ব্ল্যাক হেডস থেকে মুক্তি ও মুখের লাবণ্য ধরে রাখতে ১২টি টিপস!

রোজেন · May 31, 2013 · 1 min read

ব্ল্যাক হেডস থেকে মুক্তি ও মুখের লাবণ্য ধরে রাখতে ১২টি টিপস!
ব্ল্যাক হেডস এক ধরনের ব্রণ যার ওপর কোন পর্দা থাকে না। যা বাতাসের সাথে অক্সিডায়েস হয়ে কালো বর্ণ ধারণ করে। বাস্তবিক পরিষ্কার ত্বক সবার স্বপ্ন। কিন্তু ব্ল্যাক হেডসের কারণে যখন পুরো মুখের লাবণ্য হারিয়ে যায় তখন সেই স্বপ্নও কোথায় যেন হারিয়ে যায়। আপনার স্বপ্নের ত্বক ফিরে পাবার জন্য এবং ব্ল্যাক হেডস থেকে মুক্তি ও মুখের লাবণ্য ধরে রাখতে আজ কিছু টিপস দিচ্ছি...

ব্ল্যাক হেডস থেকে মুক্তি ও মুখের লাবণ্য ধরে রাখতে কিছু টিপস

১) প্রতিদিন অন্তত দুই বার মুখ পরিষ্কার করতে হবে। এতে ত্বকের ময়লা দূর হয়। যে তেল  পরিষ্কার লোমকূপের মুখ বন্ধ করে আছে, তা সরে যায়। ২) মটর ডাল বাটা, সয়াবিন গুঁড়ো অথবা চালের গুঁড়োর সাথে পানি মিশিয়ে নিন। একটু ম্যাসাজ করে  ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল থাকবে, ব্ল্যাক হেডস থেকে মুক্তি লাভ হবে। ব্ল্যাক হেডস থেকে মুক্তি পেতে চিনির স্ক্রাবার - shajgoj.com ৩) সপ্তাহে একবার ভালো করে স্ক্রাবার দিয়ে মুখ স্ক্রাব করতে হবে। ঘরোয়া উপায়ে ফেইসসওয়াশ-এর সাথে চিনি মিশিয়ে ব্যবহার করলে স্ক্রাবারের মতো উপকার পাওয়া যায়। ৪) অতিরিক্ত  মেকআপ ব্যবহার থেকে বিরত থাকতে হবে। আর ব্যবহার করলেও তা ভালো ভাবে পরিষ্কার করতে হবে। তা না হলে লোমকূপ বন্ধ হয়ে ব্ল্যাক হেডস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ৫) শরীর আর মুখের জন্য আলাদা তোয়ালে ব্যবহার করতে হবে। ৬) তৈলাক্ত খাবার পরিহার করতে হবে। ৭) তরমুজের রস আর লেবুর রস ত্বক কে ঠান্ডা করার পাশাপাশি ত্বক কে নরম করে। অন্যদিকে লেবু প্রাকৃতিক পরিষ্কারক।অতিরিক্ত তৈলাক্ত ত্বকে প্রতিদিন সকালে এটা লাগান।কারন তৈলাক্ত ত্বকে ব্ল্যাক হেডস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ৮) “বেকিং সোডা এবং পানি” বা “লেবুর রস এবং চিনি” অথবা “লবন এবং টক দই” একসাথে মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগালে উপকার পাওয়া যায়। ব্ল্যাক হেডস থেকে মুক্তিতে ডিমের সাদা অংশ ব্যবহারে আলাদা করা হয়েছে - shajgoj.com ৯) ডিমের সাদা অংশ ফেটিয়ে ব্ল্যাক হেডস-এ ওপরে ১৫ মিনিট লাগিয়ে রাখলে ব্ল্যাক হেডস থেকে মুক্তি পাওয়া যায়। ১০) মুখে গরম ভাপ নেয়া যেতে পারে। একটা গামলায় ধোঁয়া ওঠা গরম পানি নিয়ে তার ওপর মুখ রাখতে হবে। খেয়াল রাখতে হবে গামলা থেকে  মুখের দূরত্ব কমপক্ষে যেন এক হাত থাকে। গরম ভাপ ব্ল্যাক হেডস-এর মুখ খুলতে সাহায্য করে আর খুব সহজে ব্ল্যাক হেডস পরিষ্কার করা যায়। ১১) টুথব্রাশে কিছু টুথপেস্ট আর পানি নিয়ে ব্ল্যাক হেডস আক্রান্ত জায়গায় হালকা ভাবে ব্রাশ করতে হবে। খেয়াল রাখতে হবে চোখে যেন না লাগে। ব্ল্যাক হেডস থেকে মুক্তিতে লেবুর রস ও চিনির মিশ্রণ - shajgoj.com ১২) ১ টেবিল চামচ লেবুর রস, ১ চিমটি বরিক পাউডার, ১ চিমটি চিনি ভালো ভাবে মিশিয়ে মিশ্রণ কিছু দিন এইভাবেই রেখে দিতে হবে। তারপর আক্রান্ত জায়গায় লাগাতে হবে। পার্থক্যটি নিজেই অনুভব করবেন। এ তো জানলেন ব্ল্যাক হেডস থেকে মুক্তি পেতে কিছু ঘরোয়া উপাদান এর ব্যবহার নিয়ে। এবার দেখেন নিন ব্ল্যাক হেডস থেকে মুক্তি পেতে কিছু শপ সাজগোজ এর কিছু অসাধারণ প্রডাক্টস! তাহলে! ব্ল্যাকহেডস নিয়ে আর কিসের চিন্তা? থাকুন সব সময় ন্যাচারালি সুন্দর! বিঃদ্রঃ বেকিং সোডা, লবন, টুথপেস্ট, রসুন ও আদা অনেকের ত্বকে পার্শ্ব প্রতিক্রিয়া করে থাকে। তাই যাদের ত্বক এই ঘরোয়া উপাদানগুলো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে তারা এগুলো ত্বকের উপর প্রয়োগ না করাই উত্তম।

