সুন্দর ও লাবণ্যময় ত্বকের জন্য পেঁপের ৩ টি ফেসমাস্ক

রুমানা রহমান · Apr 12, 2015 · 1 min read

সুন্দর ও লাবণ্যময় ত্বকের জন্য পেঁপের ৩ টি ফেসমাস্ক

আপনার ত্বকের রং ফর্সা, কালো কিংবা শ্যামলা যেমনই হোক না কেন মূল ব্যাপার হল আপনার ত্বক সুন্দর আর লাবণ্যময় কিনা। আপনার সৌন্দর্য নির্ভর করে আপনার ত্বকের দীপ্তিময়তা আর লাবণ্যর উপর। সবার ত্বকে যে সমান দীপ্তি আর লাবণ্য বজায় থাকে এমনটা নয়, তবে যাদের ত্বক লাবণ্যহীন হয়ে পড়েছে তাদের জন্য আজ থাকছে আমাদের খুব চেনা ফল পেঁপে দিয়ে ৩টি অসাধারণ ফেসমাস্ক রেসিপি।

পেঁপে ভিটামিন এ, সি, ই ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা ত্বকের রুক্ষতা দূর করে ত্বক মসৃণ ও লাবণ্যময় করে তোলে। এছাড়া পেঁপের বিটা ক্যারোটিন ও এনজাইম উপাদান ত্বকের জন্য ভীষণ উপকারী। এটি ত্বকে বলি রেখা পড়তে বাধা প্রদান করা ছাড়াও ত্বকের গ্লো বাড়িয়ে তুলে ত্বক উজ্জ্বল করে। দেখে নেয়া যাক, লাবণ্যময় ত্বকের জন্য ৩ টি অসাধারণ ফেস মাস্ক রেসিপি।

[picture]

(১) পেঁপে, মধু ও লেবু মাস্ক যা যা লাগবে- -১\৪ পাকা পেঁপে -১ টেবিল চামচ মধু -আধা টেবিল চামচ লেবুর রস

রেসিপি: পাকা পেঁপে ভালোভাবে চটকে নিন বা ব্লেন্ডারে ব্লেন্ড করুন। এবার মধু ও লেবু নিয়ে পেঁপের মধ্যে দিয়ে ভালোভাবে এই তিন উপাদানই মেশান। এবার এই পেস্ট আপনার পরিষ্কার করে ধোওয়া ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রাখুন এবং শুকিয়ে যেতে দিন। এবার হালকা গরম পানি দিয়ে এই মাস্ক ত্বক থেকে তুলে ফেলুন এবং শেষে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

রেসিপিতে অরগানিক মধু ব্যবহার করুন আর লেবু যেন টাটকা হয় সেদিকে লক্ষ্য রাখুন। পেঁপে আপনার স্কিন টোন বাড়ায়, মধু ত্বকের সফটনেস বাড়িয়ে তোলে ও ত্বকের ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধ করে আর লেবু ত্বক প্রাকৃতিকভাবে ডিপক্লিন করে।

(২) পেঁপে, কলা ও শশা ফেস মাস্ক- যা যা লাগবে: -১\৪ পাকা পেঁপে -১\৪ শশা -১\২ পাকা কলা রেসিপি: পেঁপে, কলা ও শশার খোসা ছাড়িয়ে সবটা একটা ব্লেন্ডারে নিয়ে মিহি করে ব্লেন্ড করুন। এবার এই মিহি পেস্ট আপনার মুখের চোখ ও ঠোঁটের এরিয়া বাদ দিয়ে সম্পূর্ণ ত্বকে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করুন এবং এরপর হালকা গরম পানি দিয়ে আপনার মুখের মাস্ক তুলে ফেলুন। পরের বার ঠাণ্ডা পানি মুখ ভালোভাবে ধুয়ে নিন। এই মাস্কে আপনি যতো বেশি পাকা কলা ও পেঁপে ব্যবহার করবেন তত উপকার পাবেন। পেঁপে, কলা ও শশার মিলিত উপাদান সমুহ আপনার ত্বক নরম কোমল ও ব্রাইট করবে। এছাড়া এই ফেসমাস্ক আপনার ত্বকের বলিরেখা প্রতিরোধ করবে ও ত্বক সতেজ রাখবে। পেঁপে ও ডিমের সাদা অংশর ফেস মাস্ক- যা যা লাগবে: -১\৪ পেঁপে -১ টা ডিমের সাদা অংশ

রেসিপি: পেঁপের খোসা ছাড়িয়ে নিন ও ভালোভাবে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করুন। একটি বাটিতে ডিমের সাদা অংশ নিয়ে চামচ দিয়ে ততক্ষণ নাড়তে থাকুন যতক্ষণ না এটি ফেনা আকার ধারণ না করে। এবার পেঁপে এই ডিমের সাদা অংশের সাথে ভালোভাবে মিশিয়ে নিন। আপনার ত্বকে এই মাস্ক লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন এবং হালকা গরম পানি দিয়ে মাস্ক তুলে ফেলুন আর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

