স্কিনফুড ব্ল্যাক সুগার পারফেক্ট ক্লেঞ্জিং অয়েল

Farhana Preeti · Sep 12, 2017 · 1 min read

স্কিনফুড ব্ল্যাক সুগার পারফেক্ট ক্লেঞ্জিং অয়েল

“আপু আমি তো কোন মেকাপ-ই ব্যবহার করি না, শুধু ময়েশ্চারাইজার, সানস্ক্রিন, পাউডার আর লিপবাম! তবুও স্কিনে দেখেন কেমন গুটি গুটি দানা বের হচ্ছে, ব্রণ হচ্ছে। কেন এমন হচ্ছে?”

কারণ আপনি স্কিনটাকে সঠিকভাবে পরিষ্কার করতে পারছেন না। আপনি শুধু ফেইসওয়াশ দিয়ে মুখ ধুচ্ছেন, কিন্তু প্রপার ক্লেঞ্জিং যেটাকে বলে সেটা করছেন না। আপনি কোন মেকাপ সামগ্রী ব্যবহার করেন, বা নাই করেন, প্রতিদিন আপনার স্কিনে যে ধুলোবালি লাগে, আপনি যে ময়েশ্চারাইজার, সানস্ক্রিন টা ব্যবহার করছেন সেটার রেসিডিউ কিন্তু স্কিনে থেকেই যাচ্ছে। ফলে আপনার রোমকূপগুলো ক্লগড হচ্ছে, আর ফলাফলস্বরূপ ব্রণ বের হচ্ছে।

[picture]

আজকে যে প্রোডাক্ট টার রিভিউ লিখতে বসেছি সেটা আমি অনেকদিন ধরে ব্যবহার করছি। আমি যেহেতু প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করি, সেটা ভালোভাবে স্কিন থেকে তোলার জন্য এই জিনিসটার বিকল্প আমি অন্ততপক্ষে এ পর্যন্ত পাইনি। স্কিনফুড ব্র্যান্ডের নাম তো এখন সবাই নিশ্চয়ই মোটামুটি শুনেছেন। ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত এই স্কিনকেয়ার ব্র্যান্ডটি পাওয়ারফুল ফুড ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি স্কিনকেয়ার সলিউশনস বের করার জন্য বিখ্যাত। কোরিয়ান বিউটি প্রোডাক্টস এর জগতে খুব বিখ্যাত এই ব্র্যান্ডটির প্রোডাক্ট গুলো এখন আমাদের দেশেও পাওয়া যাচ্ছে। এই ব্র্যান্ডেরই awesome একটি প্রোডাক্ট হলো ব্ল্যাক সুগার পারফেক্ট ক্লেঞ্জিং অয়েল।

সুগার যে খুব ভালো একটা এক্সফোলিয়েটর সেটা তো আমরা সবাই কমবেশি জানিই। স্কিনফুডের এই ব্ল্যাক সুগার ক্লেঞ্জিং অয়েলের ব্ল্যাক সুগার ব্রাজিলের সবচেয়ে লিডিং প্রডিউসারের কাছ থেকে আমদানী করে এই অয়েলটা তৈরি করা হয়। এই ব্ল্যাক সুগার একেবারেই আনরিফাইন্ড, ভিটামিনস আর মিনারেলস সমৃদ্ধ। ব্ল্যাক সুগার ন্যাচারাল হিউমিকট্যান্ট, তার অর্থ হচ্ছে আপনি যখন আপনার স্কিনকে এই অয়েলটা দিয়ে পরিষ্কার করছেন, এক্সফোলিয়েট করছেন, তখন এর ব্ল্যাক সুগার কন্টেন্ট আপনার স্কিনের ন্যাচারাল ময়েশ্চার লেভেলকে ধরে রাখতে সহায়তা করবে। যেটা অ্যান্টি এইজিং এর ক্ষত্রেও কার্যকরী ভূমিকা রাখে। আর এতে থাকা বোটানিক এসেনশিয়াল অয়েলগুলো আপনার স্কিনকে ডিপলি পরিষ্কার করে রিজুভিনেট করতে সাহায্য করে।

প্যাকেজিং

গাঢ় খয়েরী রঙের প্লাস্টিকের বোতলে ২০০ এম এল এর প্যাকেজিং এ আসে বোতলটি। অয়েলটা বের করার জন্য উপরে কালো রঙের পাম্প দেয়া যাচ্ছে, ফলে প্রোডাক্ট ওয়েইস্টেজের সম্ভাবনা কম। আপনার যতটুকু অয়েল লাগবে ঠিক ততটুকুই পাম্পের সাহায্যে বের করে নিবেন।

