মাটন দিলখুশ রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু মাটন কারি

জান্নাতুল কাওসার · Feb 02, 2025 · 1 min read

মাটন দিলখুশ রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু মাটন কারি

আপনি কি এমন একটি মাটন রেসিপি খুঁজছেন, যা খেতেও লাজবাব এবং দেখতেও রেস্টুরেন্ট-স্টাইলের? তাহলে মাটন দিলখুশ হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি পদ! নামের মতোই এই রেসিপিটি স্বাদে-গন্ধে মন ভরিয়ে দেবে। সুগন্ধি গরম মশলা সমৃদ্ধ গ্রেভির সংমিশ্রণে তৈরি এই পদ যেকোনো বিশেষ  উপলক্ষ বা অতিথি আপ্যায়নের জন্য একদম আদর্শ। চলুন, দেখে নেওয়া যাক কীভাবে ঘরেই সহজে তৈরি করবেন এই মুখরোচক মাটন দিলখুশ!

মাটন দিলখুশ বানাতে যা যা প্রয়োজন

উপকরণঃ

মাটন ৭৫০ গ্রাম

শাঁসযুক্ত ডাব ১টা

টক দই ২ টেবিলচামচ

সরিষার তেল ৪ টেবিলচামচ

ঘি ১ টেবিলচামচ

পেঁয়াজ বাটা ২ টেবিলচামচ

আদা-রসুন বাটা ১ টেবিলচামচ

পেঁয়াজ ২ টি (কুঁচি করে নেওয়া)

ধনিয়া গুঁড়ো ১ চা-চামচ

জিরা গুঁড়ো ১ চা-চামচ

কাশ্মীরিলঙ্কা গুঁড়ো ১ চা-চামচ

গরমমশলা গুঁড়ো ১/২ চা-চামচ

কাঁচা মরিচ ৩-৪ টি

তেজপাতা ২টি

কাঁচা মরিচ বাটা ১ চা-চামচ

লবণ পরিমাণ মতো

চিনি সামান্য

টমেটো ১টা (কুঁচি করে নেওয়া)

কাজু বাদাম বাটা ২ টেবিলচামচ

গোটা গরমমশলা ১ চা-চামচ

মাটন দিলখুশ রান্নার পদ্ধতি

১) মাটন ভাল করে ধুয়ে টক দই, সরিষার তেল, ঘি, পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরিলঙ্কা গুঁড়ো, গরমমশলা, কাঁচা মরিচ বাটা, লবণ, চিনি, কাজু বাদাম বাটা সব দিয়ে মেখে ২ ঘণ্টা রাখুন।

২) ডাবের পানি বের করে নিয়ে শাঁস পেস্ট করে নিন।

৩) এবার মাটন মশলা থেকে তুলে সিদ্ধ করে নিন।

৪) একটি কড়াইয়ে তেল ও ঘি গরম করে তাতে তেজপাতা, মরিচ ও গরমমশলা ফোড়ন দিন। এরপর পেঁয়াজ দিয়ে, ভেজে নিন। এতে সিদ্ধ করে রাখা মাটন ও বাকি মসলা মেশান।

৫) কষিয়ে নিয়ে এর মধ্যে ডাবের পানি ও পেস্ট করে রাখা ডাবের শাঁস মেশান। ভালোমতো কষানো হলে, নামিয়ে নিন।

৬) এবার ডাবের মুখ একটু বড় করে কেটে ভিতরে ঘি মাখিয়ে মাংস ভরে নিন। আটা দিয়ে মুখ আটকে মাঝারি আঁচে রাখুন ২০-২৫ মিনিট। তারপর আঁচ বন্ধ করে, ডাবের মুখ খুলে পরিবেশন করুন মাটন দিলখুশ।

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

শাহী মাটন রেজালা
রেসিপি

শাহী মাটন রেজালা

ভোজনপ্রিয় বাঙালিদের কাছে উৎসব মানেই হচ্ছে পোলাও, মাংসের নানা রকম পদ! যেকোনো স্পেশাল অকেশনে বা বিশেষ দিন উদযাপনে মাটন না থাকলে কি চলে, বলুন তো? কাচ্চি,...

মাটন তাওয়া ফ্রাই
রেসিপি

মাটন তাওয়া ফ্রাই

স্পেশাল অকেশনের মেন্যুতে বিফ বা মাটন না থাকলে কি চলে, বলুন তো? মাটন দিয়ে কত ধরনের আইটেমই তো ট্রাই করা হয়। আজ শেয়ার করবো স্পেশাল মাটন তাওয়া ফ্রাই এর রে...

ডাবের পানি নিয়ে সত্য–মিথ্যা
সুস্থতা

ডাবের পানি নিয়ে সত্য–মিথ্যা

এই গরমের সময় তৃষ্ণা মেটাতে আমরা নানা ধরনের পানীয় পান করে থাকি। কিন্তু সেগুলো শরীরের কতখানি উপকার বা অপকার করছে তা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। এ...

মাটন কাঠি রোল
মেহমানদারী

মাটন কাঠি রোল

খাবারের জগতের এক অনন্য নাম হচ্ছে মাটন। মাটন দিয়ে তৈরি বিভিন্ন আইটেম ভোজনরসিকদের পছন্দের খাবারের তালিকায় শীর্ষে থাকে। আজকে এই মাটন দিয়ে তৈরি এক মজাদার...

আরও পড়ুন

মাটন কিমা ক্যারট স্যান্ডউইচ
রেসিপি

মাটন কিমা ক্যারট স্যান্ডউইচ

মাটন দিয়ে ডিশ বলতেই আমরা বুঝি হয় কাচ্চি বিরিয়ানি কিংবা মাটন রেজালা। এর বাহিরে অন্য কোন রান্নাবান্না করার চিন্তা আমরা খুব কমই করি। আজকে আমি মাটন দিয়ে ত...

মাটন নিহারী
১ ঘণ্টার রান্না

মাটন নিহারী

মাটন পায়া স্যুপ বা মাটন নিহারী, বাঙালিদের প্রিয় একটি খাবার। ফারসি ভাষায় “নিহার” শব্দটির অর্থ হচ্ছে সকাল, এই খাবারটি সকালের নাস্তাতে খাওয়া হয় বলে এর...

মজাদার মাটন ফ্রাই
চা – নাস্তা

মজাদার মাটন ফ্রাই

হুট করেই বাড়িতে মেহমান চলে এলে, বন্ধুদের সাথে আড্ডা, চা-পার্টি কিংবা বিকেলের নাস্তায় মুখরোচক কিছু বানাতে চাচ্ছেন? মজাদার মাটন ফ্রাই ট্রাই করতে পারেন।...

ত্বকের যত্নে ডাবের পানির দারুণ কার্যকরী কিছু রেসিপি
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ডাবের পানির দারুণ কার্যকরী কিছু রেসিপি

ত্বকের যত্নে আমরা ন্যাচারাল উপাদানগুলোকে একটু বেশী প্রাধান্য দেই এবং ভরসা করি। কারণ ন্যাচারাল উপাদানগুলোতে কেমিক্যাল থাকে না এবং সাইড এফেক্ট নেই বললেই...

কাশ্মীরি মাটন কারি 
মেহমানদারী

কাশ্মীরি মাটন কারি 

ছুটির দিনে, উৎসবে বা কোনো সেলিব্রেশনে স্পেশাল কিছু রান্না না করলেই যেন নয়। সারা বছর কোলেস্টেরল, হাই প্রেশার, ডায়েটিং এগুলো মেইনটেইন করতে যেয়ে রেড মিট...

…