বিকেলের নাস্তায় ‪‎সুস্বাদু মিট বান!

sub-editor · May 23, 2016 · 1 min read

বিকেলের নাস্তায় ‪‎সুস্বাদু মিট বান!

[topbanner]

বিকেলের নাস্তায় পরিবারের সামনে কি উপস্থাপন করা যায় তা নিয়ে গৃহিণীদের চিন্তার অন্ত নেই। সুস্বাদু এবং ঝটপট এই দুয়ের মিশেলেই তৈরি করতে হয় যা তৈরি করার। আজকে এই দুশ্চিন্তার অবসান ঘটাতে নিয়ে এলাম অসাধারণ স্বাদের একটি স্ন্যাকস রেসিপি। কেক পেস্ট্রির দোকানে গেলে অবশ্যই মিট বনের দেখা মেলে। আজকে এই সুস্বাদু স্ন্যাকস তৈরির সব চাইতে সহজ রেসিপিটিই জানিয়ে দিচ্ছে আপনাদের।

‎উপকরণ

বন তৈরির জন্য

  •  ২ চা চামচ ইষ্ট
  •  ১/২ কাপ কুসুম গরম পানি
  •  ৩ চা চামচ চিনি
  •  ১ টি ডিম
  •  ৪ টেবিল চামচ দুধ
  •  ১/২ চা চামচ লবন
  •  ২ কাপ ময়দা

[picture]

‪পুর তৈরি জন্য

  •  ১/৪ কেজি রান্না করা মাংস (হাতে পিষে ছাড়িয়ে নেয়া)
  •  আধা কাপ পিয়াজ কুচি
  •  ৩ টি মরিচ কুচি
  •  আধা চা চামচ আদা বাটা
  •  ১ চা চামচ কাবাব মশলা
  •  লবন স্বাদমতো
  •  ২/৩ টেবিলচামচ তেল
‪প্রণালী

- প্রথমে একটি বড় পাত্রে উষ্ণ দুধ নিয়ে এতে ইষ্ট গুলিয়ে নিন। এরপর এতে চিনি, লবন মিশিয়ে নিন। দুধ ঠাণ্ডা হয়ে এলে ডিম দিয়ে ফেটিয়ে নিন ভালো করে। এরপর ময়দা দিয়ে ভালোমতো মেখে একটি নরম ডো তৈরি করুন। - ময়দা প্রায় ৫-১০ মিনিট খুব ভালো করে ময়ান করবেন। ডো নরম হতে হবে।এরপর একটি তেল মাখানো বাটিতে ডো রেখে বাটিটি প্ল্যাস্টিক র‍্যাপ দিয়ে ভালো করে মুড়ে গরম কোন স্থানে রেখে দিন ১ ঘণ্টা। - একটি প্যানে তেল দিয়ে এতে আদা বাটা দিন। এরপর এতে পেয়াজ কুচি, কাঁচা মরিচকুচি, লবন এবং কাবার মশলা দিয়ে নেড়ে নিন। এরপর এতে রান্না করা মাংস দিয়ে নাড়তে থাকুন। কিছুটা ভাজা ভাজা হয়ে এলে নামিয়ে নিন। - এবারে ডো ১২ টি অংশে বিভক্ত করে ছোট ছোট বল তৈরি করুন। বলগুলোর মাঝে গোল করে গর্ত করে ভেতরে পুর দিয়ে ঢেকে দিন ভালো করে। পুরটি যতটা সম্ভব মাঝামাঝি রাখার চেষ্টা করবেন। ডোর বলগুলো বন রুটির আকার দিন। এবং একটি বেকিং ট্রেতে খানিকটা দূরে দূরে সাজিয়ে রাখুন। - বনগুলোর ওপরে চাইলে একটি ডিমের সাদাঅংশের প্রলেপ দিয়ে তিল ছিটিয়ে দিতে পারেন দেখতে ভালো লাগবে। - এরপর ইলেকট্রিক ওভেন প্রি হিট করে নিয়ে ৩৫০ ডিগ্রি ফারেনহাইটে ২০-২৫ মিনিট বা বন হওয়া পর্যন্ত বেক করুন।ব্যস, তৈরি হয়ে গেল খুব সহজেই অত্যন্ত সুস্বাদু মিট-বান। এবারে পরিবেশন করুন।

 ছবি ও রেসিপি - মোঃ রাশেদ আহমেদ

সম্পর্কিত লেখা

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!
বেকিং

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!

