ডিমের মালাইকারি

তানিজা ইসলাম · Apr 01, 2020 · 1 min read

ডিমের মালাইকারি

বাসায় সব সময় মাছ বা মাংস না থাকলেও ডিম তো থাকেই! প্রোটিনের পাশাপাশি এতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, ভিটামিন বি৬ ও ভিটামিন বি১২ রয়েছে। ডিম দিয়ে কত রকমের মজাদার খাবার তৈরি করা হয়! কিন্তু এগ মালাইকারি কখনও খেয়েছেন কি? ডিমের এই ডিশটি একটু ভিন্নধর্মী, তাই স্বাদের পরিবর্তন আনতে নতুন কিছু ট্রাই করতেই পারেন। যারা একটু ঝাল ঝাল কারি খেতে পছন্দ করে, তাদের জন্য এটা একদম পারফেক্ট। চলুন, ডিমের মালাইকারি তৈরির পুরো রেসিপিটি জেনে নেই!

ডিমের মালাইকারি তৈরির পদ্ধতি

উপকরণ

  • ডিম- ৪টি
  • পেঁয়াজ বাটা- ২ চা চামচ
  • রসুন বাটা- ১ চা চামচ
  • আদা বাটা- ১/২ চা চামচ
  • ধনিয়া গুঁড়ো- ১ চা চামচ
  • বাদাম বাটা- ২ চা চামচ
  • নারিকেল দুধ- ১/২ কাপ
  • লালমরিচের গুঁড়ো- ১ চা চামচ
  • হলুদ গুঁড়ো- ১ চা চামচ
  • টমেটো কুঁচি- ১/২ কাপ
  • তেল- ৩ চা চামচ
  • লবণ- স্বাদ অনুযায়ী
  • কাঁচামরিচ বাটা- ১ চা চামচ
  • টেলে রাখা জিরা গুঁড়ো- ২ চা চামচ
  • গরম মসলার গুঁড়ো- ১ চা চামচ
  • ধনেপাতা- সাজানোর জন্য

প্রস্তুত প্রণালী

১) প্রথমে ডিম সেদ্ধ করে নিয়ে দুই ভাগ করে কেটে আলাদা পাত্রে তুলে রাখুন।

২) একটি প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে দিন। একটু পানি যোগ করতে পারেন যাতে মসলাগুলো না পুড়ে যায়!

৩) এবার এতে লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, টমেটো কুঁচি ও কাঁচামরিচ বাটা দিয়ে দিন। মাঝারী আঁচে সময় নিয়ে সব মসলাগুলো একসাথে ভুনা করে নিন।

৪) মসলা কষানো হয়ে গেলে এতে নারকেল দুধ ও বাদাম বাটা মিশিয়ে জ্বাল দিন। কিছুক্ষণ পর ঝোল ঘন হয়ে আসবে।

৫) তারপর টেলে রাখা জিরা গুঁড়ো ও গরম মসলার গুঁড়ো ছিটিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য মালাইকারি হালকা আঁচে দমে রাখুন।

৬) ঝোল মাখামাখা হয়ে আসলে ডিমগুলো দিয়ে দিন। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করে নিন মজাদার ডিমের মালাইকারি!

দেখলেন তো, খুব অল্প সময়েই ডিমের নতুন একটি ডিশ রেডি হয়ে গেলো! এটা দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি খেতেও সুস্বাদু। দুপুরে বা রাতের মেন্যুতে দারুণ মানিয়ে যাবে এই আইটেমটি! তাহলে দেড়ি না করে আজই রেঁধে ফেলুন এই ডিশটি।

 

ছবি- সংগৃহীত: অর্চনাসকিচেন.কম

সম্পর্কিত লেখা

হায়দ্রাবাদি চিকেন কারি
মেহমানদারী

হায়দ্রাবাদি চিকেন কারি

সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এম...

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

চা – নাস্তা

মাছের কিমার পুর ভরা সমুচা পিঠা

শুধু বাচ্চারা কেন, অনেক বড়রাও আছে যারা সহজে মাছ খেতে চায় না। যারা মাছ খাওয়া নিয়ে তালবাহানা করে তাদেরকে ও একটু সময় নিয়ে আর বুদ্ধি খাটালে মাছ খাওয়ানো যে...

পটলের দোলমা
মেহমানদারী

পটলের দোলমা

পটল হচ্ছে সুস্বাদু সবজিগুলোর মধ্যে একটি। আর পটলের অত্যন্ত মজাদার রেসিপিগুলোর মধ্যে পটলের দোলমা খুব জনপ্রিয়। পোলাও হোক বা ভাত, পটলের দোলমা সবকিছুর সাথে...

আরও পড়ুন

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

কাশ্মীরি মাটন কারি 
মেহমানদারী

কাশ্মীরি মাটন কারি 

ছুটির দিনে, উৎসবে বা কোনো সেলিব্রেশনে স্পেশাল কিছু রান্না না করলেই যেন নয়। সারা বছর কোলেস্টেরল, হাই প্রেশার, ডায়েটিং এগুলো মেইনটেইন করতে যেয়ে রেড মিট...

শাহী মাটন রেজালা
রেসিপি

শাহী মাটন রেজালা

ভোজনপ্রিয় বাঙালিদের কাছে উৎসব মানেই হচ্ছে পোলাও, মাংসের নানা রকম পদ! যেকোনো স্পেশাল অকেশনে বা বিশেষ দিন উদযাপনে মাটন না থাকলে কি চলে, বলুন তো? কাচ্চি,...

দই মুরগী
মেহমানদারী

দই মুরগী

আজ বাদে কাল শুক্রবার! দেখতে দেখতে সপ্তাহ শেষ হয়ে যায়, তাই না? ব্যস্ততা বড্ড অদ্ভুত। যেহেতু উইকএন্ড, একটু স্পেশাল ডিসতো চাই, নাকি? তাই নিয়ে এলাম দই মুর...

মাটন নিহারী
১ ঘণ্টার রান্না

মাটন নিহারী

মাটন পায়া স্যুপ বা মাটন নিহারী, বাঙালিদের প্রিয় একটি খাবার। ফারসি ভাষায় “নিহার” শব্দটির অর্থ হচ্ছে সকাল, এই খাবারটি সকালের নাস্তাতে খাওয়া হয় বলে এর...

চিংড়ি পিঠা | বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার!
চা – নাস্তা

চিংড়ি পিঠা | বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার!

কথা হবে সোজাসাপ্টা। জগতে মানুষ আছে দুই ধরনের। ১. যারা চিংড়ি পিঠা খেয়েছে আর ২. যারা খায় নি। চিংড়ি পিঠা বরিশাল অঞ্চলের একটা খাবার, ভাতের সাথে খেতে হয়।...

…