ফ্রাইড চিকেন মোমো

sub-editor · Mar 10, 2018 · 1 min read

আমার খুব প্রিয় স্ন্যাকস এর মধ্যে মোমো একটি। ফুলকো ফুলকো মোমো, ধোঁয়া ওঠা... খুব মজা খেতে। খুব চটপট বানিয়ে নেয়া যায় এই নাস্তাটি।

উপকরণ
  • ডো এর জন্য
    • ২৫০ গ্রাম রিফাইন্ড ময়দা
    • ১/২ টে.চা. লবণ
    • ১/৪ টে.চা.  বেকিং পাউডার
  • ফিলিং এর জন্য
    • ৩০০ গ্রাম চিকেন (বুকের মাংস)
    • তেল (ভাঁজার জন্য)
    • ১/২ কাপ পেঁয়াজ কুঁচি
    • ১ টে.চা. রসুন কুঁচি
    • ১/২ টে.চা. সয়া সস
    • ১/২ টে.চা.  লবণ (স্বাদের জন্য)
    • ১/৪ টে.চা.  ভিনেগার
    • ১/৪ টে.চা. গোলমরিচ গুঁড়ো

[picture]

রন্ধন প্রণালী

- ময়দা, লবণ ও বেকিং পাউডার মিশিয়ে একটু পানি দিয়ে ভালো করে মেখে ডো বানান।

- একটি পাত্রে ১ টে.চা. তেল নিয়ে গরম করে তাতে পেঁয়াজ ও রসুন কুঁচি ছেড়ে দিয়ে নাড়ুন। একটু নরম হয়ে এলে তাতে মুরগী মাংস ছাড়ুন। তাপ বাড়িয়ে মাংস রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে এলে জ্বাল কমিয়ে সয়া সস, লবণ, ভিনেগার এবং গোলমরিচ গুঁড়ো মেশান। পাত্রটি নামিয়ে ফেলুন। হয়ে গেল ফিলিং-এর মিক্সচার তৈরি।

- তারপর ডো-টাকে বেলুন পাতলা করে এবং ৪"-৫" গোল গোল ছোট্ট রুটির মতো করে তা থেকে কেটে নিন।

- রুটিগুলোর মধ্যে মিক্সচার দিয়ে কিনারে পানি লাগিয়ে কিনারগুলো মাঝে নিয়ে মিক্সচারকে ভেতরে রেখে টুইস্ট করে দিন।

- ভাপে টুইস্টেড মোমোগুলো ১০ মিঃ ঢেকে রাখুন। তারপর ঠাণ্ডা হতে দিন।

- পরিবেষণের আগে ডোবা তেলে  ব্রাউন ও ক্রিস্পি করে ডীপ ফ্রাই করুন। সয়া সস ও চিলি সস দিয়ে পরিবেষণ করুন মজাদার ফ্রাইড চিকেন মোমো।

লিখেছেন- আনিকা ফওজিয়া

সম্পর্কিত লেখা

আচারি চিকেন
মেহমানদারী

আচারি চিকেন

ছুটির দিনে কোনো স্পেশাল ডিশ ট্রাই করতে চান? বা অতিথি আপ্যায়নে একটু ডিফারেন্ট কিছু রাখতে চান? আচারি চিকেন একটি রিচ ডিশ। পোলাও, পরোটা, খিচুড়ি, নানরুটি এ...

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন
চুলের যত্ন

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন

ফল শুধু ক্ষুধা নিবারণেই সীমাবদ্ধ নয়, বরং সৌন্দর্য চর্চাতেও অনন্য ভূমিকা রাখে। বিভিন্ন ধরনের ফল বিভিন্ন গুণের হয়। ত্বকের ও চুলের যত্নে ফলের মাস্ক কিন্ত...

অরেঞ্জ চিকেন
মেহমানদারী

অরেঞ্জ চিকেন

দাওয়াত হোক, হোক দুপুরের বা রাতের খাবার... আবার ধরুন ইচ্ছে হল হঠাৎ নতুন কোন খাবার খেতে! বাসায় মুরগী আছে? তাহলে এখনই টুকে নিন এই অরেঞ্জ চিকেন রেসিপিটি আ...

মজাদার পকেট শর্মা
চা – নাস্তা

মজাদার পকেট শর্মা

আজকের রেসিপি আয়োজনে রয়েছে মজাদার পকেট শর্মা। বিকেলের নাস্তায় তৈরি করে ফেলুন পকেট শর্মা। মুরগির জন্য উপকরণ মুরগির বুকের মাংস ছোট করে কাটা - ১...

আরও পড়ুন

শীতের আমেজে দারুণ সুস্বাদু মূলার কোফতা!
১ ঘণ্টার রান্না

শীতের আমেজে দারুণ সুস্বাদু মূলার কোফতা!

শীতের দাপটে মজাদার সবজিগুলো খাবারে এনে দেয় এক অন্যরকম ছোঁয়া! শীতে শাক-সবজি খেতে কিন্তু আসলেই অনেক মজা লাগে! বিভিন্ন সবজি দিয়েও আবার তৈরি করা যায় নানান...

বেকড চিকেন ফিংগার
ভিডিও

বেকড চিকেন ফিংগার

বিকালে মজাদার ও হেল্‌দি একটি খাবারের আইটেম হলে কিন্তু মন্দ হয় না, তাই না? চলুন ঝটপট বেকড চিকেন ফিংগার রেসিপিটা জেনে নেই। উপকরণ MAGGI স্বাদ-এ ম...

২ মিঃ মাগ কেক
ডেজার্ট

২ মিঃ মাগ কেক

খুব ক্ষিধে লেগেছে! আবার মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছে। আপনার জন্য পারফেক্ট সল্যুশন হচ্ছে মাগ কেক। ২ মিনিটেই তৈরি করে ফেলুন কেকটি। উপকরণ ৪ টে.চা. ম...

বারবিকিউড বীফ
৩০ মিনিটের রান্না

বারবিকিউড বীফ

বারবিকিউড খাবার খেতে কার না ভালো লাগে! খুব সহজ ও মজাদার একটা রেসিপি তাই আপনাদের জন্য আজ নিয়ে এলাম। রেসিপিটির নাম বারবিকিউড বীফ । চলুন জেনে নিই কিভাবে...

ডিমের চাট
চা – নাস্তা

ডিমের চাট

'চাট'- শুনলেই একটা টক-মিষ্টি-ঝাল এর এক অসম্ভব মজাদার খাবারের কম্বিনেশন চোখে ভেসে ওঠে। আর তার সাথে ডিম যোগ হলে? মুখে পানি চলে আসার মতই একটি ডিস এটি। রে...

চিকেন মাফিন
বেকিং

চিকেন মাফিন

আজকের রেসিপি আয়োজনে রাখা হল মজাদার চিকেন মাফিন। তবে চলুন দেখে নেয়া যাক, কী কী উপকরণ দিয়ে এবং কীভাবে তৈরি করতে হয় চিকেন মাফিন। উপকরণ চিকেন কি...

…