ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন

আনিকা ফওজিয়া · May 02, 2018 · 1 min read

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন

ফল শুধু ক্ষুধা নিবারণেই সীমাবদ্ধ নয়, বরং সৌন্দর্য চর্চাতেও অনন্য ভূমিকা রাখে। বিভিন্ন ধরনের ফল বিভিন্ন গুণের হয়। ত্বকের ও চুলের যত্নে ফলের মাস্ক কিন্তু খুবই উপকারী। নরম, কোমল ও আকর্ষণীয় ত্বক ও চুল নিশ্চিত করতে ফলের মাস্কের জুড়ি নেই। অনেকে 'মাস্ক' টার্ম-টা শুনে একটু নড়ে বসেন, ভাবেন যে মাস্ক বানানোটা হয়ত কঠিন কিছু। একদমই না! আমাদের রেগুলার খাওয়া ফলগুলোর সাথে সহজলভ্য কিছু উপকরণ মিশিয়ে অতি সহজেই কিন্তু মাস্ক বানিয়ে ফেলা যায়। আর নিয়ম করে মাস্কগুলো যদি ত্বকে আর চুলে লাগাতে পারেন, তাহলে যত্নটাও ষোল আনা হয় এবং ত্বক-চুল দুটোই আরও সুন্দর হয়ে উঠে। তবে আর কথা না বাড়িয়ে চলুন কিছু ফলের মাস্ক সম্পর্কে জানা যাক।

[picture]

ত্বকের যত্নে

(১) আধাটা কলা চটকে তাতে সামান্য স্ট্রবেরি পেস্ট আর সামান্য মধু দিয়ে মিশিয়ে মাস্কটি মুখে মেখে ২০ মিঃ রেখে তারপর ধুয়ে ফেলুন।

- কলায় থাকে প্রয়োজনীয় মিনারেলস এবং ভিটামিন এ, বি, সি ও ই যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।

(২) কিছু তরমুজের টুকরো পিষে মুখে আর গলায় মেখে রাখুন ২০ মিঃ, তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

- তরমুজ ন্যাচারালি ত্বক পরিষ্কার করে ত্বককে কোমল ও মসৃণ করে তোলে।

(৩) কিছু পাকা পেঁপের টুকরো ম্যাশ করে মাস্ক হিসেবে মুখে মেখে ১৫ মিঃ রেখে তারপর নরমাল পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

- পেঁপের অ্যান্টি-অক্সিডেন্টস ত্বকের মৃতকোষ ও ময়লা পরিষ্কার করে।

(৪) স্ট্রবেরি পেস্ট-এ সামান্য পানি মিশিয়ে স্কিনে মেখে ২০ মিঃ রেখে ধুয়ে ফেলুন।

- এটি ত্বকের পোড়াভাব দূর করে স্কিনকে সুন্দর করে।

(৫) কয়েক টুকরো আপেলকে পেস্ট করে তাতে ১ টে.চা. মধু মিশিয়ে মাস্ক তৈরি করে মুখে ১৫ লাগিয়ে রেখে পড়ে ঠাণ্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

- এই মাস্কটি বেবি স্কিন নিশ্চিত করে স্কিনকে কোমল ও আকর্ষণীয় করে তোলে।

(৬) আধাটা পাকা অ্যাভোক্যাডো, ১/২ চা.চা. নারকেল তেল ও ২ টে.চা. মধু একসাথে মিশিয়ে মুখে লাগিয়ে মাস্কটি ২০ মিঃ রেখে পড়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

- স্কিন ময়েশচারাইজ করে ড্রাইনেস দূর করে ও স্কিন-কে হেলদি করে তোলে।

(৭) আনারের দানা ব্লেন্ড করে মাস্ক হিসেবে মুখে লাগিয়ে ১৫ মিঃ রেখে মুখ ধুয়ে ফেলুন।

- স্কিনের ডেড সেল দূর করে তারুণ্য নিশ্চিত করে এই মাস্কটি।

(৮) লাল আঙ্গুর পেস্ট করে মুখে লাগিয়ে শুকান এবং পরে পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন।

