ব্রাউন সুগার স্ক্রাব | চুলের যত্ন করে নিন ৩টি সল্যুশন জেনে!

নাইমা আক্তার · Feb 03, 2019 · 1 min read

ব্রাউন সুগার স্ক্রাব |  চুলের যত্ন করে নিন ৩টি সল্যুশন জেনে!

চুলের যত্নে বিভিন্ন ব্যয়বহুল হেয়ার স্ক্রাব ব্যবহার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন কিন্তু আশাজনক ফলাফল পান নি এমন কি কখনো হয়েছে? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনার জন্য আজকের এই লেখাটি! আপনার তাহলে এবার ব্রাউন সুগার স্ক্রাব (Brown sugar scrub) ব্যবহার করে দেখা উচিত! এটি শুধু আপনার চুলের উন্নতি সাধনই করবে না, তার পাশাপাশি চুলের বিভিন্ন সমস্যাও সমাধান করবে কারণ এটি খুব শক্তিশালী। এই পোস্টে ৩টি ব্রাউন সুগার বা বাদামি চিনির স্ক্রাবের বিভিন্ন গুণাগুণ, প্রস্তুত প্রণালী এবং কিভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে চলুন আর দেরি না করে চুলের যত্নে ব্রাউন সুগার স্ক্রাব ও এর প্রয়োজনীয়তা দেখে নেয়া যাক!

চুলের যত্নে ব্রাউন সুগার স্ক্রাব

১. ওটস এবং ব্রাউন সুগার

ব্রাউন সুগার এবং ওটসের এই স্ক্রাবটি মাথার স্ক্যাল্পকে এক্সফলিয়েট করে ভেতর থেকে ময়লা পরিষ্কার করে ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গোড়া আরো মজবুত করে। এটি চুলের বৃদ্ধি বাড়াতে সহায়তা করে।

উপকরণ-
  • ব্রাউন সুগার- ২ চা চামচ
  • ওটমিল গুঁড়ো- ২ চা চামচ
  • একটি ছোট  বাটি
  • হেয়ার কন্ডিশনার- ২ চা চামচ
  • অলিভ অয়েল- ১৫ ড্রপ
  • হেয়ার কন্ডিশনার
পদ্ধতি-

১) প্রথমে একটি বাটিতে ব্রাউন সুগার এবং ওটস পাউডার মিশ্রিত করুন।

২) এবার এই মিশ্রণে আপনার প্রিয় হেয়ার কন্ডিশনার মিশিয়ে নিন।

৩) এবার হাত দিয়ে উপাদানগুলো ভালোভাবে মিশ্রিত  করুন।

৪) তারপর এতে যোগ করুন অলিভ অয়েল।

চুলের যত্নে ওটস এবং ব্রাউন সুগার - shajgoj.com

ব্যবহার-

তৈরি হয়ে গেলো বাদামী চিনির স্ক্রাব। এবার গোসলের আগে কিছু সময় স্ক্রাবটি আপনার স্ক্যাল্পে ম্যাসাজ করুন তারপর নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন।

২. জোজবা অয়েল এবং ব্রাউন সুগার

জোজবা অয়েল এবং ব্রাউন সুগার স্ক্রাব চুলের খুসকি দূর করে, চুল পড়া কমায় এবং চুলের ময়েশ্চারাইজার ধরে রেখে চুলের সৌন্দর্য বাড়িয়ে তুলে বহুগুণ। এটি সূর্যের  ক্ষতিকারক রশ্মি থেকে চুল রক্ষা করে।

উপকরণ-

  • ব্রাউন সুগার- ২ চামচ
  • তাজা লেবুর রস - ২ চামচ
  • ২ চামচ জোজবা অয়েল
  • সি সল্ট - ১ চামচ

পদ্ধতি-

১) একসঙ্গে ব্রাউন সুগার এবং সি সল্ট একটি বাটিতে মিশিয়ে নিন।

২) এবার এতে জোজবা অয়েল এবং তাজা লেবুর রস যোগ করুন।

৩) একটি চামচ ব্যবহার করে ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নিন।

চুলের যত্নে জোজবা অয়েল এবং ব্রাউন সুগার - shajgoj.com

ব্যবহার-

ব্যস, জোজবা অয়েল এবং ব্রাউন সুগার স্ক্রাব এখন প্রস্তুত। স্ক্রাব তৈরি হয়ে গেলে মাথার ত্বকে কিছুক্ষণ ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।

৩. বেকিং সোডা এবং ব্রাউন সুগার স্ক্রাব

এই মিশ্রণ এক মাসে একবার ব্যবহার করা যেতে পারে। এই স্ক্রাবটি অবাঞ্ছিত ব্যাকটেরিয়া এবং খুসকি দূর করে স্ক্যাল্পকে সুরক্ষিত রাখে। এই স্ক্রাবটিতে যে অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য রয়েছে তা বিভিন্ন ক্ষতি থেকে আপনার চুলকে রক্ষা করবে।

