ইয়েলো রাইস ট্যামারিন্ড ফ্রাই রান্না করে খাবারে আনুন ভিন্নতা!

শারমিন · May 16, 2013 · 1 min read

ইয়েলো রাইস ট্যামারিন্ড ফ্রাই রান্না করে খাবারে আনুন ভিন্নতা!

প্রতিদিন একই খাবার খেতে কারই বা ভালো লাগে? আর তাই দেখে নিন, একটু আলাদা খাবারের একটি সুন্দর রেসিপি ইয়েলো রাইস ট্যামারিন্ড ফ্রাই !

[picture]

 

ইয়েলো রাইস ট্যামারিন্ড ফ্রাই রান্নার পদ্ধতি

ইয়েলো রাইস

ইয়েলো রাইস - shajgoj.com উপকরণ-
  • চাল- ২ কাপ
  • পেঁয়াজ- ২ টা (বড় স্লাইস করুন)
  • তেল- ২ টেবিল চামচ
  • গোটা গরম মশলা- পরিমাণমত
  • তেজপাতা- ৩টা
  • হলুদ গুঁড়া- ১ চা চামচ
  • লবণ- পরিমাণমত
যেভাবে রাঁধবেন-

প্যানে তেল গরম হলে কেটে রাখা পেঁয়াজ সোনালী করে ভেজে তুলে রাখুন। ওই তেলে গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিন। তারপর চাল, হলুদ গুঁড়া ও লবণ মেশান। নাড়তে থাকুন। খেয়াল রাখুন যেন নীচে লেগে না যায়। এরপর ৪ কাপ গরম পানি মেশান। কম আঁচে ঢাকনা দিয়ে রাখুন। চাল সিদ্ধ হয়ে, পানি শুকিয়ে এলে নামিয়ে নিয়ে পেঁয়াজ ভাজা সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

 

ট্যামারিন্ড ফ্রাই

ট্যামারিন্ড ফ্রাই - shajgoj.com উপকরণ-
  • মাটন- ১ কেজি
  • পেঁয়াজ- ৬ টা (বড় সাইজের)
  • গোলমরিচ- ২০ টা
  • কারিপাতা কয়েকটা
  • আদা- ৪ (ছোট টুকরো)
  • রসুন- ১২ কোয়া
  • হলুদ গুঁড়া- ১ চা চামচ
  • কাঁচামরিচ- ৬-৮ টা
  • লবণ ও গোলমরিচ- স্বাদমত
  • কর্নফ্লাওয়ার- ১ চা চামচ
  • তেঁতুল সামান্য
যেভাবে রাঁধবেন-

মাটন পরিষ্কার করে ধুয়ে ছোট টুকরো করে নিন। প্যানে তেল গরম হলে গোলমরিচ দিন। সুগন্ধ বের হলে আদা, রসুন ও পেঁয়াজ একে একে দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ বাদামী রং ধারণ করলে কারিপাতা, হলুদ গুঁড়া ও আদা কুঁচি দিয়ে নাড়তে থাকুন। তারপর মাটন ও লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিন। মাটন সিদ্ধ হয়ে এলে তেঁতুল ও কাঁচামরিচ দিন। গ্রেভি ঘন করার জন্য কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিন। রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

এই ছিল ইয়েলো রাইস ও ট্যামারিন্ড ফ্রাই-এর রেসিপি। মেহমানদারীটা এখন আরেকটু মজার এবং আরেকটু ভিন্ন হয়ে হয়ে গেলো! এছাড়াও ধরুন লাঞ্চ বা ডিনারে পরিবারের সকলকে নিয়েও যদি সাপ্তাহিক ছুটির দিনে ভিন্ন কিছু খেতে ইচ্ছে হয়, ইয়েলো রাইস ও ট্যামারিন্ড ফ্রাই হতে পারে খাবারের টেবিলে রাখার মত পারফেক্ট দু'টো আইটেম। খুব সহজ রেসিপি দু'টো ফলো করে অনায়াসেই রেঁধে ফেলুন।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

মাটন তাওয়া ফ্রাই
রেসিপি

মাটন তাওয়া ফ্রাই

স্পেশাল অকেশনের মেন্যুতে বিফ বা মাটন না থাকলে কি চলে, বলুন তো? মাটন দিয়ে কত ধরনের আইটেমই তো ট্রাই করা হয়। আজ শেয়ার করবো স্পেশাল মাটন তাওয়া ফ্রাই এর রে...