- এই মাস্কটি একনি-এর সমস্যা কমায়।

চুলের যত্নে

(১) ২ টে.চা. কুসুম গরম নারকেল তেল ও ১ চা.চা. লেবুর রস একসাথে মিশিয়ে মিক্সচারটি স্ক্যাল্পে ম্যাসাজ করুন। ২ ঘণ্টা রেখে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

- লেবুর ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্টস চুলের গোঁড়া মজবুত করে পুষ্টি যোগায় এবং চুল পোড়া কমায়। খুশকি দূর করে। নারকেল তেল চুলকে ময়েশচারাইজ করে।

(২) একটি পাকা কলা, ২ টে.চা. নারকেল তেল/ অলিভ অয়েল এবং একটি ডিম একসাথে ব্লেন্ড করে মিক্সচারটি স্ক্যাল্পে ও পুরো চুলে মেখে ৩০ মিঃ রেখে ভালো করে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

- এই মাস্কটি অতিরিক্ত রুক্ষ চুলকে নরিশ করে ময়েশচারাইজ করে।

(৩) ৭-৮ টি স্ট্রবেরি ম্যাশ করে তাতে ১ টে.চা. মেয়নেইজ মিশিয়ে চুলে লাগিয়ে  ২০ মিঃ রেখে চুল ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

- এই মাস্কটি চুলের ডিপ-কন্ডিশনিং করে চুলকে স্মুদ ও শাইনি করে এবং খুশকি দূর করে।

(৪) সামান্য পাকা পেঁপের টুকরো, ২ টে.চা. টক দই ও ১ চা.চা. মধু একসাথে ব্লেন্ড করে ব্লেন্ডেড মিক্সচারটি চুলে ও স্ক্যাল্পে মেখে ৩০ মিঃ রেখে ভালো করে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

- এই মাস্কটি স্ক্যাল্পের মরা চামড়া ও খুশকি দূর করে। চুলকে মসৃণ ও মজবুত করে।

(৫) অ্যাভোক্যাডোর ভেতরের নরম অংশকে পেস্ট করে তার সাথে সামান্য নারকেল তেল বা বাদাম তেল অথবা অলিভ অয়েল মিশিয়ে পুরো চুলে মেখে ২০ মিঃ রেখে তারপর চুল ভালো করে শ্যাম্পু মেখে ধুয়ে ফেলুন।

- চুলকে সফট ও স্মুদ করতে এই মাস্কটি কার্যকর ভূমিকা পালন করে।

(৬) ৩ টে.চা. কমলার রস, ১ টে.চা. লেবুর রস, ১.৫ টে.চা. টক দই এবং সামান্য পানি মিশিয়ে ব্লেন্ড করে মাস্কটি পুরো চুলে মেখে ১ ঘণ্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

- এই মাস্কটি চুলের পুষ্টি যোগায়, চুলকে মজবুত করে এবং চুলের কন্ডিশনিং করে স্মুদ করে।

(৭) কিছু পেয়ারার টুকরো ও সামান্য মধু ব্লেন্ড করে মাস্কটি পুরো চুলে মেখে ১০ মিঃ রাখুন ও ধুয়ে ফেলুন।

- এটি চুলকে স্মুদ ও সফট করে তোলে।

(৮) একটি পাকা কলা, ১/২ কাপ পাকা পেঁপের পেস্ট, ২ টে.চা. টক দই, ১ চা.চা. বাদাম তেল, ১/২ চা.চা. লেবুর রস ও সামান্য পানি মিশিয়ে গোঁড়াসহ পুরো চুলে মেখে ২০ মিঃ রেখে তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন।

