মাটন কিমা ক্যারট স্যান্ডউইচ

ফারিয়াহ্ রাশা · Jul 18, 2021 · 1 min read

মাটন কিমা ক্যারট স্যান্ডউইচ

মাটন দিয়ে ডিশ বলতেই আমরা বুঝি হয় কাচ্চি বিরিয়ানি কিংবা মাটন রেজালা। এর বাহিরে অন্য কোন রান্নাবান্না করার চিন্তা আমরা খুব কমই করি। আজকে আমি মাটন দিয়ে তৈরি করা একটি মজাদার স্ন্যাকসের রেসিপি দিব, যা আপনারা বিকালের নাস্তা কিংবা সকালের ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারবেন। সেটি হল মাটন কিমা ক্যারট স্যান্ডউইচ। কত ধরনের স্যান্ডউইচই তো খেয়েছেন। চলুন তাহলে দেখে নেয়া যাক মজাদার স্ন্যাকসের এই রেসিপি।

মাটন কিমা ক্যারট স্যান্ডউইচ কীভাবে বানাবেন?

এই মজাদার স্যান্ডউইচ বানাতে যা যা লাগবে-

উপকরণ

  • মাটন কিমা- ২ টেবিল চামচ
  • গাজর- ছোট ১টি
  • রসুন- ৩/৪ কোয়া
  • পেঁয়াজ- ১/২ (অর্ধেক পরিমাণ)
  • আদা- ১/২ ইঞ্চি
  • কাঁচা মরিচ- ২ টা
  • গরম মশলা গুঁড়ো- ১/৪ চা চামচ
  • হলুদ গুঁড়ো- ১/৪ চা চামচ
  • লবণ- স্বাদমত
  • ব্রেড- ৪-৫ স্লাইস
  • বাঁধাকপি গ্রেট করা- অল্প পরিমাণে

রান্নার পুরো প্রণালী

১) ১ টি ছোট গাজর ছোট ছোট করে গ্রেট করে নিবেন। পাউরুটিগুলো চারপাশ থেকে সাইডের অংশগুলো ছুরি দিয়ে কেটে নিন।

২) খাসির মাংস কিমা করে নিন। এক্ষেত্রে কিমা করার জন্য ছুরি ব্যবহার করুন কিংবা বাজারে কিমা করার জন্য কিছু মেশিন পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন।

৩) এরপর একটি পাটায় কিংবা ব্লেন্ডারে রসুন, পেঁয়াজ ও কাঁচা মরিচ বেটে নিন।

৪) একটি বড় কড়াইয়ে পরিমাণমতো তেল নিয়ে বাটা মশলা, হলুদ গুঁড়া, লবণ স্বাদমত নিয়ে নিন।

৫) তারপর মশলাগুলো তেলে ভালো করে কষিয়ে নিতে হবে।

৬) তাতে মাটন কিমা ও গাজর পুরোটা ঢেলে দিবেন এবং কষিয়ে নিবেন।

৭) মাটন কিমা ও গাজর পুরোটা কষানো শেষ হলে গরম মশলা দিয়ে নাড়িয়ে দিন।

৮)এরপর এই পুরটি একটি পাত্রে নিয়ে ঠান্ডা করে নিন।

৯) এরপর ব্রেড স্লাইসে পুর ভরে নিয়ে গ্রেট করা বাঁধাকপি ছিটিয়ে দিন। টোষ্ট মেকারে ব্রেড টোষ্ট করে নিন।

১০) টোস্ট বানানো শেষ হলে একটি পাত্রে নামিয়ে নিয়ে টমেটো সস এর সাথে গরম গরম পরিবেশন করুন।

তাহলে এভাবেই ঘরেই তৈরি করুন রেস্টুরেন্ট স্টাইলে মাটন কিমা ক্যারট স্যান্ডউইচ। এই রেসিপিটি আপনি বিকালের নাস্তা কিংবা সকালের ব্রেকফাস্টের জন্য খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। ঘরের ছোট বড় সবাই পছন্দ করবে আশা করি। মাটন কিমা ক্যারট স্যান্ডউইচ রেসিপিটি ট্রাই করে আপনার মতামত জানাতে ভুলবেন না! সুস্থ থাকুন। নিরাপদ থাকুন।

