খাদ্য রান্নার ১৬টি দারুণ কৌশল!

সাজগোজ উপ সম্পাদক · Aug 16, 2014 · 1 min read

খাদ্য রান্নার ১৬টি দারুণ কৌশল!

প্রত্যেক খাবারের কিছু বিশেষ রান্না করার নিয়ম আছে কিন্তু সেই রান্নাটা কি সঠিক নিয়মে হচ্ছে কিনা তা আমরা অনেকেই জানি না। এই সঠিক নিয়মে রান্নার মাধ্যমে আমরা খাবারের মান ও পুষ্টির সর্বোচ্চ রক্ষা করতে পারি। আসুন আজকে জেনে নিই কিছু রান্নার সঠিক নিয়ম।

শাক-সবজি রান্নার কৌশলঃ

সঠিক ভাবে শাক সবজি রান্না করলে পুষ্টি উপাদানের সাথে রং ও স্বাদের অপচয় কম হয়। এখানে কয়েকটি উপায় দেয়া হলোঃ

১. কড়া গন্ধযুক্ত সবজি যেমন মূলা, মূলাশাক, বাঁধাকপি খোলা পাত্রে কিছুক্ষণ ঢাকনা খুলে রান্না করলে কড়া গন্ধ বের হয়ে যায়। তাই এই ধরনের সবজি গুলো ঢাকনা খুলে রান্না করতে হয়।

২. সবুজ শাকপাতা, সবজি যেমন বরবটি, সিম রান্নার প্রথম দিকে ঢাকনা না দেয়াই ভালো। এতে উদ্বায়ী জৈব এসিড অপসারিত হয় এবং সবুজ রং নষ্ট হয় না। কারণ ক্লোরোফিল জৈব এসিডে  ম্লান হয়ে যায়। শাক- সবজি কখনই বেশি সময় ধরে রান্না করা উচিত না। এতে খাবারের রং, জমিন ও পুষ্টি উপাদান নষ্ট হয় না।

৩. গাজর, মিষ্টি আলু, বীট, কচু সিদ্ধ করার পরিবর্তে ভাপিয়ে নিলে রং উজ্জ্বল হয় ও স্বাদে মিষ্টি লাগে।

৪. শাক সবজি পরিমান মত পানিতে রান্না করতে হয়, এবং সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে ফেলতে হয়।

৫. শাক সবজির সাধারণ রং যেন বজায় থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ফুলকপি, বাঁধাকপি, মূলা এদের সাদা ভাব যেন বজায় থাকে, সে জন্য খুব বেশি মশলা ব্যবহার না করাই ভালো। বাঁধাকপি ১৫-২০ মিনিট এবং অন্য সবজি ১০-১৫ মিনিটে সেদ্ধ হয়ে যায়।

৬. শাক সবজি সেদ্ধ কড়া পানি ফেলে দেয়া উচিত নয়, একে স্যুপ হিসেবে ব্যবহার করা যায়।

ডুবো তেলে ভাজার সাধারণ নিয়মঃ

১. খাবারের পরিমানের উপর পাত্র এবং তেলের পরিমান নির্ভর করে। অল্প খাবার হলে ছোট কড়াই বা ফ্রাই প্যান হলে তেল ও জ্বালানির খরচ কম হয়।

২. তেল বা ডালডা বা ঘি গরম হলে খাদ্যবস্তু ছাড়তে হবে। ভাজার তাপমাত্রা যেন এক রকম থাকে অর্থাৎ ২০০ ডিগ্রী ফারেনহাইট এ ভাজা ভালো। চুলার আগুন একভাবে রাখাই ভালো।

৩. খাবারের গায়ের অতিরিক্ত টোস্টের গুঁড়া ঝেরে ফেলতে হবে এবং খাবার একটি একটি করে ছাড়লে তেলের তাপমাত্রা একই থাকবে।

৪ তেলের রং কালচে হলে তেল বদলানো ভালো। একই তেলে বারবার ভাজা উচিত নয়। এতে তেল আঠালো ও ধীরে ধীরে বিষাক্ত হয়ে পড়ে।

৫. ভেজে খাবারটি সম্ভব হলে টিস্যু দিয়ে একটু চাপ দিলেই অতিরিক্ত তেল শুষে নেয়।

সেদ্ধ করার কিছু নিয়মঃ

১. বিভিন্ন খাদ্য বিভিন্ন ভাবে সেদ্ধ করা হয়। যেমন মাংস, ডিম, শাক সবজি আলাদা নিয়মে সেদ্ধ করা হয়। মাটির উপর জন্মানো সবজি ফুটন্ত পানিতে ছাড়া হলে রং গন্ধ ভালো হয়।

২. মাটির নিচে জন্মানো সবজি যেমন আলু, গাজর, মূলা, শালগম ঠাণ্ডা পানিতে ছেড়ে রান্না করলে ভালো হয়।

৩. ভাপে সেদ্ধ করার সময় খুব জোরে পানি ফুটতে থাকলে পাত্রের ভেতর পানি ঢুকে পড়বে।

৪. পাত্রের গায়ে তেলতেলে কাগজ দিয়ে মুড়ালে ভেতরের পানি শুষে যাবে। পাত্রটি ভালো ভাবে ঢাকনা দিয়ে ঢাকতে হবে।

৫. মাংস কম তাপে সেদ্ধ করলে নরম ও সুস্বাদু হয়। উচ্চতাপে মাংসের প্রোটিন ও আঁশ শক্ত হয়ে পড়ে। তাই অল্প আঁচে মাংস রান্না করা উচিত।

লিখেছেনঃ ফারিয়া ইসলাম

ছবিঃ সিঙ্গেলমাইন্ডেডওমেন.কম

সম্পর্কিত লেখা

৫টি শীতকালীন সবজি | জেনে নিন পুষ্টি উপাদান ও উপকারিতার কথা!
সুস্থতা

৫টি শীতকালীন সবজি | জেনে নিন পুষ্টি উপাদান ও উপকারিতার কথা!