- এই মাস্কটি চুলকে কোমল ও নমনীয় করে, গোঁড়া মজবুত করে এবং খুশকি দূর করে।

এইতো জেনে নিলেন ত্বক ও চুলের যত্নে বিভিন্ন ফলের তৈরি কিছু সহজ, সময়সাপেক্ষ এবং কার্যকর মাস্কের কথা। শুধু ফেস ওয়াশ দিয়ে মুখ ধোঁয়া আর তেল-শ্যাম্পু দিয়ে চুলের যত্নে আবদ্ধ না থেকে এদের যত্নটাকে আরও বেশি করে কিভাবে নেয়া যায়, সেদিকে লক্ষ্য রাখা উচিত। আশা করি, হেভি মেকওভার আর ধুলোবালির বোঝায় ক্লান্ত ত্বক ও চুলকে মাস্কিং ও ময়েশচারাইজিং-এর মাধ্যমে একটু প্রশান্তি এনে দেয়াটা আপনাদের জন্য সহজ করে দেয়ায় কিছুটা হলেও সক্ষম হয়েছি।

সুন্দর হোক জীবন।

  ছবি- সাটারস্টক, পিন্টারেস্ট.কম

সম্পর্কিত লেখা

শিখে নিন রক্তচাপ মাপার কৌশল
সুস্থতা

শিখে নিন রক্তচাপ মাপার কৌশল

বিপদ বলে কয়ে আসে না। হাতের কাছেও সব সময় ডাক্তার পাবেন না। প্রয়োজনীয় কিছু কাজ আপনাকেও করতে হতে পারে বা করা উচিত , এতে অনেক সময় অনেক বড় বিপদ থেকেও বেঁচ...

ব্লাড প্রেশার মাপার সঠিক ও সহজ নিয়ম জানেন তো?
সুস্থতা

ব্লাড প্রেশার মাপার সঠিক ও সহজ নিয়ম জানেন তো?

রফিক সাহেব উচ্চ রক্তচাপের রোগী। নিয়মিত তাকে প্রেশার মাপতে হয়। ফার্মেসিতে প্রতিদিন প্রেশার মাপতে যাওয়া হয়ে উঠে না জন্য নিয়মিত প্রেশারও মাপা হয়ে উঠে না।...

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক

ঘুম থেকে উঠে চুলে হাত দিয়েই মনটা খারাপ হয়ে গেল? একটু বাহিরে বের হলেই বা একদিন চুলে শ্যাম্পু না করলেই চুল আর চুলের অবস্থায় থাকেনা! বাহিরের ধুলাবালি আর...

আরও পড়ুন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!
চুলের যত্ন

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!

আপনি যেখানেই যান না কেন, মনে হচ্ছে আপনি আপনার চিহ্ন রেখে আসছেন! মানে সব জায়গাতেই আপনার চুল! যতবারই চুলে হাত দিচ্ছেন, ততবারই হাতে অনেকগুলো চুল উঠে আসছে...

আচারি চিকেন
মেহমানদারী

আচারি চিকেন

ছুটির দিনে কোনো স্পেশাল ডিশ ট্রাই করতে চান? বা অতিথি আপ্যায়নে একটু ডিফারেন্ট কিছু রাখতে চান? আচারি চিকেন একটি রিচ ডিশ। পোলাও, পরোটা, খিচুড়ি, নানরুটি এ...

ড্যামেজ হেয়ারে নারিশমেন্ট প্রোভাইড করতে সেরা ৪টি মাস্ক
চুলের যত্ন

ড্যামেজ হেয়ারে নারিশমেন্ট প্রোভাইড করতে সেরা ৪টি মাস্ক

ড্যামেজ হেয়ার নিয়ে আমাদের কনসার্নের শেষ নেই! কী করলে ড্রাই ও ড্যামেজ হেয়ার থেকে রিলিফ পাওয়া যাবে সেটা আমাদের অনেকেরই ভাবনা। নানা কারণে হেয়ার ড্যামেজ হ...

অ্যালোভেরার হেয়ার মাস্ক দিয়ে চুল হবে সফট, সিল্কি ও শাইনি
চুলের যত্ন

অ্যালোভেরার হেয়ার মাস্ক দিয়ে চুল হবে সফট, সিল্কি ও শাইনি

চুল নিয়ে তো হাজারো সমস্যা! এত যত্ন করার পরেও চুলের সমস্যা একটার পর একটা যেন লেগেই আছে; যেমন– খুশকি, চুল পড়া, রুক্ষ-শুষ্ক চুল, তৈলাক্ত চুল ইত্যাদি। আজ...

…