উপকরণ-

  • ব্রাউন সুগার - ১ চা চামচ
  • শ্যাম্পু - ১ টেবিল চামচ
  • টি ট্রি অয়েল - ৩ ড্রপ
  • বেকিং সোডা - ১ চা চামচ

পদ্ধতি-

একটি বাটিতে উপরে উল্লিখিত সব উপাদান মিশ্রিত করুন।

ব্যবহার-

এবার প্রায় ৫ মিনিট যাবৎ স্ক্রাবটি মাথার ত্বকে আস্তে আস্তে ম্যাসেজ করতে থাকুন। ম্যাসাজের ফলে ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। তাই একটু ধৈর্য নিয়ে কিছু সময় ম্যাসাজ করুন। হালকা গরম পানি ব্যবহার করে চুল ধুয়ে ফেলুন।

নোট: আপনার চুল যদি কালার করা থাকে তবে এই স্ক্রাবটি আপনার জন্য নয়। আপনি উপরে উল্লিখিত ১ ও ২ নং স্ক্রাব ব্যবহার করতে পারেন।

ব্রাউন সুগারের কিছু সোন্দর্য উপকারিতা 

১. বিউটি স্ক্রাব

ত্বকের যত্নে ব্রাউন সুগার স্ক্রাব - shajgoj.com

ব্রাউন সুগার অনেক ক্ষেত্রেই বিউটি স্ক্রাব হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। বিশেষজ্ঞদের মতে এটি একটি প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসাবে কাজ করে। এটি মুখ, গলা, ঘাড়, মাথার স্ক্যাল্প... সবকিছুর জন্যই খুব উপকারী একটি স্ক্রাব। এটি স্কিনের পিএইচ-এর ভারসাম্য ঠিক রাখে। আপনি ব্রাউন সুগার স্ক্রাব ব্যবহার করে যদি হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলেন তাহলে আপনার ত্বক হবে নরম,  মসৃণ এবং উজ্জ্বল।

২. স্কিনে হেলদি লুক এনে দেয়

ব্রাউন সুগার ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি ত্বকের রিফ্রেশমেন্ট বাড়িয়ে তোলে এবং ত্বকে এক প্রকার হেলদি লুক নিয়ে আসে। এতে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড, যা সব ধরনের ত্বকের সৌন্দর্য বাড়ানোর জন্য একটি আবশ্যকীয় উপাদান। এটি শরীর থেকে বিষাক্ত টক্সিন নির্মূল করতে সাহায্য করে এবং স্কিনকে ময়েশ্চারাইজ করে কার্যকরভাবে।

 

৩. একনের বিরুদ্ধে ফাইট করে

ব্রাউন সুগার ব্রণ, পিম্পলস এবং অন্যান্য বিভিন্ন ত্বকের সমস্যাগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এটি ত্বকের ভঙ্গুরতা থেকে রক্ষা করে এবং আপনার ত্বক সুস্থ এবং স্পন্দনশীল করে তোলে।

তাহলে এবার নিজেই দেখে নিন এই ব্রাউন সুগার আপনার কতটা উপকার করে থাকে। তাই আর দেরি না করে কিছুটা সময় বের করে আজই এর স্ক্রাব বানিয়ে নিন। স্ক্রাব বানানোর জন্য ব্রাউন সুগারের সাথে দুধ ও মধু যোগ করতে পারেন অথবা শুধু লেবুও ব্যবহার করতে পারেন। তাই সুন্দর ত্বক ও চুলের যত্নে ব্রাউন সুগার আপনার বিউটি রুটিনে যোগ করুন আজই। তবে হ্যাঁ, বেকিং সোডায় যদি আপনার অ্যালার্জির প্রবলেম থাকে, তবে আপনি চাইলেই তা এড়িয়ে চলতে পারেন।

আপনি যদি চুল ও ত্বকের যত্নে অথেন্টিক প্রোডাক্ট খুঁজে থাকেন, তবে সাজগোজ হতে পারে আপনার নির্ভরতার জায়গা। সাজগোজের দুটি ফিজিক্যাল শপ রয়েছে যার এক্সটি সীমান্ত স্কয়ার ও অপরটি যমুনা ফিউচার পার্কে। আর অনলাইনে কিনতে চাইলে আপনার প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন শপ.সাজগোজ.কম থেকে।

ছবি- সংগৃহীত: ফ্যাবহাউ.কম, সাটারস্টক

Products in this article

সম্পর্কিত লেখা

হাত ও পায়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে ঘরেই বানিয়ে ফেলুন ৫টি স্ক্রাব
বিউটি টিপস

হাত ও পায়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে ঘরেই বানিয়ে ফেলুন ৫টি স্ক্রাব

আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ‘আপনি কি নিয়মিত ত্বকের যত্ন নিচ্ছেন?’ এ প্রশ্ন থেকে আপনি হয়ত ভাবতে পারেন আমি আপনাকে মুখের ত্বকের কথা বলেছি, তাই না? এটা হও...