ফাস্টফুড প্রেমিদের কাছে পিৎজা অনেক জনপ্রিয় নাম। মুখে জল আসা পিৎজা খেতে চলে যাই রেস্টুরেন্টে। কিন্তু ঘরে বসেই আমরা ফাস্টফুডের মত মুখরোচক পিৎজা বানাতে...

একই উপায়ে ৪ ধরণের বান
বেকিং

একই উপায়ে ৪ ধরণের বান

নিত্যদিনের খাবারে পাউরুটি থাকে না এমন পরিবার পাওয়া মুশকিল। ব্রেকফাস্ট এ , বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাশতায় পাউরুটি বা পাউরুটি থেকে তৈরি স্যান্ডউইচ...

চকলেট পিনহুইল কুকি
বেকিং

চকলেট পিনহুইল কুকি

চা কফির আড্ডায় মজাদার কুকিজ কে না পছন্দ করেন? আর সেটা যদি হয় বাসায় তৈরি, তবে তো কথাই নেই। আমরা আজকে আপনাদের একটি ভিন্ন ধাঁচের কুকি চকলেট পিনহুইল কুকি...

বসনিয়ান রুটি!
চা – নাস্তা

বসনিয়ান রুটি!

আমরা সাধারণত আটা রুটি, চালের রুটি ও নান রুটির সাথে সুপরিচিত। কিন্তু এই রুটিগুলো বাদেও আরেকটি রুটি আছে যার নাম বসনিয়ান রুটি। সাধারণত বসনিয়ানরা এই রুটিট...

আরও পড়ুন

ফুচকা বানানোর সবচেয়ে সহজ রেসিপি!
চা – নাস্তা

ফুচকা বানানোর সবচেয়ে সহজ রেসিপি!

ফুচকা বাঙালিদের প্রিয় খাবার, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই আসলে! বাসাতেই খুব সহজে ফুচকা বানিয়ে নেওয়া যায়। আর এর সাথে আলু মাখানো, বুটের ডাল আর একটু ত...

জরায়ু মুখ বা ভ্যাজাইনাল ইচিনেস | এর কারণ ও লক্ষণ কী হতে পারে?
সুস্থতা

জরায়ু মুখ বা ভ্যাজাইনাল ইচিনেস | এর কারণ ও লক্ষণ কী হতে পারে?

ভ্যাজাইনা নারী দেহের সবথেকে স্পর্শকাতর জায়গাগুলোর মধ্যে অন্যতম। সেই ভ্যাজাইনা/যোনিপথের ইচিনেস সব বয়সের মহিলাদের মধ্যে একটি সাধারণ সমস্যা। এটি অস্বস্ত...

চায়ের সাথে মুচমুচে মজাদার আলু পুরি
চা – নাস্তা

চায়ের সাথে মুচমুচে মজাদার আলু পুরি

বিকালের নাস্তায় চায়ের সাথে আলু পুরি না হলে জমেই না! বাইরের হোটেলের পুরি অস্বাস্থ্যকর তা জেনে তো আর পুরি খাওয়া বন্ধ করা যায় না! ঘরে স্বাস্থ্যকর উপায়ে...

বিকালের নাস্তায় গরম গরম ডালপুরি
চা – নাস্তা

বিকালের নাস্তায় গরম গরম ডালপুরি

বিকালের নাস্তায় ডালপুরি খেতে কার না ভালো লাগে? তবে বাইরেরটা না খেয়ে বাসায় বানিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। সহজ রেসিপি দিয়েছি ট্রাই করে দেখবেন। গরম...

চা – নাস্তা

বীফ কলিজা শিঙ্গাড়া

শিঙ্গাড়া কার না ভালো লাগে! আর তা যদি হয় কলিজার শিঙ্গাড়া, তবে তো আর কথাই নেই। বিকেলের চায়ের সাথে গরম গরম শিঙ্গাড়া খাওয়ার মজাই আলাদা। উপকরণ শিঙ্গাড়া...

ভেজ পরোটা
চা – নাস্তা

ভেজ পরোটা

আজ একটি মজাদার ব্রেকফাস্ট আইটেম-এর রেসিপি শেয়ার করবো। ভেজ পরোটা হলো এর নাম! চাটনি বা টক দই দিয়ে খেতে খুবই মজা! ব্রেকফাস্টে তো বটেই, বিকেলের নাস্তাতে...

…