বীফ কলিজা শিঙ্গাড়া

sub-editor · Mar 14, 2018 · 1 min read

শিঙ্গাড়া কার না ভালো লাগে! আর তা যদি হয় কলিজার শিঙ্গাড়া, তবে তো আর কথাই নেই। বিকেলের চায়ের সাথে গরম গরম শিঙ্গাড়া খাওয়ার মজাই আলাদা।

উপকরণ

শিঙ্গাড়ার জন্য
  • ময়দা-১ কাপ
  • বেকিং পাউডার- ১/২ চা.চা.
  • তেল- ২ টে.চা.
  • ঘি- ১ চা.চা.
  • লবণ
  • কালোজিরা- ১/৪ চা.চা.
  • পানি (পরিমাণমত, ডো বানানোর জন্য)
পূর তৈরির জন্য
  • বীফ কলিজা- ১/২ কেজি, কিউব করে কাঁটা
  • পেঁয়াজ- মাঝারি সাইজের ১টি, কুঁচি
  • আদা বাঁটা- ২ চা.চা.
  • রসুন বাঁটা- ১ চা.চা.
  • হলুদ গুঁড়ো- ১/৪ চা.চা.
  • মরিচ গুঁড়ো- ১/২ চা.চা.
  • ধনিয়া গুঁড়ো- ১/৪ চা.চা.
  • এলাচি-২টি
  • দারুচিনি- ১টি
  • তেজপাতা- ছোট ২টি
  • আলু- ছোট কিউব করে কাঁটা
  • লবণ
  • কাচামরিচ কুঁচি (ইচ্ছেমত)
  • গরম মশলা পাউডার- ১/৪ চা.চা.
  • স্পেশাল গরম মশলা পাউডার- ১ চা.চা. (*জিরা, মৌরি, কালোজিরা, ধনিয়া, মেথি, এলাচি ও সামান্য পাঁচফোড়ন একসাথে মিশিয়ে গুঁড়ো করে তৈরি)
  • তেল

[picture]

রন্ধন প্রণালী

  • কলিজার পূর তৈরি

- কলিজা ভালোভাবে ধুয়ে নিন। তারপর স্পেশাল গরম মশলা পাউডার দিয়ে কলিজা টুকরোগুলো মেরিনেট করে রাখুন ১৫ মিঃ।

- একটি কড়াইয়ে তেল গরম করুন এবং তাতে দারুচিনি, এলাচি এবং তেজপাতা ভাঁজুন। এরপর পেঁয়াজ কুঁচি তাতে ছাড়ুন এবং নরম করে ভাঁজুন। এতে আদা ও রসুন বাঁটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো এবং লবণ দিন। সামান্য পানি ঢেলে ভালোভাবে কষান। আলুর টুকরোগুলো ঢালুন। কলিজা টুকরোগুলো ঢালুন। ভালোভাবে রান্না করুন।

- একটু পানি ঢালুন যখন কলিজা রান্না হয়ে যাবে। কাঁচামরিচ কুঁচি ও গরম মশলা পাউডার মেশান। ভালোভাবে নেড়ে পানি শুকিয়ে ফেলুন।

  • শিঙ্গাড়া তৈরি

- ময়দা, বেকিং পাউডার, তেল, ঘি, কালোজিরা ও লবণ একসাথে মেশান। এবার তাতে একটু একটু পানি ঢেলে ভালো করে মেখে ডো তৈরি করুন। ডো-টি মিডিয়াম টাইট হবে। এক্সট্রা তেল হাতে মেখে ডো বানান এবং বানানো শেষে ভেজা কাপড় দিয়ে ৩০ মিঃ ডো-টি ঢেকে রাখুন।

- ডো থেকে ছোট ছোট বল বানান এবং বেলে ছোট রুটির মত বানান। রুটির মধ্যে কলিজার পূর ভরে কিনার ধরে পানি লাগিয়ে কিনারগুলো জুড়ে দিন।

- এবার চুলায় কড়াই নিয়ে তাতে তেল গরম করে মাঝারি আঁচে শিঙ্গাড়াগুলো ভাঁজুন।

পরিবেষণ করুন গরম গরম মজাদার কলিজার শিঙ্গাড়া।

লিখেছেন- আনিকা ফওজিয়া

সম্পর্কিত লেখা

কলিজা ভুনা
মেহমানদারী

কলিজা ভুনা

দেখেই খেতে ইচ্ছে করছে! গরম গরম ভাতের সাথে কলিজা ভুনা খেতে দারুণ লাগে।বাড়িতে উপকরণগুলো থাকলে চট করে বানিয়ে ফেলুন মজাদার কলিজা ভুনা। রান...

দই মুরগী
মেহমানদারী

দই মুরগী

আজ বাদে কাল শুক্রবার! দেখতে দেখতে সপ্তাহ শেষ হয়ে যায়, তাই না? ব্যস্ততা বড্ড অদ্ভুত। যেহেতু উইকএন্ড, একটু স্পেশাল ডিসতো চাই, নাকি? তাই নিয়ে এলাম দই মুর...

লেবুর আচার
রেসিপি

লেবুর আচার

আমার আম্মু এই রেসিপিটি ফলো করে লেবুর আচার বানান। এটি বানাতে পাকা হলুদ লেবু ব্যবহার করেন তিনি। কারণ সবুজ লেবুগুলো টক হয় বেশি। আশা করি রেসিপিটি আপনাদের...

চা – নাস্তা

মাছের কিমার পুর ভরা সমুচা পিঠা

শুধু বাচ্চারা কেন, অনেক বড়রাও আছে যারা সহজে মাছ খেতে চায় না। যারা মাছ খাওয়া নিয়ে তালবাহানা করে তাদেরকে ও একটু সময় নিয়ে আর বুদ্ধি খাটালে মাছ খাওয়ানো যে...

আরও পড়ুন

হায়দ্রাবাদি চিকেন কারি
মেহমানদারী

হায়দ্রাবাদি চিকেন কারি

সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এম...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

ডিমের মালাইকারি
২০ মিনিটের রান্না

ডিমের মালাইকারি

বাসায় সব সময় মাছ বা মাংস না থাকলেও ডিম তো থাকেই! প্রোটিনের পাশাপাশি এতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, ভিটামিন বি৬ ও ভিটামিন বি১২ রয়েছে। ডিম দিয়ে কত রকম...

নানা রকম চা এবং তাদের স্বাস্থ্যগুণ
সুস্থতা

নানা রকম চা এবং তাদের স্বাস্থ্যগুণ

‘এক কাপ চা’ আমাদের প্রতিদিনের সঙ্গী। সকাল ও বিকালের নাস্তায় এক কাপ চা না হলে যেন চলেই না। পৃথিবীতে নানা দেশের খাবারের ধরনে নানা পার্থক্য থাকলেও এই চা...

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!
রেসিপি

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!

কাল বাসায় বড় মামা আসছেন। মা বললো মামা মায়ের সব পছন্দের মাছ নিয়ে আসছেন গ্রাম থেকে। আমার মা যা মজা করে মাছ রান্না করে তা আর মুখে না বলি। চলুন আপনাদের সা...

…