মজাদার মাটন ফ্রাই
চা – নাস্তা

মজাদার মাটন ফ্রাই

হুট করেই বাড়িতে মেহমান চলে এলে, বন্ধুদের সাথে আড্ডা, চা-পার্টি কিংবা বিকেলের নাস্তায় মুখরোচক কিছু বানাতে চাচ্ছেন? মজাদার মাটন ফ্রাই ট্রাই করতে পারেন।...

মাটন দিলখুশ রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু মাটন কারি
রেসিপি

মাটন দিলখুশ রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু মাটন কারি

আপনি কি এমন একটি মাটন রেসিপি খুঁজছেন, যা খেতেও লাজবাব এবং দেখতেও রেস্টুরেন্ট-স্টাইলের? তাহলে মাটন দিলখুশ হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি পদ! নামের ম...

মাটন কাঠি রোল
মেহমানদারী

মাটন কাঠি রোল

খাবারের জগতের এক অনন্য নাম হচ্ছে মাটন। মাটন দিয়ে তৈরি বিভিন্ন আইটেম ভোজনরসিকদের পছন্দের খাবারের তালিকায় শীর্ষে থাকে। আজকে এই মাটন দিয়ে তৈরি এক মজাদার...

আরও পড়ুন

শাহী মাটন রেজালা
রেসিপি

শাহী মাটন রেজালা

ভোজনপ্রিয় বাঙালিদের কাছে উৎসব মানেই হচ্ছে পোলাও, মাংসের নানা রকম পদ! যেকোনো স্পেশাল অকেশনে বা বিশেষ দিন উদযাপনে মাটন না থাকলে কি চলে, বলুন তো? কাচ্চি,...

মাটন কিমা ক্যারট স্যান্ডউইচ
রেসিপি

মাটন কিমা ক্যারট স্যান্ডউইচ

মাটন দিয়ে ডিশ বলতেই আমরা বুঝি হয় কাচ্চি বিরিয়ানি কিংবা মাটন রেজালা। এর বাহিরে অন্য কোন রান্নাবান্না করার চিন্তা আমরা খুব কমই করি। আজকে আমি মাটন দিয়ে ত...

মাটন তেহারি
রেসিপি

মাটন তেহারি

তেহারি তো আমাদের সবারই পছন্দের! বাইরে থেকে কিনে না খেয়ে বাসাতেই স্বাস্থ্যসম্মত উপায়ে বানিয়ে নিতে পারেন মজাদার মাটন তেহারি। রেস্টুরেন্টের মতো পারফেক্ট...

রাইস ওয়াটার স্ক্রাব | স্মুথ ও ক্লিয়ার স্কিনের ইনস্ট্যান্ট সল্যুশন!
রিভিউ

রাইস ওয়াটার স্ক্রাব | স্মুথ ও ক্লিয়ার স্কিনের ইনস্ট্যান্ট সল্যুশন!

সাপ্তাহিক স্কিনকেয়ার রুটিনে এক্সফোলিয়েশন একটি ইম্পরট্যান্ট স্টেপ। স্কিনের ডেড সেলস ও ইমপিওরিটিস রিমুভ করে ফেইসে হেলদি গ্লো ফিরিয়ে আনে চটজলদি! কিন্তু হ...

মেকআপ সেট করার জন্য রাইট শেইডের লুজ পাউডার চুজ করছেন তো?
মেকআপ

মেকআপ সেট করার জন্য রাইট শেইডের লুজ পাউডার চুজ করছেন তো?

মেকআপকে ম্যাট রাখতে বা সারাদিন সেট রাখতে লুজ পাউডার কিন্তু আমরা সবাই কমবেশি ইউজ করছি। প্রোপারলি লুজ পাউডার ইউজ করার পরও অনেকেরই কমপ্লেইন থাকে মেকআপ ডা...

…