অরেঞ্জ চিকেন

শিফাত আরা সঞ্চা · Jan 07, 2019 · 1 min read

অরেঞ্জ চিকেন

দাওয়াত হোক, হোক দুপুরের বা রাতের খাবার... আবার ধরুন ইচ্ছে হল হঠাৎ নতুন কোন খাবার খেতে! বাসায় মুরগী আছে? তাহলে এখনই টুকে নিন এই অরেঞ্জ চিকেন রেসিপিটি আপনার খাতায়! ভাবছেন এ কেমন নাম? খুবই পপুলার একটা ডিশ এটি! কমলার রস ও মুরগীর দারুণ একটি কম্বিনেশন এটি। পোলাউ, পরোটা, নান, এমনকি ভাতের সাথে পর্যন্ত দারুণ লাগে এই অরেঞ্জ চিকেন খেতে!

উপকরণ

সসের জন্য-

  • পানি- ১.৫ কাপ
  • কমলার রস- ২ টে.চা.
  • লেবুর রস- ১/৪ কাপ
  • রাইস ভিনেগার- ১/৩ কাপ
  • সয়া সস- ২.৫ টে.চা.
  • কমলার খোসা গ্রেট- ১ টে.চা.
  • ব্রাউন সুগার- ১ কাপ
  • আদা কুঁচি- ১/২ চা.চা.
  • রসুন কুঁচি-১/২ চা.চা.
  • পেয়াজ পাতা কুঁচি- ২ টে.চা.
  • শুকনা মরিচ গুঁড়ো- ১/৪ চা.চা.
  • কর্নফ্লাওয়ার- ৩ টে.চা.
  • পানি- ২ টে.চা.

চিকেনের জন্য-

  • ২টি মুরগীর বুকের মাংস- হাড় ও চামড়া ছাড়ানো (২ ইঞ্চি করে পিস করা)
  • ময়দা- ১ কাপ
  • লবণ- ১/৪ চা.চা.
  • অলিভ অয়েল- ৩ টে.চা.

অরেঞ্জ চিকেন রান্নার প্রণালী

১) প্রথমে একটি পাত্রে ১.৫ কাপ পানি, কমলার রস, লেবুর রস, সয়া সস- সব একত্রে নিয়ে মাঝারি আঁচে গরম করুন। তাতে কমলার খোসা, ব্রাউন সুগার, আদা কুঁচি, রসুন কুঁচি ও পেঁয়াজপাতা কুঁচি দিয়ে নাড়তে থাকুন। পানি ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে আলাদা করে রাখুন ও ১০-১৫ মিনিটের জন্য ঠান্ডা হতে দিন।

২) এরপর একটি পাত্রে মুরগীর টুকরাগুলো নিয়ে তার সাথে উপরের বানানো ১ কাপ ঠান্ডা সস মেশান ও ২ ঘন্টা ফ্রিজে রাখুন।

৩) আরেকটি পাত্রে ময়দা, লবণ ও মরিচের গুঁড়ো মেশান ও এতে মুরগীর টুকরাগুলো দিয়ে ভালো করে মাখুন।

৪) এবার, একটি কড়াইয়ে অলিভ অয়েল গরম করুন ও মাঝারি আঁচে মুরগীর টুকরাগুলো বাদামি করে ভেঁজে রাখুন।

৫) অন্য একটি কড়াইতে বাঁচিয়ে রাখা সস নিয়ে মাঝারি আঁচে গরম করুন ও ২ টে.চা. পানি দিয়ে কর্নফ্লাওয়ার গুলিয়ে, এই গোলানো কর্নফ্লাওয়ার গরম সসে মিশিয়ে ফুটিয়ে নিন। এরপর এই ঘন সসে মুরগীর টুকরাগুলো দিয়ে ৫ মিনিট ধরে রান্না করুন।

 

তো, এবার গরম গরম পরিবেশন করুন আর মজার স্বাদের অরেঞ্জ চিকেন উপভোগ করুন!

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

আচারি চিকেন
মেহমানদারী

আচারি চিকেন

ছুটির দিনে কোনো স্পেশাল ডিশ ট্রাই করতে চান? বা অতিথি আপ্যায়নে একটু ডিফারেন্ট কিছু রাখতে চান? আচারি চিকেন একটি রিচ ডিশ। পোলাও, পরোটা, খিচুড়ি, নানরুটি এ...

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন
চুলের যত্ন

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন

ফল শুধু ক্ষুধা নিবারণেই সীমাবদ্ধ নয়, বরং সৌন্দর্য চর্চাতেও অনন্য ভূমিকা রাখে। বিভিন্ন ধরনের ফল বিভিন্ন গুণের হয়। ত্বকের ও চুলের যত্নে ফলের মাস্ক কিন্ত...

মজাদার পকেট শর্মা
চা – নাস্তা

মজাদার পকেট শর্মা

আজকের রেসিপি আয়োজনে রয়েছে মজাদার পকেট শর্মা। বিকেলের নাস্তায় তৈরি করে ফেলুন পকেট শর্মা। মুরগির জন্য উপকরণ মুরগির বুকের মাংস ছোট করে কাটা - ১...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

আরও পড়ুন

চা – নাস্তা

ফ্রাইড চিকেন মোমো

আমার খুব প্রিয় স্ন্যাকস এর মধ্যে মোমো একটি। ফুলকো ফুলকো মোমো, ধোঁয়া ওঠা... খুব মজা খেতে। খুব চটপট বানিয়ে নেয়া যায় এই নাস্তাটি। উপকরণ ডো এর জন্য...

শীতের আমেজে দারুণ সুস্বাদু মূলার কোফতা!
১ ঘণ্টার রান্না

শীতের আমেজে দারুণ সুস্বাদু মূলার কোফতা!

শীতের দাপটে মজাদার সবজিগুলো খাবারে এনে দেয় এক অন্যরকম ছোঁয়া! শীতে শাক-সবজি খেতে কিন্তু আসলেই অনেক মজা লাগে! বিভিন্ন সবজি দিয়েও আবার তৈরি করা যায় নানান...

চিকেন মাফিন
বেকিং

চিকেন মাফিন

আজকের রেসিপি আয়োজনে রাখা হল মজাদার চিকেন মাফিন। তবে চলুন দেখে নেয়া যাক, কী কী উপকরণ দিয়ে এবং কীভাবে তৈরি করতে হয় চিকেন মাফিন। উপকরণ চিকেন কি...

আলুর টিকিয়া
চা – নাস্তা

আলুর টিকিয়া

'আলুর টিকিয়া' এমন একটি খাবার যা কিনা আপনি চাটনি বা সস দিয়ে গরম গরম শুধুও খেতে পারেন আবার চাইলে পোলাও-এর সাথে বা পরোটা দিয়ে টক দই সমেতও খেতে পারেন। আমা...

দই মুরগী
মেহমানদারী

দই মুরগী

আজ বাদে কাল শুক্রবার! দেখতে দেখতে সপ্তাহ শেষ হয়ে যায়, তাই না? ব্যস্ততা বড্ড অদ্ভুত। যেহেতু উইকএন্ড, একটু স্পেশাল ডিসতো চাই, নাকি? তাই নিয়ে এলাম দই মুর...

২ মিঃ মাগ কেক
ডেজার্ট

২ মিঃ মাগ কেক

খুব ক্ষিধে লেগেছে! আবার মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছে। আপনার জন্য পারফেক্ট সল্যুশন হচ্ছে মাগ কেক। ২ মিনিটেই তৈরি করে ফেলুন কেকটি। উপকরণ ৪ টে.চা. ম...

…