ছবি- আইস্টক

সম্পর্কিত লেখা

মাটন কাঠি রোল
মেহমানদারী

মাটন কাঠি রোল

খাবারের জগতের এক অনন্য নাম হচ্ছে মাটন। মাটন দিয়ে তৈরি বিভিন্ন আইটেম ভোজনরসিকদের পছন্দের খাবারের তালিকায় শীর্ষে থাকে। আজকে এই মাটন দিয়ে তৈরি এক মজাদার...

মাটন দিলখুশ রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু মাটন কারি
রেসিপি

মাটন দিলখুশ রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু মাটন কারি

আপনি কি এমন একটি মাটন রেসিপি খুঁজছেন, যা খেতেও লাজবাব এবং দেখতেও রেস্টুরেন্ট-স্টাইলের? তাহলে মাটন দিলখুশ হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি পদ! নামের ম...

শাহী মাটন রেজালা
রেসিপি

শাহী মাটন রেজালা

ভোজনপ্রিয় বাঙালিদের কাছে উৎসব মানেই হচ্ছে পোলাও, মাংসের নানা রকম পদ! যেকোনো স্পেশাল অকেশনে বা বিশেষ দিন উদযাপনে মাটন না থাকলে কি চলে, বলুন তো? কাচ্চি,...

মাটন তাওয়া ফ্রাই
রেসিপি

মাটন তাওয়া ফ্রাই

স্পেশাল অকেশনের মেন্যুতে বিফ বা মাটন না থাকলে কি চলে, বলুন তো? মাটন দিয়ে কত ধরনের আইটেমই তো ট্রাই করা হয়। আজ শেয়ার করবো স্পেশাল মাটন তাওয়া ফ্রাই এর রে...

আরও পড়ুন

ত্বকের যত্নে ক্যারট ফেসিয়াল সম্পর্কে জানা আছে কি?
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ক্যারট ফেসিয়াল সম্পর্কে জানা আছে কি?

ক্যারট বা গাজরের উপকারিতা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। গাজর রূপচর্চায় অতুলনীয়। গাজর নিয়মিত খেলে আপনার ত্বক হয়ে উঠবে দ্বীপ্তিময় ও উজ্জ্বল। তবে আপনি...

মজাদার মাটন ফ্রাই
চা – নাস্তা

মজাদার মাটন ফ্রাই

হুট করেই বাড়িতে মেহমান চলে এলে, বন্ধুদের সাথে আড্ডা, চা-পার্টি কিংবা বিকেলের নাস্তায় মুখরোচক কিছু বানাতে চাচ্ছেন? মজাদার মাটন ফ্রাই ট্রাই করতে পারেন।...

মাটন নিহারী
১ ঘণ্টার রান্না

মাটন নিহারী

মাটন পায়া স্যুপ বা মাটন নিহারী, বাঙালিদের প্রিয় একটি খাবার। ফারসি ভাষায় “নিহার” শব্দটির অর্থ হচ্ছে সকাল, এই খাবারটি সকালের নাস্তাতে খাওয়া হয় বলে এর...

মাটন তেহারি
রেসিপি

মাটন তেহারি

তেহারি তো আমাদের সবারই পছন্দের! বাইরে থেকে কিনে না খেয়ে বাসাতেই স্বাস্থ্যসম্মত উপায়ে বানিয়ে নিতে পারেন মজাদার মাটন তেহারি। রেস্টুরেন্টের মতো পারফেক্ট...

মিনি‬ কিমা মোগলাই পরোটা
চা – নাস্তা

মিনি‬ কিমা মোগলাই পরোটা

ডিম যাদের ভালো লাগে নিশ্চয়ই মোগলাই পরোটাও তাদের অনেক প্রিয়। কিন্তু আপনি কি জানেন, আমরা সবসময় ডিম দিয়ে তৈরি যে মোগলাই পরোটা খাই তার থেকে ভিন্ন স্বাদ নি...

…