আচারি সবজি

শিফাত আরা সঞ্চা · Apr 02, 2019 · 1 min read

আচারি সবজি

আমাদের দেশে ঘরে ঘরে মায়েদের সাধারণ একটা সমস্যা হলো পরিবারের সদস্যরা তেমন একটা সবজি খেতে পছন্দ করে না। ফলে সবজি খাওয়াতে এক প্রকার হিমশিম খেতে হয় বলতে পারেন। ভাবুন তো, আজ সবজি রান্না করেছেন, আর তা নিয়ে বাড়ির সবাই কাড়াকাড়ি করছে! কি ভালো লাগছে খুব, তাই না? আর কল্পনা করতে হবে না, কল্পনা এবার সত্যি হবে! আজ বলব আচারি সবজি রান্নার রেসিপি। তাহলে দেখে নিন!

আচারি সবজি রান্নার উপকরণ

  • গাজর- ১কাপ
  • পটল- ১কাপ
  • ব্রকলি- ১কাপ
  • বাঁধাকপি- ১কাপ
  • ক্যাপসিকাম- ১.৫কাপ
  • লেবু- ১.৫চা চামচ
  • আচারের তেল- ১.৫টেবিল চামচ
  • কাঁচা আম- ১টি, কুচি
  • রসুন (আস্ত)- ১/৪কাপ
  • রসুন (বাটা)- ২টেবিল চামচ
  • সরিষার তেল- ১কাপ
  • সাদা সিরকা- ৩টেবিল চামচ
  • চিনি- ২টেবিল চামচ
  • মেথি- ১টেবিল চামচ
  • কালোজিরা- ১টেবিল চামচ
  • সরিষা বাটা- ২টেবিল চামচ
  • পোস্ত বাটা- ১টেবিল চামচ
  • পাঁচফোড়ন গুঁড়া- ১/২টেবিল চামচ
  • মরিচ গুঁড়া- ২টেবিল চামচ
  • হলুদ গুঁড়া- ১টেবিল চামচ
  • ভাজা গোল মরিচ গুঁড়া- পরিমাণমতো
  • লবণ- পরিমাণমতো

আচারি সবজি রান্নার প্রণালী

১. প্রথমে একটি কড়াইতে  সরিষার তেল গরম হতে দিন।

২. এরপর এতে আস্তে আস্তে মেথি, কালোজিরা, আস্ত রসুন, রসুন বাটা, সরিষা বাটা, পোস্ত বাটা, হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে কষিয়ে নিন।

৩. এবার কষানো মশলায় গাজর, পটল, কাঁচা আম কুচি ও লবণ দিয়ে ২মিনিট ঢাকনা দিয়ে রেখে দিন।

৪. এবার ব্রোকলি ও বাঁধাকপি দিয়ে নেড়ে আবার সেদ্ধ হবার জন্য ঢেকে রাখুন।

৫. ক্যাপসিকামের  সাথে লেবুর রস দিয়ে নেড়ে নিন ও আবারো ২মিনিট ঢেকে রাখুন।

৬. ২ মিনিট পর ঢাকনা তুলে সাদা সিরকা ও চিনি দিয়ে ভালোভাবে সবজি নাড়াচাড়া করুন ও কিছুক্ষণ ঢেকে রাখুন।

৭. এবার আচারের তেল দিয়ে সবজি নেড়ে নামানোর আগে ভাজা গোলমরিচের গুঁড়া ছিটিয়ে নামিয়ে নিন।

 

ব্যস! হয়ে গেল আপনার দারুণ মজার আচারি সবজি যা ভাত, খিচুড়ি কিংবা পোলাও... সবকিছুর সাথেই বেশ জমবে!

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

আচারি চিকেন
মেহমানদারী

আচারি চিকেন

ছুটির দিনে কোনো স্পেশাল ডিশ ট্রাই করতে চান? বা অতিথি আপ্যায়নে একটু ডিফারেন্ট কিছু রাখতে চান? আচারি চিকেন একটি রিচ ডিশ। পোলাও, পরোটা, খিচুড়ি, নানরুটি এ...

৫টি শীতকালীন সবজি | জেনে নিন পুষ্টি উপাদান ও উপকারিতার কথা!
সুস্থতা

৫টি শীতকালীন সবজি | জেনে নিন পুষ্টি উপাদান ও উপকারিতার কথা!

শীতকাল এক মায়াবিনী ঋতুর নাম। জীবনকে মায়ার বাঁধনে আষ্টেপৃষ্ঠে বাঁধে এই ঋতু। ঠিক বছর ঘুরতেই যেন শীতকালের অপেক্ষায় থাকতে হয়। কী নেই শীতের দিনগুলোতে? শীতক...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

আরও পড়ুন

৯টি শীতের সবজির পুষ্টিগুণ সম্পর্কে জেনে নিন!
সুস্থতা

৯টি শীতের সবজির পুষ্টিগুণ সম্পর্কে জেনে নিন!

হেমন্তের কোমল হিমেল হাওয়া যেমন শীতের আবেশ জাগাচ্ছে, তেমনি বাজারে থরে থরে সাজানো শীতের সবজিও রসনা বিলাসীদের রসনাতৃপ্ত করার জন্য প্রস্তুত। শীতে যত ভিন্...

আচারি আলু
১ ঘণ্টার রান্না

আচারি আলু

আজ বিকেলের নাস্তার জন্য একটা পারফেক্ট আইটেম আচারি আলুর রেসিপি শেয়ার করলাম যা কিনা পরোটা কিংবা নানের সাথে খেতে দারুণ লাগে। আর হ্যাঁ, সাথে এক কাপ মসলা চ...

ভাপা সর্ষে পটল
২০ মিনিটের রান্না

ভাপা সর্ষে পটল

পটল দিয়ে আমরা ভিন্ন ভিন্ন ধরনের রান্না করে থাকি। আজকে আমরা আপনাদের পটলের তৈরি ভিন্ন একটি আইটেমের রেসিপি দেখাবো। মজাদার আইটেমটি হচ্ছে ভাপা সর্ষে পটল। চ...

খাদ্য রান্নার ১৬টি দারুণ কৌশল!
সুস্থতা

খাদ্য রান্নার ১৬টি দারুণ কৌশল!

প্রত্যেক খাবারের কিছু বিশেষ রান্না করার নিয়ম আছে কিন্তু সেই রান্নাটা কি সঠিক নিয়মে হচ্ছে কিনা তা আমরা অনেকেই জানি না। এই সঠিক নিয়মে রান্নার মাধ্যমে আম...

আচারি ফুলকপি
২০ মিনিটের রান্না

আচারি ফুলকপি

আমরা আপনাদের আজকে আচারি ফুলকপি তৈরির পদ্ধতি জানাবো। এই তরকারিটিতে ঝোল হয় না, কিছুটা মাখা মসলার হয় তাই রুটি, পরোটা, ভাত কিংবা পোলাও সব কিছুর সাথে দারুণ...

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

…