ফিশ আচারি কাবাব

তাহসিন অর্না · Mar 09, 2020 · 1 min read

ফিশ আচারি কাবাব

বিকেলের নাস্তায় কিংবা গরম ভাতের সাথে গরম গরম কাবাব খেতে কার না ভালো লাগে। তার উপর সেটি যদি হয় আচারের স্বাদে, তাহলে তো কোনো কথাই নাই। হ্যাঁ একদম ঠিক শুনছেন! আমরা আজ আপনাদের ফিশ আচারি কাবাব তৈরির সহজ পদ্ধতিটি জানাবো। খুবই সুস্বাদু এই কাবাবটি বিকেলের নাস্তায়, বন্ধুদের সাথে চায়ের আড্ডায় কিংবা মেহমানদারীতে পরিবেশন করতে পারেন। বড় ছোট সবারই খেতে ভালো লাগবে। অনেকেই আছে যারা মাছ খেতে পছন্দ করে না। বিশেষ করে বাচ্চারা মাছ খেতেই চায় না। কিন্তু মাছ দিয়ে এই আইটেমটি বানিয়ে দিলে আশা করছি বাচ্চাদেরও ভালো লাগবে। তো দেরি না করে চলুন জেনে নেই কীভাবে তৈরি করবেন মজাদার ফিশ আচারি কাবাব।

ফিশ আচারি কাবাব তৈরির পদ্ধতি 

উপকরণ

  • রুই বা পাঙ্গাস বা আইড় মাছের পেটি- ৪ পিস
  • পাঁচফোড়ন গুঁড়ো- ১ চা চামচ
  • ছোলার ডাল সেদ্ধ করা- ১ বাটি
  • রসুন বাটা- ১/২ চা চামচ
  • গোল মরিচ গুঁড়ো- ১/২ চা চামচ
  • গরম মসলা গুঁড়ো- ১/২ চা চামচ
  • পেঁয়াজ কুঁচি- ৩ চা চামচ
  • ধনিয়া পাতা কুঁচি- ২ চা চামচ
  • কাঁচামরিচ কুঁচি- ১ চা চামচ
  • লেবুর রস- সামান্য
  • ডিম- ১টি
  • লবণ- স্বাদমতো
  • তেল- ভাজার জন্য

প্রস্তুত প্রণালী

১) প্রথমে একটি ফ্রাইং প্যানে মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে।

২) ভাজা হলে একটি পাত্রে মাছের কাটা ছাড়িয়ে রাখুন। ব্লেন্ডারে সেদ্ধ ছোলার ডালের সাথে মাছ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। চাইলে একসাথে বেটেও নেওয়া যায়।

৩) এবার এই মিশ্রণে পাঁচফোড়ন গুঁড়ো, রসুন বাটা, গরম মসলা গুঁড়ো, গোল মরিচ গুঁড়ো, ধনিয়াপাতা কুঁচি, পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ কুঁচি, লেবুর রস, ডিম এবং লবণ মিক্স করে নিন। ডিম এখানে বাইন্ডিং এর কাজ করবে।

৪) মেশানো হলে এবার হাতের তালুর সাহায্যে পছন্দমতো কাবাবের আকার দিতে হবে।

৫) এবার আরেকটি প্যানে তেল গরম করে তাতে কাবাবগুলো বাদামী করে ভেজে নিতে হবে।

৬) লক্ষ্য রাখবেন ভাজার সময় চুলার আঁচ যেন কম হয়। হয়ে গেলে নামিয়ে নিন।

এইতো তৈরি হয়ে গেলো মজাদার ফিশ আচারি কাবাব। খুবই সুস্বাদু! বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। তাহলে হাতের কাছে উপাদানগুলো থাকলে আজই তৈরি করে ফেলুন মজাদার ফিশ আচারি কাবাব। আর হ্যাঁ, কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন!

 

ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

ফিশ টিক্কা কাবাব
৩০ মিনিটের রান্না

ফিশ টিক্কা কাবাব

চিকেন টিক্কা কাবাব তো কমবেশি সবাই খেয়েছেন! কিন্তু মাছের টিক্কা কি কখনো ট্রাই করা হয়েছে? এমনিতে কাবাব তো আমাদের সবারই পছন্দের একটি খাবার। তবে ঘরে তৈরি...

স্পাইসি বিফ কাবাব
রেসিপি

স্পাইসি বিফ কাবাব

বিশেষ কোনো অকেশনে খাবারের মেন্যুটা হতে হয় একদম স্পেশাল, তাই না? উৎসব মানেই তো পোলাও, মাংস ভুনা, কোফতা, দই আরও কত মজার মজার খাবার! কিন্তু সাথে কাবাব না...

আচারি চিকেন
মেহমানদারী

আচারি চিকেন

ছুটির দিনে কোনো স্পেশাল ডিশ ট্রাই করতে চান? বা অতিথি আপ্যায়নে একটু ডিফারেন্ট কিছু রাখতে চান? আচারি চিকেন একটি রিচ ডিশ। পোলাও, পরোটা, খিচুড়ি, নানরুটি এ...

আচারি কুমড়া
৩০ মিনিটের রান্না

আচারি কুমড়া

মিষ্টি কুমড়া ভাত কিংবা রুটি যেকোনো কিছু দিয়ে খেতেই ভালো লাগে! এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন ই, আয়রনসহ বিভিন্ন পুষ্টিগুণ আছে। ভাজি, ভর্তা কিং...

আরও পড়ুন

গরুর মাংসের কাবাব | ২ ধরনের রেসিপি দিয়ে হোক মেহমানদারী
মেহমানদারী

গরুর মাংসের কাবাব | ২ ধরনের রেসিপি দিয়ে হোক মেহমানদারী

খাদ্যরসিকদের জন্য গরুর মাংসের কাবাব একটি লোভনীয় নাম। কাবাব পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। নানা রকম কাবাব তৈরি হলেও এখানে দুই প্রকার আকর্ষণী...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

রুই মাছের ডিমের কাবাব
৩০ মিনিটের রান্না

রুই মাছের ডিমের কাবাব

মাছের কাবাব তো অনেকেই খেয়েছেন। মাছের ডিম দিয়ে তৈরি কাবাব কি খেয়েছেন? হ্যাঁ, একদম ঠিক শুনছেন। মাছের ডিমের কাবাব! আজ ভিন্ন স্বাদের রুই মাছের ডিমের কাবাব...

দই কাবাব
৩০ মিনিটের রান্না

দই কাবাব

‘কাবাব’ নামটি শুনলেই সবার আগে মনে হয় মাছ অথবা মাংসের কথা। গরম গরম বিরিয়ানি, পোলাও অথবা খিচুড়ি, সব কিছুর সাথেই কাবাব বেশ ভালো জমে। আবার খাবার শেষে হয়তো...

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!
রেসিপি

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!

কাল বাসায় বড় মামা আসছেন। মা বললো মামা মায়ের সব পছন্দের মাছ নিয়ে আসছেন গ্রাম থেকে। আমার মা যা মজা করে মাছ রান্না করে তা আর মুখে না বলি। চলুন আপনাদের সা...

আচারি ফুলকপি
২০ মিনিটের রান্না

আচারি ফুলকপি

আমরা আপনাদের আজকে আচারি ফুলকপি তৈরির পদ্ধতি জানাবো। এই তরকারিটিতে ঝোল হয় না, কিছুটা মাখা মসলার হয় তাই রুটি, পরোটা, ভাত কিংবা পোলাও সব কিছুর সাথে দারুণ...

…