কনসিস্টেন্সি এবং কীভাবে ব্যবহার করবেন

বেশ ঘন এই অয়েলটি পাম্পের সাহায্যে যতটুকু দরকার ততটুকু বের করে নিয়ে আপনার পুরো মুখ এবং গলায় ভালোভাবে এক্সফোলিয়েট করে নিন। দুই-তিন মিনিট আস্তে আস্তে সার্কুলার মোশনে ম্যাসাজ করে তারপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। তারপর আপনার রেগুলার ফেইসওয়াশ ব্যবহার করে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিন।

প্রোডাক্টির যে যে দিকগুলো ভালো লেগেছে

(১) এর প্যাকেজিং, পাম্পের সাহায্যে প্রোডাক্ট বের করা যায় বলে প্রোডাক্ট ওয়েইস্টেজ একেবারেই হয় না।

(২) ব্ল্যাক সুগার এবং রিফাইন্ড রাইস ওয়াইন দ্বারা প্রস্তুতকৃত বলে স্কিন ফ্রেন্ডলি। এবং খুব ভালোভাবে স্কিনকে এক্সফোলিয়েট করে স্কিন থেকে সবরকম মেকাপ এবং অন্যান্য স্কিনকেয়ার প্রোডাক্টসের রেসিডিউ তুলে দিতে সক্ষম।

(৩) এতে অনেক ধরণের এসেনশিয়াল অয়েল আছে যেগুলোর বেনেফিট আমি একসাথে পাচ্ছি। এতে আছে জোজোবা অয়েল, অলিভ অয়েল, ইভনিং প্রিমরোজ অয়েল, ম্যাকাডেমিয়া টার্নিফোলিয়া সীড অয়েল, লেমন, অ্যাপল, পাপায়া, আর অরেঞ্জ ফ্রুট এক্সট্রাক্ট।

(৪) এটা প্রতিদিন ব্যবহার করি বলে আমাকে আলাদা করে কোন স্ক্রাব বা এক্সফোলিয়েটর ব্যবহার করতে হচ্ছে না। এতে থাকা ব্ল্যাক সুগার স্কিনের ডেডসেলস দূর করে স্কিনকে ব্রাইটেন করে তোলে।

(৫) এটা সবধরণের স্কিনে ব্যবহার করা যায়।

(৬) যেহেতু এটা একটা অয়েল বেইজড ক্লেঞ্জার, স্কিনে ভীষণ জেন্টেল। এবং এটি অ্যান্টি এইজিং এ ও কার্যকরী ভূমিকা রাখে।

(৭) আমি একটা বোতল মাস তিনেক আগে কিনেছিলাম, এখন প্রায় এক চতুর্থাংশ বাকি আছে। একটা বোতল কিনলে বেশ অনেকদিনই ব্যবহার করা যায়।

মূল্য এবং রেটিং

আমি ব্যক্তিগতভাবে একে রেটিং দিবো ৯/১০।

বাংলাদেশে খুব কম জায়গাতেই এটা পাওয়া যায়। আমি কিনেছিলাম যমুনা ফিউচার পার্কের শপ.সাজগোজ.কম থেকে। দাম নিয়েছিল ১,৩৫০ টাকা।

যারা স্কিনে ডেইলি ব্যাসিসে সানস্ক্রিন এবং মেকাপ ব্যবহার করেন, তাদের জন্য এই ক্লেঞ্জিং অয়েলটা নিঃসন্দেহে খুব ভালো একটা প্রোডাক্ট। আমার এখনকার বোতলটা শেষ হলে আমি আবার কিনবো, that is for sure!

লিখেছেন – ফারিন নাওয়াজ

সম্পর্কিত লেখা

ব্রাউন সুগার স্ক্রাব |  চুলের যত্ন করে নিন ৩টি সল্যুশন জেনে!
চুলের যত্ন

ব্রাউন সুগার স্ক্রাব | চুলের যত্ন করে নিন ৩টি সল্যুশন জেনে!

চুলের যত্নে বিভিন্ন ব্যয়বহুল হেয়ার স্ক্রাব ব্যবহার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন কিন্তু আশাজনক ফলাফল পান নি এমন কি কখনো হয়েছে? যদি আপনার উত্তরটি হ্যাঁ...

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া
মেকআপ

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া

আচ্ছা মেকাপ এক্সপার্টদের ভিডিও দেখে দেখেই তো মেকাপের হাতে খড়ি আমাদের! তাদের দেখানো পথ অনুসরণ করেই তো মেকাপে পটু হয়ে ওঠা। কিন্তু এই মেকাপ এক্সপার্ট বা...

