কালচে প্রাণহীন ত্বক? সমাধান আছে লাইলাক ব্রাইটেনিং স্ক্রাবে!

পুষ্পিতা জুঁই · Dec 18, 2018 · 1 min read

কালচে প্রাণহীন ত্বক? সমাধান আছে লাইলাক ব্রাইটেনিং স্ক্রাবে!

খেয়াল করেছি প্রতিদিনকার ধুলাবালি আর ত্বকের উপরে জমতে থাকা ডেডসেলের লেয়ার আমার স্কিনকে ধীরে ধীরে করে তোলে রুক্ষ, ডাল আর লাইফলেস! এমনটা কি আপনার সাথেও হচ্ছে?? ঠিক এজন্যই দরকার নিয়মিত স্ক্রাবিং। এখানে একটা কিন্তু আছে... সেটা কী? সেটা হলো ‘ওভারস্ক্রাবিং’ যেটা একটা বড় চিন্তার বিষয়!! সেনসিটিভ স্কিনের জন্য কখনো স্ক্রাব হয়ে যেতে পারে বড় ধরনের ক্ষতির কারণ। কারণ বাজারে অনেক স্ক্রাবে থাকা এপ্রিকট বা কাঠবাদামের খোসার পার্টিকেল গুলো অনেক বড় ও শার্প হয়! এতে পাতলা সেনসিটিভ স্কিনে বিরূপ প্রভাব পড়তে পারে! তাই সবাই রেগ্যুলার ইউজ করতে পারবেন এমন এক ডেইলি স্ক্রাবের খোঁজ নিয়ে এলাম আজকের লেখায় ... স্ক্রাবটা হলো - লাইলাক ব্রাইটেনিং স্ক্রাব।

লাইলাক ব্রাইটেনিং ডেইলি স্ক্রাব

এটি একটি ব্রাইটেনিং ডেইলি স্ক্রাব যা-

  • ক্ষতিকর প্যারাবেন ফ্রি,
  • অ্যালকোহল ফ্রি,
  • হাইপোএলারজেনিক,
  • ১০০% ভেগান
  • ক্রুয়েল্টি ফ্রি ও
  • সারটিফায়েড হালাল।

ক্ষতিকারক আর্টিফিশিয়াল পার্টিকেলের বদলে আছে এতে ওয়ালনাট শেলের সূক্ষ rounded বা গোল ধরনের দানা এবং প্রয়োজনীয় ময়েশ্চারের জন্য আছে অ্যাভোক্যাডো অয়েল, আনার এর এক্সট্রাক্ট। এটি সব রকম ত্বকে এমনকি সেনসিটিভ স্কিনেও ব্যবহার করা যাবে!

ব্যবহার বিধি

ফেসওয়াশ দিয়ে মুখ ক্লিন করার পর হাতে নিয়ে অল্প পানিতে মিশিয়ে ভেজা ত্বকে ম্যাসাজ করতে হবে ৩-৪ মিনিট। এরপর শুধু পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। স্ক্রাব কিন্তু সবসময় ভেজা ত্বকেই ব্যবহার করতে হয়, এটা মনে রাখবেন।

মুখে লাইলাক ব্রাইটেনিং ফেসিয়াল ডেইলি স্ক্রাব - shajgoj.com

আমার পারসোনাল এক্সপেরিয়েন্স

আমি খুবই সেনসিটিভ স্কিনের অধিকারী হওয়াতে স্ক্রাব ব্যবহারে এক্সট্রা সচেতন থাকি। এর উপর আমার আবার একনে-প্রণ স্কিন!! তাই একটিভ একনে থাকলে উপযোগী রাইট স্ক্রাবটা চুজ করা নিয়ে আমাকে খুব সচেতন থাকতে হয়।

হার্শ স্ক্রাব ইউজ করলে একটিভ একনে ফেটে বা কেটে গিয়ে ইনফেকশন ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই স্ক্রাবে এই ভয়টা একদমই নেই। কারণ স্ক্রাব দানাগুলো এতটাই মিহি যে এতে স্কিন কেটে যাওয়ার বা একনে ফেটে যাওয়ার কোন সম্ভাবনা নেই।

চাইলে সপ্তাহে ৪-৫ দিন এমন কি দরকার হলে ডেইলি ইউজ করাও যাবে কারণ লাইলাক ব্রাইটেনিং স্ক্রাব এর পার্টিকেল খুবই ছোট। তাও সপ্তাহে ৪ দিন ব্যবহারই রিকমেন্ডেড।