শীতকাল এক মায়াবিনী ঋতুর নাম। জীবনকে মায়ার বাঁধনে আষ্টেপৃষ্ঠে বাঁধে এই ঋতু। ঠিক বছর ঘুরতেই যেন শীতকালের অপেক্ষায় থাকতে হয়। কী নেই শীতের দিনগুলোতে? শীতক...

৯টি শীতের সবজির পুষ্টিগুণ সম্পর্কে জেনে নিন!
সুস্থতা

৯টি শীতের সবজির পুষ্টিগুণ সম্পর্কে জেনে নিন!

হেমন্তের কোমল হিমেল হাওয়া যেমন শীতের আবেশ জাগাচ্ছে, তেমনি বাজারে থরে থরে সাজানো শীতের সবজিও রসনা বিলাসীদের রসনাতৃপ্ত করার জন্য প্রস্তুত। শীতে যত ভিন্...

রূপ এবং স্বাস্থ্য রক্ষায় পালং শাকের ১৩টি উপকারিতা!
বিউটি টিপস

রূপ এবং স্বাস্থ্য রক্ষায় পালং শাকের ১৩টি উপকারিতা!

শাক সবজি বলতেই পুষ্টিগুণে ভরপুর সেটা আমরা সবাই জানি। পালং শাকও এর ব্যতিক্রম নয়। ক্যারোটিন, এমিনো এসিড, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ, সি, কে, এবং...

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন
ফ্যাশন

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন

আমাদের সবার গায়ের রং এক রকম নয়। কারো ফর্সা, কারো কালো, কারো তামাটে বা কারো শ্যামলা। কেউ হয়তো চিকন আবার কেউ বা মোটা। কিছু কিছু রং আমাদের সবাইকে মানি...

আরও পড়ুন

খাদ্যের পুষ্টি সংরক্ষণে ৭টি উপায়!
সুস্থতা

খাদ্যের পুষ্টি সংরক্ষণে ৭টি উপায়!

রান্নার প্রধান উদ্দেশ্য হচ্ছে খাদ্যকে নরম, সুস্বাদু , সুপাচ্য ও জীবানুমুক্ত করা। রান্নার পূর্বে কিছু কাজ করা দরকার যেমন খাদ্য বস্তুকে কাটা, ধোয়া, পরিষ...

কিচেন হ্যাকস | ৭টি টিপসে জীবন করে তুলুন একটু সহজ
রেসিপি

কিচেন হ্যাকস | ৭টি টিপসে জীবন করে তুলুন একটু সহজ

জীবনে চলার ক্ষেত্রে প্রতিটা কাজকে সহজ করার জন্য অনেক ধরনের হ্যাকস ব্যবহার করা হয়। এতে সময় ও শ্রম দুটোই কমে। আজ সেরকমই ৭টি কিচেন হ্যাকস সম্পর্কে আপনারা...

অল্প খরচে নিজের পছন্দ মতো করুন টাই-ডাই
ক্র্যাফট

অল্প খরচে নিজের পছন্দ মতো করুন টাই-ডাই

ফ্যাশনে টাই-ডাই পুরনো হলেও, নিত্য নতুন রূপ নিয়ে হাজির হয়েছে বারবার। সুতি, খাদিসহ নানা ধরনের কাপড়েই হচ্ছে এই নকশা। অল্প খরচে নিজের পছন্দ মতো ডিজাইন দিয়...

বাচ্চাদের হিট র‍্যাশ | এটি থেকে মুক্তি পেতে ৬টি হোম রিমেডি
মা ও শিশু

বাচ্চাদের হিট র‍্যাশ | এটি থেকে মুক্তি পেতে ৬টি হোম রিমেডি

আপনার ছোট্ট সোনামণিকে একদিন গোসল করাতে নিয়ে হঠাৎ লক্ষ্য করলেন যে তার পিঠে এবং পেটে লাল লাল র‍্যাশ বা ফুসকুড়ির মত দেখা যাচ্ছে। আপনি উদ্বিগ্ন হবেন এটাই...

৬টি টিপস যা আপনার মেহেদির রং করে তুলবে গাঢ় ও সুন্দর
বিউটি টিপস

৬টি টিপস যা আপনার মেহেদির রং করে তুলবে গাঢ় ও সুন্দর

বছর ঘুরে ওয়েডিং সিজন তো চলেই এলো। বিয়েতে শাড়ি-গয়নার পাশাপাশি মেহেদির গুরুত্বও কম নয়! দু'হাত হাত ভর্তি করে মেহেদি পরলে কনের সৌন্দর্য বেড়ে যায় কয়...

মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করুন কার্যকরী ডায়েটের সাহায্যে!
ফিটনেস

মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করুন কার্যকরী ডায়েটের সাহায্যে!

'দিন দিন মনে হচ্ছে সব ভুলে যাচ্ছি। আগে এতো ভুল হতো না সব কাজে।' এই অভিযোগ কম বেশি আমাদের সবার। ডায়েট বললেই আমাদের শুধু মনে আসে ওজন বাড়ানো বা কমানোর ড...

…