আচারি চিকেন

sub-editor · Mar 23, 2018 · 1 min read

আচারি চিকেন

ছুটির দিনে কোনো স্পেশাল ডিশ ট্রাই করতে চান? বা অতিথি আপ্যায়নে একটু ডিফারেন্ট কিছু রাখতে চান? আচারি চিকেন একটি রিচ ডিশ। পোলাও, পরোটা, খিচুড়ি, নানরুটি এমন কি সাদা ভাত দিয়েও সার্ভ করা যায়। এর স্পেশালিটি হচ্ছে আচারি ফ্লেবার! চলুন তাহলে জেনে নেই আচারি চিকেন কীভাবে তৈরি করতে হবে।

উপকরণ

  • চিকেন- ৫০০ গ্রাম
  • পেঁয়াজ- ২টি মাঝারি সাইজের (বেটে নিতে হবে)
  • টমেটো- ২টি মাঝারি সাইজের (পেস্ট করা)
  • আদা বাটা- ১ টে.চা.
  • রসুন বাটা- ১ টে.চা.
  • টক দই- ১০০ গ্রাম
  • কালোজিরা- ১/২ টে.চা.
  • লবণ- ১ টে.চা.
  • মরিচের গুঁড়ো- ১ টে.চা.
  • হলুদ গুঁড়ো- ১/২ টে.চা.
  • কাঁচা মরিচ- ৪টি
  • তেল- ৫ টে.চা.
  • ধনেপাতা কুঁচি (গার্ণিশের জন্য)
আচারি মশলা জন্য-
  • সরিষা- ১/২ টে.চা.
  • মেথি- ১/৪ টে.চা.
  • মৌরি- ৩/৪ টে.চা.
  • জিরা- ১ টে.চা.
  • ধনিয়া- ১ টে.চা. (সাদা)
প্রণালী

- চিকেন পছন্দমতো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিন।

- সরিষা, মেথি, মৌরি, জিরা ও ধনিয়া একসাথে শুকনো খোলায় ভেজে ব্লেন্ড করুন। এটিকে আমি বলি আচারি মশলা।

- একটি প্যানে তেল গরম করুন। তাতে কালোজিরা ফোঁড়ন দিয়ে দিন। এবার পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নিন।

- এবার এতে আদা-রসুন বাটা দিয়ে নাড়ুন। ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিন।

- মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো পেস্ট ও লবণ দিয়ে নাড়ুন এবং পানি শুকিয়ে নিন।

- আচারি মশলা ও টক দই মিশিয়ে আবার নেড়ে দিন। ভালোভাবে কষিয়ে নিন।

-  ১/২ কাপ পানি মিশিয়ে আঁচ বাড়িয়ে রান্না করুন।

- ১০ মিনিট পর চুলার তাপ কমিয়ে দিন।

- ঢাকনা খুলে কাঁচা মরিচ দিয়ে আরও ২ মিনিট দমে রাখুন অল্প আঁচে।

- এরপর উপরে ধনেপাতা কুঁচি ছড়িয়ে গার্ণিশ করে পরিবেশন করুন দারুণ স্বাদের আচারি চিকেন।

চাইলে এতে পেঁয়াজ বেরেস্তা ও লেবুর রস দিতে পারেন। এতে স্বাদ আরও বেড়ে যাবে। তাহলে আজই ট্রাই করুন মজাদার আচারি চিকেন! লিখেছেন- আনিকা ফওজিয়া ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন
চুলের যত্ন

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন

ফল শুধু ক্ষুধা নিবারণেই সীমাবদ্ধ নয়, বরং সৌন্দর্য চর্চাতেও অনন্য ভূমিকা রাখে। বিভিন্ন ধরনের ফল বিভিন্ন গুণের হয়। ত্বকের ও চুলের যত্নে ফলের মাস্ক কিন্ত...

অরেঞ্জ চিকেন
মেহমানদারী

অরেঞ্জ চিকেন

দাওয়াত হোক, হোক দুপুরের বা রাতের খাবার... আবার ধরুন ইচ্ছে হল হঠাৎ নতুন কোন খাবার খেতে! বাসায় মুরগী আছে? তাহলে এখনই টুকে নিন এই অরেঞ্জ চিকেন রেসিপিটি আ...

চা – নাস্তা

ফ্রাইড চিকেন মোমো

আমার খুব প্রিয় স্ন্যাকস এর মধ্যে মোমো একটি। ফুলকো ফুলকো মোমো, ধোঁয়া ওঠা... খুব মজা খেতে। খুব চটপট বানিয়ে নেয়া যায় এই নাস্তাটি। উপকরণ ডো এর জন্য...

মজাদার পকেট শর্মা
চা – নাস্তা

মজাদার পকেট শর্মা

আজকের রেসিপি আয়োজনে রয়েছে মজাদার পকেট শর্মা। বিকেলের নাস্তায় তৈরি করে ফেলুন পকেট শর্মা। মুরগির জন্য উপকরণ মুরগির বুকের মাংস ছোট করে কাটা - ১...

আরও পড়ুন

শীতের আমেজে দারুণ সুস্বাদু মূলার কোফতা!
১ ঘণ্টার রান্না

শীতের আমেজে দারুণ সুস্বাদু মূলার কোফতা!

শীতের দাপটে মজাদার সবজিগুলো খাবারে এনে দেয় এক অন্যরকম ছোঁয়া! শীতে শাক-সবজি খেতে কিন্তু আসলেই অনেক মজা লাগে! বিভিন্ন সবজি দিয়েও আবার তৈরি করা যায় নানান...

আচারি ফুলকপি
২০ মিনিটের রান্না

আচারি ফুলকপি

আমরা আপনাদের আজকে আচারি ফুলকপি তৈরির পদ্ধতি জানাবো। এই তরকারিটিতে ঝোল হয় না, কিছুটা মাখা মসলার হয় তাই রুটি, পরোটা, ভাত কিংবা পোলাও সব কিছুর সাথে দারুণ...

আচারি কুমড়া
৩০ মিনিটের রান্না

আচারি কুমড়া

মিষ্টি কুমড়া ভাত কিংবা রুটি যেকোনো কিছু দিয়ে খেতেই ভালো লাগে! এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন ই, আয়রনসহ বিভিন্ন পুষ্টিগুণ আছে। ভাজি, ভর্তা কিং...

বেকড চিকেন ফিংগার
ভিডিও

বেকড চিকেন ফিংগার

বিকালে মজাদার ও হেল্‌দি একটি খাবারের আইটেম হলে কিন্তু মন্দ হয় না, তাই না? চলুন ঝটপট বেকড চিকেন ফিংগার রেসিপিটা জেনে নেই। উপকরণ MAGGI স্বাদ-এ ম...

২ মিঃ মাগ কেক
ডেজার্ট

২ মিঃ মাগ কেক

খুব ক্ষিধে লেগেছে! আবার মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছে। আপনার জন্য পারফেক্ট সল্যুশন হচ্ছে মাগ কেক। ২ মিনিটেই তৈরি করে ফেলুন কেকটি। উপকরণ ৪ টে.চা. ম...

ফিশ আচারি কাবাব
৩০ মিনিটের রান্না

ফিশ আচারি কাবাব

বিকেলের নাস্তায় কিংবা গরম ভাতের সাথে গরম গরম কাবাব খেতে কার না ভালো লাগে। তার উপর সেটি যদি হয় আচারের স্বাদে, তাহলে তো কোনো কথাই নাই। হ্যাঁ একদম ঠিক শু...

…