প্রোডাক্টটি হাইপো এলারজেনিক অর্থাৎ এটাতে এলার্জিক রিয়েকশন হওয়ার সম্ভাবনা একেবারেই নেই!! আর এটি ক্ষতিকারক প্যারাবেন ফ্রি। বাজারে সূলভ মূল্যের প্যারাবেন ফ্রি কসমেটিক পাওয়া ৯৯% ইম্পসিবল। যা আছে হাই এন্ড ব্র্যান্ড তা সবার নাগালের বাইরে। তাই এটাও একটা কারণ স্ক্রাবটি কিনতে উৎসাহী হওয়ার।

স্ক্রাবটির যা ভাল লেগেছে

১) খুবই সূক্ষ একটু গোল ধরনের ওয়ালনাট শেলের দানা। আমার পাতলা সেনসিটিভ স্কিনে একেবারেই কোন ইরিটেশন হয় নি।

২) রেগ্যুলার ব্যবহারে উপরের ডেডসেলের লেয়ার সরিয়ে স্কিনকে উজ্জ্বল করে।

৩) হাইপো অ্যালার্জেনিক। অ্যালার্জিক রিয়েকশনের চান্স কম।

৪) প্যারাবেন ফ্রি। তাই ক্ষতিকারক প্রেজারভেটিভ বা ফিউচার বড় কোনও সাইড ইফেক্ট নিয়ে টেনশন নেই!

৫) ভেগান ও হালাল। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি মূলত। এমন কিছু ব্যবহার হয় নি যা হারাম হতে পারে। তাই ইসলাম ধর্মাবলম্বীরা যারা সারটিফায়েড হালাল কসমেটিক ইউজ করতে চান তারা বিনা দ্বিধায় ব্যবহার করতে পারেন।

৬) দাম খুবই রিজনেবল। সর্বসাধারণের নাগালের ভেতরে। সে তুলনায় ১২০ মিলি প্রোডাক্ট পাওয়া যায় যা ইজিলি হেসেখেলে ৪-৫ মাস ইউজ করা যাবে!

৭) সুন্দর টিউব প্যাকেজিং। ট্র্যাভেল ফ্রেন্ডলি ও ক্যাপটাও খুব শক্ত। হঠাৎ খুলে যাবে না।

৮) স্কিনকে একদমই ড্রাই করে না। যা এই শীতকালে খুবই দরকার। আমার স্কিন অয়েলি হলেও এর আগে যখনি স্ক্রাব করতাম স্কিন একটু টানতো।কিন্তু এই স্ক্রাবে এমন কিছু লক্ষ্য করি নি!

যা খারাপ লেগেছে 

আসলে তেমন কোন খারাপ দিক পাই নি লাইলাক ব্রাইটেনিং স্ক্রাবে। একটি স্ক্রাব থেকে যা যা প্রত্যাশা করা যায় সবগুলোই পূরণ করেছে। তবে এটি একটি মাইলড স্ক্রাব। যারা একটু রাফ স্ক্রাব পছন্দ করেন তাদের ভাল নাও লাগতে পারে। কিন্তু শীতে একটু বেশি স্ক্রাব করার দরকার পড়ে কারন স্কিনে ডেড সেল জমে নইলে খুব কালো দেখায় মুখটা...তাই সেই ক্ষেত্রে এমন কোনও মাইলড স্ক্রাব ইউজ করলে মুখটাও ব্রাইট থাকে স্কিনেও প্রবলেম হয় না!

প্রাপ্তিস্থান

অসম্ভব সুন্দর বেগুনী কালারের প্যাকেজিং এর এই স্ক্রাবটি শপ.সাজগোজ.কম এর ওয়েবসাইট এবং যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ারে অবস্থিত তাদের দু’টো শপে পাবেন। আমার জানামতে এখনও অন্য কোথাও প্যারাবেন ও অ্যালকোহল ফ্রি হালাল স্কিনকেয়ার পাওয়া যায় না। আমি অনেক খুঁজেছি আর এখনোও খুঁজছি। যদি অন্য কোনো অপশন পাই তবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার এ অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি!

আজ তাহলে এটুকুই!

 

ছবি- সাজগোজ

সম্পর্কিত লেখা

এক্সফলিয়েটর বা স্ক্রাব নিয়ে আপনার এই ৫টি ভ্রান্ত ধারণা নেই তো?
বিউটি টিপস

এক্সফলিয়েটর বা স্ক্রাব নিয়ে আপনার এই ৫টি ভ্রান্ত ধারণা নেই তো?

এক্সফলিয়েটর বা স্ক্রাব এই শব্দ দুটির সাথে পরিচিত আমরা কম বেশি সবাই। তবে স্কিন কেয়ার রুটিনে এর প্রয়োজনীয়তা অনেক হলেও এটি ব্যবহার করার আগে চিন্তায় পড়ে য...

