কলিজা ভুনা

sub-editor · Sep 05, 2016 · 1 min read

কলিজা ভুনা

দেখেই খেতে ইচ্ছে করছে!  গরম গরম ভাতের সাথে  কলিজা ভুনা খেতে দারুণ লাগে।বাড়িতে উপকরণগুলো থাকলে চট করে বানিয়ে ফেলুন মজাদার কলিজা ভুনা। রান্নার সুবিধার্থে দেখে নিন এর পুরো প্রণালী।

উপকরণ

  • (গরু বা খাসির) কলিজা ১/২ কেজি
  • পেঁয়াজ ১ কাপ
  • আদা বাটা ১ চা চামচ
  • রসুন বাটা ১ টেবিল চামচ
  • পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
  • মরিচ গুঁড়ো ১ চা চামচ
  • হলুদ গুঁড়ো ১/২ চা চামচ
  • জিরা বাটা ১/২ চা চামচ
  • ধনে গুঁড়ো ১ চা চামচ
  • লবন স্বাদমতো
  • দারুচিনি, এলাচ, লং একত্রে বাটা ১/২ চা চামচ
  • তেজপাতা ১ টি
  • পাঁচফোড়ন গুঁড়ো ১ চিমটি পরিমাণ
  • দারুচিনি টুকরো ৩ টি
  • জায়ফল ও জয়ত্রী বাটা ১/৩ চা চামচ
  • চিনি ১ চিমটি পরিমাণ
  • টালা জিরা গুঁড়ো ১/২ চা চামচ
  • তেল ৩ টেবিল চামচ
প্রণালী  কলিজা ছোট ছোট টুকরো (১ ইঞ্চি লম্বা আর পাশে ১/২ ইঞ্চি) করে কেটে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিন। তাহলে রক্ত থাকবে না। তারপর একটি বাটিতে কলিজার টুকরোগুলো নিয়ে তারমধ্যে তেল, টালা জিরার গুঁড়ো,কেটে রাখা পেঁয়াজ বাদে বাকী সব উপকরণ/মশলা একসঙ্গে মেখে নিন। এবার একটা পাত্রে তেল গরম করে তারমধ্যে মশলা মাখানো কলিজাগুলো দিয়ে অল্প আঁচে নেড়ে কষাতে থাকুন।যতক্ষণ না কলিজার পানি শুকিয়ে তেল ওপরে ঊঠে আসে ততক্ষণ নাড়তে থাকুন। এ অবস্থায় কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিন, নেড়ে আরো ১৫ মিনিট রান্না করুন। এরপর টালা জিরার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আরো ৫ মিনিট পরে চুলা থেকে নামিয়ে নিন।গরম গরম কলিজা ভুনা পরিবেশন করুন।   ছবি  ও রেসিপি -  সায়মা সায়েদ

সম্পর্কিত লেখা

চা – নাস্তা

বীফ কলিজা শিঙ্গাড়া

শিঙ্গাড়া কার না ভালো লাগে! আর তা যদি হয় কলিজার শিঙ্গাড়া, তবে তো আর কথাই নেই। বিকেলের চায়ের সাথে গরম গরম শিঙ্গাড়া খাওয়ার মজাই আলাদা। উপকরণ শিঙ্গাড়া...

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

চা – নাস্তা

মাছের কিমার পুর ভরা সমুচা পিঠা

শুধু বাচ্চারা কেন, অনেক বড়রাও আছে যারা সহজে মাছ খেতে চায় না। যারা মাছ খাওয়া নিয়ে তালবাহানা করে তাদেরকে ও একটু সময় নিয়ে আর বুদ্ধি খাটালে মাছ খাওয়ানো যে...

আরও পড়ুন

সুস্বাস্থ্য আর সৌন্দর্যচর্চায় সুগন্ধি মশলা দারুচিনির যত গুণ
বিউটি টিপস

সুস্বাস্থ্য আর সৌন্দর্যচর্চায় সুগন্ধি মশলা দারুচিনির যত গুণ

আমাদের প্রায় সবার রান্নাঘরেই উপস্থিত থাকে এ দারুণ সুগন্ধি আর ঔষধি গুণযুক্ত মশলাটি - যার নাম দারুচিনি। ইংরেজিতে যাকে বলা হয় Cinnamon. মাংস রান্নায় হোক...

পটলের দোলমা
মেহমানদারী

পটলের দোলমা

পটল হচ্ছে সুস্বাদু সবজিগুলোর মধ্যে একটি। আর পটলের অত্যন্ত মজাদার রেসিপিগুলোর মধ্যে পটলের দোলমা খুব জনপ্রিয়। পোলাও হোক বা ভাত, পটলের দোলমা সবকিছুর সাথে...

হায়দ্রাবাদি চিকেন কারি
মেহমানদারী

হায়দ্রাবাদি চিকেন কারি

সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এম...

ডিমের মালাইকারি
২০ মিনিটের রান্না

ডিমের মালাইকারি

বাসায় সব সময় মাছ বা মাংস না থাকলেও ডিম তো থাকেই! প্রোটিনের পাশাপাশি এতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, ভিটামিন বি৬ ও ভিটামিন বি১২ রয়েছে। ডিম দিয়ে কত রকম...

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

শাহী মাটন রেজালা
রেসিপি

শাহী মাটন রেজালা

ভোজনপ্রিয় বাঙালিদের কাছে উৎসব মানেই হচ্ছে পোলাও, মাংসের নানা রকম পদ! যেকোনো স্পেশাল অকেশনে বা বিশেষ দিন উদযাপনে মাটন না থাকলে কি চলে, বলুন তো? কাচ্চি,...

…