শাহী মাটন রেজালা

তানিজা ইসলাম · Jun 22, 2023 · 1 min read

শাহী মাটন রেজালা

ভোজনপ্রিয় বাঙালিদের কাছে উৎসব মানেই হচ্ছে পোলাও, মাংসের নানা রকম পদ! যেকোনো স্পেশাল অকেশনে বা বিশেষ দিন উদযাপনে মাটন না থাকলে কি চলে, বলুন তো? কাচ্চি, ভুনা, ঝাল ফ্রাই- মাটনের কত ডিশই তো খেয়েছেন। আজ শেয়ার করবো শাহী মাটন রেজালা তৈরির রেসিপি। রেজালা হলেও মিষ্টি স্বাদের না, ঝাল ঝালই হবে খেতে; এটিকে মাটনের ঝাল রেজালাও বলতে পারেন! চলুন রেসিপিটি জেনে নেই তাহলে।

কী কী উপকরণ লাগবে?

  • মাটন- ১ কেজি
  • আদা বাটা- ২ চা চামচ
  • রসুন বাটা- ১.৫ চা চামচ
  • পেঁয়াজ বাটা- ৩ টেবিল চামচ
  • জিরা গুঁড়ো- ১ চা চামচ
  • ধনিয়া গুঁড়ো- ১.৫ চা চামচ
  • জায়ফল, জয়ত্রী গুঁড়ো- ১ চা চামচ (শুকনো তাওয়ায় টেলে গুঁড়ো করে নেওয়া)
  • বাদাম বাটা- ১ চা চামচ
  • টকদই- হাফ কাপ
  • গোটা গরম মসলা (এলাচ, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ)- ২টি করে
  • পেঁয়াজ বেরেস্তা- হাফ কাপ
  • কাঁচা মরিচ- ৬/৭টি
  • লাল মরিচের গুঁড়ো- ৩ চা চামচ
  • হলুদ- ২ চা চামচ
  • তেল- ৩ টেবিল চামচ
  • ঘি- ২ চা চামচ
  • লবণ- স্বাদ অনুযায়ী

শাহী মাটন রেজালা কীভাবে তৈরি করবেন?

১) প্রথমে মাটন পছন্দমতো সাইজে পিস করে নিন এবং ভালোভাবে ধুয়ে নিন।

২) এবার টকদই, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ ও মরিচের গুঁড়ো দিয়ে মাটন ভালোভাবে মেরিনেট করুন। ১ ঘন্টা অপেক্ষা করুন।

৩) বড় কড়াইয়ে তেল গরম করুন এবং গোটা গরম মসলা ফোঁড়ন দিন। এতে মেরিনেট করা মাটন দিয়ে নাড়াচাড়া করুন।

৪) এক এক করে হলুদ, জিরা গুঁড়ো ও বাকি মসলাগুলো দিন। শুধু কাঁচা মরিচ, বাদাম বাটা, বেরেস্তা পরে দিতে হবে। অনেকে রেজালার গ্রেভি সাদা রাখতে চান। এক্ষেত্রে হলুদ গুঁড়ো স্কিপ করতে পারেন।

৫) চুলার আঁচ মিডিয়াম রেখে ভালোভাবে কষিয়ে নিন। দরকার হলে পানি অ্যাড করুন যাতে মসলা পুড়ে না যায়।

৬) ভালোভাবে কষানো হলে দু’কাপ গরম পানি যোগ করুন যেন মাটন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করুন ৩০ মিনিট, মাঝে মধ্যে একটু নেড়ে দিন।

৭) এবার এতে কাঁচা মরিচ, বাদাম বাটা, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিন। গ্রেভি ঘন হয়ে গেলে ও মাংস সেদ্ধ হয়ে আসলে বুঝবেন প্রায় কমপ্লিট আপনার রান্না।

৮) লাস্টে ঘি ছড়িয়ে দিন। ৫-১০ মিনিট দমে রাখুন লো হিটে।

ব্যস, এবার উপরে ধনিয়া পাতা কুঁচি ছড়িয়ে পরিবেশন করুন। পোলাও, পরোটা, সাদা ভাত যেকোনো কিছু দিয়েই সার্ভ করতে পারেন। এবারের ঈদে ট্রাই করুন এই মজাদার ঝাল ঝাল শাহী মাটন রেজালা। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন।

