলিন যে একটা ব্র্যান্ড এর নাম, সেটা অনেকের অজানা ছিল। ভেসলিন ব্র্যান্ড এর পেট্রোলিয়াম...

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!
বেইজ মেকআপ

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!

মেকআপের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন চিনেন না এমন মানুষ আজকাল আর খুঁজে পাওয়া যায় না বললেই চলে। মুখের খুতগুলো ঢেকে ফেলে মুখে একটি স...

উইন্টার বডি কেয়ার | সেরা ৪টি লোশন থেকে বেছে নিন আপনারটি
ত্বকের যত্ন

উইন্টার বডি কেয়ার | সেরা ৪টি লোশন থেকে বেছে নিন আপনারটি

শীতের হাওয়া বইতে শুরু করা মানেই ত্বক নিয়ে চিন্তা শুরু! অনেকেই শীত এলে ত্বকের শুষ্কতা নিয়ে চিন্তায় পড়ে যান। আর যাদের সারা বছরই স্কিন ড্রাই থাকে তাদের জ...

ফাউন্ডেশন কালো হওয়া রোধ করুন ৭টি সহজ উপায়ে!
মেকআপ

ফাউন্ডেশন কালো হওয়া রোধ করুন ৭টি সহজ উপায়ে!

ফাউন্ডেশনটা ফ্ললেস এবং সুন্দর একটা ফিনিশ দিক, এটাইতো আমরা সবাই চাই। তাই না? সঠিক ফাউন্ডেশন বাছাই করা থেকে সেটা ভালোভাবে অ্যাপ্লাই করাটা কিন্তু খুবই ইম...

আরও পড়ুন

নিজের জন্য পারফেক্ট ফাউন্ডেশন সিলেক্ট করবেন কীভাবে?
মেকআপ

নিজের জন্য পারফেক্ট ফাউন্ডেশন সিলেক্ট করবেন কীভাবে?

মেকআপের মাস্ট হ্যাভ প্রোডাক্টগুলোর মধ্যে ফাউন্ডেশন অন্যতম। স্কিনটোন ইভেন আউট করে ফ্ললেস ও লং লাস্টিং মেকআপ লুক ক্রিয়েট করতে এই প্রোডাক্টটি ছাড়া চলেই ন...

ফাউন্ডেশন কেনার টিপস (A to Z)
মেকআপ

ফাউন্ডেশন কেনার টিপস (A to Z)

নিজের জন্য সঠিক ফাউনডেশন বেছে কেনাটা সব সময়ই একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তাই এই সমস্যার সমাধানটা দ্রুত জেনে নেওয়া যাক। বাজারে অনেক ধরনের ফাউনডেশন পাওয়া য...

ত্বককে উজ্জ্বল ও ময়েশ্চারাইজড রাখতে বডি লোশন খুঁজছেন?
রিভিউ

ত্বককে উজ্জ্বল ও ময়েশ্চারাইজড রাখতে বডি লোশন খুঁজছেন?

ধরুন, খুব সুন্দরভাবে মেকআপ করেছেন আর সেই সাথে ড্রেসটাও খুব সুন্দর পরেছেন। কিন্তু বাসা থেকে বের হওয়ার পর দেখলেন হাত কেমন উষ্কখুষ্ক দেখাছে কিংবা সাদা সা...

ত্বকের ধরন বুঝে ফাউন্ডেশন বেছে নিতে পারেন মাত্র ৫টি ধাপে!
বেইজ মেকআপ

ত্বকের ধরন বুঝে ফাউন্ডেশন বেছে নিতে পারেন মাত্র ৫টি ধাপে!

ফাউন্ডেশন বেইজ মেকআপ-এর অপরিহার্য উপাদান। কিন্তু এই ফাউন্ডেশন বেছে নিতেই আমাদের হিমশিম খেতে হয়। দোকানে গিয়ে যেটা কিনে খুশি মনে বাড়ি ফিরে এলেন, পরদি...

নিখুঁত ফাউন্ডেশন অ্যাপ্লাই'র জন্যে কোন টুলসটি চাই?
মেকআপ

নিখুঁত ফাউন্ডেশন অ্যাপ্লাই'র জন্যে কোন টুলসটি চাই?

মুখের খুঁতগুলো ঢেকে ফেলে স্কিনকে নিখুঁত করে তুলতে ফাউন্ডেশনের জুড়ি নেই। ফাউন্ডেশন থেকে ভালো ফল পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফাউন্ডেশন টুলস ব্যবহার করা...

সুপার ময়েশ্চার ব্রাইটেনিং লোশন দিয়ে উইন্টার বডি কেয়ার
রিভিউ

সুপার ময়েশ্চার ব্রাইটেনিং লোশন দিয়ে উইন্টার বডি কেয়ার

হাত-পা ও বডির স্কিনের যত্ন নিতে একটু আলসেমি লাগে, তাই না? কিন্তু বিভিন্ন কারণেই আমাদের বডির স্কিন ড্রাই, ডিহাইড্রেটেড ও ডার্ক হয়ে যায়! আর শীতে তো স্কি...

…