ত্বকের যত্নে পেঁপের কিছু দারুণ ব্যবহার!

sub-editor · Nov 20, 2017 · 1 min read

ত্বকের যত্নে পেঁপের কিছু দারুণ ব্যবহার!

আমাদের দেশে পেঁপে একটি খুবই পরিচিত ফল। সবজি হিসেবেও এর বহুল ব্যবহার রয়েছে। সারা বছর পাওয়া যায় বলে দাম ও খুব বেশি পড়ে না। এতে প্রচুর ক্যারোটিন এবং ভিটামিন সি রয়েছে যা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। শুধু খাবার হিসেবে নয়, রূপচর্চায়ও পেঁপের তুলনা হয় না। ত্বক, চুলসহ নানান ধরণের চর্চায় একে কাজে লাগানো যায়। এর প্যাক ত্বককে করে মসৃণ এবং উজ্জ্বল। আপনাদের জন্য আজকে পেঁপের কিছু ব্যবহার নিয়ে লিখাটি সাজিয়েছি।

গায়ের রঙ উজ্জ্বল করে 

গায়ের রঙ ফর্সা করায় পেঁপের জুড়ি নেই। এর ভিটামিন সি ত্বকের রোদে পোড়া ভাব দূর করে।

(১) প্রতি সপ্তাহে ৩ থেকে ৪ বার পেঁপের নরম পাকা অংশ হাতের তালুতে চটকে নিয়ে মুখে, ঘাড়ে, হাতে এবং পায়ে মেখে নিন। শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এক সপ্তাহেই পরিবর্তন দেখতে পাবেন।

(২) একটি লেবুর রসের সাথে হাফ কাপ পাকা পেঁপে চটকে মিশিয়ে নিন। প্যাকটি মুখে ব্রাশ এর সাহায্যে ভালোভাবে লাগিয়ে নিন। ৩০মিনিট পর শুকিয়ে এলে ঠাণ্ডা পানি ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন এই প্যাকটি ব্যবহার করুন।

(৩) এক কাপ সবুজ পেঁপে ব্লেন্ডার এ ব্লেন্ড করে নিন সাথে ১ চা চামচ ভিটামিন ই তেল, মধু এবং টকদই মিলিয়ে নিন। ধীরে ধীরে প্যাকটি মুখে ম্যাসাজ করুন। ১০-১৫ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে পরিষ্কার করে ফেলুন।

[picture]

ত্বক প্রাণবন্ত রাখতে

পেঁপেতে প্রচুর পরিমানে পানি রয়েছে যা ত্বককে সজীব ও প্রাণবন্ত রাখতে সাহায্য করে।

(১) হাফ কাপ পাকা পেঁপে ভালোভাবে ব্লেন্ড করে নিন সাথে অল্প একটু খাঁটি মধু মিশিয়ে নিন। মুখে এবং ঘাড়ে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

(২) আপনার প্রতিদিনের খাবার তালিকায় পেঁপে যোগ করুন। তরমুজ বা শসার সাথে পেঁপে ব্লেন্ড করে জুস হিসেবেও খেতে পারেন। এতেও ভালো কাজ দিবে।

বলিরেখা দূর করে

পেঁপের ভিটামিন এ মুখের মরা চামড়া তুলে ফেলতে সাহায্য করে এবং ত্বককে কোমল করে। এর ভিটামিন সি এবং ই ত্বককে করে আরও প্রাণবন্ত এবং ফ্রেশ।

অধিক পেকে যাওয়া হাফ কাপ পেঁপে নিয়ে ম্যাশ করে ফেলুন। এতে এক টেবিল চামচ দুধ এবং অল্প একটু মধু মিশিয়ে নিন। মুখে এবং ঘাড়ে লাগিয়ে নিন। ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক-দুইবার ফেস মাস্ক হিসেবে ব্যবহার করুন।

মুখের ব্রণ ও দাগ দূর করে

পেঁপের প্যাপেইন এনজাইম এ রয়েছে ত্বক পরিষ্কার করার উপকরণ যা মুখের গর্ত সারাতে সাহায্য করে। এটি মুখের দাগ ও ব্রণ দূর করতেও সমানভাবে পারদর্শী।

(১) কয়েক টুকরো পেঁপে নিয়ে এর জুস তৈরি করুন। এবার কটন বলের সাহায্যে দাগ এবং ব্রণের যায়গাগুলোতে লাগিয়ে নিন। ১০ মিনিট পর উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন একবার এই পদ্ধতি অবলম্বণ করুন। ব্রণ বা দাগ কোনটাই থাকবে না।

(২) জুস করা ঝামেলা মনে হলে এক টুকরো পেঁপে নিয়ে প্রতিদিন দাগের জায়গায় ঘষুন। ১০ মিনিট পর উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। একই কাজ হবে।

রোদে পোড়া এবং দাগ দূর করে

পেঁপের বিভিন্ন উপকারি এনজাইম মুখের রোদে পোড়া দাগ এবং কালোভাব দূর করতে সাহায্য করে। নাক বা থুতনির কাল দাগ, কনুই বা হাটুর কাল দাগসহ বিভিন্ন দাগ দূর করে পেপের এনজাইম। সাথে আপনাকে দিবে আপনার আকাঙ্ক্ষিত গায়ের রঙ।