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

মাটন দিলখুশ রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু মাটন কারি
রেসিপি

মাটন দিলখুশ রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু মাটন কারি

আপনি কি এমন একটি মাটন রেসিপি খুঁজছেন, যা খেতেও লাজবাব এবং দেখতেও রেস্টুরেন্ট-স্টাইলের? তাহলে মাটন দিলখুশ হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি পদ! নামের ম...

মাটন তাওয়া ফ্রাই
রেসিপি

মাটন তাওয়া ফ্রাই

স্পেশাল অকেশনের মেন্যুতে বিফ বা মাটন না থাকলে কি চলে, বলুন তো? মাটন দিয়ে কত ধরনের আইটেমই তো ট্রাই করা হয়। আজ শেয়ার করবো স্পেশাল মাটন তাওয়া ফ্রাই এর রে...

মাটন কাঠি রোল
মেহমানদারী

মাটন কাঠি রোল

খাবারের জগতের এক অনন্য নাম হচ্ছে মাটন। মাটন দিয়ে তৈরি বিভিন্ন আইটেম ভোজনরসিকদের পছন্দের খাবারের তালিকায় শীর্ষে থাকে। আজকে এই মাটন দিয়ে তৈরি এক মজাদার...

মাটন নিহারী
১ ঘণ্টার রান্না

মাটন নিহারী

মাটন পায়া স্যুপ বা মাটন নিহারী, বাঙালিদের প্রিয় একটি খাবার। ফারসি ভাষায় “নিহার” শব্দটির অর্থ হচ্ছে সকাল, এই খাবারটি সকালের নাস্তাতে খাওয়া হয় বলে এর...

আরও পড়ুন

মাটন কিমা ক্যারট স্যান্ডউইচ
রেসিপি

মাটন কিমা ক্যারট স্যান্ডউইচ

মাটন দিয়ে ডিশ বলতেই আমরা বুঝি হয় কাচ্চি বিরিয়ানি কিংবা মাটন রেজালা। এর বাহিরে অন্য কোন রান্নাবান্না করার চিন্তা আমরা খুব কমই করি। আজকে আমি মাটন দিয়ে ত...

মজাদার মাটন ফ্রাই
চা – নাস্তা

মজাদার মাটন ফ্রাই

হুট করেই বাড়িতে মেহমান চলে এলে, বন্ধুদের সাথে আড্ডা, চা-পার্টি কিংবা বিকেলের নাস্তায় মুখরোচক কিছু বানাতে চাচ্ছেন? মজাদার মাটন ফ্রাই ট্রাই করতে পারেন।...

কাশ্মীরি মাটন কারি 
মেহমানদারী

কাশ্মীরি মাটন কারি 

ছুটির দিনে, উৎসবে বা কোনো সেলিব্রেশনে স্পেশাল কিছু রান্না না করলেই যেন নয়। সারা বছর কোলেস্টেরল, হাই প্রেশার, ডায়েটিং এগুলো মেইনটেইন করতে যেয়ে রেড মিট...

মজাদার বিফ রেজালা রেসিপি
রেসিপি

মজাদার বিফ রেজালা রেসিপি

বিফ দিয়ে কত রকমের রান্না যে হয় বাঙালির হেঁসেলে। আলু দিয়ে ঝোল, কালাভুনা, কাবাব আরও কত কী! স্পেশাল দিনে বা যেকোনো অকেশনে একটু ভিন্ন স্বাদের রেসিপি ট্রাই...

মাটন তেহারি
রেসিপি

মাটন তেহারি

তেহারি তো আমাদের সবারই পছন্দের! বাইরে থেকে কিনে না খেয়ে বাসাতেই স্বাস্থ্যসম্মত উপায়ে বানিয়ে নিতে পারেন মজাদার মাটন তেহারি। রেস্টুরেন্টের মতো পারফেক্ট...

…