ছবিঃ সংগৃহীত - সাজগোজ.কম

সম্পর্কিত লেখা

হোয়াইট হেডস দূর করার উপায়
ত্বকের যত্ন

হোয়াইট হেডস দূর করার উপায়

ব্ল্যাক হেডস নিয়ে আমরা নানা জায়গায় নানা ধরনের আলোচনা ও এই সমস্যার সমাধান নিয়ে অনেক আর্টিকেল দেখে থাকি। কিন্তু হোয়াইট হেডস নামক যে আরও একটি যন্ত্রণাদায়...

হোয়াইট হেডস মুক্ত ত্বক পেতে ৭টি উপায়!
ত্বকের যত্ন

হোয়াইট হেডস মুক্ত ত্বক পেতে ৭টি উপায়!

আমাদের সবার ত্বকের ধরণ ভিন্ন। তাই আমাদের ত্বকের সমস্যার ধরণও অনেক সময় ভিন্ন। কিন্তু আমাদের ত্বকের জন্য একটি কমন সমস্যা হোয়াইট হেডস। তাই হোয়াইট হেডস থে...

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!
কম্বিনেশন স্কিন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!

“আলু”-এর নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে স্ক্রিপি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস! বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় আলু থাকে সবার প্রথমে। কিন্তু...

হোয়াইট হেডস থেকে মুক্তি পেতে ১৪টি টিপস
ত্বকের যত্ন

হোয়াইট হেডস থেকে মুক্তি পেতে ১৪টি টিপস

আমরা সব সময় ব্ল্যাকহেডস জনিত সমস্যা নিয়ে আলোচনা করে থাকি। কিন্তু আমাদের মাঝে এমন অনেকেই আছি যারা হোয়াইট হেডসের সমস্যায় জর্জরিত। হোয়াইট হেডস হল এক ধরনে...

আরও পড়ুন

ব্ল্যাক হেডস কি নিমিষেই দূর করা সম্ভব?
রিভিউ

ব্ল্যাক হেডস কি নিমিষেই দূর করা সম্ভব?

ব্ল্যাক হেডস এর সমস্যা হয়না এমন আবার কেউ আছে নাকি? ব্ল্যাক হেডস খুব কমন একটি সমস্যা হলেও এর থেকে পরিত্রাণ পেতে কিন্তু পোহাতে হয় বেশ ভালোই ঝক্কি ঝামেলা...

ন্যাচারাল বিউটি অলিভ ফেসিয়াল ব্ল্যাক মাস্ক
ত্বক

ন্যাচারাল বিউটি অলিভ ফেসিয়াল ব্ল্যাক মাস্ক

আমার বোনের ফেইস-এ অনেক পরিমাণে ব্ল্যাকহেডস হয়। তাই নানা উপায়ে ৩-৪ সপ্তাহ পর পরই এগুলো পরিষ্কার করতে হয়। নাহলে মুখটি কালচে দেখায়। এই সমস্যার একটি সহজ স...

শিমারিং ব্ল্যাক অ্যারাবিক স্মোকি আই
চোখের সাজ

শিমারিং ব্ল্যাক অ্যারাবিক স্মোকি আই

চকচকে ব্ল্যাক শেডের চোখের মেকাপ যেকোনও পার্টিতে, যেকোনও ড্রেসেই আপনাকে একটা গ্লামারাস লুক এনে দিবে। সাধারণত ব্ল্যাক স্মোকি আইস রাতের পার্টির মেকাপের জ...

স্কিনফুড ব্ল্যাক সুগার পারফেক্ট ক্লেঞ্জিং অয়েল
ত্বক

স্কিনফুড ব্ল্যাক সুগার পারফেক্ট ক্লেঞ্জিং অয়েল

“আপু আমি তো কোন মেকাপ-ই ব্যবহার করি না, শুধু ময়েশ্চারাইজার, সানস্ক্রিন, পাউডার আর লিপবাম! তবুও স্কিনে দেখেন কেমন গুটি গুটি দানা বের হচ্ছে, ব্রণ হচ্ছে।...

জ্যামাইকান ব্ল্যাক ক্যাস্টর অয়েল | ত্বক ও চুল দুইয়ের যত্ন ১ তেলে
চুল

জ্যামাইকান ব্ল্যাক ক্যাস্টর অয়েল | ত্বক ও চুল দুইয়ের যত্ন ১ তেলে

কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে রিভিউ দিবো ট্রপিক্যাল আইল লিভিং ব্র্যান্ডের জ্যামাইকান ব্ল্যাক ক্যাস্টর অয়েল-এর। প্রথমবার ব্যবহারের সময় সাধারণ তেল...

ওপেন পোরস কি নিমিষেই ভ্যানিশ করা সম্ভব?
বিউটি টিপস

ওপেন পোরস কি নিমিষেই ভ্যানিশ করা সম্ভব?

সাজগোজের ইনবক্সে অনেকেই জানতে চান ওপেন পোরস এর সমস্যার সমাধান কীভাবে হবে আর কী কী প্রোডাক্ট ইউজ করলে দ্রুতই এই প্রবলেমটা কমে আসবে। মুখের ত্বকের ওপেন প...

…