মাটন তাওয়া ফ্রাই

তানিজা ইসলাম · Apr 18, 2023 · 1 min read

মাটন তাওয়া ফ্রাই

স্পেশাল অকেশনের মেন্যুতে বিফ বা মাটন না থাকলে কি চলে, বলুন তো? মাটন দিয়ে কত ধরনের আইটেমই তো ট্রাই করা হয়। আজ শেয়ার করবো স্পেশাল মাটন তাওয়া ফ্রাই এর রেসিপি, যেটা লুচি, পরোটা, পোলাও কিংবা ফ্রায়েড রাইস দিয়ে সার্ভ করতে পারেন। আগেই জানিয়ে রাখি, সেইম প্রসেস ফলো করে বিফ তাওয়া ফ্রাইও করতে পারবেন। চলুন দেরি না করে জেনে নেই কী কী উপকরণ লাগবে মজাদার এই ডিশটি তৈরি করতে।

মাটন তাওয়া ফ্রাই কীভাবে তৈরি করবেন?

যে যে উপকরণ লাগবে

  • মাটন- হাফ কেজি
  • পেঁয়াজ বাটা- ৩ চা চামচ
  • রসুন বাটা- ১ চা চামচ
  • আদা বাটা- ১ চা চামচ
  • টকদই- হাফ বাটি
  • মরিচের গুঁড়ো- ১ চা চামচ
  • হলুদ গুঁড়ো- ১ চা চামচ
  • ধনিয়া গুঁড়ো- হাফ চামচ
  • জিরা গুঁড়ো- ১ চামচ
  • লবণ- ২ চা চামচ
  • গরম মসলার গুঁড়ো- ১ চামচ
  • সরিষার তেল- ৩ টেবিল চামচ

ফোঁড়নের জন্য

  • শুকনো মরিচ, এলাচ, দারুচিনি, গোটা গোলমরিচ- ২টি করে
  • রসুন ও পেঁয়াজ কুঁচি- ২ চা চামচ

মাটন তাওয়া ফ্রাই তৈরির নিয়ম

১) প্রথমে প্রেশার কুকারে তেল দিন এবং তেল গরম হলে এক এক করে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা ও লবণ দিয়ে কষিয়ে নিন। ২) এতে মাটন পিসগুলো দিয়ে বাকি মসলা ও টকদই দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিন। ৩) সামান্য গরম পানি দিয়ে দিন এবার এবং প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে রান্না করুন ২০ মিনিট। ২/৩ সিটি দিলে চুলা বন্ধ করে দিন। মাটন সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিতে ভুলবেন না। ৪) এবার আলাদা একটি বড় তাওয়াতে তেল গরম করুন। এতে শুকনো মরিচ ও গোটা গরম মসলা ফোঁড়ন দিন। ৫) তারপর পেঁয়াজ ও রসুন কুঁচি দিয়ে ভালো করে ভাজুন। ভাজা হয়ে গেলে গ্রেভিসহ মাংস এতে দিয়ে দিন, বার বার নাড়তে থাকুন। ৬) এই ধাপে চুলার আঁচ কমিয়ে বার বার নাড়তে হবে। যত সময় নিয়ে ফ্রাই করবেন, তত এর স্বাদ ভালো হবে। লাস্টে সামান্য গরম মসলা গুঁড়ো ছড়িয়ে দিন। ৭) নাড়তে নাড়তে যখন গ্রেভি একদম ড্রাই হয়ে যাবে ও মাংস ভাজা ভাজা হয়ে আসবে, তখন চুলা বন্ধ করে দিন। ধনিয়া পাতা বা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে সার্ভ করুন।

ব্যস, ঝাল ঝাল মাটন তাওয়া ফ্রাই রেডি! দেখলেন তো কত সহজে মাটনের এই ডিফারেন্ট ডিশটি প্রিপেয়ার করা যায়। ছুটির দিনের স্পেশাল মেন্যুতে বা অতিথি আপ্যায়নে এই আইটেমটি ট্রাই করে ফেলুন তাহলে। আজ এই পর্যন্তই, ভালো থাকুন। ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

শাহী মাটন রেজালা
রেসিপি

শাহী মাটন রেজালা

ভোজনপ্রিয় বাঙালিদের কাছে উৎসব মানেই হচ্ছে পোলাও, মাংসের নানা রকম পদ! যেকোনো স্পেশাল অকেশনে বা বিশেষ দিন উদযাপনে মাটন না থাকলে কি চলে, বলুন তো? কাচ্চি,...

