মজাদার মাটন ফ্রাই

তাহসিন অর্না · Feb 11, 2020 · 1 min read

মজাদার মাটন ফ্রাই

হুট করেই বাড়িতে মেহমান চলে এলে, বন্ধুদের সাথে আড্ডা, চা-পার্টি কিংবা বিকেলের নাস্তায় মুখরোচক কিছু বানাতে চাচ্ছেন? মজাদার মাটন ফ্রাই ট্রাই করতে পারেন। ক্রিস্পি এবং খুবই সুস্বাদু এই আইটেমটি রুটি, পরোটা, গরম ভাত, পোলাও কিংবা নানের সাথে খেতে অনেক ভালো লাগে। তৈরি করাও খুব সহজ। কিন্তু কীভাবে তৈরি করবেন তা নিয়ে ভাবছেন তো? সব চিন্তা ঝেড়ে ফেলুন, কারণ আজকে আমরা আপনাদের মাটন ফ্রাই তৈরি করার পদ্ধতি জানাবো। চলুন তাহলে জেনে নেই।

মজাদার মাটন ফ্রাই তৈরির পদ্ধতি 

উপকরণ

  • বোনলেস মাটন- ১কেজি
  • আদা বাটা- ২চা চামচ
  • রসুন বাটা- ২চা চামচ
  • পেঁয়াজ কুঁচি- ২টি
  • তেল- ২কাপ
  • হলুদ গুঁড়া- ১.৫চা চামচ
  • মরিচ গুঁড়া- ২.৫চা চামচ
  • দারুচিনি গুঁড়া- ১/২চা চামচ
  • গরম মসলা- ২.৫চা চামচ
  • এলাচ- ৭/৮টি
  • কাঁচামরিচ কুঁচি- ৫/৬টি
  • লবঙ্গ- ৬/৭টি

প্রস্তুত প্রণালী

১) প্রথমে একটি প্যানে তেল গরম করে তাতে মাটন দিয়ে হালকা বাদামী করে নিতে হবে।

২) বাদামী হয়ে এলে এতে একেএকে রসুন বাটা, আদা বাটা, লবণ, হলুদ গুঁড়া ও কাঁচামরিচ দিয়ে ১০-১৫ মিনিট রান্না করুন।

৩) এবার মসলাসহ মাংস প্রেশার কুকারে দিয়ে ৫-৭মিনিট পর্যন্ত সেদ্ধ করুন।

৪) আরেকটি প্যানে তেল গরম করে এতে দারুচিনি গুঁড়া, লবঙ্গ ও এলাচ দিন।

৫) একটু ভাজি হলে এতে পেঁয়াজ কুঁচি ও কাঁচামরিচ কুঁচি দিন। ৬-৭ মিনিট অল্প আঁচে নেড়েচেড়ে লবণ দিয়ে দিতে হবে।

৬) এভাবে আরও ৫-৬মিনিট রাখুন যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ নরম হচ্ছে।

৭) পেঁয়াজ নরম হলে এতে সেদ্ধ করা মাটন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

৮) এবার গরম মসলা ছিটিয়ে দিয়ে আরও ৬-৭মিনিট অল্প আঁচে রান্না করুন।

ব্যস হয়ে গেলো মজাদার মাটন ফ্রাই! খুব সহজেই তৈরি করে নিতে পারেন দারুণ সুস্বাদু ক্রিস্পি এই আইটেমটি। ঝাল খেতে যারা পছন্দ করেন তাদের জন্য খুবই পছন্দনীয় আইটেম এইটি। মেহমানদারী, বিকেলের নাস্তা, চা-পার্টি কিংবা বন্ধুদের সাথে আড্ডাতে গরম পরোটা, নান কিংবা চালের রুটির সাথে পরিবেশন করতে পারেন। এছাড়া গরম ভাত কিংবা পোলাওয়ের সাথেও খেতে ভালো লাগবে। তো, দেরি না করে আজই তৈরি করুন খুবই মজাদার মাটন ফ্রাই এবং উপভোগ করুন।

 

ছবি- সংগৃহীত: মিটস.সপনিক্স.ওআরজি

সম্পর্কিত লেখা

মাটন তাওয়া ফ্রাই
রেসিপি

মাটন তাওয়া ফ্রাই

স্পেশাল অকেশনের মেন্যুতে বিফ বা মাটন না থাকলে কি চলে, বলুন তো? মাটন দিয়ে কত ধরনের আইটেমই তো ট্রাই করা হয়। আজ শেয়ার করবো স্পেশাল মাটন তাওয়া ফ্রাই এর রে...

মাটন দিলখুশ রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু মাটন কারি
রেসিপি

মাটন দিলখুশ রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু মাটন কারি

আপনি কি এমন একটি মাটন রেসিপি খুঁজছেন, যা খেতেও লাজবাব এবং দেখতেও রেস্টুরেন্ট-স্টাইলের? তাহলে মাটন দিলখুশ হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি পদ! নামের ম...

মাটন কাঠি রোল
মেহমানদারী

মাটন কাঠি রোল

খাবারের জগতের এক অনন্য নাম হচ্ছে মাটন। মাটন দিয়ে তৈরি বিভিন্ন আইটেম ভোজনরসিকদের পছন্দের খাবারের তালিকায় শীর্ষে থাকে। আজকে এই মাটন দিয়ে তৈরি এক মজাদার...

শাহী মাটন রেজালা
রেসিপি

শাহী মাটন রেজালা

ভোজনপ্রিয় বাঙালিদের কাছে উৎসব মানেই হচ্ছে পোলাও, মাংসের নানা রকম পদ! যেকোনো স্পেশাল অকেশনে বা বিশেষ দিন উদযাপনে মাটন না থাকলে কি চলে, বলুন তো? কাচ্চি,...

আরও পড়ুন

মাটন কিমা ক্যারট স্যান্ডউইচ
রেসিপি

মাটন কিমা ক্যারট স্যান্ডউইচ

মাটন দিয়ে ডিশ বলতেই আমরা বুঝি হয় কাচ্চি বিরিয়ানি কিংবা মাটন রেজালা। এর বাহিরে অন্য কোন রান্নাবান্না করার চিন্তা আমরা খুব কমই করি। আজকে আমি মাটন দিয়ে ত...

মাটন নিহারী
১ ঘণ্টার রান্না

মাটন নিহারী

মাটন পায়া স্যুপ বা মাটন নিহারী, বাঙালিদের প্রিয় একটি খাবার। ফারসি ভাষায় “নিহার” শব্দটির অর্থ হচ্ছে সকাল, এই খাবারটি সকালের নাস্তাতে খাওয়া হয় বলে এর...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

ইয়েলো রাইস ট্যামারিন্ড ফ্রাই রান্না করে খাবারে আনুন ভিন্নতা!
মেহমানদারী

ইয়েলো রাইস ট্যামারিন্ড ফ্রাই রান্না করে খাবারে আনুন ভিন্নতা!

প্রতিদিন একই খাবার খেতে কারই বা ভালো লাগে? আর তাই দেখে নিন, একটু আলাদা খাবারের একটি সুন্দর রেসিপি ইয়েলো রাইস ট্যামারিন্ড ফ্রাই ! [picture] ...

মাটন তেহারি
রেসিপি

মাটন তেহারি

তেহারি তো আমাদের সবারই পছন্দের! বাইরে থেকে কিনে না খেয়ে বাসাতেই স্বাস্থ্যসম্মত উপায়ে বানিয়ে নিতে পারেন মজাদার মাটন তেহারি। রেস্টুরেন্টের মতো পারফেক্ট...

…