এই মাস্ক আপনার ত্বকের পিম্পল সারিয়ে তোলে এবং সাথে সাথেই ত্বকের তারুণ্য ধরে রাখে। আপনি চাইলে এই মাস্ক বানিয়ে ৩ দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন।

শুধু পেঁপের ফেস মাস্কই নয় আপনি যদি পাকা পেঁপের খোসা সিমপ্লি ত্বকে ম্যাসাজ করেন তাতেও ত্বকের উপকার হয়। আবার কাঁচা বা পাকা যে অবস্থায়ই পেঁপে খান না কেন এটি আপনার স্কিন থেকে শুরু করে আপনার সুস্বাস্থ্যের জন্যও খুব উপকারী আর এতো সব কারণেই মনে হয় পেঁপেকে “অ্যাঞ্জেল অফ ফুড” বলা হয়।

ছবি- ন্যাচারালহোমমেইডস্কিনকেয়ার ডট কম

লিখেছেন-  রুমানা রহমান

সম্পর্কিত লেখা

পেঁপের ৬টি ফেইসপ্যাক দিয়েই হবে সব ধরনের ত্বকের যত্ন
ত্বকের যত্ন

পেঁপের ৬টি ফেইসপ্যাক দিয়েই হবে সব ধরনের ত্বকের যত্ন

বেশ জনপ্রিয় দেশি একটি ফল হলো পেঁপে। কাঁচা পেঁপে যেমন বিভিন্ন রোগের পথ্য হিসাবে মানুষজন খেয়ে থাকে, তেমনি পাকা পেঁপেও শরীরের জন্য বেশ উপকারী। পেঁপের স্ব...

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

ত্বকের যত্নে পেঁপের কিছু দারুণ ব্যবহার!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে পেঁপের কিছু দারুণ ব্যবহার!

আমাদের দেশে পেঁপে একটি খুবই পরিচিত ফল। সবজি হিসেবেও এর বহুল ব্যবহার রয়েছে। সারা বছর পাওয়া যায় বলে দাম ও খুব বেশি পড়ে না। এতে প্রচুর ক্যারোটিন এবং ভিটা...

ত্বকের যত্নে পেঁপের কিছু ফেইস প্যাক
ত্বকের যত্ন

ত্বকের যত্নে পেঁপের কিছু ফেইস প্যাক

আমাদের বাসায় এমন অনেক উপকরণ রয়েছে যা নিয়মিত ব্যবহারে ত্বকে দৃশ্যমান পরিবর্তন আনতে সক্ষম। সেগুলোর মধ্যে পেঁপে হচ্ছে একটি। ভিটামিন এ, সি এবং অন্যান্য প্...

আরও পড়ুন

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক | ব্যবহার করুন ৪টি ঘরোয়া ফ্রুট ফেইস মাস্ক
ত্বকের যত্ন

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক | ব্যবহার করুন ৪টি ঘরোয়া ফ্রুট ফেইস মাস্ক

মুখে না বললেও প্রায় প্রতিটি নারী নিজের ত্বকটা আরেকটু ফর্সা করার সুপ্ত বাসনা মনে লালন করে। ইনস্ট্যান্ট ফর্সা ত্বকের জন্য মেয়েরা কতকিছু ব্যবহার করে তার...

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?
ত্বকের যত্ন

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?

বর্তমান সময়ে মাস্ক ছাড়া বের হওয়ার কথা যেন চিন্তাই করা যায় না! ঘরের বাইরে সর্বক্ষণই আমরা মাস্ক ব্যবহার করছি। আমাদের মধ্যে কম বেশি সবাই এই ব্যাপারটিতে অ...

ত্বকচর্চায় মাস্ক ও প্যাক | কিভাবে পাবেন স্বাস্থ্যোজ্জ্বল স্কিন?
ত্বকের যত্ন

ত্বকচর্চায় মাস্ক ও প্যাক | কিভাবে পাবেন স্বাস্থ্যোজ্জ্বল স্কিন?

আমরা সৌন্দর্যচর্চার জন্য নানান ধরণের প্রসাধনী সামগ্রী ব্যবহার করে থাকি। অনেক সময় ত্বক উপযোগী সঠিক পণ্য বাছাই করা কঠিন হয়ে যায় বলে আমাদের পক্ষে সঠিক প্...

ত্বকের ধরণ ভেদে ফ্রিম্যান'র ৫টি ক্লে মাস্ক
ত্বক

ত্বকের ধরণ ভেদে ফ্রিম্যান'র ৫টি ক্লে মাস্ক

ত্বকের যত্নে হাতের কাছে মাস্ক থাকা চাই। সারাদিনে ত্বকে লেগে থাকা ধুলোবালি পরিষ্কার না করার পরিণাম একগাদা ব্রণ! বাজারে শত শত মাস্ক ভীরে আপনার ত্বকের জ...

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক
ত্বক

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক

আমি দি বডি শপের প্রোডাক্টসের খুব বড় ফ্যান। এই বিশ্ব বিখ্যাত ব্র্যান্ডের কোন প্রোডাক্ট আজ পর্যন্ত আমাকে হতাশ করেনি। স্পেশালি এদের স্কিন কেয়ার প্রোডাক্ট...

…