মাটন দিলখুশ রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু মাটন কারি
রেসিপি

মাটন দিলখুশ রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু মাটন কারি

আপনি কি এমন একটি মাটন রেসিপি খুঁজছেন, যা খেতেও লাজবাব এবং দেখতেও রেস্টুরেন্ট-স্টাইলের? তাহলে মাটন দিলখুশ হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি পদ! নামের ম...

মাটন কাঠি রোল
মেহমানদারী

মাটন কাঠি রোল

খাবারের জগতের এক অনন্য নাম হচ্ছে মাটন। মাটন দিয়ে তৈরি বিভিন্ন আইটেম ভোজনরসিকদের পছন্দের খাবারের তালিকায় শীর্ষে থাকে। আজকে এই মাটন দিয়ে তৈরি এক মজাদার...

মজাদার মাটন ফ্রাই
চা – নাস্তা

মজাদার মাটন ফ্রাই

হুট করেই বাড়িতে মেহমান চলে এলে, বন্ধুদের সাথে আড্ডা, চা-পার্টি কিংবা বিকেলের নাস্তায় মুখরোচক কিছু বানাতে চাচ্ছেন? মজাদার মাটন ফ্রাই ট্রাই করতে পারেন।...

আরও পড়ুন

মাটন কিমা ক্যারট স্যান্ডউইচ
রেসিপি

মাটন কিমা ক্যারট স্যান্ডউইচ

মাটন দিয়ে ডিশ বলতেই আমরা বুঝি হয় কাচ্চি বিরিয়ানি কিংবা মাটন রেজালা। এর বাহিরে অন্য কোন রান্নাবান্না করার চিন্তা আমরা খুব কমই করি। আজকে আমি মাটন দিয়ে ত...

মাটন নিহারী
১ ঘণ্টার রান্না

মাটন নিহারী

মাটন পায়া স্যুপ বা মাটন নিহারী, বাঙালিদের প্রিয় একটি খাবার। ফারসি ভাষায় “নিহার” শব্দটির অর্থ হচ্ছে সকাল, এই খাবারটি সকালের নাস্তাতে খাওয়া হয় বলে এর...

কাশ্মীরি মাটন কারি 
মেহমানদারী

কাশ্মীরি মাটন কারি 

ছুটির দিনে, উৎসবে বা কোনো সেলিব্রেশনে স্পেশাল কিছু রান্না না করলেই যেন নয়। সারা বছর কোলেস্টেরল, হাই প্রেশার, ডায়েটিং এগুলো মেইনটেইন করতে যেয়ে রেড মিট...

মাটন তেহারি
রেসিপি

মাটন তেহারি

তেহারি তো আমাদের সবারই পছন্দের! বাইরে থেকে কিনে না খেয়ে বাসাতেই স্বাস্থ্যসম্মত উপায়ে বানিয়ে নিতে পারেন মজাদার মাটন তেহারি। রেস্টুরেন্টের মতো পারফেক্ট...

ইয়েলো রাইস ট্যামারিন্ড ফ্রাই রান্না করে খাবারে আনুন ভিন্নতা!
মেহমানদারী

ইয়েলো রাইস ট্যামারিন্ড ফ্রাই রান্না করে খাবারে আনুন ভিন্নতা!

প্রতিদিন একই খাবার খেতে কারই বা ভালো লাগে? আর তাই দেখে নিন, একটু আলাদা খাবারের একটি সুন্দর রেসিপি ইয়েলো রাইস ট্যামারিন্ড ফ্রাই ! [picture] ...

…