হাত ও পায়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে ঘরেই বানিয়ে ফেলুন ৫টি স্ক্রাব
বিউটি টিপস

হাত ও পায়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে ঘরেই বানিয়ে ফেলুন ৫টি স্ক্রাব

আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ‘আপনি কি নিয়মিত ত্বকের যত্ন নিচ্ছেন?’ এ প্রশ্ন থেকে আপনি হয়ত ভাবতে পারেন আমি আপনাকে মুখের ত্বকের কথা বলেছি, তাই না? এটা হও...

ত্বকের অতিরিক্ত তেল কমাতে ৮টি ফেইস স্ক্রাব
ত্বকের যত্ন

ত্বকের অতিরিক্ত তেল কমাতে ৮টি ফেইস স্ক্রাব

তেলতেলে মুখ যাদের, তাদের তো ব্রণের সমস্যা হবেই হবে। এক্ষেত্রে কিন্তু এই লেখাটি আপনাকে সাহায্য করতে পারে। কারণ এই লেখায় ত্বকের অতিরিক্ত তেল কমাতে কিছু...

আরও পড়ুন

ব্রাউন সুগার স্ক্রাব |  চুলের যত্ন করে নিন ৩টি সল্যুশন জেনে!
চুলের যত্ন

ব্রাউন সুগার স্ক্রাব | চুলের যত্ন করে নিন ৩টি সল্যুশন জেনে!

চুলের যত্নে বিভিন্ন ব্যয়বহুল হেয়ার স্ক্রাব ব্যবহার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন কিন্তু আশাজনক ফলাফল পান নি এমন কি কখনো হয়েছে? যদি আপনার উত্তরটি হ্যাঁ...

অ্যান্টি সেলুলাইট স্ক্রাব | কুঁচকে যাওয়া ত্বক নমনীয় করার ৬টি উপায় জানেন?
ত্বকের যত্ন

অ্যান্টি সেলুলাইট স্ক্রাব | কুঁচকে যাওয়া ত্বক নমনীয় করার ৬টি উপায় জানেন?

সেলুলাইট হল শরীরের এক ধরনের পিন্ডময় চর্বি যা সাধারণত উরু, আপার আর্ম এবং বাটে দেখা যায়। আপনি হয়তো বিভিন্ন স্পা সেলুনে অ্যান্টি সেলুলাইট স্ক্রাব (Anti-c...

পায়ের যত্ন | নরম ও কোমল পায়ের জন্য ৫টি ফুট স্ক্রাব
ত্বকের যত্ন

পায়ের যত্ন | নরম ও কোমল পায়ের জন্য ৫টি ফুট স্ক্রাব

নিত্যদিনের এই ব্যস্ততম জীবনে নিজের প্রতি আলাদাভাবে খেয়াল রাখাটা যেন হয়েই ওঠে না। যদিও বা অল্পস্বল্প যত্নআত্তি করা হয় সেটাও বেশিরভাগ ফেইস কেয়ার। কতজনই...

৪৯৯ টাকারও কমে পুরো শীতের সম্পূর্ণ বডি কেয়ার!
ত্বকের যত্ন

৪৯৯ টাকারও কমে পুরো শীতের সম্পূর্ণ বডি কেয়ার!

গত কিছুদিন ধরে আমরা একটু মিড রেঞ্জ প্রোডাক্টের রিভিউ দিচ্ছিলাম। বিষয়টা যদিও ইচ্ছাকৃত নয়, কিন্তু আমাদের পাঠকদের চোখ এড়ায়নি সেটা। অনেকেই আমাদের ইনবক্সে...

শীতকাল উপযোগী ঘরোয়া স্ক্রাব | ধরনভেদে করে নিন ত্বকের যত্ন!
কম্বিনেশন স্কিন

শীতকাল উপযোগী ঘরোয়া স্ক্রাব | ধরনভেদে করে নিন ত্বকের যত্ন!

শীতের রুক্ষতা সবসময় প্রভাব ফেলে আমাদের স্কিনে। স্কিন টাইপ যেমনই হোক না কেন, শীতে তা হয়ে যায় রুক্ষ, শুষ্ক, প্রাণহীন। তাই শীতকালে আমাদের স্কিনের জন্যে য...

শীতে ড্রাই স্কিনের সমস্যা | দূর করুন লাইলাক ব্রাইটেনিং ফেইসওয়াশে
ত্বক

শীতে ড্রাই স্কিনের সমস্যা | দূর করুন লাইলাক ব্রাইটেনিং ফেইসওয়াশে

বাজারে ড্রাই স্কিনের জন্য প্রোডাক্টতো এমনিতেই কম। তার উপর চলে এসেছে শীতকাল। শুষ্ক ত্বকের অধিকারিণীদের জন্য শীতকালের মতো বালাই আর নেই। যাই করা হোক না ক...

…