একচতুর্থাংশ পেঁপে, এক টেবিল চামচ লেবুর রস এবং হাফ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। আক্রান্ত জায়গায় লাগিয়ে রাখুন। শুকাতে দিন, তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন।যেকোনো ধরণের দাগ কমাতে সপ্তাহে ৩ থেকে ৪ বার এই মাস্ক ব্যবহার করুন।

সবচাইতে ভালো ফলাফলের জন্য প্রতিদিনের খাবার তালিকায় ফল অথবা সবজি হিসেবে পেঁপে রাখুন। সৌন্দর্যের পাশাপাশি শারীরিক অনেক সমস্যা থেকেও মুক্তি পাবেন।

ছবি - পিন্টারেস্ট ডট কম

লিখেছেন - মোহসেনা দেওয়ান পৃথিল        

সম্পর্কিত লেখা

পেঁপের ৬টি ফেইসপ্যাক দিয়েই হবে সব ধরনের ত্বকের যত্ন
ত্বকের যত্ন

পেঁপের ৬টি ফেইসপ্যাক দিয়েই হবে সব ধরনের ত্বকের যত্ন

বেশ জনপ্রিয় দেশি একটি ফল হলো পেঁপে। কাঁচা পেঁপে যেমন বিভিন্ন রোগের পথ্য হিসাবে মানুষজন খেয়ে থাকে, তেমনি পাকা পেঁপেও শরীরের জন্য বেশ উপকারী। পেঁপের স্ব...

সুন্দর ও লাবণ্যময় ত্বকের জন্য পেঁপের ৩ টি ফেসমাস্ক
ত্বকের যত্ন

সুন্দর ও লাবণ্যময় ত্বকের জন্য পেঁপের ৩ টি ফেসমাস্ক

আপনার ত্বকের রং ফর্সা, কালো কিংবা শ্যামলা যেমনই হোক না কেন মূল ব্যাপার হল আপনার ত্বক সুন্দর আর লাবণ্যময় কিনা। আপনার সৌন্দর্য নির্ভর করে আপনার ত্বকের দ...

ত্বকের যত্নে পেঁপের কিছু ফেইস প্যাক
ত্বকের যত্ন

ত্বকের যত্নে পেঁপের কিছু ফেইস প্যাক

আমাদের বাসায় এমন অনেক উপকরণ রয়েছে যা নিয়মিত ব্যবহারে ত্বকে দৃশ্যমান পরিবর্তন আনতে সক্ষম। সেগুলোর মধ্যে পেঁপে হচ্ছে একটি। ভিটামিন এ, সি এবং অন্যান্য প্...

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!
গৃহসজ্জা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!

কাপড়ের দাগ লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার। এমন কোন মানুষ নেই যার কাপড়ে বিভিন্নভাবে দাগ লাগে নি। আর সেটি যদি হয় পছন্দের কাপড়, তবে মনটা যেন আরো খারাপ হয়ে...

আরও পড়ুন

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন
চুলের যত্ন

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন

ফল শুধু ক্ষুধা নিবারণেই সীমাবদ্ধ নয়, বরং সৌন্দর্য চর্চাতেও অনন্য ভূমিকা রাখে। বিভিন্ন ধরনের ফল বিভিন্ন গুণের হয়। ত্বকের ও চুলের যত্নে ফলের মাস্ক কিন্ত...

হেয়ার ডাই এর দাগ তুলে ফেলার উপায়
বিউটি টিপস

হেয়ার ডাই এর দাগ তুলে ফেলার উপায়

চুলে কলপ বা কালার যেটাই বলুন লাগাতে গেলে আমরা সচারচর যে সমস্যার সম্মুখীন হয় সেটা হল হাতে, গলায়, কানে, কপালে এবং চুলের গোঁড়ায় কালির দাগ লেগে যাওয়া। হয়ত...

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

দাগ নিয়ে ভাবনা আর না !
লাইফ স্টাইল

দাগ নিয়ে ভাবনা আর না !

কাপড়ে দাগ লেগে গেলে তা ভীষণ বিশ্রী দেখায়। কীভাবে দাগ তোলা যাবে, দাগ ঠিক মতো যাবে তো? কাপড় নষ্ট হয়ে যাবে কিনা... তাই নিয়ে গৃহিনীর দুশ্চিন্তার শেষ...

শরীরের বিভিন্ন অংশের দাগ দূর করার সহজ ৯টি টিপস
ত্বকের যত্ন

শরীরের বিভিন্ন অংশের দাগ দূর করার সহজ ৯টি টিপস

সবসময় আমরা মুখের দাগ দূর করা নিয়েই চিন্তিত থাকি। এমন কী অনেক নামিদামি কসমেটিক বা মেকআপের সাহায্যে আমরা খুব সহজেই মুখের দাগ দূর করি। কিন্তু শরীরের দাগ?...

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়
বিউটি টিপস

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়

নিয়মিত ফেইসের যত্ন নেওয়া হলেও হাত-পায়ের ক্ষেত্রে কমবেশি আমরা সবাই উদাসীন। আর এই উদাসীনতার ছাপ পড়ে কনুই এবং হাঁটুতে। এটি সব ধরণের ত্বকে হতে পারে। কনুই...

…