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!
ত্বক

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!

খুব কম নারীরাই জানেন যে শুধু মেকাপ করলেই নয়, রোজ সানস্ক্রিন ইউজ করলে প্রতিবার বাইরে থেকে ফিরে এসে মেকাপ রিমুভার/ ক্লিঞ্জিং অয়েল দিয়ে সানস্ক্রিন রিমুভ...

ব্ল্যাক হেডস থেকে মুক্তি ও মুখের লাবণ্য ধরে রাখতে ১২টি টিপস!
ত্বকের যত্ন

ব্ল্যাক হেডস থেকে মুক্তি ও মুখের লাবণ্য ধরে রাখতে ১২টি টিপস!

ব্ল্যাক হেডস এক ধরনের ব্রণ যার ওপর কোন পর্দা থাকে না। যা বাতাসের সাথে অক্সিডায়েস হয়ে কালো বর্ণ ধারণ করে। বাস্তবিক পরিষ্কার ত্বক সবার স্বপ্ন। কিন্তু...

আরও পড়ুন

শিমারিং ব্ল্যাক অ্যারাবিক স্মোকি আই
চোখের সাজ

শিমারিং ব্ল্যাক অ্যারাবিক স্মোকি আই

চকচকে ব্ল্যাক শেডের চোখের মেকাপ যেকোনও পার্টিতে, যেকোনও ড্রেসেই আপনাকে একটা গ্লামারাস লুক এনে দিবে। সাধারণত ব্ল্যাক স্মোকি আইস রাতের পার্টির মেকাপের জ...

স্কিন ক্যাফে জোজোবা অয়েল | কোমল ত্বক ও চুলের ১টি-ই সল্যুশন!
চুল

স্কিন ক্যাফে জোজোবা অয়েল | কোমল ত্বক ও চুলের ১টি-ই সল্যুশন!

আমার গত মাসে একটা বিয়ের দাওয়াত ছিল, বাসায় ফিরে আমি জাস্ট দুই মিনিটে আমি আমার পুরো মুখের ভারী বেইজ মেকআপ, ওয়াটারপ্রুফ আই মেকআপ, লিকুইড লিপস্টিক এবং মেক...

হাত ও পায়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে ঘরেই বানিয়ে ফেলুন ৫টি স্ক্রাব
বিউটি টিপস

হাত ও পায়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে ঘরেই বানিয়ে ফেলুন ৫টি স্ক্রাব

আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ‘আপনি কি নিয়মিত ত্বকের যত্ন নিচ্ছেন?’ এ প্রশ্ন থেকে আপনি হয়ত ভাবতে পারেন আমি আপনাকে মুখের ত্বকের কথা বলেছি, তাই না? এটা হও...

বডির স্কিন নিষ্প্রাণ দেখাচ্ছে? ৪টি DIY বডি স্ক্রাব দিয়ে হবে কুইক ফিক্স সল্যুশন!
বিউটি টিপস

বডির স্কিন নিষ্প্রাণ দেখাচ্ছে? ৪টি DIY বডি স্ক্রাব দিয়ে হবে কুইক ফিক্স সল্যুশন!

স্ক্রাবিং বা এক্সফোলিয়েশন এই শব্দগুলো এখন আমাদের কাছে বেশ পরিচিত। বহু বছর আগে থেকেই নারীদের শরীরের সৌন্দর্য ধরে রাখার জন্য তারা বিভিন্ন রকমের ঘরোয়া বড...

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!
চুল

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!

অনেক দিন হয়ে গেল সাজগোজে এফরডেবল কোন কসমেটিকের রিভিউ লেখা হচ্ছে না। তার জন্য খুবই দুঃখিত! বেশ কিছু পার্সোনাল কারণে নতুন কোন প্রোডাক্ট ট্রাই করা বা রিভ...

রিংকেলস প্রিভেন্ট করতে অ্যাসেনশিয়াল অয়েল কীভাবে কাজ করে?
এজিং

রিংকেলস প্রিভেন্ট করতে অ্যাসেনশিয়াল অয়েল কীভাবে কাজ করে?

স্কিন ও হেয়ার কেয়ার রুটিনে অ্যাসেনশিয়াল অয়েলের নাম বেশ পরিচিত। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, ত্বকের কালো দাগ দূর করা, চুল পড়া রোধ করার মতো নানা কাজে এই অয়ে...

…