দই মুরগী

sub-editor · Apr 06, 2018 · 1 min read

দই মুরগী

আজ বাদে কাল শুক্রবার! দেখতে দেখতে সপ্তাহ শেষ হয়ে যায়, তাই না? ব্যস্ততা বড্ড অদ্ভুত। যেহেতু উইকএন্ড, একটু স্পেশাল ডিসতো চাই, নাকি? তাই নিয়ে এলাম দই মুরগী। সেহেরি কিংবা রাতের মেন্যুতে বেশ ভালো লাগবে কিন্তু আইটেমটি।

উপকরণ

  • মুরগী- ১ কেজি, টুকরো করা
  • গ্রেভির জন্য-
    • তেল- ৪ টে.চা.
    • লবঙ্গ- ৩ টি
    • এলাচ-২ টি
    • দারুচিনি- ছোট একটি স্টিক
    • তেজপাতা- ২ টি
    • শুকনো লাল মরিচ- ৫ টি
    • পেঁয়াজ কুঁচি- ১.৫ কাপ
    • রসুন কুঁচি- ১ চা.চা.
    • রসুনের কোয়া- ১০ টি, (একটু ছেঁচে নেয়া)
    • ধনিয়া গুঁড়ো- ১.৫ টে.চা.
    • মরিচ গুঁড়ো- ২ টে.চা.
    • লবণ
    • মেথি গুঁড়ো- ১/২ চা.চা.
  • মুরগী মেরিনেটের জন্য-
    • টক দই- ১ কাপ
    • লেবুর রস- ১ টে.চা.
    • আদা বাঁটা- ১ চা.চা.
    • রসুন বাঁটা- ১ চা.চা.
    • মধু- ১ চা.চা.
    • লবণ- ১ চা.চা

প্রণালী

(১) বোলে মুরগীর টুকরোগুলো নিয়ে তাতে টক দই, লেবুর রস, আদা বাঁটা, রসুন বাঁটা, মধু ও লবণ দিয়ে ভালো করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রীজে ২ ঘণ্টা রেখে দিন।

(২) একটি প্যানে তেল গরম করে তাতে এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা ও শুকনো লাল মরিচ দিয়ে নাড়ুন। এবার পেঁয়াজ কুঁচি ছেড়ে দিয়ে ৫ মিঃ ভাঁজুন।

(৩) এরপর আদা ও রসুন বাঁটা দিন। ২ মিঃ ভাঁজুন। ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো ও মেথি গুঁড়ো দিয়ে মেশান।

(৪) মেরিনেটেড মুরগীর টুকরোগুলো ছাড়ুন এবং লবণ ছিটিয়ে ভালো করে মেশান। প্যানটি ঢেকে দিয়ে আধা ঘণ্টা মাঝারি আঁচে রান্না হতে দিন।

(৫) ঢাকনা খুলে নেড়ে দিন এবং আর ৩ মিঃ রাঁধুন গ্রেভিটা আরেকটু ঘন হওয়ার জন্য।

(৬) রান্না হয়ে গেলে চুলা বন্ধ করুন এবং গরম ভাত, পোলাউ, নান বা পরোটার সাথে পরিবেষণ করুন দই মুরগী।

লিখেছেন- আনিকা ফওজিয়া

সম্পর্কিত লেখা

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন
চুলের যত্ন

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন

ফল শুধু ক্ষুধা নিবারণেই সীমাবদ্ধ নয়, বরং সৌন্দর্য চর্চাতেও অনন্য ভূমিকা রাখে। বিভিন্ন ধরনের ফল বিভিন্ন গুণের হয়। ত্বকের ও চুলের যত্নে ফলের মাস্ক কিন্ত...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

আচারি চিকেন
মেহমানদারী

আচারি চিকেন

ছুটির দিনে কোনো স্পেশাল ডিশ ট্রাই করতে চান? বা অতিথি আপ্যায়নে একটু ডিফারেন্ট কিছু রাখতে চান? আচারি চিকেন একটি রিচ ডিশ। পোলাও, পরোটা, খিচুড়ি, নানরুটি এ...

চা – নাস্তা

বীফ কলিজা শিঙ্গাড়া

শিঙ্গাড়া কার না ভালো লাগে! আর তা যদি হয় কলিজার শিঙ্গাড়া, তবে তো আর কথাই নেই। বিকেলের চায়ের সাথে গরম গরম শিঙ্গাড়া খাওয়ার মজাই আলাদা। উপকরণ শিঙ্গাড়া...

আরও পড়ুন

চা – নাস্তা

মাছের কিমার পুর ভরা সমুচা পিঠা

শুধু বাচ্চারা কেন, অনেক বড়রাও আছে যারা সহজে মাছ খেতে চায় না। যারা মাছ খাওয়া নিয়ে তালবাহানা করে তাদেরকে ও একটু সময় নিয়ে আর বুদ্ধি খাটালে মাছ খাওয়ানো যে...

হায়দ্রাবাদি চিকেন কারি
মেহমানদারী

হায়দ্রাবাদি চিকেন কারি

সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এম...

পটলের দোলমা
মেহমানদারী

পটলের দোলমা

পটল হচ্ছে সুস্বাদু সবজিগুলোর মধ্যে একটি। আর পটলের অত্যন্ত মজাদার রেসিপিগুলোর মধ্যে পটলের দোলমা খুব জনপ্রিয়। পোলাও হোক বা ভাত, পটলের দোলমা সবকিছুর সাথে...

লেবুর আচার
রেসিপি

লেবুর আচার

আমার আম্মু এই রেসিপিটি ফলো করে লেবুর আচার বানান। এটি বানাতে পাকা হলুদ লেবু ব্যবহার করেন তিনি। কারণ সবুজ লেবুগুলো টক হয় বেশি। আশা করি রেসিপিটি আপনাদের...

ডিমের মালাইকারি
২০ মিনিটের রান্না

ডিমের মালাইকারি

বাসায় সব সময় মাছ বা মাংস না থাকলেও ডিম তো থাকেই! প্রোটিনের পাশাপাশি এতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, ভিটামিন বি৬ ও ভিটামিন বি১২ রয়েছে। ডিম দিয়ে কত রকম...

অরেঞ্জ চিকেন
মেহমানদারী

অরেঞ্জ চিকেন

দাওয়াত হোক, হোক দুপুরের বা রাতের খাবার... আবার ধরুন ইচ্ছে হল হঠাৎ নতুন কোন খাবার খেতে! বাসায় মুরগী আছে? তাহলে এখনই টুকে নিন এই অরেঞ্জ চিকেন রেসিপিটি আ...

…