বডির স্কিন নিষ্প্রাণ দেখাচ্ছে? ৪টি DIY বডি স্ক্রাব দিয়ে হবে কুইক ফিক্স সল্যুশন!
বিউটি টিপস

বডির স্কিন নিষ্প্রাণ দেখাচ্ছে? ৪টি DIY বডি স্ক্রাব দিয়ে হবে কুইক ফিক্স সল্যুশন!

স্ক্রাবিং বা এক্সফোলিয়েশন এই শব্দগুলো এখন আমাদের কাছে বেশ পরিচিত। বহু বছর আগে থেকেই নারীদের শরীরের সৌন্দর্য ধরে রাখার জন্য তারা বিভিন্ন রকমের ঘরোয়া বড...

রুক্ষ-শুষ্ক পায়ের কোমলতা ফিরিয়ে আনতে DIY ফুট স্ক্রাব
ত্বকের যত্ন

রুক্ষ-শুষ্ক পায়ের কোমলতা ফিরিয়ে আনতে DIY ফুট স্ক্রাব

"নিজের পায়ে দাঁড়ানো" এই কথাটা দিয়ে আত্মবিশ্বাসী হওয়া বোঝায়, আমরা সবাই জানি। আর আত্মবিশ্বাসী হতে হলে মানসিকভাবে শক্তি সঞ্চয় করার পাশাপাশি বাহ্যিকভাবেও...

ত্বকের অতিরিক্ত তেল কমাতে ৮টি ফেইস স্ক্রাব
ত্বকের যত্ন

ত্বকের অতিরিক্ত তেল কমাতে ৮টি ফেইস স্ক্রাব

তেলতেলে মুখ যাদের, তাদের তো ব্রণের সমস্যা হবেই হবে। এক্ষেত্রে কিন্তু এই লেখাটি আপনাকে সাহায্য করতে পারে। কারণ এই লেখায় ত্বকের অতিরিক্ত তেল কমাতে কিছু...

আরও পড়ুন

এক্সফলিয়েটর বা স্ক্রাব নিয়ে আপনার এই ৫টি ভ্রান্ত ধারণা নেই তো?
বিউটি টিপস

এক্সফলিয়েটর বা স্ক্রাব নিয়ে আপনার এই ৫টি ভ্রান্ত ধারণা নেই তো?

এক্সফলিয়েটর বা স্ক্রাব এই শব্দ দুটির সাথে পরিচিত আমরা কম বেশি সবাই। তবে স্কিন কেয়ার রুটিনে এর প্রয়োজনীয়তা অনেক হলেও এটি ব্যবহার করার আগে চিন্তায় পড়ে য...

পায়ের যত্ন | নরম ও কোমল পায়ের জন্য ৫টি ফুট স্ক্রাব
ত্বকের যত্ন

পায়ের যত্ন | নরম ও কোমল পায়ের জন্য ৫টি ফুট স্ক্রাব

নিত্যদিনের এই ব্যস্ততম জীবনে নিজের প্রতি আলাদাভাবে খেয়াল রাখাটা যেন হয়েই ওঠে না। যদিও বা অল্পস্বল্প যত্নআত্তি করা হয় সেটাও বেশিরভাগ ফেইস কেয়ার। কতজনই...

শীতের দিনে শুষ্ক ঠোঁটে লিপস্টিক দেয়ার পূর্ববর্তী যত্ন কেমন হবে?
বিউটি টিপস

শীতের দিনে শুষ্ক ঠোঁটে লিপস্টিক দেয়ার পূর্ববর্তী যত্ন কেমন হবে?

আজকাল ম্যাট লিপস্টিকের যুগ। সকাল থেকে রাত পর্যন্ত ম্যাট লিপস্টিক ঠোঁটে থাকার কারণে এমনিতেই ঠোঁট বেশ ড্রাই হয়ে যায়। আর এখনতো শীত চলে এসেছে। সকাল বেলাতে...

স্কিনফুড ব্ল্যাক সুগার পারফেক্ট ক্লেঞ্জিং অয়েল
ত্বক

স্কিনফুড ব্ল্যাক সুগার পারফেক্ট ক্লেঞ্জিং অয়েল

“আপু আমি তো কোন মেকাপ-ই ব্যবহার করি না, শুধু ময়েশ্চারাইজার, সানস্ক্রিন, পাউডার আর লিপবাম! তবুও স্কিনে দেখেন কেমন গুটি গুটি দানা বের হচ্ছে, ব্রণ হচ্ছে।...

কালচে প্রাণহীন ত্বক? সমাধান আছে লাইলাক ব্রাইটেনিং স্ক্রাবে!
ত্বক

কালচে প্রাণহীন ত্বক? সমাধান আছে লাইলাক ব্রাইটেনিং স্ক্রাবে!

খেয়াল করেছি প্রতিদিনকার ধুলাবালি আর ত্বকের উপরে জমতে থাকা ডেডসেলের লেয়ার আমার স্কিনকে ধীরে ধীরে করে তোলে রুক্ষ, ডাল আর লাইফলেস! এমনটা কি আপনার সাথেও হ...

…